০৩:০০ পি.এম
দেশের সকল স্কুল, কলেজ এবং মাদরাসায় ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি ও আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির তথ্য অন্তর্ভুক্তির কার্যক্রম শুরু হতে যাচ্ছে ২৬ নভেম্বর। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় পরিচালিত সমন্বিত উপবৃত্তি কর্মসূচির মাধ্যমে অনলাইনে এ কার্যক্রম চলবে ১২ ডিসেম্বর রাত ১০টা পর্যন্ত।
মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, ২৬ নভেম্বর সকাল ৯টা থেকে শিক্ষার্থীদের তথ্য অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু হবে। এই কর্মসূচির অধীনে ছাত্রীদের জন্য শতভাগ উপবৃত্তি প্রদান করা হবে। অন্যদিকে, ছাত্রদের ক্ষেত্রে দারিদ্র্য এবং মেধার ভিত্তিতে উপবৃত্তি ও অন্যান্য আর্থিক সহায়তার জন্য নির্বাচন করা হবে।
নির্দেশনার ভিত্তিতে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো প্রথমে নির্ধারিত ফরমে শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ করবে। এরপর প্রতিষ্ঠানের বাছাই কমিটি আবেদন যাচাই করে যোগ্য শিক্ষার্থীদের তথ্য সমন্বিত উপবৃত্তি ব্যবস্থাপনা সফটওয়্যারে অন্তর্ভুক্ত করবে।
আরও পড়ুন: জাবি নাট্য সংসদের নতুন কর্মকর্তাদের শপথ গ্রহণ সম্পন্ন
তথ্য উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে পাঠানোর শেষ সময় ১২ ডিসেম্বর রাত ১০টা। এছাড়া, উপদেষ্টা কমিটির সুপারিশকৃত শিক্ষার্থীদের তালিকা ট্রাস্টে পাঠাতে হবে ১৩ ডিসেম্বর রাত ১০টার মধ্যে। নির্ধারিত সময়ের পর নতুন করে তথ্য অন্তর্ভুক্ত বা পাঠানোর সুযোগ থাকবে না।
যেভাবে আবেদন
সফটওয়্যার এইচএসপি-এমআইএসে প্রথমবার প্রবেশের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তাদের ‘ফরগট পাসওয়ার্ড’ অপশনে গিয়ে নতুন পাসওয়ার্ড তৈরি করে অ্যাকাউন্ট সক্রিয় করতে হবে।
উপবৃত্তি-সংক্রান্ত যেকোনো সমস্যার জন্য [email protected] ঠিকানায় ই-মেইল করা যাবে। এছাড়া, অফিস চলাকালে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ০১৯১৬৬৫৮২৩০ এবং ০১৩১৬৬৫৮৫২৯ নম্বরে যোগাযোগ করা যাবে।
আরও পড়ুন: ঢাবি উপাচার্যের সঙ্গে জাতিসংঘের বিশেষ দূত ফরিদা শহীদের সাক্ষাৎ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন