০২:২৫ পি.এম
কেরমানে সশস্ত্র হামলার অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এই তথ্যটি ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানায়।
আইআরআইবি উল্লেখ করে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ চলাকালীন সময়ে শহরে ধারাবাহিক সশস্ত্র হামলার ঘটনায় আলি-সিনা মোস্তফাভিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। হামলার মধ্যে ২০২৬ সালের ২৪ মার্চ ‘আজাদি স্কয়ার’-এ গুলিবর্ষণের ঘটনা এবং ২১ এপ্রিল বাধ্যতামূলক সামরিক সেবায় নিয়োজিত সদস্য ও পথচারী যানবাহনের ওপর হামলা অন্তর্ভুক্ত ছিল।
প্রতিবেদনটি আরো জানায়, মোস্তফাভি রাজতন্ত্রপন্থি বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন। যুদ্ধের সময় তিনি সামরিক স্থাপনায় হামলার পর ভিডিও ফুটেজ বিদেশি নেটওয়ার্কের কাছে পাঠিয়েছিলেন এবং বার্তা আদান-প্রদানের মাধ্যমে কেরমান বিমানবন্দরে হামলা করার পরিকল্পনা করেছিলেন।
আরও পড়ুন: চাঞ্চল্যকর তথ্য ফাঁস: বিজ্ঞাপনের আড়ালে বিশাল ইসরায়েলি সাইবার গুপ্তচরবৃত্তি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন