ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন

রাহুলের সঙ্গে মধ্যাহ্নভোজ, মোদির সঙ্গে মেট্রোযাত্রা: দুই মেরুর রাজনীতির মাঝে বিজয়ের সফর


রাহুলের সঙ্গে মধ্যাহ্নভোজ, মোদির সঙ্গে মেট্রোযাত্রা: দুই মেরুর রাজনীতির মাঝে বিজয়ের সফর

শনিবার শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত একটি কর্মসূচিতে অংশগ্রহণের জন্য চেন্নাইয়ে পৌঁছেছেন ভারতের লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। তবে শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাতের পূর্বে তার জন্য একটি আরও গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচি ছিল—তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয়ের সঙ্গে মধ্যাহ্নভোজের আয়োজন।

দুপুর সাড়ে ১২টার দিকে চেন্নাই বিমানবন্দরে পৌঁছান রাহুল। এরপর তিনি বিজয়ের নীলাঙ্কারাইয়ের বাসভবনে যান। দুপুর দেড়টায় দুই নেতার মধ্যাহ্নভোজে বসার কথা ছিল। বিকালে আইল্যান্ড গ্রাউন্ডসে ‘মানাভারগালিন কুরাল’ বা ‘শিক্ষার্থীদের কণ্ঠ’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য দেবেন রাহুল। পরীক্ষার চাপ, শিক্ষার ব্যয়, বেকারত্বসহ তরুণদের নানা সমস্যা নিয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

দিল্লিতে যখন বিক্ষোভকারীদের বিরুদ্ধে ধরপাকড় চলছে, তখন শনিবারের বড় একটি অংশ চেন্নাইয়ে কাটানোর সিদ্ধান্ত রাহুলের সফরকে বাড়তি রাজনৈতিক তাৎপর্য দিয়েছে। দীর্ঘদিন পর তামিলনাড়ুতে এটি তার সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক উপস্থিতি। একসময় জাতীয় পর্যায়ে কংগ্রেসের বিরোধী রাজনীতির কৌশলে গুরুত্বপূর্ণ অবস্থানে থাকা এই রাজ্যে সাম্প্রতিক সময়ে রাহুলের উপস্থিতি ছিল উল্লেখযোগ্যভাবে কম।

আরও পড়ুন: মেক্সিকোর উপকূলে নৌকাডুবিতে ১৬ জন উদ্ধার, ১১ জন নিখোঁজ

২০২৪ সালের লোকসভা নির্বাচনে তামিলনাড়ু ও পুদুচেরির মোট ৪০টি আসনে ডিএমকে নেতৃত্বাধীন জোট জয়ী হয়েছে। তামিলনাড়ুতে কংগ্রেসের প্রতিদ্বন্দ্বিতা করা নয়টি আসনে দলটি জয় পেয়েছিল। কিন্তু এই সাফল্যের পরও কংগ্রেস কর্মীদের ধন্যবাদ জানাতে রাজনৈতিক সফরে রাজ্যটিতে ফেরেননি রাহুল। তার সীমিত উপস্থিতি নিয়ে রাজ্য কংগ্রেসের অভ্যন্তরে বারবার অসন্তোষ প্রকাশ করা হয়েছে। এমনকি দীর্ঘদিনের অংশীদার ডিএমকের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সময়ও প্রত্যাশিত রাজনৈতিক সমাপ্তি দেখা যায়নি।

এরপর তামিলনাড়ুর রাজনীতিতে বড় পরিবর্তন এসেছে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের পর ডিএমকের জোট ছেড়ে বিজয়ের সরকারে যোগ দেয় কংগ্রেস। তামিলনাড়ু কংগ্রেসের সভাপতি কে. সেলভাপেরুন্থাগাইয়ের মেয়াদে দলটি ডিএমকের সঙ্গে থাকবে, নাকি বিকল্প পথ বেছে নেবে—এ নিয়ে অভ্যন্তরীণ বিরোধ চলছিল। পরে তাকে সরিয়ে সভাপতি করা হয় মাণিকম ঠাকুরকে। তিনি দীর্ঘদিন ধরে রাহুলের ঘনিষ্ঠ এবং বিজয়ের নেতৃত্বাধীন বিকল্প রাজনৈতিক পথের সমর্থক।

তবে বিজয়ের সঙ্গে মধ্যাহ্নভোজের আয়োজনটি প্রথম থেকেই নিশ্চিত ছিল না। দিল্লিতে চলতি সপ্তাহে বিক্ষোভের সময় রাহুলকে একাধিকবার আটক করা হলেও বিজয় প্রকাশ্যে এর নিন্দা জানাননি। এতে কংগ্রেস নেতার ঘনিষ্ঠ মহলে প্রশ্ন ওঠে, যে মুখ্যমন্ত্রীর শিবির তাকে স্বাগত জানানো নিয়ে দ্বিধায় রয়েছে, তার সঙ্গে দেখা করতে রাহুলের চেন্নাই যাওয়া কতটা যুক্তিযুক্ত।

অন্যদিকে, বিজয়ের শিবিরেও এ বৈঠক নিয়ে সংশয় ছিল। একপর্যায়ে দুই পক্ষের অস্বস্তি প্রায় সমান হয়ে ওঠে। রাহুলের ঘনিষ্ঠরা ভাবছিলেন, বিজয় কেন তার সঙ্গে দেখা করতে অনীহা দেখাচ্ছেন। আর মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠদের প্রশ্ন ছিল, বৈঠকটিকে এমনভাবে দেখা হচ্ছে কেন, যেন রাহুলের সঙ্গে দেখা করা বিজয়ের বাধ্যবাধকতা। শেষ পর্যন্ত মধ্যাহ্নভোজের বিষয়টি নিশ্চিত হওয়ায় নতুন জোটের ভেতরে অবিশ্বাসের একটি ছোট কিন্তু তাৎপর্যপূর্ণ পর্বের অবসান ঘটে।

আরও পড়ুন: ট্রাম্পের ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি

মোদির সঙ্গে একই মঞ্চে

বৈঠকের সময়সূচিও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। রাহুলকে নিজ বাসভবনে আপ্যায়নের এক দিন পর, ১১ অক্টোবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে বিজয়ের। চেন্নাই মেট্রোর দ্বিতীয় পর্যায়ের প্রথম চালু হওয়া অংশের উদ্বোধন করবেন মোদি। মুখ্যমন্ত্রী হওয়ার পর এটিই হবে মোদি ও বিজয়ের প্রথম যৌথ জনসম্মুখ উপস্থিতি।

কর্মসূচিটি প্রশাসনিক। মোদি চেন্নাই মেট্রোর ১৪ দশমিক ৬৪ কিলোমিটার দীর্ঘ পুনামাল্লি-ভাদাপালানি অংশের উদ্বোধন করবেন। এরপর বিজয়কে সঙ্গে নিয়ে পুনামাল্লি থেকে পোরুরের দিকে মেট্রোতে যাত্রা করার কথা রয়েছে তার।

তবে এ কর্মসূচির রাজনৈতিক তাৎপর্য উপেক্ষা করা কঠিন। তামিলনাড়ুতে নিজেদের শক্তিশালী রাজনৈতিক ভিত্তি গড়ে তুলতে বিজেপি দীর্ঘদিন ধরে সংগ্রাম করছে। এমন পরিস্থিতিতে রাজ্যের অন্যতম জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব বিজয়ের পাশে মেট্রোতে যাত্রা করা মোদির জন্য গুরুত্বপূর্ণ দৃশ্য তৈরি করবে।

আরও পড়ুন: রাজস্থানে ১৫ ফুট গভীর খাদে বাস দুর্ঘটনায় নিহত ৮

বিজয়ের জন্যও সময়ের এই বিন্যাস তাৎপর্যপূর্ণ। শনিবার জাতীয় বিরোধী রাজনীতির প্রধান নেতা রাহুল গান্ধীর সঙ্গে মধ্যাহ্নভোজ, আর রোববার প্রধানমন্ত্রীর সঙ্গে মেট্রোযাত্রা—সরকার পরিচালনার দায়িত্ব তাকে জাতীয় রাজনীতির দুই বিপরীত মেরুর নেতার পাশে নিয়ে আসছে।

তামিলনাড়ুর রাজনীতিতে পরিবর্তনের গতি বোঝা যায় এই দুই কর্মসূচির মধ্য দিয়েই। বিজয়ের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রাহুল। এরপর শনিবার বিজয়ের বাসভবনে তাদের মধ্যাহ্নভোজই হবে নতুন ‘ধর্মনিরপেক্ষ সামাজিক ন্যায়বিচার বিজয় জোট’ গঠনের পর দুই নেতার প্রথম বৈঠক। এর এক দিন আগে তামিলাগা ভেত্রি কাজাগাম বা টিভিকে মাদুরান্থাকাম ও ধরাপুরাম বিধানসভা উপনির্বাচন—দুটিতেই জয় পেয়েছে।

টিভিকের কয়েকটি অংশ থেকে বিজয়কে ২০২৯ সালের সম্ভাব্য প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে তুলে ধরার পর কংগ্রেস নেতারা প্রকাশ্যে সেই ধারণা প্রত্যাখ্যান করেন। মাণিকম ঠাকুরও আলাদাভাবে বলেছেন, কংগ্রেসের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে রাহুল গান্ধীই দলের পছন্দ।

এ কারণে বিজয়ের সঙ্গে মধ্যাহ্নভোজ আরেকটি মঞ্চের বক্তৃতার চেয়ে বেশি কার্যকর হতে পারে। কংগ্রেস ও টিভিকেকে এমন একটি রাজনৈতিক সমঝোতা সামলাতে হচ্ছে, যেখানে তামিলনাড়ুতে জোটের অবিসংবাদিত নেতা বিজয়, অন্যদিকে ২০২৯ সালের জাতীয় রাজনীতিতে কংগ্রেসের সম্ভাব্য মুখ রাহুল গান্ধী।

আরও পড়ুন: সৌদি উপকূলে ট্যাংকারে রকেটচালিত গ্রেনেড হামলা, নাবিকরা নিরাপদ

কংগ্রেস নেতাদের দাবি, রাজ্য পর্যায়ে টিভিকে বিরোধীদের ‘ইন্ডিয়া’ জোটের অংশ হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচিতেও দলটির অংশ নেওয়ার কথা রয়েছে।

মধ্যাহ্নভোজের পর রাহুল যাবেন আইল্যান্ড গ্রাউন্ডসে। কংগ্রেসের দাবি, সরাসরি কিংবা পরোক্ষভাবে এ কর্মসূচিতে যুক্ত হতে এক লাখ থেকে দেড় লাখ শিক্ষার্থী নিবন্ধন করেছেন। নিবন্ধিত শিক্ষার্থীরা কিউআর কোডের মাধ্যমে অনুষ্ঠানে প্রবেশ করতে পারবেন।

পরে তাজ করমন্ডেল হোটেলে কংগ্রেস নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে রাহুলের। এরপর রাত সাড়ে ৯টার দিকে তার দিল্লির উদ্দেশে চেন্নাই ছাড়ার কথা।

আরও পড়ুন: গ্রেটার নয়ডায় নুডলস খেয়ে একই পরিবারের পাঁচজনের মৃত্যু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতে অঘোষিত জরুরি অবস্থার উদ্বেগ প্রকাশ করলেন সোনম ওয়াংচুক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:১২ পি.এম


ভারতে অঘোষিত জরুরি অবস্থার উদ্বেগ প্রকাশ করলেন সোনম ওয়াংচুক

শিক্ষাবিদ ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক মন্তব্য করেছেন যে, ভারতে অঘোষিত জরুরি অবস্থা চলছে। তিনি দিল্লিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে চলমান আন্দোলনে অংশগ্রহণকারী নেতাকর্মীদের আটকের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তাদের দ্রুত মুক্তি দাবি করেছেন।

শনিবার (১০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিও বার্তায় তিনি বলেন, বর্তমানে দেশজুড়ে এক ধরনের ‘অঘোষিত জরুরি অবস্থা’ বিরাজ করছে।

এক্সে একটি বার্তায় তিনি উল্লেখ করেন যে, রোববার (১১ অক্টোবর) মধ্যে যদি তাদের মুক্তি না দেওয়া হয়, তাহলে তিনি অনশন বা পদযাত্রা কর্মসূচি পালন করবেন।

তিনি আরও বলেন, শনিবার (১০ অক্টোবর) বিক্ষোভে ঐক্য ও শান্তি বজায় রাখার আহ্বান জানিয়ে আগের দিন পোস্ট দেওয়ার সময় তিনি কল্পনাও করেননি যে, বিশ্বের বৃহত্তম গণতন্ত্র অঘোষিত জরুরি অবস্থার মধ্যে পড়বে।

আন্দোলনে নেতৃত্ব দেওয়ার জন্য অনেক নেতা এগিয়ে এসেছেন দেখে তিনি খুশি হয়েছিলেন। তবে পরে জানতে পারেন যে, তাদের সবাইকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের দ্রুত মুক্তি দেওয়ার আশা প্রকাশ করেন তিনি।

প্রসঙ্গত, সিজেপির বিক্ষোভ কর্মসূচির প্রেক্ষিতে ভারত সরকার দিল্লিকে যেন রণসাজে সাজিয়েছে। হাজার হাজার সশস্ত্র পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে এবং মেট্রো স্টেশন ও রেল যোগাযোগ বন্ধ করে বিক্ষোভ প্রতিরোধের চেষ্টা চলছে। সিজেপি এবং বাম ছাত্র সংগঠনগুলোর প্রায় সকল নেতাকে আটক করা হয়েছে।

আন্দোলনে সংহতি জানাতে আসা সাবেক ৪ মুখ্যমন্ত্রীকেও আটক করেছে দিল্লি পুলিশ। তারা হলেন- পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়, দিল্লির অরবিন্দ কেজরিওয়াল, কেরালার পিনরাই বিজয়ন এবং ত্রিপুরার মানিক সরকার।

INDIA IN A STATE OF UNDECLARED EMERGENCY...

Yesterday when I posted a message appealing for unity & peace in today's protest I had never imagined that the biggest democracy in the world would be under an undeclared EMERGENCY.

I was happy there were so many leaders to lead the movement, but I now learn that they have all been arrested. I hope those arrested will be released soon. I will be compelled to consider an Anshan Fast or Padyatra March if they are not released by tomorrow.

#JantarMantar #protest #CJP #CEC #sonamwangchuk

— Sonam Wangchuk (@Wangchuk66) October 10, 2026

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিয়ের আশ্বাসে নারীকে একাধিকবার একাধিক স্থানে নিয়ে যান আলমাছ, অতঃপর ধর্ষণ ও হত্যার হুমকি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:১৩ পি.এম


বিয়ের আশ্বাসে নারীকে একাধিকবার একাধিক স্থানে নিয়ে যান আলমাছ, অতঃপর ধর্ষণ ও হত্যার হুমকি

গাজীপুরের শ্রীপুরে আলমাছ উদ্দিন (৩০) নামে এক যুবকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তিনি এক নারীকে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণ করেছেন, আপত্তিকর ভিডিও ধারণ করে তা ইন্টারনেটে ছড়িয়ে দিয়েছেন এবং হত্যার হুমকি দিয়েছেন।

এই ঘটনার প্রেক্ষিতে ভুক্তভোগী নারী শুক্রবার (৯ অক্টোবর) শ্রীপুর থানায় অভিযুক্ত যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযুক্ত আলমাছ উদ্দিন শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের তালতলী গ্রামের বাসিন্দা।

ভুক্তভোগী তার লিখিত অভিযোগে উল্লেখ করেন, প্রায় তিন বছর আগে মুঠোফোনের মাধ্যমে পরিচয়ের মাধ্যমে ওই নারীর সঙ্গে অভিযুক্ত যুবকের সম্পর্ক গড়ে ওঠে। এরপর থেকে বিভিন্ন সময় তাদের মধ্যে কথোপকথন চলতে থাকে। এক পর্যায়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অভিযুক্ত যুবক তাকে একাধিকবার বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেন এবং সেই সময়ের ঘটনাগুলো তার মুঠোফোনে ভিডিও ধারণ করেন। সর্বশেষ গত ৩ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে শ্রীপুরের তালতলী এলাকায় অভিযুক্তের বাড়ির পাশে একটি নির্জন বাগানে তাকে ধর্ষণ করেন। এই সময়ও ভিডিও ধারণ করা হয়। পরে বিয়ের কথা বললে অভিযুক্ত যুবক তাকে হত্যার ভয় দেখান এবং গোপনে ধারণ করা ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। এসব বিষয়ে যুবকের পরিবারের সদস্যদের জানালে তাকে হত্যা করে মরদেহ গুম করার হুমকি দেওয়া হয়।

অভিযুক্ত আলমাছ উদ্দিনের মুঠোফোনে একাধিকবার ফোন করার চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়, ফলে এ বিষয়ে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, "বিয়ের আশ্বাসে এক নারীকে একাধিকবার ধর্ষণ, আপত্তিকর ভিডিও ধারণের ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অ্যামনেস্টির তীব্র সমালোচনা, মোদি সরকারের বিরুদ্ধে বিরোধীদের দমনের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:১৫ পি.এম


অ্যামনেস্টির তীব্র সমালোচনা, মোদি সরকারের বিরুদ্ধে বিরোধীদের দমনের অভিযোগ

ভারতের রাজধানী দিল্লিতে সাম্প্রতিক বিক্ষোভের ঘটনায় গণগ্রেপ্তার এবং দমনপীড়নের ব্যাপারে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তীব্র নিন্দা প্রকাশ করেছে। সংস্থাটি অভিযোগ করেছে যে, এর মাধ্যমে ভারতীয় কর্তৃপক্ষ দেশে একটি ‘ভয়ের পরিবেশ’ সৃষ্টি করছে।

আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইন্ডিয়ার প্রধান আকার প্যাটেল মন্তব্য করেন, “দিল্লি পুলিশ কর্তৃক বিরোধীদলীয় নেতা, ছাত্র ইউনিয়নের নেতা, সাংবাদিক এবং আইনজীবীসহ ৫ হাজারের বেশি মানুষকে আটকের ঘটনা প্রমাণ করে যে সরকার সমালোচনামূলক কণ্ঠস্বরগুলোকে স্তব্ধ করার জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছে।”

তিনি আরো বলেন, “যাঁদের কেবল মতপ্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকার প্রয়োগ করার কারণে আটক করা হয়েছে, কর্তৃপক্ষকে অবিলম্বে এবং নিঃশর্তভাবে তাঁদের মুক্তি দিতে হবে।” একই সঙ্গে তিনি সরকারের প্রতি আহ্বান জানান যে, সর্বোচ্চ সংযম প্রদর্শন করে শান্তিপূর্ণ সমাবেশের অধিকার রক্ষা ও নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা উচিত।

আন্তর্জাতিক আইন অনুযায়ী ভারতের বাধ্যবাধকতার কথা স্মরণ করিয়ে দিয়ে আকার প্যাটেল বলেন, “মানুষের প্রতিবাদ করার অধিকার সীমিত করার জন্য দিল্লিতে যে সমস্ত নির্বিচার নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, কর্তৃপক্ষকে অবিলম্বে তা তুলে নিতে হবে। দিল্লি পুলিশ যেন ভুলে না যায় যে, প্রতিবাদ করার অধিকার ভারতের সংবিধানেই সুরক্ষিত রয়েছে।” সূত্র: আল জাজিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বায়ুদূষণ রোধে নবায়নযোগ্য জ্বালানির প্রসারে সমন্বিত উদ্যোগের তাগিদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:১৫ পি.এম


বায়ুদূষণ রোধে নবায়নযোগ্য জ্বালানির প্রসারে সমন্বিত উদ্যোগের তাগিদ

পরিবেশ ও জ্বালানি বিশেষজ্ঞরা শিল্পাঞ্চলে বায়ুদূষণ নিয়ন্ত্রণে কঠোর নজরদারি এবং রিয়েল-টাইম মনিটরিং নিশ্চিত করার জন্য আহ্বান জানিয়েছেন। তারা জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানোর পাশাপাশি শিল্প-কারখানায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর এবং নবায়নযোগ্য জ্বালানির প্রসারে সমন্বিত উদ্যোগ গ্রহণের তাগিদ দিয়েছেন।

‘বায়ুদূষণ রোধে নবায়নযোগ্য জ্বালানি, এখনই’ শীর্ষক আলোচনাসভায় শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এসব কথা বলেন তারা। সভাটি ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশসহ ৩৭টি নাগরিক ও সামাজিক সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত হয় এবং সভাপতিত্ব করেন স্টামফোর্ড ইউনিভার্সিটির পরিবেশবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোসা. মাহমুদা পারভিন।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্টামফোর্ড ইউনিভার্সিটির পরিবেশবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার। তিনি মূল প্রবন্ধে উল্লেখ করেন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর পাশাপাশি বায়ুদূষণের উৎসগুলো নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি। অন্যথায়, দূষণের কারণে সৌরবিদ্যুৎ ব্যবস্থার কার্যকারিতা কমে যাওয়ার আশঙ্কা থাকবে। তিনি শিল্প খাতে তিন হাজার মেগাওয়াট ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ কর্মসূচি দ্রুত বাস্তবায়নের দাবি জানান। এ জন্য সৌরবিদ্যুতের যন্ত্রাংশ আমদানিতে শুল্ক প্রত্যাহার, সোলার প্যানেল পরিষ্কারে রোবোটিক ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক স্বয়ংক্রিয় প্রযুক্তির ব্যবহার এবং শিল্পাঞ্চলে বিদ্যুৎকেন্দ্রে দূষণ নিয়ন্ত্রণে কঠোর নজরদারি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।

সভায় প্রধান অতিথির বক্তব্যে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. শরিফ নাফে আস-সাবের বলেন, বায়ুদূষণ মোকাবেলার জন্য প্রথমে সমস্যার প্রকৃতি ও উৎস চিহ্নিত করতে হবে। দেশীয় প্রযুক্তিকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি বিদেশি প্রযুক্তির সঙ্গে সমন্বয় ঘটানোর প্রয়োজন রয়েছে। তিনি বলেন, সমস্যাটি সম্পর্কে সচেতনতা তৈরি হলে দূষণের কারণ চিহ্নিত করা এবং কার্যকর সমাধান বেছে নেওয়া সহজ হবে।

পরিবেশ অধিদপ্তরের সাবেক পরিচালক মোহাম্মদ জিয়াউল হক বলেন, বায়ুদূষণ জনস্বাস্থ্যের ক্ষতির পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির প্রসারেও বাধা সৃষ্টি করছে। ধুলাদূষণের কারণে সোলার প্যানেলের কার্যকারিতা কমে যায়, ফলে বিদ্যুৎ উৎপাদনেও উল্লেখযোগ্য ক্ষতি হতে পারে। নবায়নযোগ্য জ্বালানির প্রসারে পরিকল্পনা ও সম্ভাবনা থাকলেও সেগুলোর যথাযথ বাস্তবায়নই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির ইমেরিটাস অধ্যাপক ড. এ টি এম নুরুল আমিন বলেন, জীবনযাত্রার মানের পাশাপাশি জীবনের গুণগত মান উন্নয়নেও গুরুত্ব দিতে হবে। গাছপালা, নদী, পানি ও নির্মল প্রকৃতি মানুষের সুস্থভাবে বেঁচে থাকার জন্য অপরিহার্য।

তিনি বলেন, বায়ুদূষণ কমাতে আচরণগত পরিবর্তনের পাশাপাশি এমন নগর পরিকল্পনা প্রয়োজন, যেন কর্মস্থল ও আবাসস্থলের দূরত্ব কমে এবং ব্যক্তিগত গাড়ির ওপর নির্ভরতা হ্রাস পায়।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চের উপপরিচালক রাউফা খানম বলেন, নবায়নযোগ্য জ্বালানির প্রসারে বিনিয়োগ ও সৌরবিদ্যুৎ স্থাপনের উদ্যোগ নেওয়া হলেও বর্জ্য পোড়ানোসহ বিভিন্ন উৎসের বায়ুদূষণ এসব ব্যবস্থার কার্যকারিতাকে ক্ষতিগ্রস্ত করছে।

তিনি বলেন, শুধু সৌরবিদ্যুৎ স্থাপন করলেই হবে না; এর যথাযথ ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে, স্থানীয় জনগোষ্ঠীকে সচেতন করতে হবে এবং সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে সমন্বিতভাবে কাজ করতে হবে।

সভাপতির বক্তব্যে ডা. মোসা. মাহমুদা পারভিন বলেন, বায়ুদূষণ এখন আর শুধু পরিবেশগত সমস্যা নয়; এটি জনস্বাস্থ্য ও ভবিষ্যৎ প্রজন্মের টিকে থাকার জন্যও বড় হুমকি। টেকসই উন্নয়ন ও সবুজ শিল্পায়নের মাধ্যমে এ সংকট মোকাবেলা করতে হবে। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে জনসচেতনতা সৃষ্টি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%