ঢাকা রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৬ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬ইং ১৬ই কার্তিক, ১৪৩২বাং

মক্কায় মুসলিম কারাভান ফেস্টে ঐতিহাসিক কাহিনী ও কবিতার আয়োজন


মক্কায় মুসলিম কারাভান ফেস্টে ঐতিহাসিক কাহিনী ও কবিতার আয়োজন

মক্কার হেরা কালচারাল ডিস্ট্রিক্টে ইসলামি কাফেলার ঐতিহ্য থেকে অনুপ্রাণিত একটি হেরিটেজ ট্রেইলে বিশেষ ইন্টার‌্যাকটিভ আয়োজন শুরু হয়েছে। এই আয়োজনের উদ্দেশ্য হলো কাফেলার দীর্ঘ যাত্রা এবং সেই যাত্রাপথে জ্ঞান, মূল্যবোধ ও গল্পের আদান-প্রদানের ইতিহাসকে জীবন্ত করে তোলা। সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাতে এ খবর জানিয়েছে আশশারক আল-আওসাত।

আয়োজকদের বক্তব্য অনুযায়ী, ঐতিহাসিক ঐতিহ্যকে শিক্ষা, বিনোদন ও কেনাকাটার সমন্বয়ে ইন্টার‌্যাকটিভ আঙ্গিকে উপস্থাপন করা হয়েছে। এতে দর্শনার্থীদের অভিজ্ঞতা আরো সমৃদ্ধ হবে বলে আশা করা হচ্ছে।

এ আয়োজনটি চলবে ২০২৬ সালের ডিসেম্বরের শেষ পর্যন্ত। এই সময়ে দর্শনার্থীরা যুগে যুগে কাফেলাগুলোর বহন করা মানবিক মূল্যবোধ, বৈচিত্র্যময় জ্ঞান ও বংশপরম্পরায় চলে আসা গল্পের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন। পুরো আয়োজনটি গল্প বলা, ইন্টার‌্যাকটিভ দৃশ্যায়ন এবং ঐতিহ্যবাহী বাজার থেকে অনুপ্রাণিত বাণিজ্যিক কার্যক্রমের সমন্বয়ে সাজানো হয়েছে।

আরও পড়ুন: ই-বর্জ্য দূষণ রোধে তরুণদের সচেতন হওয়ার আহ্বান

কাফেলার সামাজিক ও বাণিজ্যিক জীবনের সঙ্গে দর্শনার্থীদের সম্পৃক্ত করতে এতে রাখা হয়েছে একাধিক অনুষঙ্গ।

আয়োজনের অন্যতম প্রধান আকর্ষণ ‘গল্পকথকের মজলিশ’। এখানে ঐতিহাসিক কাহিনি ও কবিতা পরিবেশন করা হয়। দর্শকদেরও এতে অংশ নেওয়ার সুযোগ রয়েছে। ঐতিহ্যবাহী আরব মজলিশের পরিবেশ নতুন করে ফুটিয়ে তোলা হয়েছে এখানে। একসময় এসব মজলিশ ছিল খবর, গল্প ও কবিতা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে পৌঁছে দেওয়ার অন্যতম প্রধান মাধ্যম। সেই ভূমিকার কথাই স্মরণ করিয়ে দেয় এ আয়োজন।

এতে আরো রয়েছে ঐতিহ্যবাহী ইসলামি কাফেলা-বাজারের আদলে তৈরি স্টল। সেখানে দর্শনার্থীরা হাতে-কলমে পণ্য ওজন করা, বিনিময়প্রথায় লেনদেন এবং কেনাকাটার অভিজ্ঞতা নিতে পারেন। শুধু কেনাবেচাই নয়, পুরোনো বাজারের দৈনন্দিন জীবন এবং ব্যবসায়ী, পর্যটক ও কারিগরদের পারস্পরিক যোগাযোগের নানা চিত্রও ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন পরিবেশনা ও দৃশ্যায়নে। দর্শনার্থীরা সেসব উপভোগ করতে পারছেন।

আয়োজকরা জানিয়েছেন, বিচিত্র কর্মসূচি ও অনুষ্ঠানের মাধ্যমে হেরা কালচারাল ডিস্ট্রিক্ট সাংস্কৃতিক ও পর্যটন গন্তব্য হিসেবে নিজের অবস্থান ক্রমেই শক্তিশালী করছে। মক্কায় আসা দর্শনার্থীদের ভ্রমণকে সমৃদ্ধ করার পাশাপাশি এলাকাটির ইতিহাস ও সভ্যতাগত ঐতিহ্যের সঙ্গে তাদের সংযোগ গভীর করাই এর লক্ষ্য। প্রামাণ্যতা ও আধুনিকতার সমন্বয়ে সাজানো বিষয়বস্তুর মাধ্যমে এ লক্ষ্য অর্জনের চেষ্টা চলছে।

আরও পড়ুন: সন্তানের এইচএসসির ফল খারাপ হলে অভিভাবকের করণীয়

গ্রন্থনা : সিয়াম আন নুফাইস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদিতে নিহত ৭ বাংলাদেশির লাশ দেশে পৌঁছেছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৩৩ পি.এম


সৌদিতে নিহত ৭ বাংলাদেশির লাশ দেশে পৌঁছেছে

সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত সাত বাংলাদেশির লাশ দেশে পৌঁছেছে।

আজ শনিবার সকাল ৮টায়, লাশ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনন্সের একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় নিহতদের স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন।

বিমানবন্দরে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা লাশগুলো নিহতদের স্বজনদের কাছে হস্তান্তর করেন। এরপর স্বজনেরা লাশগুলো নিয়ে গ্রামের বাড়ি নওগাঁ ও নাটোরের দিকে রওয়ানা হন। এ সময় সৌদি প্রবাসীদের স্বজনেরা সরকারের কাছে সহযোগিতার দাবি জানান।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানায়, প্রাথমিকভাবে নিহতদের দাফনের জন্য প্রত্যেককে ৩৫ হাজার টাকা করে দেওয়া হবে। এছাড়া তিন মাস পরে প্রতিটি পরিবারকে ৩ লাখ টাকা আর্থিক অনুদান প্রদান করা হবে।

এর আগে ৯ আগস্ট, সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে ১৬ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু ঘটে। এই ঘটনায় নিহতদের মধ্যে প্রথম দফায় ৯ জনের লাশ গত ২৭ আগস্ট দেশে আনা হয়েছিল। বাকি সাতজনের লাশ আগুনে মারাত্মকভাবে পুড়ে যাওয়ার কারণে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাদের পরিচয় নিশ্চিত করা হয়।

ডিএনএ পরীক্ষায় শনাক্ত হওয়া সাত বাংলাদেশি হলেন—নওগাঁ সদর উপজেলার মো. শাহিন, আত্রাই উপজেলার মো. হাসিবুল হাসান শুভ, মিনহাজ প্রামাণিক, মো. মাসিদুল সরদার সজীব ও মো. সাগর আলী এবং নাটোরের নলডাঙ্গা উপজেলার মোহাম্মদ শামীম ও মো. সাব্বির হোসেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছাদে সোলার প্যানেল বসালে কর ছাড়: জ্বালানিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৩৪ পি.এম


ছাদে সোলার প্যানেল বসালে কর ছাড়: জ্বালানিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, বাজেট বরাদ্দ শেষের পথে যাওয়ার কারণে জ্বালানি কিনতে গিয়ে ছাদভিত্তিক সৌর বিদ্যুৎ উৎপাদনকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

মন্ত্রী শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে সংবাদমাধ্যমের সামনে এই তথ্য জানান।

তিনি উল্লেখ করেন, সংসদের পরবর্তী অধিবেশনেই ছাদভিত্তিক সৌর বিদ্যুৎ উৎপাদনের বিষয়ে আইন পাস করা হবে।

জ্বালানিমন্ত্রী আরও জানান, বাড়ির ছাদে সোলার প্যানেল স্থাপন করলে কর ছাড় পাওয়া যাবে। তিনি বলেন, ছাদভিত্তিক সৌর প্যানেল স্থাপনের মাধ্যমে দেশের যুবকদের জন্য ব্যবসা করার সুযোগ সৃষ্টি হবে এবং কর্মসংস্থান বৃদ্ধি পাবে।

এছাড়াও, তিনি বলেন, এলএনজি টার্মিনাল চ্যালেঞ্জিং হলেও, জনগণের চাহিদা অনুযায়ী সরকারকে এই সিদ্ধান্ত নিতে হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত মানতে বলছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৩৪ পি.এম


যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত মানতে বলছে ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে ইরানের যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা বৃদ্ধি পাচ্ছে। তবে, তেহরান দাবি করছে যে, শান্তি আলোচনা শুরু হওয়ার পূর্বে যুক্তরাষ্ট্রকে সাতটি শর্ত পূরণ করতে হবে।

ইরানের নিরাপত্তাপ্রধান মোহসেন রেজায়ি আলজাজিরাকে জানিয়েছেন যে, যুদ্ধ বন্ধের জন্য যুক্তরাষ্ট্রের কাছে এই শর্তগুলো উপস্থাপন করা হয়েছে। শর্তগুলোর মধ্যে রয়েছে—

১. লেবাননসহ সকল রণক্ষেত্রে সামরিক ও শত্রুতামূলক কার্যক্রম বন্ধ করতে হবে।

২. ইরানের জব্দ করা কয়েক শ কোটি ডলারের তহবিল মুক্ত করতে হবে।

৩. ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ বন্ধ করতে হবে।

৪. ইরানের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বন্ধ করতে হবে।

৫. ‘আমাদের বিপ্লবের বিরোধীদের’ সঙ্গে যুক্তরাষ্ট্রের সহযোগিতা বন্ধ করতে হবে।

৬. ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের সব ধরনের হামলা বন্ধ করতে হবে।

মোহসেন রেজায়ির বক্তব্য অনুযায়ী, এসব শর্ত পূরণ হলে তেহরান শান্তি আলোচনা শুরু করার জন্য প্রস্তুত হবে।

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘সরকারি অফিসগুলো এখন বিএনপির অফিস, সেখান থেকে টেন্ডার নিয়ন্ত্রণ করছে’

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৩৪ পি.এম


‘সরকারি অফিসগুলো এখন বিএনপির অফিস, সেখান থেকে টেন্ডার নিয়ন্ত্রণ করছে’

এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম প্রধানমন্ত্রীকে সতর্ক করে বলেছেন, পদক্ষেপ নিন সময়মতো, নাহলে বিপদে পড়তে হতে পারে।

শনিবার সকালে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এই মন্তব্য করেন।

তিনি উল্লেখ করেন, ‘এই সরকার আসার পর জেলা পরিষদ অফিস, ওয়াসা অফিস, বিভিন্ন করপোরেশন, সিটি করপোরেশন ও পৌরসভাগুলো এখন বিএনপির অফিসে পরিণত হয়েছে। এখন সেখান থেকে তারা সরকারের টেন্ডারগুলো নিয়ন্ত্রণ করছে। কোথায় কার ভিটা খালি আছে, সেটি দখল করছে; কোথায় কার সমস্যা, সেখানে গিয়ে নাক গলাচ্ছে।’

অলি আহমদ বীর বিক্রম আরও বলেন, ‘কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীকে বুঝতে হবে, দিন শেষে সবকিছুর দোষ আপনার কাঁধেই আসবে। এখন যারা আপনার সাথে আছে, সুযোগ বুঝে তারা পালাবে। তারা তখন বলবে না যে তারা এটার জন্য দোষী।’

প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, ‘অনুরোধ করব, সময় থাকতে সঠিক পথে হাঁটুন, না হলে বিপদে পড়বেন।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%