০৯:২৭ পি.এম
কুড়িগ্রাম সদর উপজেলার শাখার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিত সভা এক উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ জুন) বিকাল বেলায় কুড়িগ্রাম কলেজ মোড়ের গ্রান্ড এসেম্বলি হলরুমে এ পরিচিত সভাটি অনুষ্ঠিত হয়।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপি কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক মুকুল মিয়া, সদর উপজেলা এনসিপির নবগঠিত আহ্বায়ক শাহজাহান আলী সুমন, সদস্য সচিব আব্দুল মালেক সরকার, সাংগঠনিক সম্পাদক ইয়াকুব আলী আইয়ুব এবং এনসিপি অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
আরও পড়ুন: আলফাডাঙ্গায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
সভায় নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়েছিলো দলের নেতাকর্মীদের সঙ্গে। এই সময় সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করা এবং জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
সভার প্রধান অতিথি এমপি ড. আতিকুর রহমান মোজাহিদ বলেন, একটি শক্তিশালী, গণমুখী ও দায়িত্বশীল রাজনৈতিক সংগঠন গড়ে তুলতে সকলকেই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি দলের আদর্শ ও নীতিকে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর পাশাপাশি সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ সংগঠনের প্রতি অর্পিত দায়িত্ব নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে পালনের প্রত্যয় ব্যক্ত করেছেন। তারা বলেন, কুড়িগ্রাম সদর উপজেলায় দলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করতে সকলের সঙ্গে নিয়ে কাজ করা হবে।
সভা শেষে উপস্থিত নেতাকর্মীরা নবগঠিত আহ্বায়ক কমিটিকে শুভেচ্ছা জানান এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
আরও পড়ুন: বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৬ উপলক্ষে জামালপুর জিলা স্কুলে হাত ধোয়ার সঠিক নিয়ম প্রদর্শন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন