০৮:১৬ পি.এম
চট্টগ্রামের ফটিকছড়িতে সিএনজিচালিত রিকশাকে (অটোরিকশা) ওভারটেক করতে গিয়ে মোহাম্মদ রবিউল (২৪) নামে একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
এ দুর্ঘটনাটি সোমবার (১ জুন) চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের পাইন্দং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নয়াবাজার এলাকার একটি স্থানে ঘটে।
নিহত রবিউল ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের মোহাম্মদ পাশার ছেলে।
আরও পড়ুন: ৩নং বড়দল দক্ষিণ ইউনিয়নবাসীর আমৃত্যু সেবক হয়ে কাজ করতে চান,চেয়ারম্যান প্রার্থী মোঃ নাসির মিয়া
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিউল খুব দ্রুত গতিতে একটি অটোরিকশাকে ওভারটেক করে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে একটি যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
এ ঘটনায় সত্যতা নিশ্চিত করে ফটিকছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াছিন জানান, ঘটনার পর স্থানীয় জনতা বাসটিকে আটক করে। খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ, সেনাবাহিনী ও হাইওয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করে। পুলিশ বাসটিকে জব্দ করেছে। রবিউলের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারে কাছে হস্তান্তর করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন