০৫:০৭ পি.এম
বগুড়ার সান্তাহারে যাত্রীবেশে অটোরিকশা ভাড়া করে নিয়ে গিয়ে সোলাইমান আলী (৬৫) নামের এক অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে।
নিহত সোলাইমান আলী বগুড়ার সান্তাহার পৌর এলাকার বশিপুর সরদার পাড়ার মৃত ওসমান আলীর পুত্র। তিনি লোকো পূর্ব কলোনীর রেল কোয়াটারে বসবাস করতেন বলে জানা যায়।
নিহতের পরিবার এবং স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, শনিবার রাত ৯ টার দিকে তিন ব্যক্তি যাত্রীবেশে সান্তাহার শহরের রিকশা স্ট্যান্ড থেকে তার অটো রিকশা ভাড়া করে নওগাঁ সদর উপজেলার খয়রা বাদ গ্রামে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। ওই গ্রামের সামনে একটি পরিত্যক্ত ইট ভাটার নিকট পৌঁছানোর পর যাত্রীবেশী দুর্বৃত্তরা অটোরিকশা চালককে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে ফেলে পালিয়ে যায়। পরে তার আত্মচিৎকারে কিছু লোক এসে তাকে উদ্ধার করে প্রথমে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থা বেগতিক দেখে রাজশাহী মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় বাসিন্দা এবং থানা পুলিশের ধারণা, পূর্বশত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে। নওগাঁ সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে।
আরও পড়ুন: বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন