ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

‎ত্রিশালে ট্রাক সিএনজি সংঘর্ষে নিহত-১ :আহত পাঁচ


‎ত্রিশালে ট্রাক সিএনজি সংঘর্ষে নিহত-১ :আহত পাঁচ

‎‎ময়মনসিংহের ত্রিশালের কালির বাজার টু গফরগাঁও পাকা রাস্তার কানিহারী ইউনিয়নের তিরখী মোড় সড়কে দুর্ঘটনায় ট্রাক ও সিএনজি চালক জসিম (৩৮) ঘটনাস্থলেই নিহত হয় ও সিএনজির ৫ জন অজ্ঞাত যাত্রী আহত হয়েছে।
‎
‎ত্রিশাল থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ১২টার দিকে
‎কালির বাজার টু গফরগাঁও পাকা রাস্তার কানিহারী ইউনিয়নের তিরখী মোড় সড়কে দুর্ঘটনায় ট্রাক ও সিএনজি মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক জসিম (৩৮) ঘটনাস্থলেই নিহত হন। আহত অজ্ঞাত ২জন মহিলা ও ৩ জন পুরুষ হয়। এলাকাবাসি ও উপজেলা ফায়ারসার্ভিস
‎সহযোগিতায় দ্রুত ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
‎
‎ত্রিশাল থানা এস আই মো: জাকিরুল ইসলাম জানান, লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর ট্রাকের চালক পলাতক রয়েছে।
‎
‎ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাদিকুর রহমান বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালাই। দুর্ঘটনাস্থলেই  একজন নিহত হয়েছেন। নিহত ও আহত যাত্রীদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাৎক্ষণিক ভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
‎
‎ত্রিশাল থানা অফিসার ইনচার্জ মুনসুর আহমেদ জানান, দুর্ঘটনা স্থানেই  সিএনজি চালক নিহত হয় এবং আহত অন্য যাত্রীদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেরিল্যান্ডে ‘শয়তানের’ আঘাতে ২ মাসের মেয়ের মৃত্যুর দাবি বাবার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:১১ পি.এম


মেরিল্যান্ডে ‘শয়তানের’ আঘাতে ২ মাসের মেয়ের মৃত্যুর দাবি বাবার

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যে দুই মাস বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনায় পুলিশ তার বাবা ও মাকে গ্রেপ্তার করেছে। শিশুটির মাথা ও মস্তিষ্কে গুরুতর আঘাত পাওয়া গেছে এবং মাথার খুলিতে একাধিক ভাঙা অংশ দেখা গেছে।

পুলিশের তথ্য অনুযায়ী, শিশুটির বাবা অস্কার পিনেদা অভিযোগ করেছেন, ‘শয়তান দরজা দিয়ে শিশুটিকে আঘাত করেছে’। তবে তদন্তকারীরা শিশুটির শরীরে পাওয়া আঘাতের ধরন ও মাত্রা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছেন। ২১ বছর বয়সী অস্কার পিনেদা এবং তার স্ত্রী কাতেরিন মোনসন-আলভারাদোর বিরুদ্ধে শিশু নির্যাতন, হামলা এবং বেপরোয়া আচরণের অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগে সর্বোচ্চ ৫৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। বাল্টিমোর পুলিশ জানায়, দুই মাস বয়সী আইদা মিকেয়া মোনসন আলভারাদোর মৃত্যুর ঘটনায় দম্পতির বিরুদ্ধে প্রথম ও দ্বিতীয় মাত্রার শিশু নির্যাতন, প্রথম ও দ্বিতীয় মাত্রার হামলা এবং বেপরোয়া ঝুঁকি তৈরির অভিযোগ রয়েছে।

 

ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পর তাদের বিরুদ্ধে আরও গুরুতর, এমনকি হত্যার অভিযোগ আনা হতে পারে বলেও পুলিশ জানিয়েছে। বুধবার শিশুটিকে বাল্টিমোরের হারবার হাসপাতালে নেওয়া হয়। ওই সময় তার দুই চোখ এবং চোয়ালের চারপাশে গুরুতর কালশিটে দাগ দেখা যায়। চিকিৎসকেরা এসব আঘাতকে সন্দেহজনক হিসেবে চিহ্নিত করেন। পরবর্তীতে পরীক্ষায় শিশুটির মাথা ও মস্তিষ্কে গুরুতর আঘাত ধরা পড়ে। তার মাথার খুলির বিভিন্ন অংশও ভাঙা ছিল। চিকিৎসকেরা আরও দেখতে পান, মস্তিষ্কের সামনের অংশে এবং মস্তিষ্কের একটি আবরণীর নিচে রক্তক্ষরণ হয়েছে। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, হাসপাতালে প্রথম পরীক্ষার সময় এসব গুরুতর আঘাত ধরা পড়েনি।

হাসপাতালের চিকিৎসকেরা শিশুটিকে বাঁচানোর চেষ্টা করেন। তবে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। তদন্তের সময় শিশুটির বাবা পুলিশকে জানান, অতিপ্রাকৃত কোনো শক্তির কারণে অথবা ‘শয়তান দরজা দিয়ে শিশুটিকে আঘাত করায়’ তার মেয়ে আহত হয়েছে। তবে বাবা-মায়ের দেওয়া বক্তব্যে অসঙ্গতি পাওয়া গেছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। শুক্রবার আদালতে শুনানির সময় একজন প্রসিকিউটার জানান, শিশুটির মা তদন্তকারীদের জানিয়েছেন, তাদের দুই বছর বয়সী ছেলে প্রায়ই বিছানার ওপর লাফালাফি করত। তার কারণে শিশুটি বিছানা থেকে মেঝেতে পড়ে যায় বলে মা দাবি করেছেন।

 

তবে প্রসিকিউটারের ভাষ্য অনুযায়ী, শিশুটির শরীরে যে ধরনের এবং যতটা গুরুতর আঘাত পাওয়া গেছে, তা শুধু একবার বিছানা থেকে পড়ে যাওয়ার কারণে হয়েছে বলে মনে হয় না। পুলিশ জানায়, বুধবার শিশুটির মা তাকে হাসপাতালে নিয়ে যান। এর আগে শিশুটি কোনো সাড়া দিচ্ছিল না। পুলিশকে ওই নারী প্রথমে জানান, শিশুকে খাবার খাওয়ানোর পর বিছানায় উপুড় করে শুইয়ে রাখা হয়েছিল। ওই অবস্থায় শিশুটি সাড়া দেওয়া বন্ধ করে দেয়। পরে তদন্তকারীদের কাছে মা বলেন, হাসপাতালে নেওয়ার সময় শিশুটিকে ‘ঠান্ডায় জমে যাওয়া এবং ভয়ে হতবাক’ অবস্থায় দেখাচ্ছিল।

তদন্তকারীদের কাছে বাবা ও মা দুজনেই স্বীকার করেছেন, ৬ সেপ্টেম্বর তারা শিশুটির শরীরে কালশিটে দাগ দেখতে পেয়েছিলেন। পরদিন, অর্থাৎ ৭ সেপ্টেম্বর, শিশুটি বমি করতে শুরু করে। তবে শিশুটি বুধবার সাড়া দেওয়া বন্ধ করার আগ পর্যন্ত তাকে চিকিৎসকের কাছে নেওয়া হয়নি বলে তদন্তকারীদের জানিয়েছেন তারা। পুলিশ ও প্রসিকিউটরদের অভিযোগ, শিশুটির শরীরে আগে থেকেই আঘাতের চিহ্ন থাকার পরও তাকে চিকিৎসা দেওয়া হয়নি।

 

অস্কার পিনেদা ও কাতেরিন মোনসন-আলভারাদো দুজনই গুয়াতেমালার নাগরিক। আদালতে প্রসিকিউটাররা তাদের জামিন না দেওয়ার পক্ষে যুক্তি দেন। তাদের দাবি, ওই দম্পতির ‘চরমভাবে পালিয়ে যাওয়ার ঝুঁকি’ রয়েছে। আদালত তাদের জামিন ছাড়াই হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জ্বালানি নিয়ে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে: মাহদী আমিন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:১১ পি.এম


জ্বালানি নিয়ে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে: মাহদী আমিন

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জানিয়েছেন, সরকারের জ্বালানি সংক্রান্ত একটি সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীকে সাক্ষাৎ করার পর সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এই তথ্য তুলে ধরেন।

মাহদী আমিন ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক সম্পর্কে বলেন, বৈঠকে ২১ জন ব্যবসায়ী নেতা উপস্থিত ছিলেন। বৈঠকে বিদ্যুৎ, গ্যাস এবং খনিজ সম্পদ বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

 

বিদ্যুৎ খাতে সমন্বিত উদ্যোগ গ্রহণের বিষয়ে তিনি জানান, সৌরবিদ্যুৎকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সরকার এফএসআরইউয়ের পাশাপাশি ল্যান্ডবেজ টার্মিনাল নির্মাণের পরিকল্পনাও করছে।

মাহদী আমিন আরও বলেন, ফ্যাসিবাদী সময়ে উদ্ভূত সমস্যাগুলো এক দিনে সমাধান করা সম্ভব নয়। প্রতিটি সমস্যা নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বার্ষিক পরিদর্শন: কোতোয়ালি মডেল থানায় বিএমপি কমিশনারের দিক-নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:২২ পি.এম


বার্ষিক পরিদর্শন: কোতোয়ালি মডেল থানায় বিএমপি কমিশনারের দিক-নির্দেশনা

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ কোতোয়ালি মডেল থানা বার্ষিক পরিদর্শন করেছেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) থানা পরিদর্শনের সময় তিনি সার্বিক আইনশৃঙ্খলা কার্যক্রম ও দাপ্তরিক রেজিস্টারসমূহ গভীরভাবে পর্যালোচনা করেন। পরিদর্শন শেষে তিনি উপস্থিত কর্মকর্তা ও পুলিশ সদস্যদের উদ্দেশ্যে পেশাদারিত্ব বজায় রাখা, কঠোর শৃঙ্খলা অনুসরণ এবং সেবার মান উন্নত করার বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন।

কমিশনার বলেন, সাধারণ মানুষ যেন থানায় এসে কাঙ্ক্ষিত আইনি সহায়তা ও হয়রানিমুক্ত সেবা পান, তা নিশ্চিত করাই পুলিশের মূল লক্ষ্য। জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে এবং প্রতিটি পুলিশ সদস্যকে আরও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার তাগিদ দেন তিনি।

উক্ত পরিদর্শনকালে উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সুশান্ত সরকার, পিপিএম-সহ বরিশাল মেট্রোপলিটন পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিগগিরই ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতাল জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউটে রূপান্তরিত হবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:৩৬ পি.এম


শিগগিরই ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতাল জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউটে রূপান্তরিত হবে

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ববি হাজ্জাজ জানিয়েছেন, ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতালকে শিগগিরই জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউট ও হাসপাতালে রূপান্তরিত করা হবে। তিনি উল্লেখ করেন, হাসপাতালটিকে একটি আধুনিক, সমন্বিত ও কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে যক্ষ্মা নিয়ন্ত্রণে।

এ পরিবর্তনের ফলে যক্ষ্মা রোগের চিকিৎসা, নিয়ন্ত্রণ, রোগ নির্ণয়, গবেষণা ও প্রশিক্ষণের সুযোগ আরও সম্প্রসারিত হবে এবং চিকিৎসাসেবার সক্ষমতা বৃদ্ধি পাবে বলে জানান তিনি।

আজ সোমবার ঢাকার শ্যামলীতে অবস্থিত ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতালের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের শূন্যপদ দ্রুত পূরণের উদ্যোগ নেওয়ার কথা জানান। তিনি বলেন, হাসপাতালের সেবার মানোন্নয়ন ও কার্যক্রমকে আরো গতিশীল করতে জনবল সংকট দূর করা জরুরি। এই লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে শূন্যপদগুলো দ্রুত পূরণের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। রোগীদের মানসম্মত ও নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

হাসপাতালের সেবার পরিধি ও সক্ষমতা বাড়ানোর জন্য ৫০০ শয্যাবিশিষ্ট নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী। একই সঙ্গে হাসপাতালের সামনের ফুটপাত দখলমুক্ত করে রোগী ও সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

হাসপাতাল পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগীদের চিকিৎসাসেবা ও সার্বিক ব্যবস্থাপনার বিষয়ে খোঁজখবর নেন। তিনি রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলে তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন এবং তা সমাধানে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

প্রতিমন্ত্রী হাসপাতালের চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং চিকিৎসাসেবার মান আরো উন্নত করতে তাদের দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

এ সময় তিনি হাসপাতালের পরিচ্ছন্নতা, রোগীদের সুযোগ-সুবিধা, ওষুধ সরবরাহ এবং চিকিৎসা-সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্টদের কাছ থেকে তথ্য নেন। তিনি বলেন, সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা প্রতিটি রোগীর প্রতি মানবিক ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে হবে। রোগীদের যেন কোনো ধরনের ভোগান্তির শিকার হতে না হয়, সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

সভাটি হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্যসচিব ও উপপরিচালক ডা. আয়শা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর এবং হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়া স্বাস্থ্য বিটের সাংবাদিকবৃন্দ, হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরাও সভায় উপস্থিত ছিলেন।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%