ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

মানিকগঞ্জে স্ত্রী-সন্তানের মরদেহ মেঝেতে, স্বামী ফ্যানে ঝুলছিল


মানিকগঞ্জে স্ত্রী-সন্তানের মরদেহ মেঝেতে, স্বামী ফ্যানে ঝুলছিল

মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নে একই ঘর থেকে পুলিশ প্রবাসী এক ব্যক্তির, তার স্ত্রী এবং দেড় বছর বয়সী কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, পারিবারিক কলহের কারণে স্ত্রী ও কন্যাকে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন। তবে নিহত স্ত্রীর পরিবারের দাবি, এটি একটি ষড়যন্ত্রমূলক হত্যাকাণ্ড।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কৃষ্ণপুর ইউনিয়নের বারাহিরচর এলাকার জান্নাকান্দি গ্রামের একটি বন্ধ ঘর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতদের মধ্যে রয়েছেন, প্রবাসী একরাম হোসেন (৪০), তার দ্বিতীয় স্ত্রী প্রিয়াঙ্কা আক্তার (২৫) এবং তাদের দেড় বছর বয়সী কন্যাশিশু।

আরও পড়ুন: সিলেটের জকিগঞ্জে বিয়ের এক মাসের মাথায় সড়কে যুবক ফরহাদ আহমদের প্রাণ ঝরল

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, একরাম হোসেন প্রায় দুই মাস আগে বিদেশ থেকে দেশে ফেরেন। দেশে ফেরার পর থেকে তিনি অনেকটা ঘরবন্দি অবস্থায় ছিলেন। শনিবার সকালের দিকে পরিবারের সদস্যরা তাদের কোনো সাড়া-শব্দ না পেয়ে ঘরের কাছে যান। পরে ঘরের জানালার পাশে টিনের বেড়া কেটে দেখতে পান, ভেতরে ফ্যানের সঙ্গে একরামের মরদেহ ঝুলন্ত অবস্থায় এবং মেঝেতে তার স্ত্রী ও শিশুকন্যার মরদেহ পড়ে রয়েছে।

স্থানীয়দের ধারণা, প্রথমে প্রিয়াঙ্কার মাথায় ইট দিয়ে আঘাত করা হয়। শিশুটি কান্নাকাটি করলে তাকেও ইট দিয়ে আঘাত ও শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে। এরপর স্ত্রীর ওড়না দিয়ে ফ্যানের সঙ্গে ফাঁস নিয়ে একরাম আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এসব তথ্য এখনো তদন্তে নিশ্চিত হয়নি।

প্রত্যক্ষদর্শী আলামিন বলেন, "পাশেই ডেকোরেশনের কাজ করছিলাম। চিল্লাচিল্লির শব্দ পেয়ে এগিয়ে যাই। তখন দেখি ঘরের টিনের বেড়া কাটা। পরে তাকিয়ে দেখি একরাম ভাই ফ্যানের সঙ্গে ঝুলে আছে আর ভাবী ও তার বাচ্চা নিচে পড়ে আছে।"

স্থানীয় তোফাজ্জল জানান, "রাতে পাশেই বক্স বাজছিল। সকাল ৯টা-১০টার দিকে তাদের ডাকাডাকি করেও কোনো সাড়া পাওয়া যায়নি। পরে ঘরের বেড়া কেটে দেখা যায় একজন ফ্যানের সাথে ঝুলে আছে আর দুজন নিচে পড়ে আছে। তাদের আর্থিক কোনো সমস্যা ছিলো না তবে পারিবারিক কলহের কারণে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।"

আরও পড়ুন: সীতাকুণ্ডে যুবদল কর্মী হত্যায় অভিযুক্ত আরিফ হোসেনের ছবি ভাইরাল

তবে নিহত প্রিয়াঙ্কা আক্তারের পরিবারের সদস্যরা এ ঘটনাকে একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছেন। তাদের অভিযোগ, এত বড় ঘটনা কেন তাদের দুপুর ১টার দিকে জানানো হলো। তারা বলছেন, মেয়ের শ্বশুরবাড়ির লোকজন চক্রান্ত করে এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারেন।

প্রিয়াঙ্কার মা বলেন, "দুই দিন আগেও মেয়ের সঙ্গে কথা হয়েছে। সে শুধু বলেছে, স্বামীর বাড়ি থেকে চলে আসবে। তবে আমার মেয়ের সঙ্গে জামাইয়ের কোনো সমস্যা ছিল না। আমার ধারণা, মেয়ের শ্বশুরবাড়ির লোকজন চক্রান্ত করে এ ঘটনা ঘটিয়েছে।"

প্রিয়াঙ্কার বাবা মোহাম্মদ মহসিন খান বলেন, "আমার মেয়েকে এই বাড়ির যারা আছে, পুত্রা ঝিয়ারি (প্রিয়াঙ্কার দেবর, ও ননদ), ঝিয়ারির জামাই (ননদের জামাই) ষড়যন্ত্র কইরা মারছে। আমার জামাই (প্রিয়াঙ্কার জামাতা) এর সাথে কোনো অবনতি (অমিল) নাই এটা আমি জানি। আমি ন্যায় বিচার চাই।"

তার দাবি, প্রিয়াঙ্কার সাথে একরামের কোনো সমস্যা ছিল না। একরামের বোনসহ পরিবারের কয়েকজন এ ঘটনার সঙ্গে জড়িত। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

আরও পড়ুন: সাজেক থেকে ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে ৭ পর্যটক আহত

এ বিষয়ে মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মহরম আলী বলেন, "মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে প্রাথমিকভাবে দাম্পত্য কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পর্দা উঠল ২০তম এশিয়ান গেমসের

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:২০ পি.এম


পর্দা উঠল ২০তম এশিয়ান গেমসের

প্রস্তুতির নানা সমস্যার মধ্যে শনিবার জাপানে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ২০তম এশিয়ান গেমস। এই বহুমাত্রিক ক্রীড়া আসরে অলিম্পিকের তুলনায় বেশি সংখ্যক অ্যাথলেট অংশগ্রহণ করেছেন এবং উদ্বোধনী অনুষ্ঠানে ঐক্যের বার্তা প্রদান করা হয়েছে।

তবে নাগোয়ার পালোমা মিজু স্টেডিয়ামের ৩০ হাজার দর্শক ধারণক্ষমতার মধ্যে বিপুলসংখ্যক আসন ফাঁকা ছিল। উদ্বোধনী অনুষ্ঠানটি উপভোগ করতে অল্পসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন, যেখানে মূল মঞ্চটি বিশাল হৃদয়ের আকৃতিতে নির্মিত হয়েছিল।

বাংলাদেশ সময় বিকেল ৩টায় উদ্বোধনী আয়োজনের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। অংশগ্রহণকারী দেশগুলোর অ্যাথলেট ও কর্মকর্তাদের মার্চ পাস্ট ছিল উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান আকর্ষণ। উপস্থিত দর্শকরা নিজেদের দেশের অ্যাথলেটদের স্টেডিয়ামে আসতে দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠেন।

ইংরেজী বর্ণমালার ক্রমানুসারে বাংলাদেশ স্টেডিয়ামে প্রবেশ করে আফগানিস্তান ও বাহরাইনের পর তৃতীয় স্থানে। বাংলাদেশের শুটার আব্দুল্লাহ হেল বাকী ও কারাতেকা হুমায়রা আক্তার প্রিয়া উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের পতাকা বহন করেন।

এবারের গেমসে ৪৩টি ডিসিপ্লিনের মধ্যে বাংলাদেশ ২২টিতে অংশগ্রহণ করছে। প্রায় আড়াইশ জনের কন্টিনজেন্ট, যার মধ্যে অ্যাথলেট ও কর্মকর্তা রয়েছেন।

জাপানের সম্রাট ও সম্রাজ্ঞী স্টেডিয়ামে আসন গ্রহণ করলে তাদের সম্মানজনক অভ্যর্থনা প্রদান করা হয়। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) সভাপতি কার্স্টি কভেন্ট্রি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নাগোয়া ও আইচি প্রিফেকচারে আয়োজিত এই আসরে সাতটি খেলায় ২০২৮ অলিম্পিকের জন্য জায়গা পাওয়ার সুযোগ রয়েছে। বিশ্বখ্যাত তারকা ও দ্রুত উঠে আসা প্রতিভাবান খেলোয়াড়রা অংশ নিচ্ছেন।

তবে গেমসের আয়োজনের আগে ধারাবাহিক নানা সমস্যায় জর্জরিত ছিল। ১১ হাজারের বেশি অ্যাথলেট ও ৬ হাজার কর্মকর্তা আয়োজকদের ওপর ব্যাপক চাপ সৃষ্টি করেন। তাদের থাকার ব্যবস্থা করতে গিয়ে আয়োজকদের হিমশিম খেতে হয়।

গত সপ্তাহে রেকর্ড বৃষ্টিতে নাগোয়ার বিভিন্ন এলাকা প্লাবিত হয়। পূর্ব জাপানের দিকে এগিয়ে আসা একটি টাইফুন আগামী কয়েক দিনে আরও বিঘ্ন সৃষ্টি করতে পারে।

অলিম্পিক কাউন্সিল অব এশিয়া (ওসিএ) জানিয়েছে, ৪৫টি দেশ ও অঞ্চল অংশগ্রহণ করছে এবং এই প্রধান ক্রীড়া আসরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে অনুষ্ঠিত হচ্ছে।

অনুষ্ঠান শুরুর আগে ওসিএ সভাপতি শেখ জোয়ান বিন হামাদ আল-থানি বলেন, “উদ্বোধনী অনুষ্ঠানের বার্তা হলো, এশিয়ার বিভিন্ন সংঘাত এবং মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সংঘাতের বিরুদ্ধে এশিয়ার ঐক্য দেখানো ও তুলে ধরা।”

যদিও আয়োজকেরা দাবি করেছেন সব টিকিট বিক্রি হয়ে গেছে, তবুও স্টেডিয়ামের সারি সারি আসন ফাঁকা ছিল।

স্টেডিয়ামে প্রবেশের সময় স্বাভাবিকভাবেই স্বাগতিক জাপানের অ্যাথলেটদের বিশাল বহরের দিকে সকলের নজর ছিল। দর্শকদের মধ্যে সবচেয়ে বেশি অভিবাদন পেয়েছেন চীনের প্রতিযোগীরা।

২০২৩ সালে কোভিডের কারণে বিলম্বিত সর্বশেষ হাংঝু এশিয়ান গেমসে নিজেদের মাটিতে ২০১টি স্বর্ণসহ মোট ৩৮৩টি পদক জিতেছিল চীন। এবারও পদক তালিকায় শীর্ষে থাকার প্রত্যাশা তাদের।

বাস্কেটবল, ফুটবল ও ক্রিকেটসহ কয়েকটি খেলা ইতোমধ্যেই শুরু হয়ে গেছে।

১৯৫১ সালে শুরু হওয়া এশিয়ান গেমসে বরাবরের মতোই অ্যাথলেটিকস ও সাঁতারের মতো অলিম্পিকের গুরুত্বপূর্ণ খেলাগুলোর পাশাপাশি সেপাক টাকরো ও কাবাডির মতো আঞ্চলিক জনপ্রিয় খেলাও থাকবে।

থাকছে ই-স্পোর্টস, ব্রেকড্যান্সিং ও বিএমএক্স সাইক্লিং। প্যাডেল ও এমএমএ প্রথমবারের মতো এশিয়ান গেমসে যুক্ত হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এবার গুলশানের এডিসিসহ ডিএমপির চার কর্মকর্তাকে বদলি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:২১ পি.এম


এবার গুলশানের এডিসিসহ ডিএমপির চার কর্মকর্তাকে বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এবং ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বদলির পর, একই জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. সরোয়ার হোসাইনকেও বদলি করা হয়েছে। এ ছাড়া, একই পদমর্যাদার আরও তিন পুলিশ কর্মকর্তাকেও বদলি করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) ডিএমপির একটি অফিস আদেশে এ তথ্য প্রকাশিত হয়েছে।

আদেশের ভিত্তিতে, গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সারোয়ার হোসাইনকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডেমরা-জোনাল টিম), গোয়েন্দা-ওয়ারী বিভাগে বদলি করা হয়েছে। একই সঙ্গে, গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আমিনুল হক বাপ্পীকে গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

অন্যদিকে, ডিএমপির ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. জাহিদুল ইসলামকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিরপুর জোন), মিরপুর বিভাগে বদলি করা হয়েছে। পাশাপাশি, মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ফারজিনা নাসরিনকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পল্লবী জোনাল টিম), গোয়েন্দা-মিরপুর বিভাগে বদলি করা হয়েছে।

আদেশে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চার কর্মকর্তাকে তাদের নামের পাশে উল্লেখিত পদে ও কর্মস্থলে বদলি করা হয়েছে।

অফিস আদেশে উল্লেখ করা হয়েছে যে, এই বদলি অবিলম্বে কার্যকর হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধামইরহাটে শিশু নির্যাতনের অভিযোগে মানববন্ধন, নিরপেক্ষ তদন্তের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:২২ পি.এম


ধামইরহাটে শিশু নির্যাতনের অভিযোগে মানববন্ধন, নিরপেক্ষ তদন্তের দাবি

নওগাঁর ধামইরহাট উপজেলায় পাঁচ বছরের শিশুকে নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলাকে ‘মিথ্যা ও হয়রানিমূলক’ বলে দাবি করে প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে রূপনারায়নপুর (শল্পী বাজার) এলাকায় স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী পরিবারের সদস্যদের উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা প্রশাসনের কাছে মামলাটির নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান।

মানববন্ধনে বক্তারা জানান, গত ১২ সেপ্টেম্বর বিকালে রূপনারায়নপুর এলাকার আব্দুর সোবহানের মাত্র পাঁচ বছর বয়সী ছেলেকে একই এলাকার সাইদুল ইসলামের স্ত্রী মঞ্জুআরা মারধর করেন। বিষয়টি ছেলের মা ভিডিও ধারণ করেন। পরে সেই ভিডিও শিশু নির্যাতনের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হলে সেটি অল্প সময়ের মধ্যে ভাইরাল হয়ে যায়। বক্তারা আরও জানান, আসলে এটি কোনো শিশু নির্যাতনের ঘটনা ছিল না। মজার বশে ছেলের মা ভিডিওটি ধারণ করেছিলেন। পরে সেটি নির্যাতনের নামে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। ১৬ সেপ্টেম্বর শিশুর বাবা আব্দুর সোবহান বাদি হয়ে একই এলাকার সাইদুল ইসলাম, তার স্ত্রী মঞ্জুআরা বেগম এবং ছেলে মিনহাজ নামে তিনজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। এলাকাবাসিরা মনে করেন, তাদের বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলাটি সঠিক নয়। তাদের দাবি, ঘটনাটিকে কেন্দ্র করে উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলা করা হয়েছে এবং এতে সংশ্লিষ্ট পরিবার সামাজিকভাবে হয়রানি ও নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে।

এ সময় আমজাদ হোসেন বলেন, শিশু নির্যাতনের অভিযোগ অত্যন্ত গুরুতর বিষয়। তাই কোনো পক্ষের বক্তব্যের ওপর নির্ভর না করে ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও আইনসম্মত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বের করে আনা প্রয়োজন। একই সঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত কাউকে সামাজিকভাবে হেয় বা হয়রানি না করার আহ্বান জানান তারা।

মামলার আসামির ছেলে মুকিত বলেন, “আমরা কোনো অন্যায়কে সমর্থন করি না। তবে নিরপরাধ কেউ যেন মিথ্যা মামলায় হয়রানির শিকার না হন, সেটিও নিশ্চিত করা জরুরি। আমরা প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানাচ্ছি।”

এ সময় রাশেদুল ইসলাম বলেন, আমরা মানববন্ধনে এলাকাবাসি একসঙ্গে উপস্থিত হয়েছি। সামান্য একটি ঘটনাকে কেন্দ্র করে শিশু নির্যাতনের নামে করা মামলাটির সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদঘাটন এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। এছাড়াও মিথ্যা মামলার প্রত্যাহারের দাবিতে বক্তব্য রাখেন, একই এলাকার রানা, মুকিত, আব্দুল জোব্বার, হুসনেআরা, মিম্মা আক্তার, আমজাদ হোসেন প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইতিহাস গড়া ইনিংস খেলে টেস্ট দলে ফিরলেন তাওহীদ হৃদয়

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:২২ পি.এম


ইতিহাস গড়া ইনিংস খেলে টেস্ট দলে ফিরলেন তাওহীদ হৃদয়

দক্ষিণ আফ্রিকা সফরে ইতিহাস সৃষ্টি করার পর বাংলাদেশ টেস্ট দলে ফিরেছেন তাওহীদ হৃদয়। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দলে কিপার-ব্যাটার জাকের আলিও ফিরেছেন।

জাকেরকে দলে অন্তর্ভুক্ত করার জন্য অমিত হাসান বাদ পড়েছেন, যিনি খেলতে পারেননি। ম্যাচটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয়, তাই সামনের ব্যস্ত সূচির কথা মাথায় রেখে তাসকিন আহমেদকে বিশ্রাম দেওয়া হয়েছে।

অস্ট্রেলিয়া সফরের বাংলাদেশ দলে পরিবর্তন হিসেবে এই দুজনের নাম অন্তর্ভুক্ত হয়েছে।

চলতি মাসের শুরুতে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে পচেফস্ট্রুমে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে ২৭ চার ও ১০ ছক্কায় ৩৫০ রানের অপরাজিত ইনিংস খেলে তিনি। এই ইনিংসটি বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস এবং দেশের বাইরে প্রথম ট্রিপল সেঞ্চুরি।

এই ইনিংসের ফলস্বরূপ ২৫ বছর বয়সী ব্যাটসম্যানটি আবার টেস্ট দলে ফিরলেন। তার প্রথম শ্রেণির ক্রিকেটে ব্যাটিং গড় বর্তমানে ৫৬.০৬। ১৮ ম্যাচে তার সেঞ্চুরি সংখ্যা চারটি, যার মধ্যে একটি ট্রিপল সেঞ্চুরি, একটি ডাবল সেঞ্চুরি এবং একটি দেড়শ ছাড়ানো ইনিংস রয়েছে।

গত জুনে জিম্বাবুয়ে সফরে হৃদয়ের টেস্ট অভিষেক ঘটে। সেই ম্যাচে দুই ইনিংসে তার রান ছিল ১২। পরে তিনি অস্ট্রেলিয়া সফরের টেস্ট দলে জায়গা পাননি।

জাকের আলি ছয়টি টেস্ট খেলেছেন, যার সর্বশেষটি ছিল গত বছরের জুনে শ্রীলঙ্কা সফরে।

সংযুক্ত আরব আমিরাতে টেস্ট ম্যাচটি আগামী ৯ অক্টোবর শুরু হবে। তবে ম্যাচের ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি।

বাংলাদেশ টেস্ট দল: নাজমুল হোসেন (অধিনায়ক), তানজিদ হাসান, সাদমান ইসলাম, সৌম্য সরকার, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, জাকের আলি, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, ইবাদত হোসেন, শরিফুল ইসলাম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%