০৭:৩১ পি.এম
পশ্চিমবঙ্গ বিধানসভায় তৃনমূল কংগ্রেসের (টিএমসি) শোচনীয় পরাজয়ে দলে ভাঙন দেখা দিয়েছে। বিধানসভায় বিধায়কদের বিদ্রোহের প্রভাব এখনও কাটেনি, এমন অবস্থায় টিএমসি সংসদীয় দলেও ভাঙন দেখা যাচ্ছে।
সংসদীয় দলের অনেক সংসদ দলের ত্যাগের গুঞ্জন আগেই ছড়িয়ে পড়েছিল। পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) দায়িত্বপ্রাপ্ত নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে বৈঠকে বসেছেন তৃণমূলের ১৪ জন সাংসদ। এই বৈঠকেই গুঞ্জন আরও স্পষ্ট হয়ে ওঠে।
সোমবার (৮ জুন) নয়াদিল্লির ৯ নম্বর মতিলাল নেহরু মার্গে কেন্দ্রীয় পরিবেশমন্ত্রীর বাসভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: বর্জন ভেঙে কেন নির্বাচনে ভোট দিলাম: ইসরায়েলের ফিলিস্তিনি নাগরিকের অভিজ্ঞতা
বৈঠকে যোগ দেওয়া ব্যক্তিদের নিয়ে তৈরি হয়েছে নানা জল্পনা। নাটকীয় এ পরিবর্তনকামী নেতাদের মধ্যে ছিলেন অভিনেতা দেবও। বৈঠকে দেব ব্লু শার্ট এবং জিন্স প্যান্ট পরে উপস্থিত হন। তিনি একটি কোণায় বসে ছিলেন।
দেব নিজেকে আড়াল রেখে ছবি তোলার চেষ্টা করেছেন যাতে তার উপস্থিতি দৃশ্যমান না হয়।
বৈঠকের একটি ছবিতে দেবকে দেখা যায়নি। তবে এটি জানা গেছে, বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পৌঁছানোর পর সবারই দাঁড়িয়ে ওঠার নির্দেশ ছিল। মুখ্যমন্ত্রী দেবের গাল টিপে স্নেহ জানিয়ে গেলে বৈঠকের পরিবেশ আরও সূত্রপাত হয়।
এদিকে, এই সাংসদরা তাত্ক্ষণিকভাবে বিজেপিতে যোগ দিচ্ছেন না। তারা একটি পৃথক ব্লক গঠন করবেন। স্পিকার ওম বিড়লাকে চিঠি লিখে জানাবেন, তাদের ব্লকের মুখ্য সচেতক হলেন কাকলি ঘোষ দস্তিদার। এই চিঠির সঙ্গেও দেব সই করেছেন।
আরও পড়ুন: ট্রাম্প: ইরানের সঙ্গে যুদ্ধ আমরা শুরু করিনি
বস্তুত, এই দলবদল পর্বে দেবের নাম নিয়ে গত কয়েকদিন ধরে বিজেপির অন্দরে আলোচনা চলছে।
বিজেপি সূত্রে জানা গেছে, দেবের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সরাসরি কথাও হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ মত সকালেই দিল্লিতে পৌঁছান দেব। সরকারি বাসভবনে থাকা সত্বেও সেখানে তিনি ছিলেন না; বরং একটি অভিজাত হোটেলে ছিলেন। সেখান থেকে তিনি ভূপেন্দ্র যাদবের বাসভবনে চলে যান।
একটু পেছনে হাঁটলে দেখা যায়, ২০২৪ সালের লোকসভা ভোটের আগে দেব জানিয়ে দিয়েছিলেন যে তিনি আর লোকসভা ভোটে প্রার্থী হতে চান না।
তৃণমূল ভোটে হেরে যাওয়ার পর বিজেপিতে মিশেছেন। তাছাড়া BJP নেতাদের সঙ্গে দেবের সৌজন্য সম্পর্ক বহুদিন ধরেই রয়েছে। মহাগুরু মিঠুন চক্রবর্তী তাঁর ছবিতে সহ অভিনেতা না হলেও, দাদার মতো। শুভেন্দু অধিকারীর সঙ্গেও তার সম্পর্ক সবসময় ভাল ছিল, মাঝে মধ্যে প্রকাশ্য বাদানুবাদ ছাড়া।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী চার দিনের জাপান সফর শেষে আজ দেশে ফিরছেন
তবে এদিনের ঘটনাবলী সম্পর্কে ঘাটালের সাংসদ এখনও স্পষ্ট কিছু বলেননি। এখন অপেক্ষা পালা এই অভিনেতার মাস্টারপ্ল্যান কী হতে যাচ্ছে?
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন