০৭:৩৩ পি.এম
ভারতের রাজধানী দিল্লিতে তৃণমূলের সংসদীয় দল ভেঙে গেছে। শুভেন্দু অধিকারীর ডাক করা মিটিংয়ে বিজেপিকে সমর্থন দেওয়ার কথা ঘোষণা করেছেন তৃণমূল কংগ্রেসের ২০ জন সংসদ সদস্য।
বিবিসি জানাচ্ছে, ঘটনাচক্রে যখন তৃণমূল কংগ্রেসের ২০ জন সংসদ সদস্য দিল্লিতে বিজেপির সরকারকে সমর্থন ঘোষণা করছেন, সেই সময়ে তৃণমূল কংগ্রেসের দুই সর্বোচ্চ নেতা-নেত্রী, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়, দু’জনেই দিল্লিতে বিজেপির বিরুদ্ধে ‘ইন্ডিয়া’ জোটের বৈঠকে উপস্থিত আছেন।
যাই হোক, তাদের দলের দীর্ঘকালীন সংসদ সদস্যরা নির্মিত বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী ভুপেন্দ্র ইয়াদবের সাথে বৈঠক করছেন, যেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও উপস্থিত ছিলেন। সংবাদমাধ্যমকে খবর জানান, এই বিদ্রোহী ব্লকের নেত্রী কাকলি ঘোষ দস্তিদার বলেছেন, শুভেন্দু অধিকারী এই মিটিংয়ের আহ্বায়ক।
আরও পড়ুন: ভারতে মুসলমানদের ওপর হামলা, মাদরাসায় ভাঙচুর ও দেওয়ালে ‘জয় মা ভবানী’ স্লোগান
বৈঠকে উপস্থিত সংসদ সদস্য শর্মিলা সরকার সংবাদমাধ্যমকে জানান, একাধিক বিদ্রোহী সংসদ সদস্য কেন্দ্রে বিজেপির নেতৃত্বাধীন শাসক জোট এনডিএ-কে সমর্থন দেবেন। কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে এই নতুন ব্লক সংসদে শাসকগোষ্ঠীকে সমর্থন দেবে বলে তিনি জানিয়েছেন।
তবে রাজ্যে ঋতব্রত ব্যানার্জীর নেতৃত্বে যে আলাদা তৃণমূল ব্লক তৈরি হয়েছে, সংসদীয় বিদ্রোহী ব্লকটি রাজ্য ব্লকের সঙ্গে সম্পর্কিত কি না, সে বিষয়ে উত্তর দিতে রাজি হননি শর্মিলা সরকার। অন্যদিকে তৃণমূলের রাজ্যসভায় সংসদ সদস্য সুখেন্দুশেখর রায় তার পদ ও দল থেকেও ইস্তফা দিয়েছেন। তার বক্তব্য, তৃণমূল কংগ্রেস মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।
একই দিনে এবং একই সময়ে দিল্লিতে কংগ্রেসসহ ‘ইন্ডিয়া’ ব্লকের সদস্যদের সঙ্গে বৈঠক করেন সাবেক মুখ্যমন্ত্রী মমতা। তৃণমূল কংগ্রেস সূত্রে জানানো হয়েছে, বৈঠকে উপস্থিত ছিলেন অভিষেক, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ও'ব্রায়ান।
সূত্র: বিবিসি
আরও পড়ুন: জ্বালানির দাম বৃদ্ধিতে প্রমোদতরী বিশ্বভ্রমণ বাতিল, কম্বোডিয়া সাগরে আটকা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন