ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

নড়াইলের আমাদায় ‘শান্তি সম্প্রতি’ ও ‘মাদকমুক্ত গ্রাম’ গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত


নড়াইলের আমাদায় ‘শান্তি সম্প্রতি’ ও ‘মাদকমুক্ত গ্রাম’ গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত

নড়াইলের আমাদায় ‘শান্তি সম্প্রতি’ ও ‘মাদকমুক্ত গ্রাম’ গঠনে ঐক্যবদ্ধ যুব ও তরুণ প্রজন্ম

নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের আমাদা গ্রামে ‘শান্তি সম্প্রতি’ ও ‘মাদকমুক্ত গ্রাম’ গঠনের লক্ষ্যে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। যুব সম্প্রদায়ের উদ্যোগে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে আমাদা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ ‘সম্প্রীতি সভা’ অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন আমাদা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আসাদুজ্জামান মন্ডল এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন মশিউর রহমান শেখ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন লোহাগড়া লক্ষীপাশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কে এম রেজাউল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন যুব সম্প্রদায়ের প্রতিনিধি জাহাঙ্গীর শেখ।

আরও পড়ুন: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সামনে খড়বোঝাই গাড়িতে অগ্নিকাণ্ড

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানে ছিলেন আমাদা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি সালাহউদ্দিন খান। বক্তব্য প্রদান করেন লোহাগড়া থানার এএসআই সাইফুল ইসলাম, অবসরপ্রাপ্ত শিক্ষক হাবিবুর রহমান খান, আমজাদ হোসেন মল্লিক, সাইফুজ্জামান মল্লিক, তারিকুল ইসলাম খান ছবি, জাহিদ সরদার, গোলজার মৃধা, ওহিদ গাজী, মহসিন শেখ, সাজেদুল হকসহ আরও অনেকে।

বক্তারা আলোচনা সভায় উল্লেখ করেন, নড়াইলের আমাদা গ্রামে ‘শান্তি সম্প্রতি’ বজায় রাখার গুরুত্ব রয়েছে। মাদকমুক্ত গ্রাম গঠনে সকলকে একত্রিত হতে হবে। যদি কেউ মাদক কেনাবেচা বা সেবনে জড়িত হয়, তবে তাকে আইন-শৃঙ্খলাবাহিনীর কাছে হস্তান্তর করা হবে। সবার ঐক্যের ভিত্তিতে গ্রামকে আদর্শ গ্রাম হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়। এছাড়া তরুণ সমাজকে পড়ালেখা ও খেলাধূলার প্রতি মনোযোগী করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

আলোচনা সভার পর তরুণ ও যুব সম্প্রদায়ের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন প্রধান বক্তা কেএম রেজাউল ইসলাম এবং অনুষ্ঠানটির তত্ত্বাবধায়ক সালাহউদ্দিন খান। #

আরও পড়ুন: নরসিংদীতে কারখানায় আগুন, ৫ জন দগ্ধ বার্ন ইউনিটে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোলাপগঞ্জে বিএনপি নেতার বাড়িতে তুলে নিয়ে নির্যাতন, প্রতিবাদ করায় ৫ জনের ওপর মামলা

আন্তর্জাতিক ডেস্ক

সিলেট প্রতিনিধি

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:১৬ এম


গোলাপগঞ্জে বিএনপি নেতার বাড়িতে তুলে নিয়ে নির্যাতন, প্রতিবাদ করায় ৫ জনের ওপর মামলা
সিলেটের গোলাপগঞ্জে রাস্তা থেকে ধরে নিয়ে মারধর, প্রাণনাশের হুমকি, ব্ল্যাংক স্ট্যাম্পে স্বাক্ষর আদায় ও ২ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে বলে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
গত শনিবার (২৯ আগস্ট) গোলাপগঞ্জ মডেল থানায় অভিযোগটি দায়ের করেছেন উপজেলার রানাপিং এলাকার ফাজিলপুর গ্রামের আব্দুল আজাদের ছেলে মো. আব্দুল কাইয়ুম।
অভিযোগে তিনি উল্লেখ করেছেন, শনিবার সকাল সোয়া ১১টার দিকে শেরপুর গ্রামের জনৈক শাকিল আহমদ চৌধুরীর কাছ  থেকে নগদ ২ লাখ টাকা ঋণ নিয়ে নিজের বাড়ি ফিরছিলেন কাইয়ুম। কিন্তু রানাপিং এলাকার শেরপুর গ্রামের মানিক মিয়ার  ছেলে উপজেলা বিএনপির সহ-সভাপতি  আশফাক আহমদ চৌধুরীর বাড়ির সামনে পৌঁছালে তার ছোটো দুই ভাই শরীফ আহমদ (৪০) ও কাশেম আহমদ (৩৫) এবং আশফাকের ছেলে হামজা আহমদ (২২) তাকে আটক করে তাদের বাড়িতে নিয়ে যায় এবং একটি ঘরে আটকে রেখে মারধর করেন। তাদের রডের আঘাতে তার পা ভেঙে যায় এবং তিনি রক্তাক্ত জখম হন। তারা তার কাছে থাকা দুই লাখ টাকা ছিনিয়ে নিয়েছেন এবং ব্ল্যাংক স্ট্যাম্পে তার স্বাক্ষর আদায় করেন। পরবর্তীতে এলাকায় গোলাপগঞ্জ সদর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উক্ত ঘটনার প্রতিবাদ করলে অভিযুক্ত ব্যক্তি আশফাক আহমদ থানায় প্রভাব খাটিয়ে গত ২ সেপ্টেম্বর প্রতিবাদকারী ৫ জন ব্যক্তিকে আসামী দিয়ে একটি মামলা গোলাপগঞ্জ মডেল থানায় দায়ের করেন। উক্ত মামলায় অভিযুক্তরা হলেন আহত আব্দুল কাইয়ুম (৩০) গোলাপগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুল ইসলাম চৌধুরী(৫০) গোলাপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও  ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মওদুদ চৌধুরী সুমন (৪০), সিলেট ল'কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক সুলতান মাহমুদ (৩৪) উপজেলা যুবদল  নেতা শাকিল আহমদ চৌধুরী (৩৩) সহ আরো অজ্ঞাত ৭ জন ব্যক্তি।
এ ঘটনায় এলাকায় উত্তেজিত পরিবেশের সৃষ্টি হয়েছে, গত ৪ সেপ্টেম্বর স্থানীয় চৌঘরী বাজারে আশফাক আহমেদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করার কারণে আরো একটি প্রতিবাদ সভা হয়। উক্ত সভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন শ্রেনির ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুল ইসলাম বলেন, আশফাক আহমদ হলেন একজন মামলাবাজ, দুর্নীতিগ্রস্ত মানুষ তিনি বিগত ৫ আগস্টের পর থেকে গোলাপগঞ্জের অনেক নিরিহ মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছেন এবং অনেকের কাছ থেকে এসব মামলা দেখিয়ে টাকা নিয়েছেন। এলাকায় এর কারণে মানুষ অতিষ্ঠ, বিএনপি ক্ষমতায় আসার পর থেকে সে আরো বেপরোয়া হয়ে গেছে। নিরীহ মানুষকে তুলে নিয়ে তার বাড়িতে নির্যাতন করতেছে আর আমরা প্রতিবাদ করায় এখন সে আমাদের ওপরও মামলা দিয়ে ভয়ভীতি দেখাচ্ছে। এসময়   উপস্থিত জনতা আশফাক আহমদ এবং তার অনুসারীদের এসব কর্মকান্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান এবং দোষীদের বিচারের আওতায় নিয়ে আসার অনুরোধ করেন।
এ বিষয়ে গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিব।
 
 
 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হোসেনপুরে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি ‎বিনামূল্যে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ।

আন্তর্জাতিক ডেস্ক

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:১৮ এম


হোসেনপুরে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি ‎বিনামূল্যে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ।

কিশোরগঞ্জের হোসেনপুরে পরিবেশ সুরক্ষা এবং সবুজায়নের উদ্দেশ্যে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ শীর্ষক একটি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে, যেখানে বিনামূল্যে গাছের চারা বিতরণ এবং বৃক্ষরোপণ করা হয়।

‎এ কর্মসূচিটি শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কুড়িমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয়।

‎আলোকিত সামাজিক সংঘ এন্ড পাঠাগার ও কুড়িমারা আলোকিত যুব সংঘের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, কিশোরগঞ্জ জেলা শাখার সদস্যসচিব এবং হোসেনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শহীদুল্লাহ কায়সার শহীদ।

‎অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন আলোকিত সামাজিক সংঘ এন্ড পাঠাগারের সভাপতি এবং ঢাকার গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের সিনিয়র শিক্ষক মুহাম্মদ শফিউল্লাহ কাড়ার।

‎কর্মসূচির আওতায় শিক্ষার্থী ও শিশুদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়। পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণও করা হয়।

‎আয়োজকরা জানান, শিশুদের মধ্যে বৃক্ষরোপণের অভ্যাস গড়ে তোলা এবং পরিবেশ রক্ষায় তাদের সম্পৃক্ত করাই ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির মূল উদ্দেশ্য।

‎বৈরি আবহাওয়া উপেক্ষা করে

অনুষ্ঠানে বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী, সংগঠনের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বদলগাছীতে কিশোরীকে গণধর্ষনের চেষ্টা ,থানায় মামলা

আন্তর্জাতিক ডেস্ক

নওগাঁ প্রতিনিধি,

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:২০ এম


বদলগাছীতে কিশোরীকে গণধর্ষনের চেষ্টা ,থানায় মামলা

বদলগাছী উপজেলার পাহাড়পুর ইউপির নয়নশহর সরদার গ্রামে একটি কিশোরী (১৫)কে গণধর্ষণের চেষ্টা করা হয়েছে। এই ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

ঘটনাটি নওগাঁ জেলার বদলগাছী উপজেলায় ঘটেছে। বদলগাছী থানার এজাহার অনুযায়ী, মোঃ ইমরান হোসেন (২৫), পিতা- মোঃ শফিকুল ইসলাম, মাতা- বেনুয়ারা বেগম, সাং- নয়নশহর (সরদার পাড়া), থানা- বদলগাছী, জেলা- নওগাঁ। বিবাদী ১। মোঃ মাহবুব হোসেন ওরফে মাফু (৩৮), পিতা- মোঃ আলেক উদ্দিন, মাতা- মোছাঃ ফেরদৌস আরা, সাং- দেব্রাইল, ২। মোঃ ইউনুছ আলী (২৮), পিতা- মোঃ হুমায়ুন, সাং- দেব্রাইল, ৩। মোঃ আলম (৪৫), পিতা- কোমেজ উদ্দীন, সাং- ধর্মপুর, ৪। মানিক সোনার (৪০), পিতা- মেও রফিকুল ইসলাম, সাং- উত্তর রামপুর, ৫। মোঃ সুলতান হোসেন (৩০), পিতা-মোঃ বাচ্চু মিয়া, সাং-নয়ন শহর (মন্ডলপাড়া) সহ অজ্ঞাতনামা ৩/৪ জনের বিরুদ্ধে এজাহার দায়ের করা হয়েছে। ভিকটিম (১৫) মোঃ শফিকুল ইসলামের ছোট বোন। তিনি একজন অপরিণতবোধ সম্পন্ন নাবালিকা। ভিকটিমের বর্ণনা অনুযায়ী, ইং-২১/০৪/২০২৬ খ্রিঃ সন্ধ্যা অনুমান ০৭.০০ ঘটিকার সময় ২নং বিবাদী মোঃ ইউনুছ আলী (২৮) তাকে ৫০০/- (পাঁচশত) টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে ঘটনাস্থলে নিয়ে যায়। সেখানে অন্যান্য বিবাদীগণ উপস্থিত হয়ে তার গায়ে হাত দিয়ে শ্লীলতাহানী করে। অন্যান্য বিবাদীগণ মোঃ ইউনুছের ছবি তোলে এবং ভয় দেখায় যে, টাকা না দিলে ছবিটি ইন্টারনেটে ভাইরাল করবে। পরে ০১ নং বিবাদীর মাধ্যমে ০২ নং বিবাদী মোঃ ইউনুছ আলী তাদের ৯,০০০/- টাকা প্রদান করে।

এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, ০১/০৪/২০২৬ থেকে ০৫/০৪/২০২৬ তারিখের মধ্যে যে কোন দিন সন্ধ্যা ০৭.০০ ঘটিকার সময় বিবাদী ১। মোঃ মাহবুব হোসেন মাফু (৩৮), ২। মোঃ ইউনুছ আলী (২৮), ৩। মোঃ আলম, ৪। মানিক সোনার (৪০), ৫। মোঃ সুলতান হোসেন (৩০) আমার অপরিণতবোধ সম্পন্ন নাবালিকা বোন (১৫) কে ৫০০/- (পাঁচশত) টাকা দেওয়ার কথা বলে আমাদের বাড়ির পশ্চিম দিকে ৫০০ গজ দূরে জনৈক মোঃ জহরুল ইসলাম জতু এর কলা বাগানে নিয়ে গিয়ে পালাক্রমে ০৪ জন মিলে আমার বোনের ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে এবং আমার বোনকে উক্ত ঘটনার কাউকে কিছু বললে মেরে ফেলার হুমকি দেয়।

উক্ত ঘটনার স্বাক্ষী মোছাঃ ফাতেমা বেগম জানান, ভিকটিম আমার ভাতিজী। ঘটনার পর সে আমার কাছে এসে বলে মোঃ মাহবুব হোসেন মাফু, মোঃ আলম, মো: মানিক সোনার, মোঃ সুলতান হোসেন ও আরও ৩/৪ জন অজ্ঞাত ব্যক্তিরা তাকে ডেকে নিয়ে গিয়ে খারাপ কাজ করার চেষ্টা করে। তার পূর্বের ঘটনা সম্পর্কে আমার সঠিক জানা নেই।

এজাহারটি গত ২৩/০৪/২৬ ইং তারিখে বদলগাছী থানায় আমলে নিয়ে ৯(৩)/৯(৪)খ)/ ১০/৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ ধারায় মামলা রুজু করা হয়েছে। বদলগাছী থানার মামলা নং-২০, তারিখ- ২৩ এপ্রিল ; ২০২৬।

ভিকটিম জানিয়েছেন, মোঃ মাহবুব হোসেন ওরফে মাফু ৫০০/- (পাঁচশত) টাকা দেওয়ার কথা বলে তাকে ডেকে নিয়ে যায় এবং ২নং আসামি মো: ইউনুছ আলী খারাপ কাজ করার চেষ্টা করে। সেই কাজের সময় মোঃ মাহবুব হোসেন মাফু, মোঃ আলম, মানিক সোনার, মোঃ সুলতান হোসেন এবং অজ্ঞাত কতক জন ভিডিও করে এবং টাকা না দিলে সবাইকে জানিয়ে দেবে। ইউনুছ ভয়ে তাদের ৯০০০/- টাকা দিলে তারা সেখান থেকে চলে যায়। এর আগে এরা এবং আরও ৩/৪ জন যাদের নাম তিনি জানেন না, তাকে ডেকে নিয়ে গিয়ে খারাপ কাজ করার চেষ্টা করে।

উক্ত ঘটনার স্বাক্ষী মোঃ নয়ন হোসেন বলেন, ভিকটিম আমার ছোট বোন। ঘটনার পর সে আমার কাছে এসে বলে মোঃ ইউনুছ আলী, মোঃ মাহবুব হোসেন মাফু, মোঃ আলম, মো: মানিক সোনার, মোঃ সুলতান হোসেন ও আরও ৩/৪ জন অজ্ঞাত ব্যক্তিরা তাকে ডেকে নিয়ে গিয়ে খারাপ কাজ করার চেষ্টা করে। সে আরও জানায়, ইতিপূর্বে এধরণের ঘটনা তারা তার সাথে ঘটানোর চেষ্টা করেছে বলে শুনেছি। এদিকে মামলার মোড অন্য দিকে মোডে নিচ্ছে দাবি করেছেন ভিকটিমের পরিবার। ভিকটিমের পরিবার জানান, মামলার তদন্তকারী অফিসার বদলগাছী থানার ওসি তদন্ত নজরুল ইসলাম নাকি তাদের কাছ থেকে থানায় তার অফিসে পরে কোর্ট পুলিশ মাধ্যমে ১০ হাজার টাকা ঘুষ দাবি করেছেন বলে অভিযোগ তুলেছেন।

একাধিক গ্রামবাসী জানান, ভিকটিমের সাথে যা হয়েছে তা অন্যায়। তারা এর সুষ্ঠ বিচার দাবি করছেন। বাদী ইমরান হোসেন জানান, তার নাবালিকা বোন দুইবার ধর্ষণের চেষ্টা ও ধর্ষণের শিকার হয়েছে এবং তিনি এর সুষ্ঠ বিচার দাবি করছেন। তিনি আরও জানান, মামলার তদন্তকারী অফিসার বদলগাছী থানার ওসি তদন্ত মো: নজরুল ইসলাম আসামীদের দ্বারা অনৈতিকভাবে প্রভাবিত হয়ে প্রকৃত ঘটনা আড়াল করার উদ্দেশ্যে সম্পূর্ণ মিথ্যা, মনগড়া ও বানোয়াট একটি তদন্ত প্রতিবেদন মাননীয় আদালতে দাখিল করেছেন। তিনি গত ০১/০৯/২৬ ইং তারিখে পুলিশ সুপার নওগাঁর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে জানতে চেয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত নজরুল ইসলাম বলেন,

উক্ত বিষয়ে জানতে চেয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ রুহুল আমিন বলেন,

মামলার তদন্তকারী কর্মকর্তা নজরুল ইসলামের অভিযোগের ব্যাপারে জানতে চেয়ে নওগাঁ পুলিশ সুপারের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান,

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তারুণ্যের অদম্য শক্তিতে মেধাবী দেশ গড়তে চায় সরকার : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:২২ এম


তারুণ্যের অদম্য শক্তিতে মেধাবী দেশ গড়তে চায় সরকার : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিষ্টার ফারজানা শারমীন উল্লেখ করেছেন, বাংলাদেশ তারুণ্যের অদম্য শক্তিতে জেগে উঠেছে। সরকার মেধাবী জাতি গঠনে তাদের নতুন নতুন ধারণাগুলো গ্রহণ করতে চায়।

প্রতিমন্ত্রী গতকাল শুক্রবার রাত ১০ টায় ভার্চুয়ালি যুক্ত হয়ে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন অব নাটোর (পুসান) আয়োজিত শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বর্তমান সংসদে তারুণ্যের প্রতিনিধিত্ব অভূতপূর্ব। সরকার এবং বিরোধীদলের তরুণ সদস্যরা সংসদকে প্রাণবন্ত করে তুলছেন এবং রাষ্ট্রীয় নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে তারা রাষ্ট্রের নেতৃত্বে আসীন হবেন এবং দায়িত্বশীল ভূমিকা পালনে সক্ষম হবেন, যা রাষ্ট্রের উপকারে আসবে।

শিক্ষার্থীদের পড়াশুনার পাশাপাশি দেশ ও মানুষের কল্যাণে ভূমিকা রাখতে হবে। মাদক এবং শারীরিক ও মানসিক নির্যাতনের মতো সমাজের ক্ষতগুলোর বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি এবং জনমত তৈরিতে শিক্ষার্থীরা সহজেই কাজ করতে পারেন। কারণ ক্যাম্পাসগুলোতে তাদের একটি শক্তিশালী নেটওয়ার্ক রয়েছে, যা যে কোনো কাজকে সহজ এবং সুন্দরভাবে সম্পন্ন করতে সক্ষম।

ফারজানা শারমীন বলেন, পুসান বিগত ১০ বছর ধরে মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীদের নিয়মিত শিক্ষাবৃত্তি প্রদান করছে, পাশাপাশি অন্যান্য কার্যক্রমও পরিচালনা করছে। তাদের এই কার্যক্রম বিশেষ করে নেটওয়ার্কিং সারাদেশের জন্য অনুকরণীয়। শিক্ষার্থীদের অন্যায়ের পথে পরিচালিত করা সম্ভব নয়, কারণ তারা মানসিকভাবে পবিত্র। সরকার এই অদম্য শক্তিকে সৃজনশীল কাজে নিয়োজিত করে মানবিক রাষ্ট্র গঠন করতে চায়।

প্রতিমন্ত্রী আরো বলেন, সারাদেশে মাদকের কারণে বেশিরভাগ অপরাধ সংঘটিত হচ্ছে। আইন, পুলিশ এবং গ্রেপ্তার করে এই সমস্যার সমাধান সম্ভব নয়। মাদক নির্মূল করতে হলে সামাজিক সচেতনতা সৃষ্টি করতে হবে। সরকারের বিভিন্ন মন্ত্রণালয় সামাজিক সচেতনতা সৃষ্টিতে কাজ করছে। তবে শিক্ষার্থীরা যদি এই সামাজিক সচেতনতা সৃষ্টিতে ভূমিকা রাখেন, তাহলে সবচেয়ে ভালো ফলাফল সম্ভব। মাদক, সহিংসতা, নির্যাতন ইত্যাদি ইস্যুতে শিক্ষার্থীরা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কোনো কর্মসূচির আয়োজন করলে, আমরাও সেই সব কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারি।

অনুষ্ঠানে পুসানের সভাপতি নওশীন আশরাফি আঁচলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব আবু সালেহ মো. মহিউদ্দিন খাঁ এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের গাইনী বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাহানা বেগেম শেলী।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চট্টগ্রামস্থ নাটোর জেলা সমিতির সভাপতি মো. মোখলেসুর রহমান সপু, মিরপুর সায়েন্স কলেজের অধ্যক্ষ মো. আনোয়ার হোসেন, মাজার শরীফ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইমাম হাসান মুক্তি, নাটোর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন, পুসানের প্রতিষ্ঠাতা তানভীর আনোয়ার, সাবেক সভাপতি মোহাম্মদ জিহাদ হাসান এবং সাধারণ সম্পাদক মো. আজিজুল হাকিম।

উল্লেখ্য, ৯৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং সরকারি মেডিকেল কলেজে অধ্যয়নরত নাটোর জেলার ১৮ হাজার শিক্ষার্থীদের সংগঠন পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশন অব নাটোর (পুসান) ২০১৭ সালে প্রতিষ্ঠার পর থেকে সেবা, সখ্যতা ও শিক্ষা উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে সংগঠনটি ৩৯ জন শিক্ষার্থীকে মাসে ২ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%