ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

‘কাজের খোঁজে গিয়ে’ মোবাইল নিয়ে উধাও, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল


‘কাজের খোঁজে গিয়ে’ মোবাইল নিয়ে উধাও, সিসিটিভি ফুটেজে যা দেখা গেল

রাজধানীর শান্তিনগরে গৃহকর্মী দেওয়ার উদ্দেশ্যে একটি বাসা থেকে মোবাইল ফোন চুরির অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) এই ঘটনার প্রেক্ষিতে পল্টন থানায় মামলা দায়ের করা হয়েছে, এমনটি জানিয়েছেন ভুক্তভোগী আসমা আক্তার।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, আসমা আক্তার সম্প্রতি কানাডা থেকে দেশে ফিরে এসেছেন। তার বাসায় নিয়মিত একজন গৃহকর্মী কাজ করেন। এছাড়াও, তার বাসার দুই নিরাপত্তাকর্মী শহীদুল ও আনোয়ার গত তিন থেকে চার বছর ধরে সেখানে কর্মরত আছেন। তবে, এই নিরাপত্তা কর্মীরাই বাসার নিরাপত্তাহীনতার কারণ হয়ে দাঁড়িয়েছেন। বারবার তাদের বলা সত্ত্বেও বাইরের লোকজন ঢুকে পড়ে এবং গেটে প্রবেশের কোনো রেকর্ড রাখে না। তাদের দাপটে মালিকদের নিরাপদে থাকতে সমস্যা হচ্ছে।

আরও পড়ুন: চাঁদাবাজির মামলায় যুবদল নেতা জালাল মাতুব্বর গ্রেপ্তার

ভুক্তভোগী আসমা আক্তার জানান, গত ১৯ অক্টোবর শহীদুল তাকে জানান যে একজন বয়স্ক নারী কাজ খুঁজছেন। নিরাপত্তাকর্মী ওই নারীকে গৃহকর্মী হিসেবে রাখার বিষয়ে জানতে চান। পরবর্তীতে শহীদুল ওই নারীকে নিয়ে আসতে বলেন।

তিনি বলেন, পরদিন ২০ অক্টোবর সকালে অফিসে যাওয়ার প্রস্তুতিকালে শহীদুল ফোন করে জানান যে ওই নারী এসেছেন। এরপর দুই নারী আসমার বাসায় আসেন। তাদের নাম ও বেতনের বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করার পর আসমা তাদের একজনকে বিকেলে পরিচয়পত্র ও ফোন নম্বরসহ প্রয়োজনীয় তথ্য নিয়ে আসতে বলেন।

ভুক্তভোগীর অভিযোগ, ওই নারী জানান তার নিজের ফোন নেই; বরং তার স্বামীর ফোন রয়েছে এবং তিনি অটোরিকশা চালান। শহীদুল ওই নারীকে ভালোভাবে চেনেন না জানালে আসমা নিরাপত্তাকর্মীদের গেটের দিকে নজর রাখতে বলেন, যাতে ওই নারী বাসা থেকে বেরিয়ে যেতে না পারেন।

আসমার অভিযোগ, তিনি পুরো ঘটনাটি বুঝতে পারেননি যে এটি একটি পরিকল্পিত ঘটনা ছিল। তার দাবি, তিনি বাসা থেকে বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পর শহীদুল আবার ওই নারীকে খবর দিয়ে বাসায় আনেন, কারণ তিনি জানতেন যে এ সময় তার অসুস্থ স্বামী রয়েছে এবং বাসার সবাই ঘুমাচ্ছে, ফলে সব দরজা খোলা ছিল। এ সময় বাসায় আসা নারীদের একজনের সঙ্গে অপর একজন অপরিচিত ব্যক্তির যোগাযোগ ও দীর্ঘ সময় অবস্থানের বিষয়টি তার নজরে আসে। পরে বাসায় থাকা এক নারী মুখে মাস্ক পরে মোবাইল ফোন নিয়ে বেরিয়ে যান। আরেক নারীও বাসা থেকে বেরিয়ে যান।

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে দুর্বৃত্তের গুলিতে ১৭ বছরের কিশোর নিহত

তার দাবি, দ্বিতীয় নারী নিরাপত্তাকর্মী আনোয়ারের সামনে দিয়ে বেরিয়ে গেলেও তিনি বাধা দেননি। এ ঘটনায় আনোয়ারের ভূমিকা নিয়েও আসমা প্রশ্ন তুলেছেন।

আসমা আরও জানান, সিসিটিভি ফুটেজে শহীদুলের সঙ্গে কথা বলার পর এক নারীকে সিঁড়ি বেয়ে উঠতে দেখা যায়। শহীদুল ওই নারীকে সঙ্গে নিয়ে যাওয়ার কথা বললেও সে প্রায় চার মিনিট পর নিজে ওপরে উঠে। এই সময়ের মধ্যেই মোবাইল ফোন চুরির ঘটনা ঘটে থাকতে পারে।

আসমা আক্তার আরও বলেন, ঘটনার সিসিটিভি ফুটেজ তার কাছে সংরক্ষিত রয়েছে। তিনি বিষয়টি নিয়ে পল্টন থানায় মামলা করেছেন। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা এবং অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য পুলিশি তদন্ত প্রয়োজন। সিসিটিভি ফুটেজ, সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য এবং অন্যান্য প্রমাণ বিশ্লেষণ করেই এ বিষয়ে নিশ্চিত হওয়া সম্ভব।

আরও পড়ুন: মেট্রোরেলে অসুস্থ হয়ে বাবার মৃত্যু, বসতে না দেওয়ার অভিযোগ ছেলের

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাপ্পারাজকে নিয়ে আবেগঘন পোস্টে ওমর সানীর স্যালুট

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

১০:৪৭ পি.এম


বাপ্পারাজকে নিয়ে আবেগঘন পোস্টে ওমর সানীর স্যালুট

ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় দুই অভিনেতা হলেন ওমর সানী ও বাপ্পারাজ। তারা একসঙ্গে বহু সিনেমায় কাজ করেছেন। পর্দার বাইরেও তাদের মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান।

বন্ধুত্বের স্মৃতিচারণা করতে গিয়ে ওমর সানী বাপ্পারাজকে নিয়ে আবেগঘন একটি পোস্ট শেয়ার করেছেন। সেখানে তিনি বন্ধুর প্রশংসা করার পাশাপাশি তার দুষ্টুমির কথাও উল্লেখ করেছেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে ওমর সানী বাপ্পারাজকে একজন ভালো মানুষ, ভালো বন্ধু এবং হাসিখুশি ও দুষ্টু স্বভাবের মানুষ হিসেবে বর্ণনা করেছেন।

বাপ্পারাজের সঙ্গে কাজ করার স্মৃতিচারণা করতে গিয়ে ওমর সানী লেখেন, ‘একজন বাপ্পারাজ একজন ভালো মানুষ, একজন ভালো বন্ধু এবং দুষ্টু বন্ধু, হাসিখুশি বন্ধু।’

এ প্রসঙ্গে তিনি আরও উল্লেখ করেন, ‘অনেক ছবি করেছি একসঙ্গে। নেই কোনো অহংকার। আমি মাঝে মাঝে অবাক হতাম, উনি নায়করাজের সন্তান এবং একজন ভালো আর্টিস্ট, উনি কেন আমাদের সঙ্গে কাজ করবেন? কিন্তু দিন শেষে উনি বলতেন, কাজটাই হচ্ছে আসল।’

অভিনেতা আরও লিখেছেন, ‘আর এত দুষ্টুমি করতেন, এখনো করেন। ওই আমলে যদি এই মোবাইল থাকত, তাহলে দুষ্টুমির চরম ভাইরাল হতাম আমি।’

বন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ‘বাপ্পারাজ ভাই, আপনাকে একটা কারণে স্যালুট, কোনো বদ অভ্যাস আপনার নাই। আপনার কাছে বরঞ্চ আমরা খারাপ।’

দুষ্টুমির প্রসঙ্গ টেনে মজার ছলে তিনি লেখেন, ‘আমার জেনারেশনে আমি বাপ্পারাজকে নিয়ে গর্ব করি। দিন শেষে বলি, আপনি অনেক দুষ্টু।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোহাম্মদপুরে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৪ নেতা গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

১১:৩২ পি.এম


মোহাম্মদপুরে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৪ নেতা গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুরে সন্ত্রাসী কার্যক্রম এবং মিছিল করার পরিকল্পনায় জড়ো হওয়া নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের চার নেতাকে পুলিশ গ্রেফতার করেছে।

বুধবার (২১ অক্টোবর) বিকেল ৪টা ১০ মিনিটে ঢাকা উদ্যান সি-ব্লক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) রাজু আহাম্মেদ ও এসআই আমিরুজ্জামান গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।

গ্রেফতারকৃত চার নেতার মধ্যে রয়েছেন ময়মনসিংহের ভালুকা উপজেলার ১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সদস্য মো. জালাল উদ্দিন (৩২), হবিরবাড়ী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি মো. নাঈম হাসান ডালিম (৩২), একই ওয়ার্ডের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মাহমুদুল হাসান মামুন (৩৪) এবং হবিরবাড়ী ৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য মো. আল-আমিন (৩৫)।

মোহাম্মদপুর থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ রাখছিলেন। তাদের অবস্থান ঢাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা এবং আওয়ামী লীগের মিছিল করার উদ্দেশ্যে ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পুলিশের তথ্যমতে, গ্রেফতারদের মধ্যে ডালিম ও মামুনের বিরুদ্ধে আগে থেকেই একাধিক মামলা রয়েছে। নাঈম হাসান ডালিমের বিরুদ্ধে সুনামগঞ্জ ও ময়মনসিংহের বিভিন্ন থানায় মাদক, বিশেষ ক্ষমতা আইন, ভাঙচুর ও মারামারিসহ মোট ৬টি মামলা রয়েছে।

অন্যদিকে, মাহমুদুল হাসান মামুনের বিরুদ্ধে ভালুকা মডেল থানায় হত্যা, হত্যাচেষ্টা, বিস্ফোরক ও ভাঙচুরের অভিযোগে ২টি মামলা রয়েছে।

এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপির এমপির ফুলেল শুভেচ্ছা, সাধারণ সম্পাদককে শোকজ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

১১:৩৪ পি.এম


বিএনপির এমপির ফুলেল শুভেচ্ছা, সাধারণ সম্পাদককে শোকজ

গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুলের বিতর্কিত কর্মকাণ্ডের কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার অভিযোগে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য জেলা বিএনপির সভাপতিকে চিঠি পাঠিয়েছেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মমতাজ আলো। এই ঘটনায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

ফুলছড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও কঞ্চিপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ এটিএম রাশেদুজ্জামান রোকন, গাইবান্ধায় সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মমতাজ আলোকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ ঘটনার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা বাড়তে থাকে।

ফুলেল শুভেচ্ছা জানানোর সময় গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল উপস্থিত ছিলেন। এই ঘটনায় বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। তাঁদের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের সময় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন মামলা ও রাজনৈতিক হয়রানির অভিযোগ থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট যুবলীগ নেতাকে সংসদ সদস্যের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নেতাকর্মী অভিযোগ করেছেন, ব্যক্তিস্বার্থ হাসিলের উদ্দেশ্যে কিছু নেতা সবকিছু জানা সত্ত্বেও ওই যুবলীগ নেতাকে গাইবান্ধা জেলার দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্যের কাছে নিয়ে যান এবং তাঁর সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে ফুলেল শুভেচ্ছা জানান। এ ঘটনায় দলের তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে বলে দাবি করেছেন তাঁরা।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সংসদ সদস্য মমতাজ আলোকে একটি ভিডিও বার্তায় এ বিষয়ে বক্তব্য দিতে দেখা যায়। মুঠোফোনে জানতে চাইলে সংসদ সদস্য মমতাজ আলো বলেন, “স্থানীয় বিএনপির লোকজন আমাকে বিষয়টি জানায়নি। আমি তো গাইবান্ধার কাউকে চিনি না। এর দায়িত্ব জেলা বিএনপির লোকজনকে নিতে হবে। এ বিষয়ে আমি জেলা বিএনপিকে আজকেই একটি চিঠি দিচ্ছি।”

এ ব্যাপারে আমারদেশ অনলাইন পত্রিকায় আজ একটি সংবাদ প্রকাশিত হয়েছে।

গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ডা. ময়নুল হাসান সাদিক আজ সন্ধ্যায় সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মমতাজ আলোর পাঠানো চিঠি পাওয়ার কথা আমারদেশকে জানান।

এ বিষয়ে গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল বলেন, জেলা সভাপতিকে চিঠি পাঠানোর কথা শুনেছেন। তবে তিনি এখনো কোনো চিঠি পাননি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাহজালাল বিমানবন্দর থেকে চুরি হওয়া লাগেজ উদ্ধার, একজন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ ইং

১১:৩৫ পি.এম


শাহজালাল বিমানবন্দর থেকে চুরি হওয়া লাগেজ উদ্ধার, একজন গ্রেফতার

ঢাকা, ২১ অক্টোবর, ২০২৬ : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রীবেশে তিন যাত্রীর লাগেজ চুরির ঘটনায় এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) জসিম নামের একজন ব্যক্তিকে গ্রেফতার করেছে।

বুধবার এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১২ অক্টোবর সকালে ওমান থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ওই ফ্লাইটে আসা তিন যাত্রী, মোহাম্মদ হাসান, সাদিক রহমান ও মো. রাকিবের লাগেজ চুরির বিষয়টি এয়ারলাইন্সের কর্মকর্তা ফজলে রাব্বি মোঘলের অভিযোগের ভিত্তিতে এয়ারপোর্ট (১৩) এপিবিএনের নজরে আসে।

পরবর্তীতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ওমান থেকে আগত ওই ফ্লাইটের যাত্রী জসিমকে চুরির ঘটনায় জড়িত সন্দেহে শনাক্ত করা হয়।

এই ঘটনায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের কর্মকর্তা ফজলে রাব্বি মোঘল বাদী হয়ে শনাক্তকৃত যাত্রী জসিমের বিরুদ্ধে গতকাল মঙ্গলবার বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, চুরি হওয়া তিনটি লাগেজে আনুমানিক ৭৫ হাজার টাকার মালামাল ছিল।

এতে আরও উল্লেখ করা হয়, এয়ারপোর্ট (১৩) এপিবিএন বিমানবন্দর থানা ও কচুয়া থানার সঙ্গে যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে অভিযান চালিয়ে চাঁদপুরের কচুয়া থেকে মামলার আসামি জসিমকে গ্রেফতার করে এবং চুরি হওয়া মালামাল উদ্ধার করতে সক্ষম হয়। বর্তমানে আসামি জসিম পুলিশ হেফাজতে রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%