ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

অগ্রণী বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদযাপনে রাসিক প্রশাসকের সহযোগিতা কামনা


অগ্রণী বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদযাপনে রাসিক প্রশাসকের সহযোগিতা কামনা
 
 রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির নেতৃবৃন্দ।

রোববার (২৯ নভেম্বর) সকালে নগর ভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মসূচি, প্রস্তুতি ও সার্বিক আয়োজন নিয়ে বিস্তারিত আলোচনা করেন তাঁরা।

সাক্ষাৎকালে উদযাপন কমিটির নেতৃবৃন্দ সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান সফল ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রাজশাহী সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতা কামনা করেন। জবাবে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন এ বিষয়ে ইতিবাচক আশ্বাস দেন।

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ সাইফুল হক, সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির সদস্যসচিব ড. ফিরোজ উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মোঃ মোস্তাফিজুর রহমান মুন্নু এবং সদস্য বিউটি খাতুন, সাদিউল ইসলাম সজীব ও এহসানুল হক সৌরভসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।#

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খেলাফত আন্দোলনের আমির হাবিবুল্লাহ মিয়াজী ও মহাসচিব ইউসুফ সাদেক পুনর্নির্বাচিত

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

১১:১৮ পি.এম


খেলাফত আন্দোলনের আমির হাবিবুল্লাহ মিয়াজী ও মহাসচিব ইউসুফ সাদেক পুনর্নির্বাচিত

বাংলাদেশ খেলাফত আন্দোলনের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে প্রতিনিধি সম্মেলন, কেন্দ্রীয় কাউন্সিল ও মজলিসে শূরা।

রোববার রাজধানীর কামরাঙ্গীরচরে মারকাজুল খেলাফত জামিয়া নুরিয়া ইসলামিয়া মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দলের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল ৯টায় দলের কেন্দ্রীয় ও জেলা নেতা, কাউন্সিলর এবং মজলিসে শূরার সদস্যদের উপস্থিতিতে দলীয়, জাতীয় ও কালেমার পতাকা উত্তোলনের মাধ্যমে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার শপথ নেওয়া হয়।

সকাল ১০টা থেকে শুরু হয় প্রতিনিধি সম্মেলন এবং বিকেল ৩টায় অনুষ্ঠিত হয় মজলিসে শূরার বৈঠক। কেন্দ্রীয় কাউন্সিল ও প্রতিনিধি সম্মেলনে সংগঠনের সাংগঠনিক মূল্যায়ন, নেতৃত্ব ও দায়িত্ব বণ্টন, ভবিষ্যৎ কর্মসূচি এবং রাজনৈতিক করণীয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই সম্মেলনের মাধ্যমে দলটির নেতাকর্মীদের প্রত্যাশা, আদর্শিক ঐক্য, সাংগঠনিক শৃঙ্খলা ও কার্যকর কর্মপরিকল্পনার মাধ্যমে আগামী দিনে সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিতভাবে পরিচালনার সংকল্প করা হয়।

মজলিসে শূরার সিদ্ধান্ত অনুযায়ী, দলের আমির পদে মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী এবং মহাসচিব হিসেবে মাওলানা ইউসুফ সাদেক হক্কানী পুনর্নির্বাচিত হন।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, ইসলামী ঐক্য আন্দোলনের আমির ড. ঈসা শাহেদী, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি সাখাওয়াত হোসাইন রাজী এবং বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক হাজী মনির হোসেন।

দলের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ইউসুফ সাদেক হক্কানী, নায়েবে আমির মাওলানা শেখ আজিমুদ্দিন, মাওলানা সাইদুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন।

সভাপতির বক্তব্যে মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী উল্লেখ করেন, "একের পর এক সরকার পরিবর্তন হচ্ছে, কিন্তু দেশের মানুষের অর্থনৈতিক সংকট নিরসন হচ্ছে না, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ হচ্ছে না, জনগণের নাগরিক অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে না, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধ হচ্ছে না। যত দিন পর্যন্ত খেলাফত পদ্ধতির সরকার প্রতিষ্ঠিত না হবে, তত দিন পর্যন্ত দেশে শান্তি আসবে না।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০৩
জোহর ১১:৪৮
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%