ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বরগুনায় স্বামী জীবিত থাকা সত্ত্বেও বিধবা ভাতার তালিকায় নাম, সমাজসেবা কর্মকর্তাকে আইনি নোটিশ


বরগুনায় স্বামী জীবিত থাকা সত্ত্বেও বিধবা ভাতার তালিকায় নাম, সমাজসেবা কর্মকর্তাকে আইনি নোটিশ

বরগুনার আমতলী উপজেলায় স্বামী জীবিত থাকা সত্ত্বেও কিছু নারীর নাম বিধবা ভাতার তালিকায় অন্তর্ভুক্ত করে টাকা উত্তোলনের অভিযোগ উঠেছে সদ্যবিদায়ী সমাজসেবা কর্মকর্তা মো. মাঞ্জুরুল হক কাওসারের বিরুদ্ধে।

এছাড়া, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে নিষিদ্ধ ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

বরগুনা জেলা জজ আদালতের অতিরিক্ত পিপি মো. জসিম উদ্দিন ও সহকারী এপিপি মাহবুবুল আলম এসব অভিযোগে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে নোটিশ প্রদান করেছেন।

আরও পড়ুন: জন্মদিনে এলাকাবাসীকে নতুন বিদ্যালয় উপহার দিলেন কবি সৈয়দ জাহিদ হাসান

নোটিশ পাওয়ার সাত কার্যদিবসের মধ্যে তাকে জবাব দিতে বলা হয়েছে। অন্যথায়, নোটিশে উল্লেখ করা হয়েছে যে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তথ্য অনুসন্ধান করে জানা গেছে, ২০২০ সালে আমতলী উপজেলা সমাজসেবা কর্মকর্তা হিসেবে যোগদান করেন মাঞ্জুরুল হক কাওসার। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, উপজেলার অর্ধশতাধিক বয়স্ক ও বিধবা ভাতাভোগীর তালিকায় থাকা ব্যক্তিদের টাকা উত্তোলন করে আত্মসাৎ করা হয়েছে। এ অভিযোগ করেছেন আমতলী পৌরসভার কয়েকজন নারী। তাদের মধ্যে ৪নং ওয়ার্ডের অর্পনা রানী শীল, শিলা রানী কুণ্ডু ও রাধা রানী হাওলাদার এবং ৫নং ওয়ার্ডের হোসনেয়ারা বেগম, বকুল বেগম ও ঝুমুর বেগম অন্তর্ভুক্ত রয়েছেন।

অভিযোগকারীদের দাবি, ভাতার তালিকায় নাম থাকা সত্ত্বেও তারা কেউ টাকা পাননি, অথচ তাদের নামে নিয়মিত ভাতার টাকা উত্তোলন করা হয়েছে।

অর্পনা রানী শীল, শিলা রানী কুণ্ডু ও রাধা রানী হাওলাদার জানান, তাদের স্বামী জীবিত থাকা সত্ত্বেও বিধবা ভাতার তালিকায় নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা কখনো এই ভাতার টাকা উত্তোলন করেননি। ফ্যামিলি কার্ডের তথ্য যাচাই করতে আসা কর্মীদের কাছ থেকে তারা জানতে পারেন, তাদের নামে বিধবা ভাতার টাকা তোলা হয়েছে।

আরও পড়ুন: প্রাণিসম্পদ খাতে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সরকারের উদ্যোগ: প্রতিমন্ত্রী টুকু

অন্যদিকে, হোসনেয়ারা বেগম, বকুল বেগম ও ঝুমুরের অভিযোগ, বয়স্ক ভাতার তালিকায় নাম থাকা সত্ত্বেও তারা কোনো টাকা পাননি। কিভাবে তাদের নাম তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে, সে বিষয়ে তাদের কোনো তথ্য নেই।

মাঞ্জুরুল হক কাওসারের বিরুদ্ধে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগও রয়েছে। গত আগস্ট মাসে তিনি ১১০ জনকে এসব পদে নিয়োগ দেন। অভিযোগ উঠেছে, ওই নিয়োগে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মী এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। বিষয়টি জানাজানি হলে নিয়োগ সংশোধনের আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি বলে অভিযোগকারীদের দাবি। নিয়োগ পাওয়া ব্যক্তিরা নভেম্বরের শুরুতে তথ্য সংগ্রহের কাজ শুরু করেন।

চাওড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. আসাদুজ্জামান মোমেন আকন বলেন, মাঞ্জুরুল হক কাওসার ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী নিয়োগে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের দোসরদের নিয়োগ দিয়েছেন।

এদিকে, গত ২৬ নভেম্বর মাঞ্জুরুল হক কাওসারকে বরিশাল শিশু পরিবারের (বালক) তত্ত্বাবধায়ক পদে বদলি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে কর্মরত রয়েছেন।

আরও পড়ুন: এনআইডি সংশোধনের নামে অনলাইন প্রতারণা, সতর্ক থাকতে বলছে তথ্য অধিদফতর

বরগুনা জেলা জজ আদালতের অতিরিক্ত পিপি মো. জসিম উদ্দিন বলেন, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে রাজনৈতিক সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়োগ দেওয়া এবং প্রকৃত উপকারভোগীদের পরিবর্তে অন্যদের নামে বয়স্ক ও বিধবা ভাতার টাকা উত্তোলনের অভিযোগ রয়েছে। এসব অনিয়মের অভিযোগে তাকে আইনি নোটিশ দেওয়া হয়েছে।

অভিযুক্ত মাঞ্জুরুল হক কাওসার আইনি নোটিশ পাওয়ার কথা স্বীকার করে বলেন, এ বিষয়ে তার কোনো বক্তব্য নেই।

বরগুনা জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এসএম শাহাজাদা এই বিষয়ে বলেন, অভিযোগের প্রেক্ষিতে তাকে বদলি করা হয়েছে। বিষয়টি আরও তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন: অধিকার রক্ষায় কমিশন থাকবে নিরপেক্ষ: প্রধান তথ্য কমিশনার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছাগলনাইয়া সীমান্তে মালিকবিহীন ৪৬ বোতল ভারতীয় হুইস্কি জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

ফেনী প্রতিনিধি

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

১১:১৬ পি.এম


ছাগলনাইয়া সীমান্তে মালিকবিহীন ৪৬ বোতল ভারতীয় হুইস্কি জব্দ

ফেনীর ছাগলনাইয়া সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৬ বোতল ভারতীয় হুইস্কি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা হুইস্কির আনুমানিক সিজার মূল্য ৬৯ হাজার টাকা।
রোববার (২৯ নভেম্বর) বিকেল ৪টা ৩৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর ছাগলনাইয়া বিওপির বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত পিলার ২১৯৩/এমপি থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালানো হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৪৬ বোতল ভারতীয় হুইস্কি জব্দ করতে সক্ষম হয় বিজিবি।
জব্দ করা হুইস্কির আনুমানিক সিজার মূল্য ৬৯ হাজার টাকা। উদ্ধার করা মাদকদ্রব্য স্থানীয় থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রিং থেকে অবসরের ইঙ্গিত দিলেন ডোয়াইন ‘দ্য রক’ জনসন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

১১:১৭ পি.এম


রিং থেকে অবসরের ইঙ্গিত দিলেন ডোয়াইন ‘দ্য রক’ জনসন

ডব্লিউডব্লিউই সারভাইভার সিরিজ: ওয়ারগেমসে একটি চমকপ্রদ উপস্থিতি প্রদর্শনের পর, পেশাদার রেসলিং ক্যারিয়ারের শেষের সম্ভাবনা সম্পর্কে ইঙ্গিত দিয়েছেন ডোয়াইন ‘দ্য রক’ জনসন। ৩০ বছর পূর্তি উদ্‌যাপন উপলক্ষে, তিনি এক বছরেরও বেশি সময় পর আবার রিংয়ে ফিরে আসেন।

এই অনুষ্ঠানে, এই রেসলিং তারকা পেশাদার রেসলারদের ‘মাউন্ট রাশমোর’ বা সর্বকালের সেরাদের তালিকায় তার প্রিয় হিসেবে ‘স্টোন কোল্ড’ স্টিভ অস্টিনের নাম উল্লেখ করেন। পাশাপাশি, ভক্তরা দীর্ঘদিন ধরে রোমান রেইন্সের সঙ্গে দ্য রকের একটি বহুল প্রতীক্ষিত লড়াইয়ের (ড্রিম ম্যাচ) জন্য অপেক্ষা করছেন, যা রোমান রেইন্স রেসলিং জগতে শীর্ষস্থানে আসার পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে।

যদি ডোয়াইন জনসন শেষ পর্যন্ত রিংয়ের লড়াই থেকে অবসর নেন, তবে তিনি ডব্লিউডব্লিউই-এর ইতিহাসে ১০ বারের বিশ্ব চ্যাম্পিয়ন এবং ষষ্ঠ ‘ট্রিপল ক্রাউন’ চ্যাম্পিয়ন হিসেবে এই খেলার বিদায় জানাবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বনাথে গ্রেফতার হলেন আ.লীগের তিন সিনিয়র নেতা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

১১:১৭ পি.এম


বিশ্বনাথে গ্রেফতার হলেন আ.লীগের তিন সিনিয়র নেতা

বিশ্বনাথে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিনজন সিনিয়র নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত থেকে রোববার (২৯ নভেম্বর) ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।

‎

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও খাজাঞ্চী ইউনিয়নের হোসেনপুর গ্রামের মৃত একেএম হারিছ মিয়ার ছেলে কবির আহমেদ কুব্বার (৬৮), দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও দক্ষিণ দশপাইকা গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে আকবর আলী (৬৬) এবং অলংকারী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ও বেতসান্দি গ্রামের মৃত ইছহাক আলীর ছেলে মো. গিয়াস উদ্দিন (৬০)।

‎

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গত ২১ আগস্ট বিশ্বনাথ থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়, যার ভিত্তিতে তাদের আদালতে চালান দেওয়া হয়েছে।

‎

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অগ্রণী বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদযাপনে রাসিক প্রশাসকের সহযোগিতা কামনা

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

১১:১৮ পি.এম


অগ্রণী বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদযাপনে রাসিক প্রশাসকের সহযোগিতা কামনা
 
 রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির নেতৃবৃন্দ।

রোববার (২৯ নভেম্বর) সকালে নগর ভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মসূচি, প্রস্তুতি ও সার্বিক আয়োজন নিয়ে বিস্তারিত আলোচনা করেন তাঁরা।

সাক্ষাৎকালে উদযাপন কমিটির নেতৃবৃন্দ সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান সফল ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রাজশাহী সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতা কামনা করেন। জবাবে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন এ বিষয়ে ইতিবাচক আশ্বাস দেন।

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ সাইফুল হক, সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির সদস্যসচিব ড. ফিরোজ উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মোঃ মোস্তাফিজুর রহমান মুন্নু এবং সদস্য বিউটি খাতুন, সাদিউল ইসলাম সজীব ও এহসানুল হক সৌরভসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।#

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০৩
জোহর ১১:৪৮
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%