ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

২০ বছর মেয়াদি ট্রেজারি বন্ড রি-ইস্যুর নিলাম মঙ্গলবার


২০ বছর মেয়াদি ট্রেজারি বন্ড রি-ইস্যুর নিলাম মঙ্গলবার

বাংলাদেশ ব্যাংকে ২০ বছর মেয়াদি দুইটি বাংলাদেশ গভর্নমেন্ট ট্রেজারি বন্ড বিক্রির নিলাম আগামী মঙ্গলবার (২৫ আগস্ট) অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগ (ডিসিপি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশ ব্যাংকে মঙ্গলবার ২০ বছর মেয়াদি বাংলাদেশ গভর্নমেন্ট ট্রেজারি বন্ড বিক্রির (অবশিষ্ট ১৯.০০ বছরের জন্য রি-ইস্যু) নিলাম অনুষ্ঠিত হবে।

এ নিলামে ২০২৫ সালের ২৭ আগস্ট ১০ দশমিক ৩০ শতাংশ কুপন হারে ইস্যু করা ২০ বছর মেয়াদি (আইএসআইএন নম্বর বিডি ০৯৪৫০৮১২০৮) ১ হাজার কোটি টাকা অভিহিত (লিখিত) মূল্যের ট্রেজারি বন্ড রি-ইস্যু করা হবে। এই বন্ডের মেয়াদ উত্তীর্ণ হবে ২০৪৫ সালের ২৭ আগস্ট।

আরও পড়ুন: বাংলাদেশ-জাপান চুক্তি: ২০২৭ সালের এপ্রিল থেকে শুরু হবে পাঁচ বছর মেয়াদি কর্মসংস্থান চুক্তি

এক অন্য বিজ্ঞপ্তিতে ডিসিপি জানিয়েছে, বাংলাদেশ ব্যাংকে মঙ্গলবার ২০ বছর মেয়াদি বাংলাদেশ গভর্নমেন্ট ট্রেজারি বন্ড বিক্রির (অবশিষ্ট ১৩.৭৩ বছরের জন্য রি-ইস্যু) নিলাম অনুষ্ঠিত হবে।

এ নিলামে ২০২০ সালের ২০ মে ৯ দশমিক ২০ শতাংশ কুপন হারে ইস্যু করা ২০ বছর মেয়াদি (আইএসআইএন নম্বর বিডি ০৯৪০৪০১২০৩) ১ হাজার কোটি টাকা অভিহিত (লিখিত) মূল্যের ট্রেজারি বন্ড রি-ইস্যু করা হবে। এই বন্ডের মেয়াদ উত্তীর্ণ হবে ২০৪০ সালের ২০ মে।

উভয় ট্রেজারি বন্ডের রি-ইস্যু নিলাম প্রাইসভিত্তিক হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বাংলাদেশ ব্যাংক আরও জানায়, নিলামে শুধুমাত্র সরকারি সিকিউরিটিজের প্রাইমারি ডিলারের ভূমিকায় নিয়োগ পাওয়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো বিড দাখিল করতে পারবে। তবে অন্যান্য ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানও তাদের নিজস্ব খাতে ব্যক্তি বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী গ্রাহকদের জন্য প্রাইমারি ডিলারের মাধ্যমে নিলামে বিড দাখিল করতে পারবে।

অভিহিত (লিখিত) মূল্যে প্রতি ১০০ টাকা মূল্যের বন্ড কিনতে কাঙ্ক্ষিত প্রাইস ও বন্ড কেনার পরিমাণ উল্লেখ করে নিলামে অংশ নিতে হবে। সকাল ১০ টা থেকে দুপুর ১২টার মধ্যে ইলেকট্রনিক প্রক্রিয়ায় বাংলাদেশ ব্যাংকে স্থাপিত এফএমআইয়ের মাধ্যমে বিড দাখিল করতে হবে।

আরও পড়ুন: হাসনাত আবদুল্লাহর অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার শিকার প্রতিমন্ত্রী ইশরাক

তবে বিশেষ কোনো পরিস্থিতিতে প্রয়োজনে সংশ্লিষ্ট বিভাগের অনুমতি নিয়ে ম্যানুয়াল বিডস ইন সিলড কভারস পদ্ধতিতে বিড দাখিল করা যাবে।

এদিকে নিলামে অংশগ্রহণের বিস্তারিত নির্দেশনা ইতিমধ্যে প্রাইমারি ডিলারসহ বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে চিঠির মাধ্যমে জানানো হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রথমবার এসিসি সভায় যোগ দিয়ে যে দায়িত্ব পেলেন তামিম

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

০১:০১ পি.এম


প্রথমবার এসিসি সভায় যোগ দিয়ে যে দায়িত্ব পেলেন তামিম

গত শনিবার (২২ আগস্ট) থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতিনিধি হিসেবে সভায় অংশ নিয়েছেন বিসিবি প্রধান তামিম ইকবাল।

সভা চলাকালীন তামিমকে এসিসির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে।

তামিমের এই কমিটি এশিয়ার ক্রিকেটের উন্নয়ন, নতুন ক্রিকেট খেলুড়ে দেশগুলোর সুযোগ বাড়ানো এবং ক্রিকেটের দীর্ঘমেয়াদি উন্নয়নে কাজ করবে।

সভায় প্রতিনিধি দেশগুলোর প্রত্যক্ষ ভোটে সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ডের সহসভাপতি খালিদ আল জারুনি এসিসির নতুন সহসভাপতি নির্বাচিত হয়েছেন। একই সভায় ২০২৬-২৮ মেয়াদের জন্য নতুন নির্বাহী সদস্যও নির্বাচন করা হয়েছে।

টেস্ট না খেলা পূর্ণ সদস্য দেশগুলোর প্রতিনিধি হিসেবে কাতার ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ আবদুলআজিজ বিন সৌদ আল থানি ও সিঙ্গাপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি মাহমুদ গাজনাভি নির্বাচিত হয়েছেন। এছাড়া সহযোগী সদস্যদের মধ্যে মালদ্বীপের মোহাম্মদ ফয়সাল ও বাহরাইনের মোহাম্মদ মনসুর নির্বাচিত হয়েছেন। তারা পালাক্রমে দায়িত্ব পালন করবেন।

এর বাইরে সভায় বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আফগানিস্তান ক্রিকেট বোর্ড থেকেও এসিসি সভাপতি পদের জন্য মনোনীত হওয়ার সুযোগ। এসিসিতে এতদিন বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে ঘুরে-ফিরে এসিসির সভাপতির দায়িত্ব দেওয়া হতো। এখন থেকে আফগানিস্তানও পাবে সেই সুযোগ।

সভায় প্রশাসন, ক্রিকেট উন্নয়ন, প্রতিযোগিতা, অর্থসহ বিভিন্ন বিষয়ে এসিসির একাধিক কমিটি গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে তামিম পেয়েছেন গেম ডেভেলপমেন্টের দায়িত্ব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ-ভারতের তরুণ প্রজন্মের অনেক আকাঙ্ক্ষা রয়েছে : দীনেশ ত্রিবেদী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

০১:০৯ পি.এম


বাংলাদেশ-ভারতের তরুণ প্রজন্মের অনেক আকাঙ্ক্ষা রয়েছে : দীনেশ ত্রিবেদী

সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী, যিনি বাংলাদেশে নিযুক্ত রয়েছেন। এ সময় তিনি উল্লেখ করেন, বাংলাদেশ ও ভারতের সাধারণ মানুষের মধ্যে অনেক প্রতিভা বিদ্যমান।

দুই দেশের তরুণ প্রজন্মের মধ্যে প্রচুর আকাঙ্ক্ষা রয়েছে। তাদের আকাঙ্ক্ষা পূরণের জন্য যা যা করা প্রয়োজন, তা করার দায়িত্ব সবার।

সোমবার (২৪ আগস্ট) অনুষ্ঠিত এই সাক্ষাৎ শেষে ব্রিফিংয়ের সময়, তিনি দুই দেশের রাজনৈতিক সম্পর্ক ও অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে এগিয়ে নেবার গুরুত্ব তুলে ধরেন।

দীনেশ ত্রিবেদী বলেন, সাধারণ মানুষ চাকরি, শিক্ষা, স্বাস্থ্য, উন্নত রাস্তা ও বিদ্যুৎ চায়।

এসব গুরুত্বপূর্ণ বিষয়ে নিশ্চিত করার জন্য বাণিজ্যকে মাধ্যম হিসেবে কাজে লাগানো যেতে পারে। দুই দেশের সম্পর্ক রাজনীতির মাধ্যমে এবং অর্থনীতির দিক থেকে দুইটি উপলব্ধি করা প্রয়োজন। গণতন্ত্রে রাজনৈতিক ইস্যু থাকবেই, কিন্তু সাধারণ মানুষের উন্নতির জন্য চাওয়ার বিষয়টি অপরিহার্য। উন্নয়ন ছাড়া কিছুই হতে পারে না।

তিনি জানান, বাংলাদেশ ও ভারতের সাধারণ মানুষ মেধাবী। তরুণ প্রজন্মের মধ্যে অনেক আকাঙ্ক্ষা রয়েছে। তাদের আকাঙ্ক্ষা পূরণের জন্য যা কিছু করণীয়, তাই করা হবে সবার দায়িত্ব।

ভারতীয় হাইকমিশনার বলেন, ‘ইন্টারডিপেন্ডেন্সি’ বা পারস্পরিক নির্ভরশীলতা একটি স্থায়ী সমাধান। উন্নয়নের জন্য বাংলাদেশ ভারতের ওপর এবং ভারত বাংলাদেশের ওপর নির্ভরশীল হবে।

এই নির্ভরতাই একটি পরিবারের মতো সম্পর্ক তৈরি করে।

তিনি উল্লেখ করেন, অর্থনীতি এবং রাজনীতি দুটিই গুরুত্বপূর্ণ। তবে সাধারণ মানুষের চাওয়ার কিছু সীমাবদ্ধতা অবশ্যম্ভাবী। সাধারণ মানুষ শান্তি চায়। শান্তি থাকলে সমৃদ্ধি এসেছে। দুই দেশের জন্য তরুণ প্রজন্মকে শান্তি ও সমৃদ্ধি দেওয়া একটি গুরুতর দায়িত্ব।

দুই দেশেই তরুণ জনগণের সংখ্যা তুলনামূলক বেশি, তাই যেকোনো সিদ্ধান্ত গ্রহণের সময় তরুণদের কণ্ঠস্বরকে গুরুত্ব দিতে হবে।

পোশাক খাতে বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে উৎপাদন বৃদ্ধির প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়েছে।

দীনেশ ত্রিবেদী বলেন, ‘আসুন আমরা ব্যবসায়িক সম্পর্ককে এগিয়ে নিয়ে যাই, রাজনৈতিক বিষয়ে রাজনৈতিক গতিশীলতা থাকবে।’ সাধারণ মানুষের প্রাপ্য যা কিছু, পরিবেশন করা দুই দেশের জন্য একটি কর্তব্য বলেও তিনি মন্তব্য করেন।

দীনেশ ত্রিবেদী আরও বলেন, বাংলাদেশ ও ভারত দুটি স্বাধীন এবং সার্বভৌম দেশ। এখানে কেউ বড় বা ছোট নয়, সকলেই সমান। এই সমতার ভিত্তিতে দুই দেশকে একসাথে কাজ করে যেতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খেতাব জেতার পর বাতিল, আয়োজকদের বিরুদ্ধে প্রতিযোগীর মামলা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

০১:১১ পি.এম


খেতাব জেতার পর বাতিল, আয়োজকদের বিরুদ্ধে প্রতিযোগীর মামলা

সাবেক ‘মিস নর্থ ক্যারোলাইনা’ ব্রিটানি বোল্টিনহাউস আদালতে মিস ইউএসএ কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করেছেন সামাজিক এবং মানসিকভাবে হেয় প্রতিপন্ন করার অভিযোগে। এই আইনি পদক্ষেপটি নেওয়া হয়েছে খেতাব কেড়ে নেওয়ার কারণে নয়, বরং পরবর্তীতে তা নিয়ে কর্তৃপক্ষের দ্বারা করা মিথ্যা ও ক্ষতিকর মন্তব্যের বিরুদ্ধে।

বোল্টিনহাউস চলতি বছরের জুন মাসের শেষে ‘মিস নর্থ ক্যারোলাইনা ইউএসএ’ খেতাব জিতেছিলেন। তবে বিজয়ী হওয়ার পরপরই তার পুরনো কিছু সোশ্যাল মিডিয়া পোস্ট প্রকাশিত হয়, যেখানে একটি বর্ণবাদী গালি ব্যবহৃত হয়েছিল। এছাড়া, ডোনাল্ড ট্রাম্পের প্রতি সমর্থন এবং বাইডেন প্রশাসনের বিরুদ্ধে সমালোচনামূলক কিছু পোস্টও আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে। এসব বিতর্কের কারণে ৫ আগস্ট তার খেতাব বাতিল করে মিস ইউএসএ কর্তৃপক্ষ।

রবিবার (২৩ আগস্ট) ডুপলিন কাউন্টি সুপিরিয়র কোর্টে বোল্টিনহাউস মিস ইউএসএ সংস্থার চেয়ারম্যান থম ব্রোডিউর এবং নর্থ ক্যারোলাইনা পেজেন্ট পরিচালকদের বিরুদ্ধে দেওয়ানি মানহানির মামলা করেন। তিনি দাবি করেছেন, যে বর্ণবাদী পোস্টগুলো বিষয় না, বরং তার রাজনৈতিক ও ধর্মীয় দৃষ্টিভঙ্গির জন্য তার খেতাব কেড়ে নেয়া হয়েছে। তিনি জানান, কর্মকর্তাদের সঙ্গে কথোপকথনের অডিও রেকর্ডও তার কাছে রয়েছে। একই সাথে তাকে জোরপূর্বক একটি মনগড়া ক্ষমা প্রার্থনার বিবৃতিতে স্বাক্ষর করতে বাধ্য করার অভিযোগও তুলেছেন তিনি।

ব্রিটানি বলছেন, অসৎ উদ্দেশ্যে করা এসব বক্তব্যের কারণে তিনি পেশাগত ও সামাজিকভাবে চরম ক্ষতির সম্মুখীন হয়েছেন। তিনি বলেন, আয়োজকদের কাছ থেকে সুনামের ক্ষতি, মানসিক যন্ত্রণা, হাতছাড়া হওয়া স্পনসরশিপের অর্থসহ আইনি খরচের ক্ষতিপূরণ দাবি করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় আনসার সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

০১:১২ পি.এম


সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় আনসার সদস্য নিহত

সুনামগঞ্জের শান্তিগঞ্জে এক সড়ক দুর্ঘটনায় উজ্জ্বল হোসেন (২৭) নামে একজন আনসার সদস্য নিহত হয়েছেন। সোমবার (২৪ আগস্ট) সকালে মৌলভীবাজারে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে উপজেলার ডাবর পয়েন্ট এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত উজ্জ্বল হোসেন সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের ছোট ঘাগটিয়া গ্রামের আতাউর রহমানের ছেলে ছিলেন। তিনি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একজন সদস্য হিসেবে কর্মরত ছিলেন। উজ্জ্বল ব্লাড ব্যাংক জামালগঞ্জের প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবেও পরিচিত ছিলেন।

নিহতের বড় বোন শামীমা আক্তার জানাচ্ছেন, উজ্জ্বল ছুটি কাটানোর জন্য বাড়িতে এসেছিল। আত্মীয়ের বাড়িতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনার কবলে পড়ে তার মৃত্যু হয়।

শান্তিগঞ্জ থানার ওসি মো. অলিউল্লাহ বলেন, সকাল আনুমানিক ৮টার দিকে দুর্ঘটনাটি ঘটেছে। মরদেহ থানা হেফাজতে রয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা হয়েছে। তারা থানার দিকে আসছেন। থানায় এলে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

এদিকে, উজ্জ্বল হোসেন দীর্ঘদিন ধরে অসহায় ও মুমূর্ষু রোগীদের জন্য রক্তের ব্যবস্থা করার পাশাপাশি বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। রক্তের প্রয়োজনে অসংখ্য মানুষের পাশে দাঁড়িয়ে তিনি স্থানীয়ভাবে মানবতার একজন নিবেদিত কর্মী হিসেবে পরিচিতি লাভ করেন।

তার আকস্মিক মৃত্যুতে সহকর্মী, স্বেচ্ছাসেবী, রক্তদাতা এবং শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%