ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

বিশ্ববাজারে আবারও ঊর্ধ্বমুখী স্বর্ণ ও রুপার দাম


বিশ্ববাজারে আবারও ঊর্ধ্বমুখী স্বর্ণ ও রুপার দাম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনা অব্যাহত থাকার কথা জানানোর ফলে তেলের দাম কিছুটা কমেছে। এর মধ্যেই মঙ্গলবার বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে। একই সঙ্গে বিনিয়োগকারীরা মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক তথ্য প্রকাশের দিকে নজর রাখছেন।

বার্তাসংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার সর্বোচ্চ ২ শতাংশ পতনের পর মঙ্গলবার (২ জুন) স্পট মার্কেটে স্বর্ণের দাম ০.৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,৫২২.২৮ ডলারে দাঁড়িয়েছে। একই সময় মার্কিন স্বর্ণের ফিউচার ১ শতাংশ বেড়ে ৪,৫৫২ ডলারে পৌঁছেছে।

ফরেক্স ডট কমের বাজার বিশ্লেষক ফাওয়াদ রাজাকজাদা বলেন, স্বর্ণের বাজারের গতিপথ মূলত তেলের দাম, বন্ডের ফলন এবং মার্কিন ডলারের গতিবিধির ওপর নির্ভর করছে। আর এসব বিষয় আবার মধ্যপ্রাচ্যের পরিস্থিতির সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত।

আরও পড়ুন: সন্দ্বীপে কোস্ট গার্ডের উদ্যোগে ৪৪৫ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা

তিনি আরও বলেন, স্বর্ণ নিয়ে আবারও আশাবাদী হতে হলে বাজারে নতুন ঊর্ধ্বমুখী গতি দেখা প্রয়োজন, যা ক্রেতাদের ফিরে আসার ইঙ্গিত দেবে। তবে বর্তমানে বাজারে স্পষ্ট কোনো দিকনির্দেশনা নেই। অংশগ্রহণকারীরা মূলত নতুন সংকেতের অপেক্ষায় রয়েছেন, বিশেষ করে মধ্যপ্রাচ্য থেকে আসা সংকেতের দিকে নজর রাখছেন।

ভূরাজনৈতিক পরিস্থিতির দিক থেকে, ইরানের সংবাদমাধ্যম মেহর নিউজ জানিয়েছে, চলমান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি প্রস্তাবিত চুক্তি ইরান পর্যালোচনা করছে। এর আগে ট্রাম্পও বলেছিলেন, দুই পক্ষের মধ্যে একটি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে আলোচনা চলছে।

অন্যদিকে, আগের দিনের বড় উত্থানের পর তেলের দাম কিছুটা কমেছে। সংঘাত শুরুর পর থেকে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় মুদ্রাস্ফীতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। একই সঙ্গে উচ্চ সুদের হার দীর্ঘদিন বজায় থাকতে পারে-এমন আশঙ্কাও বেড়েছে, যা স্বর্ণের বাজারে চাপ সৃষ্টি করেছে।

যদিও স্বর্ণকে সাধারণত মুদ্রাস্ফীতির বিরুদ্ধে নিরাপদ বিনিয়োগ হিসেবে দেখা হয়, তবে সুদের হার বেশি থাকলে এই অ-মুনাফাভিত্তিক সম্পদের আকর্ষণ কমে যায়।

আরও পড়ুন: ঢাকা চেম্বারের সাবেক সভাপতির মৃত্যুতে ডিসিসিআই গভীর শোক প্রকাশ

এদিকে, এই সপ্তাহে প্রকাশিতব্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মার্কিন অর্থনৈতিক তথ্যের দিকেও নজর রাখছে বাজার। এর মধ্যে রয়েছে চাকরির শূন্যপদের তথ্য, বুধবারের এডিপি কর্মসংস্থান প্রতিবেদন এবং শুক্রবারের কর্মসংস্থান প্রতিবেদন। এসব তথ্য থেকে ফেডারেল রিজার্ভের ভবিষ্যৎ মুদ্রানীতির বিষয়ে ধারণা পাওয়ার আশা করছেন বিনিয়োগকারীরা।

কমার্জব্যাংক তাদের সর্বশেষ পূর্বাভাসে জানিয়েছে, চলতি বছরের শেষ নাগাদ স্বর্ণের দাম প্রতি ট্রয় আউন্স ৪,৮০০ ডলারে পৌঁছাতে পারে। এর আগে তাদের পূর্বাভাস ছিল ৫,০০০ ডলার। তবে ২০২৭ সালের শেষ নাগাদ প্রতি ট্রয় আউন্স ৫,২০০ ডলারে পৌঁছানোর পূর্বাভাস তারা অপরিবর্তিত রেখেছে। ব্যাংকটির মতে, স্বর্ণের দামকে সমর্থন দেওয়া দীর্ঘমেয়াদি মৌলিক কারণগুলো এখনো অটুট রয়েছে।

স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। স্পট রুপার দাম ২.১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৭৬.৩৭ ডলারে দাঁড়িয়েছে। প্লাটিনামের দাম ২.২ শতাংশ বেড়ে ১,৯৬৬.৬৫ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১.৭ শতাংশ বেড়ে ১,৩৮৫.৩৭ ডলারে পৌঁছেছে।

আরও পড়ুন: পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন করলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাগেরহাটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুইজনের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০৯:৪৪ পি.এম


বাগেরহাটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুইজনের

বাগেরহাটের কচুয়া এলাকায় একটি ইটবোঝাই ট্রাকের চাপায় ব্যাটারিচালিত যাত্রীবাহী ভ্যানের দুই যাত্রী প্রাণ হারিয়েছে এবং দুইজন আহত অবস্থায় রয়েছেন।

মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার সাইনবোর্ড-কচুয়া সড়কের নরেন্দ্রপুর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্র থেকে জানা যায়, বেপরোয়া গতির একটি ইটবোঝাই ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষের ফলে ঘটনাস্থলেই চারজন গুরুতর আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত এসে আহতদের বাগেরহাট সদর হাসপাতালে পাঠান।

বাগেরহাট সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আহতদের মধ্যে দুজনের অবস্থার অবনতি ঘটে এবং তাদের খুলনা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে গুরুতর আহত দুজন মারা যান।

নিহতদের মধ্যে একজন হচ্ছেন, নাজিরপুর উপজেলার জুগখোলা এলাকার মো. সাব্বির (২৮) এবং কচুয়া উপজেলার পদ্মনগর এলাকার মো. বাদল (৫৪)। এই ঘটনায় আহত অপর দুইজন বর্তমানে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তাদের পরিচয় তৎক্ষণাৎ জানা যায়নি।

স্থানীয়দের অভিযোগ, সড়কটিতে দীর্ঘদিন ধরে অনুমোদনহীন যানবাহন বেপরোয়া গতিতে চলাচল করছে, যার ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ‘সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনায় নিহতের বিষয়টি আমি জেনেছি। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই সনদের সঙ্গে সাংঘর্ষিক দাবি তুলে কুড়িগ্রামে প্রচার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০৯:৪৬ পি.এম


জুলাই সনদের সঙ্গে সাংঘর্ষিক দাবি তুলে কুড়িগ্রামে প্রচার

কুড়িগ্রামে জুলাই সনদের সঙ্গে সাংঘর্ষিক দাবি করে প্রচার কার্যক্রম পরিচালিত হয়েছে।

প্রস্তাবিত গণভোটের চারটি প্রশ্নের মধ্যে ‘খ’ নম্বর প্রশ্নটি জুলাই সনদের ১৮ ও ১৯ নম্বর অনুচ্ছেদের পরিপন্থী বলে দাবি করেছে জেলা বিএনপি। নেতারা বলেন, উক্ত প্রশ্নটি মূলত একটি প্রচারণামূলক উদ্যোগ, যা জুলাই সনদের মূল চেতনা ও কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

এই দাবির পক্ষে জনমত গঠন এবং জুলাই সনদের বিভিন্ন দিক জনগণের কাছে তুলে ধরতে, মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম জেলা বিএনপির উদ্যোগে শহরের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করা হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও জনসমাগমস্থলে দলের নেতাকর্মীরা সাধারণ মানুষের মধ্যে এসব লিফলেট বিতরণ করেন।

লিফলেট বিতরণকালে জেলা বিএনপির নেতারা বলেন, বিএনপি জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ রয়েছে। সনদ অনুযায়ী ১০০ সদস্যবিশিষ্ট উঁচু পরিষদ প্রতিষ্ঠার পাশাপাশি গণতান্ত্রিক সংস্কার কার্যক্রম বাস্তবায়নের পক্ষে দলটি অবস্থান নিয়েছে। উক্ত নেতাদের দাবি, গণভোটের ‘খ’ নম্বর প্রশ্নটি জুলাই সনদের ১৮ ও ১৯ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় জনগণকে বিষয়টি সম্পর্কে সচেতন করা প্রয়োজন।

এ সময় জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্যসচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উমর ফারুকসহ বিএনপির বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নেতারা জানান, গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করার পাশাপাশি জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে জুলাই সনদের ধারাগুলো বাস্তবায়ন আনুষ্ঠানিকভাবে জরুরি। এই লক্ষ্যে ভবিষ্যতেও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছেন তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘হাদি হত্যার’ ঘটনা ইঙ্গিত করে মমতার বিস্ফোরক মন্তব্য

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০৯:৪৭ পি.এম


‘হাদি হত্যার’ ঘটনা ইঙ্গিত করে মমতার বিস্ফোরক মন্তব্য

বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতির মাঝে 'হাদি হত্যার' ঘটনার দিকে ইঙ্গিত করে ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের নেতা মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, এ বিষয়ে তিনি সব কিছু জানেন। তিনি মন্তব্য করেছেন, মুখ খুললে দেশ বাংলাদেশ উত্তাল হয়ে যাবে। এজন্য তিনি দেশের স্বার্থে মুখ খুলছেন না।

মঙ্গলবার (২ জুন) কলকাতার ধর্মতলার ওয়াই চ্যানেলে তৃণমূলের ধরনা কর্মসূচিতে সাবেক মুখ্যমন্ত্রী হাজির হন।

সেখানে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের নেতা বলেন, বাংলাদেশে একটি বড় খুনিকে বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ) গ্রেফতার করেছিল, যা নিয়ে অনেক রেভুলেশন হয়েছিল। ওই খুনি মেঘালয় দিয়ে বাংলায় চলে আসেন। বাংলায় আসার পর আমাদের এসটিএফ তাকে ধরে, এটি তাদের ক্রেডিট। তারপর স্বরাষ্ট্রমন্ত্রী নিজে তাকে ফোন করে বলছেন।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এতদিন আমি বলিনি, মুখ খুলিনি। আজ অত্যাচারের শেষ সীমায় গেছেন বলে বলছি। আমি এখনও নামটা বলছি না ভদ্রতা করে। কারণ বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে। আমি সেটা চাই না। আমি দেশকে ভালোবাসি। এজন্য দেশের স্বার্থে বলব না।’

পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের নেতা প্রশ্ন ছুড়ছেন, কাকে দিয়ে খুন করিয়েছিলেন? কার কার নাম বের হয়েছিল?

মমতা বলেন, আজ সরকার পরিবর্তন হলেও মনে রাখবেন, আমি তো সবটাই জানি। আমার হৃদয়টাই একটি কথা ভাণ্ডার, তথ্য ভাণ্ডার, সত্য ভাণ্ডার। আমি তো সম্পদের ভয়ে কর্মীদের জলে ভাসিয়ে দিয়ে দল ছেড়ে চলে যাব না।

‘আমাদের দলের একটা নীতি আছে, আদর্শ আছে, দর্শন আছে। আজ আমার দুঃখ একটাই, যাদের জন্য সারাজীবন করেছি, তারা আজকে গাদ্দারের সঙ্গে লাইন করছে। তোমার এলাকায় যখন বাড়ি ভাঙছে, আমি নিজে ফোন করে তোমাদের যেতে বলি, কিন্তু তোমরা চাচ্ছ না। আমি বলেছিলাম, যখন মসজিদের মাইক কেড়ে নেয়া হচ্ছিল, তোমরা একটা কেস করো, কিন্তু করনি। যারা আজ গাদ্দারি করছে তৃণমূলটাকে ভাঙার জন্য, আমি বলি— ঈশ্বর আল্লাহ তেরে নাম, সপ্ত সুমতি দে ভগবান’, যোগ করেন মমতা।

গত বছরের ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে ফেরার সময় আনুমানিক দুপুর ২টা ২০ মিনিটে পল্টন থানার বক্স কালভার্ট রোডে দুষ্কৃতকারীরা ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায়। আহত ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়া হলেও ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় গত ৮ মার্চ হাদি হত্যার মূল অভিযুক্ত ফয়সাল ও আলমগীরকে বাংলাদেশ সীমান্ত লাগোয়া পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ থেকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স। চার দিন রিমান্ড শেষে তাদের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বিধাননগর মহকুমা আদালতে তোলা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইয়াবা উদ্ধারের ঘটনায় পীরগঞ্জে মাদক কারবারি আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০৯:৪৮ পি.এম


ইয়াবা উদ্ধারের ঘটনায় পীরগঞ্জে মাদক কারবারি আটক

রংপুর জেলার পীরগঞ্জ থানা পুলিশের একটি চৌকস টিম পীরগঞ্জ থানার এলাকা মাদক বিরোধী অভিযান পরিচালনা করছিল। 

এ অভিযানটি গোপন সংবাদের ভিত্তিতে ০২/০৬/২০২৬ তারিখে, খ্রি. ০৯.০৫ ঘটিকার সময় অনুষ্ঠিত হয়। 

এসময় পীরগঞ্জ থানাধীন ০৮নং রায়পুর ইউনিয়নের ফলির বিল বাজারস্থ জনৈক মকবুল মন্ডল (৬০) এর চায়ের দোকানের সামনে পীরগঞ্জ থেকে খালাসপীর গামী পাঁকা রাস্তার উপর উপস্থিত হলে, পীরগঞ্জ থানা পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামী পালানোর চেষ্টা করতে থাকে। 

সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ঘটনাস্থলে আসামী মোকলেছুর রহমান ওরফে বাবু (৪৫) রাস্তার ওপর আটক করা হয়। 

আসামীটির পিতার নাম মৃত আবু বক্কর সিদ্দিক এবং সাং-দাড়িকামারি, থানা-পীরগঞ্জ, জেলা-রংপুর। 

আসামী আটকের পর থানার পুলিশ নিয়মিত মামলা রুজু করে এবং আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার খবর পাওয়া গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%