ঢাকা শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ইং ১৪ই কার্তিক, ১৪৩৩বাং

‘হাদি হত্যার’ ঘটনা ইঙ্গিত করে মমতার বিস্ফোরক মন্তব্য


‘হাদি হত্যার’ ঘটনা ইঙ্গিত করে মমতার বিস্ফোরক মন্তব্য

বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতির মাঝে 'হাদি হত্যার' ঘটনার দিকে ইঙ্গিত করে ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের নেতা মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, এ বিষয়ে তিনি সব কিছু জানেন। তিনি মন্তব্য করেছেন, মুখ খুললে দেশ বাংলাদেশ উত্তাল হয়ে যাবে। এজন্য তিনি দেশের স্বার্থে মুখ খুলছেন না।

মঙ্গলবার (২ জুন) কলকাতার ধর্মতলার ওয়াই চ্যানেলে তৃণমূলের ধরনা কর্মসূচিতে সাবেক মুখ্যমন্ত্রী হাজির হন।

সেখানে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের নেতা বলেন, বাংলাদেশে একটি বড় খুনিকে বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ) গ্রেফতার করেছিল, যা নিয়ে অনেক রেভুলেশন হয়েছিল। ওই খুনি মেঘালয় দিয়ে বাংলায় চলে আসেন। বাংলায় আসার পর আমাদের এসটিএফ তাকে ধরে, এটি তাদের ক্রেডিট। তারপর স্বরাষ্ট্রমন্ত্রী নিজে তাকে ফোন করে বলছেন।

আরও পড়ুন: রাহুল গান্ধীর আহ্বানে সিজেপির সমর্থন, ইন্ডিয়া জোটের সমাবেশে অংশগ্রহণ

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এতদিন আমি বলিনি, মুখ খুলিনি। আজ অত্যাচারের শেষ সীমায় গেছেন বলে বলছি। আমি এখনও নামটা বলছি না ভদ্রতা করে। কারণ বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে। আমি সেটা চাই না। আমি দেশকে ভালোবাসি। এজন্য দেশের স্বার্থে বলব না।’

পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের নেতা প্রশ্ন ছুড়ছেন, কাকে দিয়ে খুন করিয়েছিলেন? কার কার নাম বের হয়েছিল?

মমতা বলেন, আজ সরকার পরিবর্তন হলেও মনে রাখবেন, আমি তো সবটাই জানি। আমার হৃদয়টাই একটি কথা ভাণ্ডার, তথ্য ভাণ্ডার, সত্য ভাণ্ডার। আমি তো সম্পদের ভয়ে কর্মীদের জলে ভাসিয়ে দিয়ে দল ছেড়ে চলে যাব না।

‘আমাদের দলের একটা নীতি আছে, আদর্শ আছে, দর্শন আছে। আজ আমার দুঃখ একটাই, যাদের জন্য সারাজীবন করেছি, তারা আজকে গাদ্দারের সঙ্গে লাইন করছে। তোমার এলাকায় যখন বাড়ি ভাঙছে, আমি নিজে ফোন করে তোমাদের যেতে বলি, কিন্তু তোমরা চাচ্ছ না। আমি বলেছিলাম, যখন মসজিদের মাইক কেড়ে নেয়া হচ্ছিল, তোমরা একটা কেস করো, কিন্তু করনি। যারা আজ গাদ্দারি করছে তৃণমূলটাকে ভাঙার জন্য, আমি বলি— ঈশ্বর আল্লাহ তেরে নাম, সপ্ত সুমতি দে ভগবান’, যোগ করেন মমতা।

আরও পড়ুন: তাহসিফের রহস্যজনক মৃত্যু আইনশৃঙ্খলা পরিস্থিতির উদ্বেগ বাড়াচ্ছে

গত বছরের ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে ফেরার সময় আনুমানিক দুপুর ২টা ২০ মিনিটে পল্টন থানার বক্স কালভার্ট রোডে দুষ্কৃতকারীরা ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায়। আহত ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়া হলেও ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় গত ৮ মার্চ হাদি হত্যার মূল অভিযুক্ত ফয়সাল ও আলমগীরকে বাংলাদেশ সীমান্ত লাগোয়া পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ থেকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স। চার দিন রিমান্ড শেষে তাদের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বিধাননগর মহকুমা আদালতে তোলা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইয়াবা উদ্ধারের ঘটনায় পীরগঞ্জে মাদক কারবারি আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০৯:৪৮ পি.এম


ইয়াবা উদ্ধারের ঘটনায় পীরগঞ্জে মাদক কারবারি আটক

রংপুর জেলার পীরগঞ্জ থানা পুলিশের একটি চৌকস টিম পীরগঞ্জ থানার এলাকা মাদক বিরোধী অভিযান পরিচালনা করছিল। 

এ অভিযানটি গোপন সংবাদের ভিত্তিতে ০২/০৬/২০২৬ তারিখে, খ্রি. ০৯.০৫ ঘটিকার সময় অনুষ্ঠিত হয়। 

এসময় পীরগঞ্জ থানাধীন ০৮নং রায়পুর ইউনিয়নের ফলির বিল বাজারস্থ জনৈক মকবুল মন্ডল (৬০) এর চায়ের দোকানের সামনে পীরগঞ্জ থেকে খালাসপীর গামী পাঁকা রাস্তার উপর উপস্থিত হলে, পীরগঞ্জ থানা পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামী পালানোর চেষ্টা করতে থাকে। 

সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ঘটনাস্থলে আসামী মোকলেছুর রহমান ওরফে বাবু (৪৫) রাস্তার ওপর আটক করা হয়। 

আসামীটির পিতার নাম মৃত আবু বক্কর সিদ্দিক এবং সাং-দাড়িকামারি, থানা-পীরগঞ্জ, জেলা-রংপুর। 

আসামী আটকের পর থানার পুলিশ নিয়মিত মামলা রুজু করে এবং আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার খবর পাওয়া গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চেতনানাশক মেশানো খাবার খাইয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০৯:৫০ পি.এম


চেতনানাশক মেশানো খাবার খাইয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

ঝিনাইদহের মহেশপুরে ডালিম দফাদার (২৫) নামে একজনের বিরুদ্ধে চেতনানাশক ওষুধ খাইয়ে একটি গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

এই ঘটনার পর ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ডালিম দফাদারকে আসামি করে মঙ্গলবার (২ জুন) সকালে মহেশপুর থানায় একটি ধর্ষণের মামলা করেন।

জানা গেছে, গুড়দা গ্রামের বাসিন্দা ওই ভুক্তভোগী নারীর ৫ বছর আগে উপজেলার অনন্তপুর গ্রামে বিয়ে হয়। তার একটি ৩ বছরের ছেলে সন্তান রয়েছে। ঈদ উপলক্ষে তিনি বাবার বাড়িতে বেড়াতে আসেন। রোববার (৩১ মে) দিবাগত রাতে পূর্ব পরিচিত ডালিম দফাদার খেজুরে চেতনানাশক ওষুধ মিশিয়ে ওই গৃহবধূর ঘরে প্রবেশ করেন এবং কৌশলে তাকে খেজুর খাইয়ে অচেতন করে রাতভর ধর্ষণ করেন। পরে ভোরে তিনি পালিয়ে যান।

ভুক্তভোগী নারীর বাবা-মা মেয়েকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে তাকে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর হাসপাতালে রেফার্ড করেন। এরপর তাকে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হওয়ায় শেষ পর্যন্ত তাকে যশোর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে, সোমবার (১ জুন) রাতে ওই গৃহবধূর জ্ঞান ফিরে আসে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান গণমাধ্যমকে জানিয়েছেন, এ ঘটনায় মামলা করা হয়েছে এবং আসামি গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে। বর্তমানে ভুক্তভোগী যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালিয়ায় সিএমবি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৯৫ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০৯:৫২ পি.এম


কালিয়ায় সিএমবি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৯৫ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতীতে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে দীর্ঘ ৩১ বছর পর অনুষ্ঠিত হয়েছে সি এম বি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় (বাগুডাঙ্গা) এর এসএসসি-১৯৯৫ ব্যাচের ঈদ পুনর্মিলনী-২০২৬। পবিত্র ঈদুল আযহার দ্বিতীয় দিন শুক্রবার (২৯ মে) দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে অংশ নেন ১৯৯৫ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা।

দীর্ঘদিন পর সহপাঠীদের একত্রিত হওয়ায় বিদ্যালয় প্রাঙ্গণ যেন পরিণত হয় এক প্রাণের মিলনমেলায়। বৃষ্টি স্নাত দিন বিকাল থেকেই ব্যাচমেটদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো বিদ্যালয় প্রাঙ্গন। একে অপরকে আলিঙ্গন, কুশল বিনিময়, হাসি-আড্ডা ও পুরোনো দিনের স্মৃতিচারণে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেকেই। অনেকের চোখে দেখা যায় আনন্দাশ্রু, আবার কেউ ফিরে যান কৈশোরের সেই সোনালি দিনগুলোর স্মৃতিতে।

প্রাক্তন শিক্ষার্থীরা জানান, বিদ্যালয় জীবনের বন্ধুত্ব, ভালোবাসা ও স্মৃতিগুলো আজও তাদের হৃদয়ে অমলিন হয়ে রয়েছে। ব্যস্ত কর্মজীবন ও পারিবারিক ব্যস্ততার কারণে দীর্ঘদিন যোগাযোগ না থাকলেও এই পুনর্মিলনী তাদের আবারও এক ছাদের নিচে মিলিত হওয়ার সুযোগ করে দিয়েছে। অনেকেই ভবিষ্যতে পরিবার-পরিজন ও সন্তানদের নিয়ে আরও বড় পরিসরে এমন আয়োজন করার প্রত্যাশা ব্যক্ত করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, একটি পুনর্মিলনী শুধু আনন্দ-উৎসব নয়; এটি পারস্পরিক সম্পর্ক দৃঢ় করা, বন্ধুত্ব পুনর্জাগরণ এবং সামাজিক বন্ধন আরও সুসংহত করার একটি অনন্য মাধ্যম। এমন আয়োজন সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয় এবং প্রজন্মের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন তৈরি করে।

অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এডভোকেট ওয়ালিদ হোসেন। তাঁর আন্তরিক সহযোগিতা, পরিকল্পনা ও দিকনির্দেশনায় পুরো অনুষ্ঠান সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানান আয়োজকরা।

দিনব্যাপী এই আয়োজনে কেউ খুঁজে পান হারিয়ে যাওয়া স্কুলবন্ধুকে, কেউ আবার স্মরণ করেন প্রিয় শিক্ষক ও বিদ্যালয় জীবনের নানা স্মৃতি। দীর্ঘ ৩১ বছর পর এমন মহামিলন প্রাক্তন শিক্ষার্থীদের হৃদয়ে সৃষ্টি করেছে অন্যরকম আবেগ, ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধন।

সি এম বি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৯৫ ব্যাচের এই ব্যতিক্রমধর্মী পুনর্মিলনীকে ঘিরে পুরো বিদ্যালয় প্রাঙ্গণে বিরাজ করে উৎসবের আমেজ। আয়োজকরা জানান, ভবিষ্যতেও ব্যাচভিত্তিক এমন সামাজিক, মানবিক ও সৌহার্দ্যপূর্ণ আয়োজন ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খলিলুর রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০৯:৫৩ পি.এম


খলিলুর রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি মঙ্গলবার (২ জুন) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করে লিখেছেন, "আমাদের পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় অনেক অভিনন্দন।"

image

প্রধানমন্ত্রী আরও বলেন, "এই অর্জন বৈশ্বিক মঞ্চে বাংলাদেশের ক্রমবর্ধমান অবদান ও বিশ্বাসযোগ্যতার প্রতিফলিত করে।"

প্রধানমন্ত্রী তারেক রহমান সমস্তদের অবগত করেন, "আমরা বিশ্বাস করি সে গর্বের সাথে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে এবং বহুপাক্ষিক, যৌথ চ্যালেঞ্জ মোকাবেলায় যোগাযোগ, সংলাপ এবং সহযোগিতা করবে। আমরা তার এই নতুন দায়িত্বের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি।"

এদিন জাতিসংঘের সদরদপ্তরে অনুষ্ঠিত নির্বাচনের প্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সাইপ্রাসের প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে হারিয়ে বিজয়ী হয়েছেন।

এর আগে, বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী ১৯৮৬ সালে জাতিসংঘের ৪১তম অধিবেশনে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এখন বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৪
মাগরিব ০৫:২১
ইশা ০৬:৩৩
সূর্যোদয় : ০৬:০৩ সূর্যাস্ত : ০৫:২১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%