০৪:১০ এম
কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের বিএনপির সভাপতি ফরিদ উদ্দিন খানের জুয়া খেলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এই ভিডিওটি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়েছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে কয়েকজন একত্রে বসে তাস খেলছেন। তাদের সামনে এবং হাতে কিছু টাকা রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিওতে ইউনিয়ন বিএনপি সভাপতি ফরিদ উদ্দিনও উপস্থিত আছেন।
ফরিদ উদ্দিন দীর্ঘ সময় ধরে ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। তার এই ভিডিওটি প্রকাশিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তৃণমূল বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন নেতিবাচক মন্তব্য করছেন।
আরও পড়ুন: সাবেক মন্ত্রী মোজাম্মেলের মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন বিএনপির একাধিক নেতার দাবি, স্থানীয় স্রোন্দ্রম সরকার পুকুরপাড়ে ফরিদ উদ্দিনকে প্রায়ই জুয়ার আসরে দেখা যায়। তাদের অভিযোগ, এই বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কবির হোসেন মন্তব্য করেন, ‘এ ধরনের অপরাধ দল কোনোভাবেই সমর্থন করে না। শুনেছি, তিনি ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিতে চান। যদি তিনি এসব কর্মকাণ্ডে জড়িত থাকেন, তবে কীভাবে নির্বাচন করবেন? আমরা তার বিরুদ্ধে সাংগঠনিক সুনির্দিষ্ট ব্যবস্থা নেব।’
অভিযোগের বিষয়ে বক্তব্য জানার জন্য ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদ উদ্দিন খানকে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।
এমই
আরও পড়ুন: দেশ উগ্র ডানপন্থার ট্রেনে উঠে গেছে : মাহফুজ আলম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন