ঢাকা সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬ইং ১৭ই কার্তিক, ১৪৩২বাং

নওগাঁ পত্নীতলা পৃথক অভিযানে থানা পুলিশের ৩৪ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ তিনজন মাদক বিক্রেতা আটক


নওগাঁ পত্নীতলা পৃথক অভিযানে থানা পুলিশের ৩৪ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ তিনজন মাদক বিক্রেতা আটক

১৫/০৭/২৬ তারিখ দিবাগত রাতে পত্নীতলা থানার পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে নওগাঁ জেলার পত্নীতলা থানাধীন নজিপুর পৌরসভার ঠুকনিপাড়া এলাকার ১। মোঃ গোলাম মোস্তফা (৪৪) পিতা: মৃত তছির উদ্দিন, সাং- চক নিরখিন এবং ২। শ্রী সুমীর মহন্ত (২৯), পিতা- শ্রী মৃনাল মহন্ত, উভয়ের থানাঃ পত্নীতলা, জেলা- নওগাঁকে আটক করা হয়। তাদের হেফাজত থেকে ১৪ (চৌদ্দ) পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

অন্যদিকে, আলাদা অভিযানে পত্নীতলা থানাধীন আকবরপুর ইউনিয়ন এলাকা থেকে ৩। মোঃ আসিব (১৯) পিতা- মৃত তাইজুদ্দিন, সাং- শারইল, থানা- পত্নীতলা, জেলা- নওগাঁকে আটক করা হয়। তার হেফাজত থেকে ২০ (বিশ) পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

উল্লেখযোগ্য, দুইটি ঘটনায় পত্নীতলা থানায় মাদক আইনে দুটি মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন: মিরপুরে পোশাকশ্রমিক বিক্ষোভকে কেন্দ্র করে পাঁচটি মামলা, আটক ২৯

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পশ্চিমবঙ্গে স্কুলবাসে ট্রেনের ধাক্কা, বহু হতাহতের আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

১১:৪৮ এম


পশ্চিমবঙ্গে স্কুলবাসে ট্রেনের ধাক্কা, বহু হতাহতের আশঙ্কা

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে শুক্রবার (১৭ জুলাই) সকালে একটি যাত্রীবাহী ট্রেন স্কুল ভ্যানকে ধাক্কা দিলে দুই শিক্ষার্থীসহ তিনজন নিহত হন। এই ঘটনায় আরও বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে।

 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, মুর্শিদাবাদের বহরমপুর এলাকায় সকাল ৭টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে; তখন কর্ণসুবর্ণ রেলক্রসিংয়ে শিক্ষার্থীদের বহনকারী একটি স্কুল ভ্যানকে ট্রেন ধাক্কা দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রেলক্রসিংটি খোলা ছিল। স্কুল ভ্যানটি সেই ক্রসিং পার হওয়ার সময় নিমতিতা-কাটোয়াগামী যাত্রীবাহী ট্রেন সেটিকে ধাক্কা দেয়।

ঘটনাস্থলের দৃশ্য থেকে দেখা গেছে যে ভ্যানটির দুমড়েমুচড়ে যাওয়া ধ্বংসাবশেষ রেললাইনে পড়ে ছিল।

আহত শিক্ষার্থীদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ‘আপ-লাইন’ দিয়ে একটি ট্রেন চলে না যাওয়া পর্যন্ত ক্রসিং গেটটি বন্ধ ছিল এবং পরে তা খুলে দেওয়া হয়। কিন্তু পাশের লাইনের আরেকটি ট্রেন এগিয়ে আসা সত্ত্বেও গেটটি আর বন্ধ করা হয়নি বলেই দুর্ঘটনাটি ঘটেছে।

রেলওয়ের এক কর্মকর্তা জানান, কাটোয়া থেকে প্রায় ৪৮ কিলোমিটার দূরে কর্ণ সুবর্ণ স্টেশনের কাছে লেভেল ক্রসিং গেট দিয়ে শিক্ষার্থীদের নিয়ে যাওয়ার সময় পুল কারটি রেললাইন পার হচ্ছিল। ঠিক তখনই একটি লোকাল ট্রেন গাড়িটিকে ধাক্কা দেয়।

পুলিশ ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন এবং রেলওয়ের গেটম্যানের গাফিলতির অভিযোগসহ এই দুর্ঘটনার বিষয়ে একটি আনুষ্ঠানিক তদন্ত শুরু করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইয়েমেনে ফের সামরিক অভিযান বিবেচনায় সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

১১:৫৫ এম


ইয়েমেনে ফের সামরিক অভিযান বিবেচনায় সৌদি আরব

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ক্রমবর্ধমান হুমকির প্রেক্ষাপটে সৌদি আরব তাদের বিরুদ্ধে নতুন করে সামরিক আগ্রাসন চালানোর জন্য বিভিন্ন বিকল্প এবং কৌশল পর্যালোচনা করছে। দীর্ঘ চার বছরের অনানুষ্ঠানিক যুদ্ধবিরতি ভেঙে সম্প্রতি দুই পক্ষের মধ্যে সংঘাত নতুন করে শুরু হওয়ার পর এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট কূটনৈতিক ও আঞ্চলিক সূত্রগুলো অনুসারে, হুথিদের লক্ষ্য করে আক্রমণাত্মক সামরিক অভিযান পরিচালনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র সৌদি আরবকে পর্দার আড়ালে সবুজ সংকেত এবং প্রয়োজনীয় স্বাধীনতা দিয়েছে। তবে রিয়াদের শীর্ষ নেতৃত্ব এখনও এই বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম হয়নি।

মার্কিন এবং পশ্চিমা কর্মকর্তাদের মতে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ব্যাপক উত্তেজনার মাঝে হুথিদের মোকাবিলা করা নিয়ে সৌদি রাজদরবারের ভেতরেও মতভেদ দেখা দিয়েছে। এই সাম্প্রতিক উত্তেজনার সূচনা ঘটে চলতি মাসের প্রথম দিকে, যখন হুথি কর্মকর্তাদের বহনকারী একটি বিমান সানা বিমানবন্দর থেকে তেহরানের উদ্দেশ্যে উড্ডয়ন করে। অভিযোগ রয়েছে, বিমানটি যাতে সানায় ফিরে আসতে না পারে সেই উদ্দেশ্যে সৌদি আরব সানা বিমানবন্দরে বোমাবর্ষণ করে। এর পরিপ্রেক্ষিতে, চলতি সপ্তাহের শুরুর দিকে সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আবহায় হুথি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। হুথি নেতা আব্দুল মালিক আল-হুথি এক টেলিভিশন ভাষণে সৌদি আরবকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যে, রিয়াদ যদি ইয়েমেনে পুণরায় হামলা চালায়, তবে সৌদির সব তেল শোধনাগার এবং গুরুত্বপূর্ণ স্থাপনার ওপর হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের লক্ষ্যবস্তুতে পরিণত হবে। তিনি স্পষ্ট জানিয়ে দেন, বিমানবন্দর এবং বন্দরের বদলে এবার আঘাত হানা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রিটিশ স্টিল জাতীয়করণের সিদ্ধান্তে যুক্তরাজ্যের বিরোধিতা করল চীন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

১১:৫৬ এম


ব্রিটিশ স্টিল জাতীয়করণের সিদ্ধান্তে যুক্তরাজ্যের বিরোধিতা করল চীন

চীনের পক্ষ থেকে বলা হয়েছে যে, শুক্রবার বেইজিং আন্তর্জাতিক নিয়মকানুন মেনে চলা এবং যুক্তরাজ্যে চীনা বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর প্রতি সমান ও ন্যায্য আচরণ নিশ্চিত করতে লন্ডনের প্রতি আহ্বান জানিয়েছে।

জিংয়ে জানায়, ২০২০ সালে চীনা প্রতিষ্ঠানটি ব্রিটিশ স্টিল কিনে নেয়। তবে কোম্পানিটি যেহেতু আর্থিক সংকটে রয়েছে, সেহেতু গত বছর যুক্তরাজ্য সরকার হস্তক্ষেপ করলে প্রতিষ্ঠানটি নিয়ন্ত্রণ হারায়।

সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, জিংয়ে জানায়, উত্তর ইংল্যান্ডের স্কানথর্পে অবস্থিত কারখানাটি আর লাভজনকভাবে চালানোর উপায় নেই। এর ফলে ব্রিটেনের কাঁচামাল থেকে সম্পূর্ণ ইস্পাত (স্টিল) উৎপাদনে সক্ষম এই কারখানাটি বন্ধ হওয়ার হুমকিতে পড়েছে।

এই প্রেক্ষাপটে ২০২৫ সালের এপ্রিলে যুক্তরাজ্য সরকার কারখানাটির নিয়ন্ত্রণ নেয়। চলতি বছরের মে মাসে সরকার জানিয়েছে যে, এটিকে জাতীয়করণ করার জন্য তারা আইন প্রণয়ন করতে যাচ্ছে।

বুধবার জাতীয়করণ-সংক্রান্ত আইন কার্যকর হওয়ার পর শুক্রবার চীনের বাণিজ্য মন্ত্রণালয় একটি বিবৃতিতে যুক্তরাজ্য সরকারের প্রতি তীব্র অসন্তোষ প্রকাশ করে।

বিবৃতিতে অভিযোগ করা হয়, ‘জাতীয় নিরাপত্তার অজুহাতে’ যুক্তরাজ্য সরকার ব্রিটিশ স্টিলের নিয়ন্ত্রণ জোরপূর্বক নিজেদের হাতে নিয়েছে।

সেই সঙ্গে আরো বলা হয়, ‘চীন যুক্তরাজ্য সরকারকে প্রাসঙ্গিক আন্তর্জাতিক নিয়মকানুন মেনে চলার এবং যুক্তরাজ্যে চীনা বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর প্রতি ন্যায্য আচরণ করার আহ্বান জানাচ্ছে।’

গত জুনে জিংয়ে দাবি করেছে, লন্ডন কারখানাটির পরিচালনার দায়িত্ব নেওয়ার আগে প্রতিষ্ঠানটি যে বিনিয়োগ করেছিল, তার ফলে হওয়া ক্ষতির জন্য যুক্তরাজ্য সরকারের কাছে তারা ক্ষতিপূরণ চায়।

জাতীয়করণের ফলে ১৯৮৮ সালের পর এই প্রথমবারের মতো ব্রিটিশ স্টিল আবারও সরকারি মালিকানায় ফিরে এসেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দাবি জানাল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

১১:৫৮ এম


কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দাবি জানাল ইরান

শুক্রবার ইরান দাবি করেছে, যুক্তরাষ্ট্রের হামলার জবাবে কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

তেহরানের অভিযোগ অনুসারে, যুক্তরাষ্ট্র ইসলামি প্রজাতন্ত্র ইরানের একটি বিমানবন্দর, একটি রেলস্টেশন এবং দু’টি সেতুতে হামলা চালিয়েছে। এতে সাতজন নিহত হয়েছেন, এবং এই ঘটনার জবাবে ইরান উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোতে ধারাবাহিক হামলা শুরু করেছে।

সংবাদ সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানাচ্ছে, কুয়েতে মোতায়েন মার্কিন বাহিনীর অবস্থান এবং যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ‘লজিস্টিক সহায়তা কেন্দ্র’ লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান।

বিবৃতিতে ইরান বলেছে, ‘শত্রুর অপরাধের জবাব এবং মাতৃভূমির শহীদদের রক্তের প্রতিশোধ নিতেই এই হামলা চালানো হয়েছে।’

শুক্রবার কুয়েত জানায়, তারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাব দিচ্ছে। এর আগের দিন ইরানের আকাশপথে হামলার লক্ষ্যবস্তু ছিল কুয়েত।

উপসাগরীয় দেশ বাহরাইন এবং কাতারও শুক্রবার ভোরে হামলার কথা জানিয়েছে। বাহরাইনে সাইরেন বাজিয়ে নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, দেশটি একটি বিমানঘাঁটিতে থাকা মার্কিন হেলিকপ্টার ও যুদ্ধবিমান লক্ষ্য করে হামলা চালিয়েছে।

অন্যদিকে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, দেশটির সেনাবাহিনী একটি ক্ষেপণাস্ত্র হামলা সফলভাবে প্রতিহত করেছে। রাজধানী দোহায় অবস্থানরত এএফপির সাংবাদিকরাও পরপর কয়েকটি বিস্ফোরণের শব্দ শুনেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:১৯
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%