ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

তীব্র ভ্যাপসা গরমের পর রাজধানীতে ঝুমবৃষ্টি, ফিরেছে জনজীবনে স্বস্তি


তীব্র ভ্যাপসা গরমের পর রাজধানীতে ঝুমবৃষ্টি, ফিরেছে জনজীবনে স্বস্তি

কয়েকদিনের টানা ভ্যাপসা গরমে রাজধানীর জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল। অবশেষে আজ বিকাল ৫টার দিকে সেই অস্বস্তি কাটিয়ে রাজধানীতে নেমেছে বহুল কাঙ্ক্ষিত স্বস্তির বৃষ্টি। মুষলধারে ঝরে পড়া বৃষ্টির ফলে ঢাকার তাপমাত্রা কমে জনজীবনে স্বস্তি ফিরেছে।

আজ দুপুর ১টার পর থেকেই ঢাকার আকাশ মেঘলা হতে শুরু করে। এরপর বিকাল ৫টার দিকে হঠাৎ করেই আকাশ কালো করে নামে বৃষ্টি। রাজধানীর সচিবালয়, ইসলামপুর, নয়াবাজার, বংশাল, পল্টন, শাহবাগ, গুলিস্তান ও উত্তরাসহ প্রায় প্রতিটি এলাকায় একযোগে বৃষ্টি হচ্ছে বলেও খবর পাওয়া গেছে। এই প্রতিবেদনের লেখা সময় বিকাল সোয়া ৫ টা পর্যন্ত বৃষ্টি হচ্ছিল।

কয়েকদিনের ভ্যাপসা গরমের পর এমনবৃষ্টিতে সাধারণ মানুষের মাঝে, বিশেষ করে শ্রমজীবী ও খেটে খাওয়া বিভিন্ন পেশার মানুষের মাঝে আনন্দ দেখা গেছে। যারা তীব্র গরমে ঘর থেকে বের হতে হিমশিম খাচ্ছিলেন, তাদের জন্য বৃষ্টির শীতল হাওয়া এক দারুণ উপহার হিসেবে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও রাজধানীবাসীকে বৃষ্টি ঝরার আনন্দ উদযাপনের ছবি ও অনুভূতি প্রকাশ করতে দেখা যাচ্ছে।

আরও পড়ুন: সংবিধান অনুযায়ী সব নাগরিকের ধর্মীয় স্বাধীনতা রয়েছে

তবে বৃষ্টির এই স্বস্তির পাশাপাশি বরাবরের মতোই কিছু ভোগান্তির মুখোমুখি হতে হয়েছে। হঠাৎ করে বৃষ্টি শুরু হওয়ায় ফুটপাতের ব্যবসায়ী ও পথচারীরা কিছুটা বিপদে পড়েছেন। বৃষ্টির কারণে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যানবাহনের গতি কমে গেছে, ফলে গণপরিবহনের সংখ্যা কমে যাওয়া এবং রিকশা ও সিএনজি চালকদের বাড়তি ভাড়া দাবি করায় সাধারণ যাত্রীদের ভোগান্তিটা বেড়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে গত কয়েকদিন ধরে যে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছিল, এই বৃষ্টির ফলে তা অনেকটাই কমে গেছে। দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী আরো বৃষ্টিপাত হতে পারে, যা তাপমাত্রা আরও কিছুটা কমিয়ে আনতে সাহায্য করবে।

সাময়িক কিছু নাগরিক ভোগান্তি থাকলেও, তীব্র গরমের হাত থেকে বাঁচতে রাজধানীবাসী এই বৃষ্টিকে মহান আল্লাহর পক্ষ থেকে রহমত হিসেবেই দেখছেন।

আরও পড়ুন: স্পেনে প্রবল বৃষ্টিতে বন্যায় ৪ জনের মৃত্যু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধ্যানুশ-মৃণালের সম্পর্কে ভাঙন?

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৫:৫২ পি.এম


ধ্যানুশ-মৃণালের সম্পর্কে ভাঙন?

দক্ষিণী সুপারস্টার ধানুষ এবং বলিউড অভিনেত্রী মৃণাল ঠাকুরের সম্পর্ক নিয়ে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল। একাধিকবার জনসমক্ষে একসঙ্গে দেখা যাওয়ার কারণে তাদের সম্পর্কের প্রতি ভক্তদের কৌতূহল সৃষ্টি হয়েছে।

তবে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে খবর প্রকাশিত হয়েছে যে, তাদের সেই সম্পর্ক নাকি বর্তমানে শেষ হয়ে গেছে। ফিল্মফেয়ারের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দুই তারকা ইতিমধ্যেই আলাদা হয়ে গেছেন। তবে তাঁদের বিচ্ছেদের আসল কারণ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

কয়েক মাস ধরে তাদের সম্পর্কের বিষয়ে নানা গুঞ্জন থাকলেও ধানুশ এবং মৃণাল—দুজনেই বিষয়টি বরাবরই অস্বীকার করে আসছেন। এমনকি তারা জনসমক্ষে একসঙ্গে উপস্থিত হলেও কখনোই তাদের সম্পর্কের বিষয়ে সরাসরি আলোকপাত করেননি।

গুঞ্জনের সূচনা ঘটে এবং বিভিন্ন ইভেন্ট ও সিনেমার প্রিমিয়ারে তাঁদের ঘনিষ্ঠ উপস্থিতি নিয়ে। বিশেষ করে ধানুশের একটি সিনেমার প্রিমিয়ারে মৃণালকে ঘিরে আলোচনা প্রবাহিত হয়।

তবে সেসময় মৃণাল বিষয়টি এড়িয়ে গিয়ে মন্তব্য করেন, আমন্ত্রণের বিষয়টি পরিচালকের পক্ষ থেকে প্রকাশিত হয়েছে।

ধানুশ সবসময় তাঁর ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতে পছন্দ করেন। এর আগে, ২০২২ সালে তিনি স্ত্রী ঐশ্বরিয়া রজনীকান্তের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন। ১৮ বছরের দাম্পত্য জীবন শেষে তাঁদের আলাদা হওয়ার সিদ্ধান্ত ভক্তদের জন্য ছিল একটি বড় ধাক্কা।

বর্তমানে ধানুশ তাঁর ক্যারিয়ারে ব্যস্ত সময় পার করছেন। তাঁকে শেষবার দেখা গেছে ‘ইডলি কড়াই’ ছবিতে। পাশাপাশি তিনি নতুন প্রজেক্ট ‘ওম চ্যাপ্টার ১’-এ কাজ করছেন।

অন্যদিকে মৃণাল ঠাকুরও দারুণ ফর্মে রয়েছেন। সম্প্রতি তাঁর একাধিক সিনেমা মুক্তি পেয়েছে এবং নতুন বেশ কিছু বড় প্রজেক্টেও তিনি কাজ করছেন। এর মধ্যে ‘পূজা মেরি জান’ এবং ‘রাকা’ উল্লেখযোগ্য। ‘রাকা’ ছবিতে তাঁকে দেখা যাবে আল্লু অর্জুন, দীপিকা পাড়ুকোন ও রাশমিকা মান্দানার মতো বড় তারকাদের সঙ্গে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চায় ডিবি

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৫:৫২ পি.এম


অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চায় ডিবি

স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ দায়ের করা মামলায় নিহতের স্বামী ছোট পর্দার অভিনেতা মো. নিয়ামত উল্লাহ ভূইয়া, যিনি জাহের আলভী নামেও পরিচিত, তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এই আবেদনটি রোববার (২১ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তদন্তকারী কর্মকর্তা ডিএমপির ডিবির মিরপুর বিভাগের পুলিশ পরিদর্শক মো. আব্দুল মালেক জমা দেন। আদালতে আগামী বুধবার, ২৪ জুন, এই মামলার রিমান্ডের শুনানির দিন চূড়ান্ত করা হয়েছে। সিএমএম কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হারুন অর রশিদ রিমান্ড আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, গত ১৮ জুন দুপুরে, ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীদের দ্বারা জামিনের আবেদন করেন আলভী। আদালত শুনানি শেষে দুপুর আড়াইটার দিকে তার আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রিমান্ড আবেদনের মধ্যে উল্লেখ করা হয়েছে যে, মামলার এজাহারনামীয় আসামি মো. নিয়ামত উল্লাহ ভূইয়া ওরফে জাহের আলভীর সঙ্গে ভিকটিম আফরা ইবনাথ খান ইকরারের (৩৩) প্রেমের সম্পর্কের পর তাদের বিয়ে হয়। তাদের একটি পুত্র সন্তানও রয়েছে। তবে, পরবর্তী সময়ে তাদের সম্পর্কের অবনতি ঘটলে ভিকটিমকে বিভিন্নভাবে মানসিক নির্যাতন ও অপমান করা হয়। এই নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলছিল। মামলার অভিযোগ অনুযায়ী, আসামী ভিকটিমকে সামাজিক যোগাযোগমাধ্যমে অপমানজনক মন্তব্য ও পোস্টের মাধ্যমে মানসিকভাবে চাপে রাখতেন। এসব ঘটনাবলির কারণে ভিকটিম মানসিকভাবে ভেঙে পড়েন এবং একপর্যায়ে, গত ২৮ মে, নিজ বাসার কক্ষে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে জানানো হয়েছে। পুলিশের আবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, মামলার মূল রহস্য উদঘাটন, অন্যান্য পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার, ব্যবহৃত প্রযুক্তিগত তথ্য সংগ্রহ এবং আসামির স্থায়ী ঠিকানা যাচাইয়ের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এ কারণে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। আদালত এই বিষয়ে শুনানি শেষে আদেশ দেবেন বলে জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট জারি করা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৫:৫৩ পি.এম


‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট জারি করা হয়েছে

সরকার ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট জারি করেছে। রোববার (২১ জুন) এই বিষয়ে সরকারি গেজেট জারি করা হয়।

এটি জারির আগে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

গেজেটে বলা হয়েছে, সরকার চলতি বছরের ২৫ মে থেকে আগামী বছরের ২৫ মে পর্যন্ত ‘নজরুল বর্ষ’ হিসেবে পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

এ ঘোষণাটি গত ২৫ মে থেকে কার্যকর হবে বলেও জানানো হয়েছে গেজেটে।

উল্লেখযোগ্য যে, প্রধানমন্ত্রী তারেক রহমান গত ২৩ মে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবির জন্মজয়ন্তী অনুষ্ঠানে আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্পিকারের সঙ্গে লাইব্রেরি কমিটির সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৫:৫৪ পি.এম


স্পিকারের সঙ্গে লাইব্রেরি কমিটির সাক্ষাৎ

ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির সভাপতি, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি এবং কমিটির সদস্যরা স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ রবিবার জাতীয় সংসদ ভবনস্থ স্পিকারের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে কমিটির সদস্য ডা. মাহাবুবুর রহমান, নায়াব ইউসুফ আহমেদ, মীর আহমাদ বিন কাসেম, সাঈদ আল নোমান এবং মোহাম্মদ নাজিবুর রহমান উপস্থিত ছিলেন।

এসময় লাইব্রেরি কমিটির ৩ নম্বর সাব-কমিটির প্রতিবেদন স্পিকারের নিকট উপস্থাপন করা হয় এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাজেট অধিবেশন সমাপ্তির পর সুবিধাজনক সময়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব পার্লামেন্টারি স্টাডিজ (বিআইপিএস) আইন, ২০০১-এর অধীনে পরিচালনা বোর্ড ও নির্বাহী কমিটি পুনর্গঠনের লক্ষ্যে বোর্ড সভা আহ্বানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%