ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

কুড়িগ্রাম সীমান্ত ঘেঁষা চরে খুদে শিক্ষার্থীদের পাশে ঢাবি পরিসংখ্যান-৮৮


কুড়িগ্রাম সীমান্ত ঘেঁষা চরে খুদে শিক্ষার্থীদের পাশে ঢাবি পরিসংখ্যান-৮৮
 
নদীর কোলঘেঁষা দুর্গম চরাঞ্চলের কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বাড়াতে এবং পড়ালেখার মানোন্নয়নে উপহার হিসেবে তুলে দেওয়া হলো শিক্ষা উপকরণ। উপহারের স্কুলব্যাগ, খাতা-কলম, পেন্সিল, জ্যামিতি বোর্ড, স্কেল ও রাবার হাতে পেয়ে আনন্দের বন্যা বয়ে যায় শিশুদের মধ্যে।
রোববার দুপুরে কুড়িগ্রাম সদরের যাত্রাপুর ইউনিয়নের সীমান্ত ঘেঁষা খেওয়ার আলগার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর মাঝে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ৮৮তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় এই বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সাবেক শিক্ষার্থী এবং জেলা চর উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদ, কুড়িগ্রামের সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবুর সভাপতিত্বে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে অধ্যাপক শফিকুল ইসলাম বেবু বলেন, "চরাঞ্চলের শিশুরা হাজারো প্রতিকূলতা জয় করে স্কুলে আসে। অর্থনৈতিক অনটন ও ভৌগোলিক বিচ্ছিন্নতার কারণে অনেক সময় তারা প্রয়োজনীয় শিক্ষা উপকরণের অভাবে পিছিয়ে পড়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান বিভাগের ৮৮ ব্যাচের বন্ধুরা চর এলাকার শিক্ষাবান্ধব পরিবেশ তৈরিতে যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। আমরা চাই চরের প্রতিটি শিশু যেন সমান সুযোগ পেয়ে তাদের মেধার বিকাশ ঘটাতে পারে। এই ধরনের উদ্যোগ আগামীতে চরের শিক্ষার্থীদের আরও উৎসাহিত করবে।"
উপকরণ হাতে পেয়ে মহাখুশি চরের খুদে শিক্ষার্থীরা। উপহার পেয়ে পঞ্চমের শিক্ষার্থী সিয়াম ও মরিয়ম উচ্ছ্বাস প্রকাশ করে বলে, "নতুন ব্যাগ আর লেখার সব খাতা-কলম একসাথে পেয়ে আমাদের খুব ভালো লাগছে। এখন থেকে নতুন ব্যাগে বই নিয়ে প্রতিদিন স্কুলে আসব।" চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সানজিদা এবং প্রথম শ্রেণীর খাইরুন আনন্দিত কণ্ঠে জানায়, "রঙিন পেন্সিল আর স্কেল পেয়ে খুব আনন্দ হচ্ছে, এখন থেকে মন দিয়ে পড়াশোনা করব।"
অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন জেলা চর উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আখের, নারী ও শিশু বিষয়ক সম্পাদক অধ্যাপক নাজমুন নাহার বিউটি, যাত্রাপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রহিমুদ্দিন হায়দার রিপন, ক্রীড়া সংগঠক শাহনুর আশরাফ জুয়েল, সংগঠনের সদস্য লুৎফুর রহমান, রেজাউল করিম রেজা, স্থানীয় ইউপি সদস্য সাইফুর রহমান, কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থী আল আমিন, সমাজসেবক বাবলু আহমেদ এবং সংশ্লিষ্ট স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আতাউর রহমান।
বক্তারা বলেন, চরাঞ্চলের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে সরকারি সহায়তার পাশাপাশি সমাজের বিত্তবান ও বিভিন্ন সামাজিক সংগঠনকে এভাবে এগিয়ে আসতে হবে। চরের শিশুরা সুযোগ পেলে যেকোনো প্রতিযোগিতায় নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে সক্ষম হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাজুস বগুড়া জেলা শাখার নব-নির্বাচিত কমিটির অভিষেক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:০০ পি.এম


বাজুস বগুড়া জেলা শাখার নব-নির্বাচিত কমিটির অভিষেক

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) বগুড়া জেলা শাখার নব-নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এ অনুষ্ঠানটি শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে বগুড়ার একটি হোটেলের কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়।

বাজুস বগুড়া জেলা শাখার সভাপতি আলহাজ মতলেবুর রহমান রাতুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ বাবুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম.আর ইসলাম স্বাধীন, বগুড়া মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনি, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. জয়নাল আবেদীন চান, এবং বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আতিকুর রহমান বাদলসহ অন্যান্য অতিথিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চলতি সেপ্টেম্বরের শেষে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:০১ পি.এম


চলতি সেপ্টেম্বরের শেষে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এ এম এ মুহিত বলেছেন, চলতি মাসের শেষ সপ্তাহ থেকে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে এবং সতর্ক না হলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে।

রবিবার বিকেলে জাতীয় সংসদের টানেলে এক ব্রিফিংয়ে এ সতর্কবার্তা দেন তিনি।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ১১৩ জনের মৃত্যু হয়েছে। তথ্য ও ডাটার ভিত্তিতে দেখা যাচ্ছে, সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে অক্টোবর পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে। তাই অক্টোবরের আগেই সবাইকে সতর্ক হতে হবে। তা না হলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে।

তিনি বলেন, আগের বছরের তুলনায় এ বছর এখনো ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা কম। তবে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আগামীকাল থেকে জনগণকে সঙ্গে নিয়ে মাঠপর্যায়ে ডেঙ্গু প্রতিরোধে কার্যক্রম জোরদার করা হবে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

ডেঙ্গু প্রতিরোধে গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানিয়ে ড. এ এম এ মুহিত বলেন, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে হাসপাতালসহ সব জায়গা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। বিশেষ করে রাজধানী ঢাকাকে মশার প্রজননস্থলমুক্ত রাখতে কার্যকর উদ্যোগ নিতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, ডেঙ্গু প্রতিরোধ শুধু সরকারের একার দায়িত্ব নয়। জনগণকে সম্পৃক্ত করেই মাঠপর্যায়ে কার্যক্রম পরিচালনা করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘শাহরুখকে খুব ভ-য় পেতাম’, ৩২ বছরের পুরোনো স্মৃতি জানালেন অভিনেত্রী

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:০২ পি.এম


‘শাহরুখকে খুব ভ-য় পেতাম’, ৩২ বছরের পুরোনো স্মৃতি জানালেন অভিনেত্রী

সময় চলে যায়, কিন্তু কিছু স্মৃতি চিরকাল মনে থাকে। ১৯৯৪ সালের আলোচিত সিনেমা ‘অঞ্জাম’-এ শাহরুখ খানের সঙ্গে কাজ করার সেই পুরোনো স্মৃতি এবার ভাগ করে নিলেন অভিনেত্রী গজলা সালমিন। ৩২ বছর পর তিনি ছবিটির শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে ‘অঞ্জাম’-এর শুটিংয়ের দিনগুলোর কথা স্মরণ করেন গজলা। তিনি জানান, সিনেমাটির একটি গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং মরিশাসে হয়েছিল। ছবিতে জন্মদিনের দৃশ্যটিও সেখানে ধারণ করা হয়েছিল।

তখন গজলা ছিলেন অনেক ছোট। ফলে সিনেমায় শাহরুখ খানের নেতিবাচক চরিত্র দেখার পর তাঁর মনে স্বাভাবিকভাবেই ভয় তৈরি হয়েছিল। তবে ক্যামেরার সামনে যে শাহরুখকে দেখা যেত, ক্যামেরার পেছনে তিনি ছিলেন সম্পূর্ণ ভিন্ন—এটি জানিয়েছেন অভিনেত্রী।

গজলার ভাষ্য, শুটিংয়ের সময় শাহরুখ যখনই তাঁর কাছে আসতেন, তখন তিনি আদর করতেন এবং জড়িয়ে ধরতেন। শাহরুখের আন্তরিক আচরণে খুব দ্রুতই তিনি স্বচ্ছন্দ হয়ে ওঠেন।

অভিনেত্রী বলেন, পর্দায় শাহরুখের চরিত্র দেখে ছোটবেলায় তিনি ভয় পেতেন। কিন্তু ক্যামেরার পেছনে শাহরুখ ছিলেন অত্যন্ত মিষ্টি ও যত্নশীল। তাঁর ব্যবহার গজলাকে এতটাই স্বস্তি দিয়েছিল যে শুটিংয়ের পরিবেশে তিনি নিজেকে নিরাপদ ও স্বচ্ছন্দ মনে করতেন।

‘অঞ্জাম’-এ শাহরুখ খানকে দেখা গিয়েছিল এক অন্ধকার ও নেতিবাচক চরিত্রে। ছবিতে তাঁর অভিনয় দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বগুড়ায় চায়না দুয়ারি জাল আগুনে ধ্বংস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:০২ পি.এম


বগুড়ায় চায়না দুয়ারি জাল আগুনে ধ্বংস

বগুড়ার ধুনট উপজেলার ইছামতি নদীতে অভিযান পরিচালনা করে ২৩টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে, যা পরে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে। রবিবার, পৌরসভার পারধুনট ইছামতি নদীতে এই অভিযানটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী।

তিনি জানান, চায়না জালে ছোট-বড় সব ধরনের মাছ আটকা পড়ে। মাছের ডিম ও রেনু পর্যন্ত নষ্ট হয়ে যায়। এর ফলে জলজ প্রাণীর প্রজনন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এই কারণে অভিযান চালিয়ে প্রায় এক লাখ টাকা মূল্যের ২৩টি চায়না জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযান পরিচালনার সময় ধুনট উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফ আহমেদ এবং মৎস্য অফিসের কর্মচারীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%