ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীদের ক্ষোভের বিস্ফোরণ, বাণিজ্য মেলার গণশৌচাগার ভেঙে দিল শিক্ষার্থীরা


দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীদের ক্ষোভের বিস্ফোরণ, বাণিজ্য মেলার গণশৌচাগার ভেঙে দিল শিক্ষার্থীরা

স্কুলের সামনে বাণিজ্য মেলার দর্শনার্থীদের জন্য স্থাপিত গণশৌচাগার থেকে দুর্গন্ধ ছড়িয়ে শিক্ষার পরিবেশ অসহনীয় হয়ে ওঠার অভিযোগে বরিশাল নগরীর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা গণশৌচাগারের টিনের বেড়া ভেঙে দিয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে স্কুল ছুটির পর এ ঘটনা ঘটে।

এর আগে একই দাবিতে বুধবার মানববন্ধন কর্মসূচি পালন করেছিল শিক্ষার্থীরা। তবে অভিযোগ রয়েছে, শিক্ষার্থীদের প্রতিবাদের পরও জেলা প্রশাসন কিংবা মেলা কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।

ঘटनাস্থল নগরীর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন পরেশ সাগর মাঠ এলাকা। সম্প্রতি সেখানে মাসব্যাপী বাণিজ্য মেলা শুরু হয়েছে। মেলার দর্শনার্থীদের জন্য বিদ্যালয়ের শ্রেণিকক্ষের কাছেই গণশৌচাগার নির্মাণ করা হয়। এতে শিক্ষার্থীরা চরম ভোগান্তির মুখে পড়ে।

আরও পড়ুন: রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা

জানা গেছে, নগরের ১৬ নম্বর ওয়ার্ডে অবস্থিত জিলা স্কুলের মালিকানাধীন পরেশ সাগর মাঠে বাণিজ্য মেলার আয়োজন করেছে বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। মাঠের পাশেই কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের শ্রেণিকক্ষ এবং সেখান থেকে আনুমানিক ১০ গজ দূরে নির্মাণ করা হয় গণশৌচাগার।

শুধু কালেক্টরেট স্কুল নয়, আশপাশের আরও চার থেকে পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও পরেশ সাগর মাঠ ব্যবহার করে। খেলার মাঠে বাণিজ্য মেলা আয়োজন সরকারিভাবে নিষিদ্ধ দাবি করে মেলা বন্ধের আবেদন জানিয়ে হাইকোর্টে রিট করেন মানবাধিকারকর্মী রণি সিকদার। এর পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত মেলার ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন।

ঈদুল আজহার দুই দিন আগে সরকারি ছুটির মধ্যে মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ার, বিভাগীয় কমিশনারসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের অতিথি করা হলেও তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।

ঈদের ছুটি শেষে গত ৭ জুন বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম শুরু হলে শিক্ষার্থীরা দুর্গন্ধজনিত সমস্যার মুখোমুখি হয়। তাদের অভিযোগ, গণশৌচাগার থেকে ছড়িয়ে পড়া দুর্গন্ধে শ্রেণিকক্ষে পাঠদান ব্যাহত হচ্ছিল এবং আশপাশের পরিবেশও অসহনীয় হয়ে উঠেছিল।

আরও পড়ুন: ভাণ্ডারিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উদ্বোধন

এ অবস্থায় বুধবার নগরীর টাউন হলের সামনে মানববন্ধন করে কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। কিন্তু এরপরও শৌচাগার অপসারণ না করায় বৃহস্পতিবার স্কুল ছুটির পর শিক্ষার্থীরা শৌচাগারের টিনের বেড়া ভেঙে দেয়।

বিদ্যালয়ের শিক্ষার্থী সাইমুন ইসলাম বলেন, “ঈদের পর স্কুলে এসে দুর্গন্ধের কারণে ক্লাস করা খুবই কষ্টকর হয়ে পড়ে। আমরা মানববন্ধনের মাধ্যমে শৌচাগার সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছিলাম। কিন্তু কোনো ব্যবস্থা না নেওয়ায় আজ আমরা এর প্রতিবাদ করেছি।”

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অলিউল ইসলাম বলেন, “গণশৌচাগার থেকে ছড়িয়ে পড়া দুর্গন্ধে শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল। বিষয়টি বরিশাল চেম্বার অব কমার্সের সভাপতি এবায়দুল হক চাঁন এবং জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে।”

এ বিষয়ে বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক জিএম আতায়ে রাব্বী বলেন, “বিষয়টি চেম্বারের সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

আরও পড়ুন: উজিরপুরে নারী কেলেঙ্কারির পর এখন হিন্দুদের নির্যাতনের অভিযোগ, শ্রীঘরে ছাত্রদল নেতা সুজন

উল্লেখ্য, শিক্ষার্থীদের মানববন্ধনের খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের একদিনের মাথায় এ ঘটনা ঘটল। বর্তমানে শিক্ষার্থীদের দাবি, শিক্ষার পরিবেশ রক্ষায় অবিলম্বে বিদ্যালয়সংলগ্ন স্থান থেকে গণশৌচাগার সরিয়ে নিতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রথম শ্রেণির ভর্তির প্রক্রিয়া কেমন হবে, জানিয়েছেন শিক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৭:০৬ পি.এম


প্রথম শ্রেণির ভর্তির প্রক্রিয়া কেমন হবে, জানিয়েছেন শিক্ষামন্ত্রী

আগামী শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে ভর্তি পদ্ধতি বাতিল করে লটারির পরিবর্তে পরীক্ষা ও এলাকার (ক্যাচমেন্ট এরিয়া) সমন্বয়ের মাধ্যমে নতুন ব্যবস্থা চালু করতে যাচ্ছে সরকার। তবে, এটি প্রচলিত কোনো কঠিন পরীক্ষা হবে না। বরং শিশুদের জন্য উপযোগী একটি ‘নামমাত্র’ বা প্রতীকী পরীক্ষা নেয়া হবে।

বৃহস্পতিবার (১৮ জুন) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানান।

মন্ত্রী স্পষ্টভাবে উল্লেখ করেন, এই ভর্তিপ্রক্রিয়া কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করা হবে না। শিশুদের কোনো কোচিং সেন্টারে যাওয়ার প্রয়োজন হবে না।

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘ক্লাস ওয়ানে ভর্তির ব্যাপারে আমরা বলেছি, একটি নামমাত্র (নোমিনাল) ভর্তি পরীক্ষা নেব।’ একই সঙ্গে আমাদের ক্যাচমেন্ট এরিয়া নিয়েও কাজ করতে হচ্ছে। ক্যাচমেন্ট এরিয়া ও নামমাত্র পরীক্ষা–দুটোকে সমন্বয় করে সিট অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ভর্তি পরীক্ষার ধরন কেমন হবে, জানতে চাইলে মন্ত্রী রসাত্মক সুরে বলেন, “এমন কোনো পরীক্ষা আমরা নেব না যা ‘নিউরোসায়েন্স’ বানানোর জন্য ক্লাস ওয়ানের ছেলে-মেয়ে নিয়ে করছেন! একটু সময় দিন, দেখতে পাবেন।”

তিনি এও জানান, ভর্তি পরীক্ষার ধরন ও কাঠামো নিয়ে এখনও বিস্তারিত আলোচনা হয়নি, তবে এটি স্থানীয় পর্যায়ে সিট ও এলাকার ওপর ভিত্তি করে সমন্বয় করা হবে।

অতীতে ভর্তি পরীক্ষা নিয়ে ব্যাপক অনিয়ম ও ভর্তি বাণিজ্যের যখন কথা সাংবাদিকরা স্মরণ করিয়ে দেন, তখন মন্ত্রী বলেন, ‘সেটা হতো তখন, এখন আমরা করে নিচ্ছি। আমরা ক্যাচমেন্ট এরিয়া প্লাস পরীক্ষা–দুটোকে সমন্বয় করে করব।’

ভর্তিপ্রক্রিয়ার পূর্ণাঙ্গ রূপরেখা তৈরিতে কাজ চলছে এবং দ্রুতই তা জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা-টাঙ্গাইলে তিতাসের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৭:০৭ পি.এম


ঢাকা-টাঙ্গাইলে তিতাসের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি ঢাকা ও টাঙ্গাইলে পৃথক অভিযান চালিয়ে অবৈধভাবে ব্যবহার করা গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে।

তিতাস গ্যাসের পক্ষ থেকে জানানো হয়েছে যে, গতকাল ১৭ জুন তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শাহনেওয়াজ পারভেজের নেতৃত্বে কর্মকর্তাদের উপস্থিতিতে মেঢাবিবি-৬-এর আওতাধীন ঢাকার আমিনবাজারের সালেহপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সালেহপুর এলাকার একটি আবাসিক সংযোগ থেকে অবৈধভাবে একটি ওয়াশিং কারখানায় গ্যাস ব্যবহারের প্রমাণ পাওয়া যায়, যার ফলে এই সংযোগটি বিচ্ছিন্ন করা হয় এবং লক-উইং ককে প্লাস্টিক সিল স্থাপন করা হয়।

এছাড়া, একটি মাদ্রাসা প্রাঙ্গণে অবৈধভাবে মোডিফায়েড বার্নারে গ্যাস ব্যবহারের কারণে এই সংযোগটিও বিচ্ছিন্ন করা হয় এবং লক-উইং ককে প্লাস্টিক সিল স্থাপন করা হয়। একই অভিযানে এলাকার পাঁচজন বৈধ গ্রাহকের আঙিনায় অবৈধভাবে গ্যাস ব্যবহারের প্রমাণ পাওয়া যায়, তাই তাদের সংযোগও বিচ্ছিন্ন করা হয় এবং লক-উইং ককে প্লাস্টিক সিল প্রতিষ্ঠা করা হয়।

অভিযান চলাকালে, এমডি স্থানীয় বাসিন্দাদের অবৈধ গ্যাস সংযোগ গ্রহণের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, "অবৈধ সংযোগের কারণে বৈধ গ্রাহকরা তাদের প্রাপ্য গ্যাসসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।"

অপরদিকে, টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানা আরেফিন জুঁইয়ের নেতৃত্বে মির্জাপুর উপজেলার নাজিরপাড়া ও গোড়াই এলাকায় দু’টি স্থানে অভিযান চালানো হয়।

এই অভিযানে আনুমানিক ৭৪০ ফুট দৈর্ঘ্যের ৩-৪ ইঞ্চি ব্যাসের জিআই পাইপ অপসারণ করা হয়। একই সঙ্গে প্রায় ৫৬টি বাড়ির ৬৩টি ডাবল চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ৩-৪ ইঞ্চি ব্যাসের পাঁচটি অবৈধ গ্যাস সরবরাহের উৎসমুখ স্থায়ীভাবে বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

এছাড়া অভিযানে দু’টি অবৈধ রেগুলেটর জব্দ করা হয়। অনুমোদনের অতিরিক্ত চুলায় গ্যাস ব্যবহারের কারণে তিনজন গ্রাহকের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানে অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে দুই ব্যবহারকারীর কাছ থেকে তাৎক্ষণিকভাবে আড়াই লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য মেলা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৭:০৮ পি.এম


মধুপুরে কারিতাসের দিনব্যাপী কৃষি ও খাদ্য মেলা অনুষ্ঠিত

টাঙ্গাইলের মধুপুরে কারিতাস আলোক কোর -২ প্রকল্পের আয়োজনে বৃহস্পতিবার (১৮ জুন) পীরগাছা মিসন প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সকাল থেকে দিন ব্যাপী কৃষি ও খাদ্য বৈচিত্র্য মেলা অনুষ্ঠিত হয়।
উক্ত মেলায় সভাপতিত্ব করেন আইসিডিপি কারিতাস ময়মনসিংহ অঞ্চলের প্রোগ্রাম অফিসার
মি. মি বুলবুল মানখিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা মো: আব্দুল বাছেদ, মধুপুর জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি মি,ইউজিন নকরেক।
উক্ত মেলায় ১২টি নারী পুরুষ কৃষক দলের
জৈব পদ্ধতিতে আবাদকৃক শাকসবজি, ফলমূল স্টল অংশ গ্রহন করেন।
অনুষ্ঠানে আলোচনা সভা, ষ্টল প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিন ব্যাপী মেলার আয়োজন ছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লা আদালতের দুই সহকারী পাবলিক প্রসিকিউটরের নিয়োগ বাতিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৭:১০ পি.এম


কুমিল্লা আদালতের দুই সহকারী পাবলিক প্রসিকিউটরের নিয়োগ বাতিল

কুমিল্লা জেলা এবং দায়রা জজ আদালতের দুই সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) এর নিয়োগ বাতিল করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। বৃহস্পতিবার, ১৮ জুন তারিখে আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ (জিপি-পিপি শাখা) থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, কুমিল্লা জেলা এবং দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে অ্যাডভোকেট মো. মনির হোসেন পাটোয়ারী এবং অ্যাডভোকেট সাইদুল ইসলামের নিয়োগ প্রত্যাহার করা হয়েছে। আদেশে উল্লেখ করা হয়েছে যে, জনস্বার্থে তাদের নিয়োগ বাতিল করা হয়েছে এবং এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

মন্ত্রণালয় এর সূত্রে জানা গেছে যে, ২০২৪ সালের ২৯ অক্টোবর জারি করা স্মারকের মাধ্যমে ওই দুই আইনজীবীকে সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল। সর্বশেষ প্রজ্ঞাপনের মাধ্যমে সেই নিয়োগ বাতিল করা হয়।

আইন ও বিচার বিভাগের সিনিয়র সহকারী সচিব (জিপি-পিপি) মো. ফারুক হোসাইন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে কুমিল্লার জেলা ম্যাজিস্ট্রেট, জেলা ও দায়রা জজ, পাবলিক প্রসিকিউটরসহ সংশ্লিষ্ট দফতরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেয়া হয়েছে। একই সঙ্গে আদেশটি আইন ও বিচার বিভাগের ওয়েবসাইটে প্রকাশের জন্য নির্দেশ দেয়া হয়।

এদিকে, নিয়োগ বাতিলের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে অ্যাডভোকেট মনির হোসেন পাটোয়ারী এবং অ্যাডভোকেট সাইদুল ইসলাম সময় সংবাদকে জানান যে, সম্প্রতি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি জিসান মিয়া প্রধানের মামলার বিষয়ে তারা বিভিন্ন গণমাধ্যমে মন্তব্য করেছিলেন। তাদের ধারণা, ওই ঘটনার পরিপ্রেক্ষিতে তাদের এই এপিপির পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে।

তারা আরও দাবি করেন যে, জিসান প্রধানের মামলায় তারা কোনো পক্ষের আইনজীবী নন। মামলায় তাদের কোনো ওকালতনামা নেই এবং জিসান প্রধানের পরিবারও তাদের নিয়োগ দেয়নি।

এ বিষয়ে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট কাইয়ুমুল হক রিঙ্কু বলেন, প্রজ্ঞাপনের একটি অনুলিপি তিনি পেয়েছেন। এটি আইন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত। মন্ত্রণালয় প্রয়োজন মনে করলে যে কাউকে নিয়োগ বা নিয়োগ বাতিল করতে পারে।

উল্লেখিত বিষয়, নিয়োগ বাতিল হওয়া অ্যাডভোকেট মনির হোসেন পাটোয়ারী এবং অ্যাডভোকেট সাইদুল ইসলাম ২০২৪ সালের ২৯ অক্টোবর থেকে কুমিল্লা জেলা এবং দায়রা জজ আদালতে সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%