ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

গোলাম মাওলা রনির স্ত্রী ফারজানা আফরোজ এনসিপিতে যোগ দিচ্ছেন


গোলাম মাওলা রনির স্ত্রী ফারজানা আফরোজ এনসিপিতে যোগ দিচ্ছেন

রাজনৈতিক বিশ্লেষক এবং প্রাক্তন সংসদ সদস্য গোলাম মাওলা রনির স্ত্রী ফারজানা আফরোজ জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদান করতে চলেছেন।

এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) এই তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: সামান্তা শারমিন এনসিপি থেকে পদত্যাগ, জামায়াতের সঙ্গে সম্পর্কের অভিযোগ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৭ নভেম্বর যথাযোগ্য মর্যাদায় পালনের আহ্বান বিরোধীদলীয় নেতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩২ পি.এম


৭ নভেম্বর যথাযোগ্য মর্যাদায় পালনের আহ্বান বিরোধীদলীয় নেতার

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার তিনি গণমাধ্যমে একটি বিবৃতি পাঠিয়ে এই আহ্বান জানান।

বিবৃতিতে জামায়াতের আমির উল্লেখ করেন, ৭ নভেম্বর বাংলাদেশের জাতীয় ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। ১৯৭৫ সালের এই দিনে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষার লক্ষ্যে দেশপ্রেমিক সৈনিক এবং সাধারণ জনগণ একত্রিত হয়ে রাজপথে নেমেছিল। তাদের সম্মিলিত প্রতিরোধের মাধ্যমে তৎকালীন ষড়যন্ত্র ও সংকট মোকাবিলার একটি ঐতিহাসিক অধ্যায় শুরু হয়েছিল। ১৯৭৫ সালের ৩ নভেম্বর সংঘটিত পাল্টা সামরিক অভ্যুত্থানের পর দেশে যে অস্থিরতা ও অনিশ্চয়তা তৈরি হয়েছিল, ৭ নভেম্বর দেশপ্রেমিক সৈনিক ও জনতার ঐক্যবদ্ধ ভূমিকা সেই পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করে। ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’ স্লোগানে মুখরিত জনতার অংশগ্রহণে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রত্যয় আরও দৃঢ় হয়।

তিনি আরও বলেন, বর্তমানে দেশ ও জাতি বিভিন্ন রাজনৈতিক ও জাতীয় সংকটের সম্মুখীন। গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র ও অপতৎপরতা প্রতিহত করতে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে দেশকে পুনরায় ফ্যাসিবাদী শাসন ও স্বৈরাচারী প্রবণতার দিকে ঠেলে দেওয়ার যেকোনো চেষ্টা প্রতিহত করা প্রয়োজন। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অগ্রযাত্রা সুসংহত করতে দেশপ্রেমিক ছাত্র-জনতা, রাজনৈতিক দল, সরকার এবং সামরিক বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ও ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে।

তিনি ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্য, দেশপ্রেম ও গণতান্ত্রিক মূল্যবোধকে সমুন্নত রাখার আহ্বান জানান। একইসাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল শাখা ও দেশপ্রেমিক ছাত্র-জনতাকে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য উদাত্ত আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পোশাকশিল্পে অস্থিরতায় অর্থায়নের অভিযোগ, ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩৩ পি.এম


পোশাকশিল্পে অস্থিরতায় অর্থায়নের অভিযোগ, ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

ঢাকা, ৫ নভেম্বর, ২০২৬: তৈরি পোশাকশিল্পে চলমান অস্থিরতার কারণে অর্থায়নের অভিযোগের তদন্তের অংশ হিসেবে ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বৃহস্পতিবার ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এই নির্দেশনা প্রদান করা হয়।

এনবিআরের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বাসসকে নিশ্চিত করেছেন যে, সরকারি সংস্থাগুলোর প্রদত্ত তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব শনাক্ত করে জব্দ করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একইসাথে, বিপুল সংখ্যক প্রতিষ্ঠানের ব্যাংক লেনদেনের বিবরণও চাওয়া হয়েছে।

ওই কর্মকর্তা আরও জানান, ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবও এই নির্দেশনার আওতাধীন হতে পারে। ফলে, জব্দ হতে যাওয়া ব্যাংক হিসাবের সংখ্যা ২০৪টির চেয়ে বেশি হতে পারে।

এনবিআর সূত্র জানায়, সংস্থাটির দুটি গোয়েন্দা ইউনিট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে চিঠি পাঠিয়ে তালিকাভুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব শনাক্ত এবং জব্দ করার জন্য অনুরোধ করেছে।

তালিকায় থাকা অধিকাংশ ব্যক্তিরা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সঙ্গে যুক্ত। তাদের মধ্যে সাবেক মন্ত্রী, সংসদ সদস্য এবং প্রভাবশালী ব্যবসায়ীরা অন্তর্ভুক্ত রয়েছেন। উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে রয়েছেন সালমান এফ রহমান, আবদুস সালাম মুর্শেদী, টিপু মুনশি, শাহরিয়ার আলম, নসরুল হামিদ এবং তাজুল ইসলাম।

ব্যবসায়ীদের মধ্যে টুসুকা গ্রুপের ফয়জুর রহমান, ওয়েল গ্রুপের আবদুস সালাম, নিপা গ্রুপের খসরু চৌধুরী, স্ট্যান্ডার্ড গ্রুপের মোশাররফ হোসেন এবং তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতি এস এম মান্নান কচির নামও তালিকায় রয়েছে। তালিকায় তাদের পরিবারের সদস্যদের নামও অন্তর্ভুক্ত করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গত আট মাসে জ্বালানি আমদানিতে ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি : বিদ্যুৎমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩৩ পি.এম


গত আট মাসে জ্বালানি আমদানিতে ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি : বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানিয়েছেন, গত আট মাসে জ্বালানি আমদানিতে সরকারকে ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে। এই ভর্তুকি জনগণের করের টাকা থেকেই এসেছে। সোলার ব্যবহারের বৃদ্ধি হলে বৈদেশিক মুদ্রা এবং সরকারের রাজস্ব সাশ্রয় হবে, এবং সেই অর্থ দেশের অন্যান্য সামাজিক উন্নয়নে ব্যয় করা সম্ভব হবে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নমূলক কার্যক্রম বিষয়ে তদারকি ও সমন্বয়ের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি।

মন্ত্রী আরও বলেন, মিডিল ইস্ট হলো বিশ্বের জ্বালানির সবচেয়ে বড় উৎস। সেখানে চলমান যুদ্ধ এবং বিভিন্ন বড় রিফাইনারিতে ড্রোন হামলার কারণে জ্বালানি সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, যা সারা বিশ্বে একটি কৃত্রিম সংকট সৃষ্টি করেছে। এই পরিস্থিতি মোকাবিলায় এশিয়া প্যাসিফিক, আসিয়ান এবং সেন্ট্রাল এশিয়ান দেশগুলোর সঙ্গে বিভিন্ন মিটিংয়ে জ্বালানি ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা হয়েছে।

জ্বালানি সংকট মোকাবিলার একমাত্র বিকল্প হিসেবে সোলার বা সৌরবিদ্যুৎ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ব্যাটারি ও প্যানেল স্থাপন করে খুব সহজেই ঘরে ঘরে সোলার সিস্টেম চালু করা সম্ভব। এর ফলে জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফুয়েল আমদানির ওপর নির্ভরতা কমবে।

‘বেশি বেশি সোলার লাগান, কম কম বিদেশের ওপর নির্ভর করুন’—এই স্লোগানকে সামনে রেখে প্রকৃতি থেকে আলো নিয়ে সোলার আন্দোলন গড়ে তোলার মাধ্যমে দেশকে অর্থনৈতিক ক্ষতি থেকে রক্ষা করার জন্য সবার সহযোগিতা কামনা করেন মন্ত্রী।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ইকবাল হাসান মাহমুদ মন্তব্য করেন, মাদক যদি যুবসমাজকে গ্রাস করে, তবে জাতির ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে। তাই মাদকের প্রভাব নিয়ন্ত্রণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, রাজশাহী-৩ আসনের এমপি মোহাম্মদ শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের এমপি অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, রাজশাহী জেলা পুলিশ সুপার মামুন অর রশিদ।

এছাড়াও রাজশাহী জেলার বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসারগণ, আরএমপির বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও অন্যান্য সরকারি অফিসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চুয়েট ভিসিকে না মানার ৬ কারণ দেখিয়ে বিএনপি মহাসচিবকে স্মারকলিপি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩৪ পি.এম


চুয়েট ভিসিকে না মানার ৬ কারণ দেখিয়ে বিএনপি মহাসচিবকে স্মারকলিপি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে মেনে না নেওয়ার জন্য শিক্ষার্থীরা ছয়টি কারণ উপস্থাপন করেছেন। বৃহস্পতিবার চট্টগ্রাম ক্লাবে বিএনপির মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভীকে স্মারকলিপি প্রদানকালে তারা এই ছয়টি কারণ উল্লেখ করেন। পাশাপাশি, তারা চুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে তার পূর্বের পদে পুনর্বহালের দাবি জানান।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, বিদায়ী উপাচার্য ড. সায়েমের মাত্র ৫৬ দিনের দায়িত্বকালীন সময়ে শিক্ষার্থীবান্ধব ও দূরদর্শী নেতৃত্বের কারণে তাকে হঠাৎ সরিয়ে দেওয়া তারা মেনে নিতে পারছেন না। নতুন উপাচার্যের প্রতি অনাস্থা প্রকাশের জন্য ছয়টি স্পষ্ট কারণ তুলে ধরা হয়েছে।

এই কারণগুলো হলো, আনুষ্ঠানিক সংলাপ এড়িয়ে চলা, শিক্ষক ও কর্মচারীদের বেতন আটকে দেওয়া, রাজনৈতিক প্রভাব ও বিতর্কিতদের নিয়ে প্রবেশ, শিক্ষার্থীদের বাসে হামলা, রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট ও ভাঙচুর। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সংবাদমাধ্যমে আলোচনার কথা বলার পরও ভিসি শেখ শরীফুল আলম শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে নির্দিষ্ট সময় বা এজেন্ডা নির্ধারণ করেননি। এছাড়া, প্রশাসনিক ক্ষমতা প্রয়োগের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতা আটকে দেওয়ার বিষয়টিকে শিক্ষার্থীরা দায়িত্বহীন ও অগ্রহণযোগ্য আচরণ হিসেবে মনে করছেন।

গত ১২ অক্টোবর আন্দোলনরত শিক্ষার্থীদের মতামত ও আস্থার তোয়াক্কা না করে রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী ও ফ্যাসিস্ট সরকারের নিপীড়নে যুক্ত সাবেক কিছু শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করেন। শিক্ষার্থীদের বাসে হামলা ও উপাচার্য ভবনের সম্পদ নষ্টের অভিযোগও উপাচার্যের বিরুদ্ধে তোলা হয়েছে।

একই স্মারকলিপিতে সাবেক উপাচার্য ড. সায়েমকে কেন শিক্ষার্থীরা চান, তার কারণও উল্লেখ করা হয়েছে। শিক্ষার্থীরা জানান, ২০০৫ সাল থেকে শিক্ষকতার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে চুয়েটের মর্যাদা বৃদ্ধিতে ড. সায়েমের অবদান অনস্বীকার্য। বিশেষ করে গবেষণা ও আন্তর্জাতিক সুযোগ, প্রতিরক্ষা ও জাতীয় প্রযুক্তি কেন্দ্র স্থাপন, জ্বালানি খাতে জনবল তৈরি এবং শিক্ষার্থীদের কর্মসংস্থান সৃষ্টিতে তার অবদান রয়েছে বলে উল্লেখ করা হয়।

এদিকে, চুয়েটে দীর্ঘ ৩৬ দিন ক্লাস-পরীক্ষা বর্জনের পর গত ২৮ অক্টোবর থেকে শিক্ষকরা শ্রেণিকক্ষে ফিরেছেন। তবে স্মারকলিপিতে শিক্ষার্থীরা সতর্ক করে দিয়ে জানিয়েছেন, ক্লাস-পরীক্ষায় ফেরা কোনোভাবেই নবনিযুক্ত উপাচার্যের গ্রহণযোগ্যতার স্বীকৃতি নয়। সরকার যদি অবিলম্বে ড. সায়েমকে পুনর্বহাল না করে এবং নতুন উপাচার্য পুনরায় ক্যাম্পাসে দায়িত্ব পালনের চেষ্টা করেন, তবে তাৎক্ষণিকভাবে আবারও সর্বাত্মক ‘শাটডাউন’ ও ক্লাস বর্জনের কঠোর কর্মসূচিতে যাওয়ার হুশিয়ারি দিয়েছেন চুয়েট শিক্ষার্থীরা।

Ñএমএইচ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%