০৯:৫২ পি.এম
আনন্দ গ্রুপের উদ্যোগে অনুষ্ঠিত শহীদ মোল্লা স্মৃতি কাবাডি টুর্নামেন্টে গোপালগঞ্জ কাবাডি ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। শনিবার যশোরের অভয়নগরের বনগ্রাম মাঠে অনুষ্ঠিত ফাইনালে গোপালগঞ্জ ১৭-১৬ পয়েন্টের ব্যবধানে খুলনা কাবাডি ক্লাবকে পরাজিত করে শিরোপা লাভ করে।
যশোর কাবাডি ক্লাবের আয়োজন, মেঘনা কাবাডি ক্লাবের সহযোগিতা এবং আনন্দ গ্রুপের পৃষ্ঠপোষকতায় দুই দিনব্যাপী এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। শ্বাসরুদ্ধকর ফাইনালে এক পয়েন্টের ব্যবধানে জয়লাভ করে গোপালগঞ্জ। খেলা শেষে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও ১০ হাজার টাকা প্রাইজমানি তুলে দেন ১ নম্বর প্রেসবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম মোল্লা।
মরহুম শহীদ মোল্লার স্মরণে আয়োজিত এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে চারটি দল। অংশগ্রহণকারী দলগুলো হলো- দক্ষিণবঙ্গ কাবাডি ক্লাব, খুলনা কাবাডি ক্লাব, মধুমতি কাবাডি ক্লাব ও যশোর কাবাডি ক্লাব।
আরও পড়ুন: ভ্যালেন্সিয়ার মাঠে জয় পেতে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে রিয়াল মাদ্রিদ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন