০৯:৫২ পি.এম
বাংলাদেশে শরীয়াহ আইন কার্যকর হলে জামায়াতের এমপি নজরুল ইসলাম এবং আমির হামজার ফাঁসি হয়ে যেত, এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদ।
শনিবার (৭ নভেম্বর) বিকালে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
এসময় হারুনুর রশীদ আরও বলেন, ভোটের সময় প্রধানমন্ত্রী তারেক রহমান যখন ফ্যামেলি কার্ড দেয়ার ঘোষণা দেন, তখন জামায়াতের নেতারা বলেছিল, "রাখ তোর ফ্যামেলি কার্ড।" জামায়াত নেতা বুলবুল বলেছিলেন, বিএনপি ভুয়া প্রচার করছে। জামায়াতের নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে অপতথ্য ছড়িয়েছিল।
আরও পড়ুন: মির্জা ফয়সল: সারের সমস্যা সমাধান, কৃষকরা আর ভুগবে না
কৃষকদের বিষয়েও হারুনুর রশীদ মন্তব্য করেন, কৃষক ভাইদের জন্য কৃষক কার্ড প্রদান করা হবে। বর্তমানে বিভিন্ন স্থানে সারের কৃত্রিম সংকট দেখা যাচ্ছে। যদি আমরা প্রত্যেক কৃষককে তালিকা করে কৃষক কার্ড দিতে পারি, তাহলে তারা ডিলারদের কাছ থেকে জমিতে প্রয়োজনীয় সার, বীজ, কীটনাশক নিতে সক্ষম হবে। চুরি ও কালোবাজারি রোধে সরকার এই ব্যবস্থা গ্রহণ করছে।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সদর উপজেলা কৃষক দলের সদস্য সচিব তাসেম আলীসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন