ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

জামায়াত আমিরের দাবি: সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডে দূতাবাসের ভূমিকা স্পষ্ট করুক সরকার


জামায়াত আমিরের দাবি: সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডে দূতাবাসের ভূমিকা স্পষ্ট করুক সরকার

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ঘটনায় বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলেটের ভূমিকা সম্পর্কে সরকারের অবস্থান স্পষ্ট করার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পর সরকারের পক্ষ থেকে ‘পরে জানতে পেরেছি’ মর্মে যে বক্তব্য এসেছে, তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, জনগণের সামনে পরিষ্কার করা সরকারের নৈতিক দায়িত্ব, দূতাবাস যথাযথ দায়িত্ব পালন করেছে কি না।

সোমবার রাতে জামায়াত আমির তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে এসব কথা বলেন।

ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, সম্প্রতি মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পর গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা-সমালোচনা চলছে। বাংলাদেশের জনগণের একটি উল্লেখযোগ্য অংশ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কর্মরত রয়েছেন এবং প্রবাসীদের স্বার্থ রক্ষার পাশাপাশি দেশের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখা দূতাবাস ও কনস্যুলেটগুলোর মূল দায়িত্ব।

আরও পড়ুন: এই দেশে আমার যতটা অধিকার, আপনাদেরও ততটুকু: প্রধানমন্ত্রী চট্টগ্রামের মণ্ডপে

তিনি প্রশ্ন তোলেন, ‘উক্ত দুই ব্যক্তির বিচারিক প্রক্রিয়ায় আমাদের দূতাবাস কিংবা কনস্যুলেটের কোনো সম্পৃক্ততা ছিল কি না? সরকারের দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন ব্যক্তির বক্তব্য থেকে সঙ্গত কারণেই প্রশ্নের উদ্রেক হয়েছে, যখন তাঁরা বলেছেন—দণ্ড কার্যকর হওয়ার পরে বিষয়টি আমরা জানতে পেরেছি।’

জামায়াত আমির বলেন, প্রতিটি দেশ তাদের নিজস্ব আইনের আলোকেই বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে। ‘যেহেতু এই দুজন প্রবাসী বাংলাদেশি নাগরিক এবং বিষয়টি ছিল চরম দণ্ডের (মৃত্যুদণ্ড), কাজেই এ ব্যাপারে দূতাবাস তার ওপর অর্পিত আইনি ও কূটনৈতিক দায়িত্ব পালন করেছে কি না, সরকার যেন জনগণের কাছে তা স্পষ্ট করে।’

তিনি আরো বলেন, যে অপরাধে তাঁদের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, এ ধরনের কোনো প্রবণতা বা কার্যকারণ যদি প্রবাসীদের মাঝে সামান্যতমও থেকে থাকে, তবে তা প্রতিরোধে সরকার ও দূতাবাসের কী উদ্যোগ রয়েছে—সেটিও জানার বিষয়। সরকার ও বাংলাদেশ দূতাবাস এ বিষয়ে নিজেদের অবস্থান জাতির সামনে পরিষ্কার করতে বাধ্য।

ভবিষ্যতের জন্য সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, কোনো প্রবাসী যেন আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার সময় দূতাবাসের প্রাপ্য আইনি ও কূটনৈতিক সহায়তা থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে বিদেশের মাটিতে দেশের মর্যাদা রক্ষা এবং সংশ্লিষ্ট দেশের আইন মেনে চলার বিষয়ে প্রবাসীদের সচেতন করা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব হওয়া উচিত।

আরও পড়ুন: সরকার বৈষম্যহীন ও সমঅধিকারভিত্তিক সমাজ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী

পোস্টের শেষভাগে জামায়াত আমির লেখেন, ‘যে দুজনের ওপর দণ্ড কার্যকর হয়েছে, তাদের বিষয়ে কেবল আলোচনা-পর্যালোচনার চেয়ে নিজেদের প্রাতিষ্ঠানিক অবস্থান ও দায়িত্ব পর্যালোচনা করা সকলের জন্যই উত্তম। যা-ই ভালো, তাই বিকশিত হোক।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৬৯০ ইবতেদায়ি শিক্ষকের অনুদান ছাড়ের দাবি জানাল শিক্ষক কল্যাণ কমিটি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:০৭ পি.এম


১৬৯০ ইবতেদায়ি শিক্ষকের অনুদান ছাড়ের দাবি জানাল শিক্ষক কল্যাণ কমিটি

শিক্ষা মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন প্রাপ্ত ১ হাজার ৬৯০ জন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকের অনুদান চলতি বছরের জুলাই মাস থেকে ছাড় দেওয়ার এবং দ্রুত এমপিও নীতিমালা প্রণয়নের জন্য দাবি তুলেছে অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক কল্যাণ কমিটি।

সোমবার মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে একটি স্মারকলিপি প্রদান করে সংগঠনটি। স্মারকলিপিতে স্বাক্ষর করেন সংগঠনটির মহাসচিব হাফেজ মাওলানা মুফতি আব্দুল হান্নান হোসেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয় যে, গত বছরের ১০ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ কর্তৃক শূন্য পদে নিয়োগপ্রাপ্ত এবং কর্মরত ১ হাজার ৬৯০ জন শিক্ষকের অনুদানের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছিল। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরেও তাদের অনুদান ছাড় করা হয়নি। এর ফলে শিক্ষকেরা আর্থিক সংকটে পড়েছেন।

সংগঠনটির পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—২০২৬ সালের এমপিও নীতিমালা সাত কর্মদিবসের মধ্যে চূড়ান্ত করে মন্ত্রণালয়ে পাঠানো, অনুমোদিত ১ হাজার ৬৯০ জন শিক্ষকের পাশাপাশি যাচাই-বাছাই করে অন্যান্য অনুদানবঞ্চিত শিক্ষকদের অনুদান জুলাই থেকে ছাড় দেওয়া, প্রতি মাসে নিয়মিত অনুদান প্রদান করা এবং পঞ্চম শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মেধাবৃত্তির অর্থ প্রদান করা।

এছাড়া স্মারকলিপিতে দাবি করা হয় যে, ২০২৫ সালে আন্দোলনের পর স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্তির উদ্যোগ নেওয়া হলেও তা এখনও বাস্তবায়িত হয়নি। সংগঠনটি অধিদপ্তরের মহাপরিচালকের হস্তক্ষেপ কামনা করেছে যাতে শিক্ষক ও শিক্ষার্থীদের দীর্ঘদিনের সমস্যার সমাধান করা যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজায় প্রায় প্রতিদিনই ইসরাইলি হামলা, যুদ্ধবিরতির পর নিহত ১৫২২

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:০৭ পি.এম


গাজায় প্রায় প্রতিদিনই ইসরাইলি হামলা, যুদ্ধবিরতির পর নিহত ১৫২২

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর হামলায় এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। সোমবার গাজাজুড়ে এসব হামলার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রের বরাতে জানানো হয়েছে, ২০২৫ সালের অক্টোবর থেকে কার্যকর যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরাইলি বাহিনী এসব হামলা চালিয়েছে। খবর আনাদোলুর।

চিকিৎসা সূত্রের তথ্য অনুযায়ী, গাজা সিটির পশ্চিমাঞ্চলের শেখ রাদওয়ান এলাকায় বেসামরিক মানুষের একটি জমায়েত লক্ষ্য করে ইসরাইলি ড্রোন হামলা চালানো হয়। এতে এক ব্যক্তি নিহত এবং দুজন আহত হন।

এছাড়া, দক্ষিণ গাজার খান ইউনিস শহরের দক্ষিণ-পশ্চিমে নাহর আল-বারেদ শিবির এলাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবু লক্ষ্য করে গুলি চালায় ইসরাইলি বাহিনী। এই ঘটনায় আরও একজন ফিলিস্তিনি মাঝারি মাত্রায় আহত হন।

স্থানীয় সূত্র জানায়, খান ইউনিসের দক্ষিণ ও পূর্বাঞ্চলে বাস্তুচ্যুত মানুষের আশ্রয় নেওয়া তাঁবুগুলো লক্ষ্য করে ইসরাইলি সামরিক যান থেকে ব্যাপক গুলিবর্ষণ করা হয়েছে। এসব এলাকায় প্রায় প্রতিদিনই গুলি ও কামানের গোলাবর্ষণের ঘটনা ঘটছে, যার ফলে হতাহতের শিকার হচ্ছেন ফিলিস্তিনিরা।

এদিকে, গাজা সিটি ও খান ইউনিসের উপকূলে ফিলিস্তিনি জেলেদের নৌকা লক্ষ্য করেও গুলি ও গোলাবর্ষণ করেছে ইসরাইলি নৌবাহিনী।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত হিসাব অনুযায়ী, যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলের হামলায় ১ হাজার ৫২২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ হাজার ৪২১ জন।

অন্যদিকে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলের হামলায় এখন পর্যন্ত ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৫ হাজারের বেশি আহত হয়েছেন। এ ছাড়া, উপত্যকাটির প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই এই দেশের সন্তান : প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:১৭ পি.এম


ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই এই দেশের সন্তান : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের সকল মানুষের সবচেয়ে বড় পরিচয় হলো, ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই এই দেশের সন্তান।

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনের সময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময়কালে তিনি এই মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে পরবর্তী গণতন্ত্র রক্ষার আন্দোলন এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে সকল ধর্মের মানুষ অসাম্প্রদায়িক চেতনা নিয়ে একত্রে লড়াই-সংগ্রাম করেছে, যেখানে ধর্মপরিচয় কখনো মুখ্য ছিল না।

তিনি আরও বলেন, প্রত্যেক নাগরিকের সমান অধিকার ও কর্তব্য রয়েছে। নাগরিক হিসেবে নিরাপত্তার নিশ্চয়তা পাওয়া সকল ধর্মের মানুষের মৌলিক অধিকার।

‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ এই কথাটি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিভেদ ভুলে পরস্পরকে দেখে রাখা, মানুষ হিসেবে বিবেচনা করা এবং দেশকে একসঙ্গে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়োজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডি অপসারণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:১৮ পি.এম


সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডি অপসারণ

সরকার রাষ্ট্রায়ত্ত তিনটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে। এই ব্যাংকগুলো হলো সোনালী, জনতা ও রূপালী ব্যাংক। সোমবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদকে চিঠি দিয়ে এই সিদ্ধান্তের কথা জানায়।

পৃথক চিঠির মাধ্যমে সোনালী ব্যাংকের এমডি শওকত আলী খান, জনতা ব্যাংকের এমডি মজিবর রহমান ও রূপালী ব্যাংকের এমডি কাজী মো. ওয়াহিদুলের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের বিষয়ে সরকারের সম্মতির কথা জানানো হয়েছে। ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদকে নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত সেপ্টেম্বরে অগ্রণী ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) এবং বেসিক ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে সরকার। মোট ছয়টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। এছাড়া সম্প্রতি রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ১০ পরিচালককেও অপসারণ করা হয়েছে। তাঁদের মধ্যে অনেকেই অন্তর্বর্তী সরকারের সময়ে তিন বছরের জন্য নিয়োগ পেয়েছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%