০৮:০০ পি.এম
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) দলের নতুন ব্যাটিং কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকার প্রথম শ্রেণির সাবেক ক্রিকেটার ও কোচ মাইকেল স্মিথকে নিয়োগ দিয়েছে।
পিসিবির পক্ষ থেকে আজ এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
এর আগে পাকিস্তান জাতীয় দলের জন্য স্থায়ী কোনো ব্যাটিং কোচের পদ ছিল না। মাঝে মাঝে জাতীয় নির্বাচক আসাদ শফিক ব্যাটিং কোচের দায়িত্ব পালন করতেন।
আরও পড়ুন: তিস্তার ভবিষ্যৎ আবারও প্রতিশ্রুতির মধ্যে আটকে থাকবে?
স্মিথকে এবার দুই বছরের চুক্তিতে তিন সংস্করণে পাকিস্তানের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
পাকিস্তান সুপার লিগে ইসলামাবাদ ইউনাইটেডের কোচিং স্টাফে কাজ করেছেন স্মিথ, যিনি লেভেল-৪ কোচিং সনদধারী। সর্বশেষ মৌসুমে তিনি মুলতান সুলতানসের সহকারী কোচের দায়িত্বে ছিলেন।
এছাড়াও বিগ ব্যাশের দল হোবার্ট হারিকেন্স ও ক্রিকেট তাসমানিয়ায় ব্যাটিং কোচ হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন, বয়স তাঁর ৪৬ বছর।
সম্ভবত আসন্ন ইংল্যান্ড সফর দিয়ে পাকিস্তানের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব শুরু করবেন স্মিথ। ১৯ আগস্ট থেকে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু করতে যাচ্ছে পাকিস্তান।
আরও পড়ুন: ম্যানইউর ‘বিস্ময়বালক’ গ্যাব্রিয়েলকে দলে ভেড়াতে এগিয়ে রিয়াল মাদ্রিদ
এসব খেলোয়াড়ি জীবনে স্মিথ ২০০৩ থেকে ২০১৩ সালের মধ্যবর্তী সময়ে ৮৯টি প্রথম শ্রেণির, ৭২টি লিস্ট ‘এ’ এবং ১৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তিনি ৯টি সেঞ্চুরি ও ৪০টি হাফ-সেঞ্চুরির সাহায্যে ৭ হাজার ২৯ রান করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন