ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

৫১তম বিশেষ বিসিএসে ১৫ হাজারের বেশি চিকিৎসকের আবেদন


৫১তম বিশেষ বিসিএসে ১৫ হাজারের বেশি চিকিৎসকের আবেদন

৫১তম বিশেষ বিসিএসের জন্য আবেদন গ্রহণ প্রক্রিয়া চলছে। ইতিমধ্যে ১৫ হাজারেরও বেশি চিকিৎসক এই বিসিএসে আবেদন করেছেন। আবেদনের সময়সীমা আগামী ২৫ অক্টোবর শেষ হবে।

যদিও ১৫ হাজারের বেশি প্রার্থী আবেদন করেছেন, কিন্তু অনেকেই এখনও আবেদন ফি জমা দেননি। এই কারণে প্রকৃত আবেদনকারীর সংখ্যা এখনই নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। এই বিসিএসের মাধ্যমে ৫ হাজার চিকিৎসক নিয়োগের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ৪৭০০ জন সহকারী সার্জন এবং ৩০০ জন ডেন্টাল সার্জন নিয়োগ দেওয়া হবে।

গত ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে পিএসসির ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১ অক্টোবর সকাল ১০টা থেকে।

আরও পড়ুন: উত্তাল তিউনিসিয়া, পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ

আবেদনপত্র পূরণের নিয়ম

http://bpsc.teletalk.com.bd অথবা ওয়েবসাইটের মাধ্যমে নির্ধারিত আবেদন ফরম পূরণ করতে হবে।

আবেদনকারীর ছবি ও স্বাক্ষর আপলোডের নিয়ম

আবেদন প্রক্রিয়ার সব ধাপ সম্পন্ন করার পর ছবি আপলোড করতে হবে। ছবির দৈর্ঘ্য ও প্রস্থ উভয়ই সর্বোচ্চ ৩০০ পিক্সেল হতে হবে। ছবিটি অনধিক তিন মাস আগে তোলা (সানগ্লাস ছাড়া) রঙিন হতে হবে। ফাইলের সাইজ সর্বোচ্চ ১০০ কিলোবাইট (কেবি) হতে হবে।

আরও পড়ুন: ফরিদপুরে সরকারি খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার মালিকের ‘চুরি’ স্বীকার

স্বাক্ষরের ক্ষেত্রে ছবির দৈর্ঘ্য সর্বোচ্চ ৩০০ ও প্রস্থ সর্বোচ্চ ৮০ পিক্সেল হতে হবে। ফাইলের সাইজ সর্বোচ্চ ৬০ কিলোবাইট (কেবি) হতে হবে।

আবেদন ফি

আবেদনের ফি বাবদ ২০০ টাকা এবং ডেটা ভেরিফিকেশন চার্জ, ভ্যাট-আইটিসহ ৫ টাকাসহ মোট ২০৫ টাকা। ক্ষুদ্র জাতিগোষ্ঠীভুক্ত প্রার্থী, প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য পরীক্ষার ফি বাবদ ৫০ টাকা এবং ডেটা ভেরিফিকেশন চার্জ, ভ্যাট-আইটিসহ ৫ টাকাসহ মোট ৫৫ টাকা।

আবেদন ফি জমাদানের শেষ তারিখ

আরও পড়ুন: পাহাড় ঘিরে ভারতের নিয়ন্ত্রণের লড়াই, ৩,০০০ পর্যটককে উদ্ধার করতে সেনাবাহিনী বিপদে

২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ৬ টার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীরা পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে, অর্থাৎ ২৮ অক্টোবর সন্ধ্যা ৬টার মধ্যে আবেদন ফি জমা দিতে পারবেন। ফি জমার আগে আবেদন সংশোধনের সুযোগ থাকবে, তবে ফি জমার পর আর কোনো সংশোধন করা যাবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মামদানির ঘনিষ্ঠ কংগ্রেস প্রার্থী ব্র্যাড ল্যান্ডারকে আটক করল ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

০১:৫৪ পি.এম


মামদানির ঘনিষ্ঠ কংগ্রেস প্রার্থী ব্র্যাড ল্যান্ডারকে আটক করল ইসরাইল

অধিকৃত পশ্চিম তীরে জলপাই সংগ্রহের সময় মার্কিন কংগ্রেস নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী ব্র্যাড ল্যান্ডারকে আটক করেছে ইসরাইলি বাহিনী। ল্যান্ডার নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানির ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।

ল্যান্ডার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে জানান, বেথলেহেমের পশ্চিমে জলপাই সংগ্রহের সময় একদল রাব্বি ও স্বেচ্ছাসেবকের সঙ্গে তাকে আটক করা হয়। তিনি এক্সে লেখেন, "আন্তর্জাতিক আইনে দখলদারত্ব একটি অপরাধ। অথচ জলপাই সংগ্রহ করা কোনো আইনেই অপরাধ নয়- অন্তত আমার জানা কোনো আইনে নয়।"

পরে ল্যান্ডার আরেকটি পোস্টে উল্লেখ করেন যে, তার পরিচিতি ও প্রভাবের কারণে তাকে মুক্তি দেওয়া হয়েছে। তিনি বলেন, ফিলিস্তিনিরা প্রতিদিন এর চেয়ে অনেক ভয়াবহ পরিণতির মুখোমুখি হন।

ফিলিস্তিনি আন্দোলনকারী আমিরা মুসলিম আনাদোলুকে জানান, বেথলেহেমের পশ্চিমে হুসান শহরে জলপাই সংগ্রহের সময় ইসরাইলি বাহিনী ল্যান্ডারসহ ৪৫ জন বিদেশি স্বেচ্ছাসেবক ও ২৫ জন ইসরাইলি আন্দোলনকারীকে আটক করে।

ল্যান্ডারের অভিযোগের প্রতিক্রিয়া জানিয়ে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘটনাটিকে ‘পরিকল্পিত রাজনৈতিক নাটক’ হিসেবে অভিহিত করে। মন্ত্রণালয় জানায়, ল্যান্ডার ইসরাইলি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করার নির্দেশনা উপেক্ষা করেছেন।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ফিলিস্তিনি জমির মালিক জলপাই সংগ্রহের জন্য প্রয়োজনীয় অনুমতি চাননি। তাদের দাবি, একটি ইসরাইলি বসতির কাছে ‘সমন্বয়হীনভাবে জলপাই সংগ্রহের’ কারণে নিরাপত্তাঝুঁকি তৈরি হতে পারে।

সামরিক বাহিনী এক বিবৃতিতে উল্লেখ করে, এলাকার নিরাপত্তা নিশ্চিত করা এবং জনশৃঙ্খলা বজায় রাখার জন্য এ ধরনের সমন্বয় অপরিহার্য।

জলপাই সংগ্রহের মৌসুমে ফিলিস্তিনিদের ওপর সহিংসতা ও হামলার ঘটনায় ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক সমালোচনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। মানবাধিকার সংগঠনগুলো জানাচ্ছে, বসতি স্থাপনকারীরা প্রতিদিন ফিলিস্তিনিদের ওপর একাধিক হামলা চালাচ্ছেন এবং জলপাই সংগ্রহে বাধা দিচ্ছেন।

ইহুদি বংশোদ্ভূত ল্যান্ডার নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির ঘনিষ্ঠ সহযোগী। মামদানি ইসরাইলি নীতির প্রকাশ্য সমালোচক হিসেবে পরিচিত।

গত জুনে ডেমোক্র্যাটিক পার্টির প্রাথমিক নির্বাচনে ল্যান্ডার বর্তমান কংগ্রেস সদস্য ড্যান গোল্ডম্যানকে পরাজিত করেন। গোল্ডম্যান ডেমোক্র্যাটদের মধ্যে ইসরাইলের প্রতি সমর্থন অব্যাহত রাখা অল্প কয়েকজন নেতার একজন।

সূত্র: আনাদোলু

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালকিনিতে বোরকা পরে হামলা, হত্যা মামলার আসামি নিহত

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

০২:০২ পি.এম


কালকিনিতে বোরকা পরে হামলা, হত্যা মামলার আসামি নিহত

 

মাদারীপুরের কালকিনিতে বোরকা পরে বোমা বিস্ফোরণ ঘটিয়ে ধারালো অস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠেছে চার যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় জনতার ধাওয়া ও মারধরে তাইজুল সরদার (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন আরও চারজন। তাঁদের মধ্যে দুই ভাই মহাসিন ও জহির চৌকিদারের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের ঢাকায় পাঠানো হয়েছে। নিহত তাইজুল সরদার আলীনগর ইউনিয়নের মানিক সরদার হত্যা মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের কালিগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। নিহত তাইজুল মাদারীপুর সদর উপজেলার কুলপদ্দি এলাকার রুস্তম সরদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে কালিগঞ্জ বাজারের হানিফের চায়ের দোকানের সামনে বোরকা পরিহিত চার যুবক একটি অটোরিকশা থেকে নেমে পরপর তিনটি বোমার বিস্ফোরণ ঘটায়। এ সময় তারা সাবেক ইউপি চেয়ারম্যান মিলন সরদার, মহাসিন ও জহির চৌকিদারের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে কয়েকজন আহত হন। পরে স্থানীয় লোকজন হামলাকারীদের ধাওয়া করলে তিনজন পালিয়ে যায় এবং তাইজুল জনতার হাতে আটক হন। এ সময় গণপিটুনিতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের ভাষ্য, হামলায় আহত মহাসিন ও জহির চৌকিদার আপন দুই ভাই। তাঁদের অবস্থা গুরুতর হওয়ায় ঢাকায় পাঠানো হয়েছে। বিশেষ করে জহিরের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয় দফাদার ও বাজার কমিটির সভাপতি ফিরোজ সরদার বলেন, ‘দোকানের সামনে চারজনকে বোরকা পরা অবস্থায় দেখে প্রথমে ভেবেছিলাম, তাঁরা নারী ও ভিক্ষা করতে এসেছেন। অটোরিকশা থেকে নেমেই তাঁরা তিনটি বোমা বিস্ফোরণ ঘটান। একটি বোমার বিস্ফোরণে প্রচুর ধোঁয়া সৃষ্টি হয়ে চারপাশ অন্ধকার হয়ে যায়। এরপর তাঁরা জহিরকে কোপাতে শুরু করেন। মিলন চেয়ারম্যান তাঁকে রক্ষা করতে এগিয়ে গেলে তাঁর শরীরেও রক্ত লাগে। পরে মহাসিনের ওপর হামলা চালানো হয়। স্থানীয়রা ধাওয়া করলে তিনজন পালিয়ে যায়। তাইজুলকে আটক করার পর মারধরে তিনি গুরুতর আহত হন।’

এদিকে স্থানীয়দের অভিযোগ, কয়েক দিন ধরে অন্য এলাকা থেকে আসা কয়েকজনের বিরুদ্ধে কালিগঞ্জে চাঁদাবাজি ও মামলা-বাণিজ্যসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাঁদের দাবি, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাহাঙ্গীর আলম বলেন, সকালে সাবেক চেয়ারম্যান মিলন সরদার তাঁর লোকজন নিয়ে কালিগঞ্জ বাজারের হানিফের চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এ সময় বোরকা পরিহিত চারজন তাঁদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীদের মধ্যে নিহত তাইজুল, সাইফুল ও আলামিন—এই তিনজনকে শনাক্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, মহাসিন ও জহিরের সঙ্গে তাইজুলের হাতাহাতি হয়। পরে তাইজুল পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন তাঁকে ধাওয়া করে আটক করে এবং মারধর করে। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার বিষয়টি সামনে এসেছে। তবে এ ঘটনার সঙ্গে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এমপিওভুক্ত শিক্ষকদের নবম পে-স্কেল পেতে দেরি: মাউশি ডিজি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

০২:০৭ পি.এম


এমপিওভুক্ত শিক্ষকদের নবম পে-স্কেল পেতে দেরি: মাউশি ডিজি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা লাভ করবেন। তবে তাদের জন্য নতুন বেতন কাঠামো কার্যকর করার জন্য আরও কিছুটা সময় লাগবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল এ তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) গণমাধ্যমের কাছে তিনি জানান, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা নতুন পে-স্কেল অনুযায়ী বেতন পাবেন। অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত আলোচনা চলছে তাদের দ্রুত নতুন বেতন কাঠামোর আওতায় আনার জন্য। তবে এ প্রক্রিয়ায় কিছুটা দেরি হতে পারে।

মাউশির মহাপরিচালক বলেন, "আমরা চাই, শিক্ষক-কর্মচারীরা যেন দ্রুত নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী বেতন পান।" তিনি আরও বলেন, অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। যদিও কিছুটা দেরি হবে, তবে শিক্ষকদের নতুন পে-স্কেলে বেতন পাওয়ার বিষয়টি নিশ্চিত।

সরকারি চাকরিজীবীদের জন্য গত ১ জুলাই থেকে নবম জাতীয় পে-স্কেল কার্যকর করার পরিপত্র অর্থ মন্ত্রণালয় জারি করেছে। চলতি অক্টোবর মাসের বেতনের সঙ্গে সরকারি চাকরিজীবীরা তিন মাসের বকেয়া বেতন পেতে পারেন। কিন্তু এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো কার্যকর করার নির্দিষ্ট সময়সীমা এখনও ঘোষণা করা হয়নি।

শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেলের আওতায় আনতে অর্থ বিভাগের পক্ষ থেকে আদেশ জারি করা হবে। তবে এ বিষয়ে নির্দিষ্ট কোনো দিন-তারিখ এখনও জানানো হয়নি।

শিক্ষা মন্ত্রণালয় ও মাউশির তথ্য অনুযায়ী, বর্তমানে সারা দেশে ছয় লাখের বেশি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী রয়েছেন। এর মধ্যে মাউশির অধীন প্রায় চার লাখ, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের অধীন পৌনে দুই লাখ এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন ২৩ হাজারের বেশি শিক্ষক-কর্মচারী কর্মরত আছেন।

নতুন পে-স্কেল কার্যকর হলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মূল বেতন ও বাড়িভাড়া ভাতার পরিমাণ বৃদ্ধি পাবে। বর্তমানে তারা মূল বেতনের ১৫ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা পাচ্ছেন। নতুন বেতন কাঠামো কার্যকর হলে তাদের বেতন-ভাতা বৃদ্ধির বিষয়টি স্পষ্ট হবে।

তবে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা কবে থেকে নতুন পে-স্কেল অনুযায়ী বেতন পাবেন, তা জানতে অর্থ মন্ত্রণালয়ের পরবর্তী আদেশের অপেক্ষায় থাকতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাঙ্গামাটিতে সাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

০২:২০ পি.এম


রাঙ্গামাটিতে সাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণা

রাঙ্গামাটি, ২২ অক্টোবর, ২০২৬ : অনিবার্য কারণে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত রাঙ্গামাটির অন্যতম পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালিতে ভ্রমণ সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাঙ্গামাটি জেলা প্রশাসন।

জেলা প্রশাসক নাজমা আশরাফীর স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে বুধবার সন্ধ্যা ৭টা ৫১ মিনিটে এই নির্দেশনা প্রদান করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাজেক ভ্যালিতে পর্যটন ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এবং এটি বন্ধ রাখা হবে।

জেলা প্রশাসক নাজমা আশরাফী বাসস’কে নিশ্চিত করে জানান, গতকাল বুধবার সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ভ্যালিতে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

এছাড়া, রাঙ্গামাটি জেলা প্রশাসনের নির্দেশনায় বলা হয়েছে, বর্তমানে সাজেক পর্যটন এলাকায় অবস্থানরত সকল পর্যটককে আজ বৃহস্পতিবার বিকেল ৪টার মধ্যে নিরাপদে নিজ নিজ গন্তব্যে ফিরে যেতে হবে।

সাজেক জীপ সমিতির লাইনম্যান ইয়াছিন আরাফাত আজ সকালে বাসস’কে জানিয়েছেন, বুধবার বিকেল পর্যন্ত ছোট-বড় ও ব্যক্তিগত মিলিয়ে প্রায় দেড় শতাধিক যানবাহন সাজেকে প্রবেশ করেছিল। সেখানে আনুমানিক ২-৩ হাজার পর্যটক অবস্থান করছিল। জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার সকাল ৮টায় স্কর্টে সাজেক ছাড়ার নির্দেশনা থাকায় গাড়িগুলো সারিবদ্ধভাবে রাখা হয়েছে।

পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত সাজেক ভ্যালি বন্ধ থাকায় পর্যটকদের সেখানে ভ্রমণের পরিকল্পনা স্থগিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%