০৬:৪০ পি.এম
সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে মাকসুদা চৌধুরী (৫৬) নামে যুক্তরাজ্য প্রবাসী এক নারীকে। রবিবার(১২ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে। এরপর তাকে কোতোয়ালী থানায় সোপর্দ করা হয়।
গ্রেফতারকৃত মাকসুদা মৌলভীবাজার জেলার সদর থানার রাউটগাঁও গ্রামের শাহ মো. ছালেক হোসেনের স্ত্রী। পুলিশ জানিয়েছে যে, মাকসুদা চৌধুরী সিলেট কোতোয়ালী থানায় দায়ের করা এক প্রতারণার মামলার আসামি। তার যুক্তরাজ্যে ফিরে যাওয়ার কথা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সকাল সাড়ে ৮টায়। সকাল ৮টায় তিনি ওসমানী বিমানবন্দরে ইমিগ্রেশন করছিলেন এবং ভ্রমণ নিষেধাজ্ঞা থাকায় পুলিশ তাকে গ্রেফতার করে। পরে সকাল সাড়ে ১০টার দিকে ইমিগ্রেশন কর্মকর্তা তাকে কোতোয়ালী থানার পুলিশের কাছে হস্তান্তর করেন।
মাকসুদা চৌধুরীর বিরুদ্ধে ভূমি বিক্রয় সংক্রান্ত প্রতারণার অভিযোগে মামলা রয়েছে বলে জানিয়েছেন ওসি খান মোহাম্মদ মাইনুল জাকির। গ্রেফতারের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।
আরও পড়ুন: ত্রিশালে বিশ্ব হাত ধোয়া দিবসে র্যালি ও দোয়া প্রদর্শনী অনুষ্ঠিত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন