ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

গাজীপুরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা জাহিদ মুন্সি গ্রেপ্তার


গাজীপুরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা জাহিদ মুন্সি গ্রেপ্তার

কলেজছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় গাজীপুরের কালীগঞ্জের পুলিশ জাহিদ মুন্সি (২৬) নামে এক এনসিপি নেতাকে গ্রেপ্তার করেছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) কালীগঞ্জ থানা পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে।

জাহিদ মুন্সি কালীগঞ্জ পৌরসভার মুনসেফপুর গ্রামের জাকির মিস্ত্রির সন্তান। তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কালীগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সদস্যসচিব ছিলেন। মামলার পর তাকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

মামলার তথ্য অনুযায়ী, চার মাস আগে মুনসেফপুর গ্রামের জাকির মিস্ত্রির দোকানে ঘড়ি কিনতে গিয়ে ভুক্তভোগী নারীর সঙ্গে জাহিদ মুন্সির পরিচয় হয়। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে জাহিদ তাকে একটি গেস্ট হাউসে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। সেই সময় তিনি ব্যক্তিগত ছবি ও ভিডিও ধারণ করেন।

আরও পড়ুন: বনপাড়া শহর প্রেসক্লাবের নবগঠিত কমিটি গঠন: সভাপতি হযরত আলী,সাধারণ সম্পাদক রেজাউল করিম

 

পরে, ওই ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার হুমকি দিয়ে, তাকে মিরের বাজারের একটি গেস্ট হাউস, বিভিন্ন হোটেল, রিসোর্ট এবং সরকারি শ্রমিক কলেজের পেছনে রেলওয়ে স্টেশনের পরিত্যক্ত স্টাফ কোয়ার্টারসহ অন্যান্য স্থানে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করেন। এরপর কলেজছাত্রী জাহিদকে বিয়ের জন্য চাপ দিলে তিনি তাকে মারধর করেন। পরে, ওই নারী তার বড় বোনকে সঙ্গে নিয়ে জাহিদ মুন্সির বাড়িতে গিয়ে জানতে পারেন যে, জাহিদ একাধিক বিয়ে করেছেন এবং তার একটি সন্তানও রয়েছে।

১২ সেপ্টেম্বর, ভুক্তভোগীর বড় বোন বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এই বিষয়ে জাহিদের সঙ্গে মোবাইল ও বিভিন্ন মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

জাতীয় নাগরিক পার্টি এনসিপির গাজীপুর জেলা শাখার আহ্বায়ক এম এম শোয়াইব বলেন, ‘এনসিপির গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলা শাখার যুগ্ন সদস্যসচিব জাহিদ মুন্সির (২৬) বিরুদ্ধে দলীয় নীতি, আদর্শ ও নৈতিকতার পরিপন্থী কর্মকাণ্ডের গুরুতর অভিযোগ পাওয়ায় তাকে প্রাথমিক সদস্য পদসহ সব সাংগঠনিক দায়িত্ব ও পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।’

আরও পড়ুন: ব্রাহ্মণপাড়ায় সাপের কামড়ে ১৪ বছরের স্কুলছাত্রীর মৃত্যু

 

কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন বলেন, ‘আসামি জাহিদকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোয়ালন্দে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:২৫ পি.এম


গোয়ালন্দে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দে সাত বছরের একটি শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় শিশুটির বাবা বুধবার (২৩ সেপ্টেম্বর) থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযুক্ত প্রধান আসামী হবি সরদারকে (৫৫) গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তি উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ওমেদ আলী সরদারপাড়া গ্রামের মৃত ওমেদ আলী সরদারের পুত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ধর্ষণের ঘটনাটি ঘটেছে দুদিন আগে। অভিযুক্ত হবি সরদার শিশুটির বাড়ি ফাঁকা পেয়ে তাকে তার ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন। এরপর বিষয়টি স্থানীয়ভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। তবে আজ বুধবার সকালে স্থানীয়রা বসে সালিসের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করেন। কিন্তু খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করে এবং অভিযুক্ত হবিকে গ্রেপ্তার করে।

 

গোয়ালন্দ ঘাট থানার ওসি শফিকুল ইসলাম জানান, ‘শিশু ধর্ষণের অভিযোগে বুধবার থানায় একটি ধর্ষণ মামলা রুজু হয়েছে। একমাত্র আসামি হবি সরদারকে গ্রেপ্তার করে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া ভুক্তভোগী ওই শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে তিনজন নিহত, আহত তিন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:২৬ পি.এম


গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে তিনজন নিহত, আহত তিন

গাজীপুরে ট্রাক এবং অটোরিকশার মধ্যে সংঘর্ষের ফলে তিনজন প্রাণ হারিয়েছেন। এই দুর্ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে মহানগরের ধীরাশ্রম এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।

গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ওসি আমিনুল ইসলাম জানান, ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু ঘটে। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। ট্রাক এবং অটোরিকশা বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে।

ওসি আরও জানান, ধীরাশ্রমের ওই এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে। অটোরিকশাচালককে আটক করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত রয়েছে। নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:২৯ পি.এম


হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হাম উপসর্গে ১১ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৭০ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে এই তথ্য প্রকাশ করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, ঢাকা বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু ঘটেছে, সিলেট বিভাগে একজন, চট্টগ্রামে দুজন, খুলনায় একজন এবং রংপুরে দুজনের মৃত্যু হয়েছে।

 

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় এক হাজার ১৫৭ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। ফলে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা ১ লাখ ৮৩ হাজার ৪৪৯ জনে পৌঁছেছে। পাশাপাশি, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১১৩ জন। এ নিয়ে মোট নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৮৫১ জনে।

 

১৫ মার্চ থেকে দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ভর্তি রোগীর সংখ্যা ১ লাখ ৬২ হাজার ৪৮ জন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৫৫ হাজার ৬১২ জন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অনলাইন সেবার নামে জিম্মি সাধারণ মানুষ: পঞ্চপুকুর বাজারের কম্পিউটার দোকানে অতিরিক্ত টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

​স্টাফ রিপোর্টার, নীলফামারী

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৩১ পি.এম


অনলাইন সেবার নামে জিম্মি সাধারণ মানুষ: পঞ্চপুকুর বাজারের কম্পিউটার দোকানে অতিরিক্ত টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

নীলফামারী সদর উপজেলার পঞ্চপুকুর বাজারের কম্পিউটার দোকানগুলোতে সরকারি ও সাধারণ ডিজিটাল সেবার নামে গ্রাহকদের জিম্মি করে অতিরিক্ত টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। প্রতারণার শিকার ভুক্তভোগীদের দাবি, নির্ধারিত ফি বা ন্যায্য মূল্যের তোয়াক্কা না করে মনগড়া ফি হাঁকিয়ে সাধারণ মানুষকে ব্ল্যাকমেইল করছে একশ্রেণীর অসাধু দোকানদার।
অনুসন্ধানে জানা যায়, একটি সাধারণ টিন (TIN) সার্টিফিকেট তৈরি করতে যেখানে মাত্র কয়েক মিনিটের কাজ, সেখানে সাধারণ মানুষের কাছ থেকে আদায় করা হচ্ছে ২৯০ টাকা। শুধু তাই নয়, মাত্র এক পাতা ফটোকপির জন্য গ্রাহকদের কাছ থেকে বাধ্যতামূলকভাবে নেওয়া হচ্ছে ২০ টাকা, যা স্বাভাবিক সময়ের তুলনায় কয়েকগুণ বেশি। কম্পিউটার চালনার অভিজ্ঞতা ও তথ্যের অজ্ঞতাকে কাজে লাগিয়ে এভাবে প্রতিদিন ডজন ডজন মানুষকে পকেট কাটা হচ্ছে।
ভুক্তভোগীদের প্রশ্ন—হঠাৎ করে পঞ্চপুকুর বাজারে ডিজিটাল সেবার মূল্য কেন এতটা আকাশচুম্বী? কার ছত্রছায়ায় বা কার মদদে এভাবে সাধারণ মানুষকে জিম্মি করার সাহস পাচ্ছে এসব অসাধু ব্যবসায়ী? এর পেছনে কোন সিন্ডিকেট বা প্রভাবশালী মহল ইন্ধন জোগাচ্ছে, তা নিয়ে ইতোমধ্যে এলাকায় ব্যাপক তোলপাড় ও জনক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে ভুক্তভোগী এক গ্রাহক ক্ষোভ প্রকাশ করে বলেন, “সাধারণ কাজের সুযোগ নিয়ে তারা ইচ্ছামতো টাকা দাবি করছে। প্রতিবাদ করলে সেবা না দিয়ে উল্টো হরেক অজুহাত দাঁড় করায়। আমরা এর স্থায়ী প্রতিকার চাই।”
এলাকাবাসীর জোর দাবি, অবিলম্বে পঞ্চপুকুর বাজারে স্থানীয় প্রশাসনের অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হোক। একইসাথে অসাধু এসব কম্পিউটার দোকানদারের লাগাম টেনে ধরতে এবং অবৈধভাবে অতিরিক্ত টাকা নেওয়ার নেপথ্যে থাকা ইন্ধনদাতাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য নীলফামারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন সচেতন মহল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%