০৬:২৩ পি.এম
ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন যে, তথ্যপ্রযুক্তির আধুনিকায়ন এবং যুগোপযোগী অটোমেশনের মাধ্যমে সরকারি সেবা খাত থেকে সব ধরনের মধ্যস্বত্বভোগী ও দুর্নীতি দূর করা সম্ভব।
তিনি শনিবার খুলশী কনভেনশন হলে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) আয়োজিত ‘বিপিও সামিট ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। এবারের সামিটের মূল প্রতিপাদ্য ছিল ‘হোয়ার ট্যালেন্ট মিটস গ্লোবাল অপরচুনিটি’ বলে উল্লেখ করেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে আমরা যে সুখী, সমৃদ্ধ এবং বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়েছি, সেই অগ্রযাত্রার মূল চালিকাশক্তি হলো আমাদের তরুণ প্রজন্ম। তিনি অতীতে দীর্ঘ ১৭-১৮ বছর ধরে তরুণদের কাছে দেশের সঠিক ইতিহাস বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছিল বলে মন্তব্য করেন।
আরও পড়ুন: কাঁঠালিয়ায় ৫০ চুল্লিতে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি, জনস্বাস্থ্যে ঝুঁকি
তিনি বলেন, সেই প্রতিকূল সময়ে যখন তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ‘বিএনপি মিডিয়া সেল’ গঠন করেন, তখন আমাদের মূল দর্শন ছিল তরুণদের সত্যের মুখোমুখি করা এবং তাদের জন্য একটি সঠিক প্ল্যাটফর্ম তৈরি করা। তিনি উল্লেখ করেন যে, অনলাইন অ্যাক্টিভিস্টদের সঙ্গে নিয়ে সেন্সরশিপ ও নিয়ন্ত্রিত গণমাধ্যমের চ্যালেঞ্জ মোকাবিলা করে আমরা সফলভাবে সত্যের ন্যারেটিভ তুলে ধরতে পেরেছিলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি অধিদফতরের উপসচিব আবদুল্লাহ আল মামুন, বাক্কো কার্যনির্বাহী কমিটির সভাপতি তানভীর ইব্রাহীম এবং সাধারণ সম্পাদক ফয়সল আলিম। এছাড়া উপস্থিত ছিলেন বাক্কো কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি মো. তানজিরুল বাসার, অর্থ সম্পাদক মো. আমিনুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুসনাদ-ই-আহমদ, পরিচালক আবু দাউদ খান, পরিচালক আব্দুল কাদের এবং পরিচালক সায়মা শওকত।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন