০৯:২৩ এম
ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, আগামী সপ্তাহে ইরান যদি কোনো চুক্তিতে পৌঁছাতে না পারে, তাহলে তাদের বিদ্যুৎকেন্দ্র ও সেতুর ওপর মার্কিন হামলার পরিধি আরো বাড়ানোর ব্যবস্থা নেয়া হবে। মঙ্গলবার (১৪ জুলাই) মার্কিন সম্প্রচার মাধ্যম ‘ফক্স নিউজ’-কে তিনি এক সাক্ষাৎকারে এই বিষয়টি জানান।
সাক্ষাৎকারে ট্রাম্প উল্লেখ করেন, তাঁদের জন্য পরিস্থিতি আগামী সপ্তাহে সত্যিই খারাপ হতে যাচ্ছে। কারণ সে সময় থেকেই বিদ্যুৎকেন্দ্র ও সেতুগুলোর ওপর হামলা শুরু হবে। তিনি ইরানকে আলোচনায় বসার আহ্বান জানিয়ে আরো বলেন, ‘যদি তারা আলোচনায় না বসে, তবে আমরা তাদের সমস্ত বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করে দেব এবং সব সেতুও ভেঙে দেব।’ মার্কিন হামলা কতদিন ধরে চলবে—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প সরাসরি বলেন, ‘আমি নিজে না থামা পর্যন্ত এই হামলা চলতে থাকবে।’
গত ১৭ জুনের ভঙ্গুর যুদ্ধবিরতি সম্পূর্ণ ভেস্তে যাওয়ার পর থেকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করেছে। বর্তমানে আন্তর্জাতিক বাণিজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ বজায় রাখাই প্রধান লড়াই হয়ে উঠেছে দুই পক্ষের মধ্যে। ইতিমধ্যেই টানা চতুর্থ দিনের মতো ইরানের ওপর মার্কিন বিমান হামলা চালানো হয়েছে। একইসাথে দেশটির গুরুত্বপূর্ণ বন্দরগুলোতে নতুন করে নৌ অবরোধ আরোপ করা হয়েছে মার্কিন নৌবাহিনী থেকে। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই ট্রাম্পের পক্ষ থেকে বিদ্যুৎ ও যোগাযোগ অবকাঠামো ধ্বংসের নতুন হুমকি এসেছে।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন