১০:৪৫ পি.এম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার শনিবার রাতে একটি বিবৃতিতে উল্লেখ করেছেন যে, প্রধানমন্ত্রীর একজন রাজনৈতিক সহকারী লাইভ অনুষ্ঠানে এসে বহুল প্রচারিত জাতীয় দৈনিক ‘আমার দেশ’ ছিঁড়ে ফেলেছেন, যা সংবাদপত্রের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ হিসেবে গণ্য হচ্ছে। একটি জাতীয় দৈনিক ছিঁড়ে ফেলা কেবল একটি পত্রিকার প্রতি অবমাননা নয়, এটি বাকস্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতার জন্য একটি উদ্বেগজনক বার্তা বহন করে।
বিবৃতিতে তিনি আরও বলেন, একটি বহুল প্রচারিত দৈনিক পত্রিকা ছিঁড়ে ফেলার ঘটনা কেবল একটি পত্রিকার ক্ষতি নয়, বরং এটি সংবাদপত্রের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ এবং মিডিয়াকে বন্ধ বা তালাবদ্ধ করে দেওয়ার পূর্ব আলামত হিসেবে দেখা হচ্ছে। তার এই ঔদ্ধত্যপূর্ণ আচরণ সংবাদপত্রের সঙ্গে সংশ্লিষ্ট সংবাদকর্মী ও কলাকুশলীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করবে যে, বাংলাদেশে আবার সরকারের হস্তক্ষেপে সংবাদপত্র বন্ধের সংস্কৃতি চালু হবে কি না।
তিনি মন্তব্য করেন, জামায়াতে ইসলামীকে নিয়ে প্রধানমন্ত্রীর বিভ্রান্তিকর বক্তব্য এবং সংবাদপত্রের প্রতি তার এই অগণতান্ত্রিক, স্বৈরতান্ত্রিক ও ফ্যাসিবাদী আচরণের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
আরও পড়ুন: হ্যালোইন উৎসবের ছুটিতে যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা, নিহত ৬
মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, যেহেতু তিনি প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োজিত, তাই জনগণ জানতে চায়, তার এই কাজের পেছনে প্রধানমন্ত্রীর কোনো ইঙ্গিত রয়েছে কি না।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন