১১:২১ এম
ঢাকা, ২ নভেম্বর, ২০২৬ : রাশিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয় তাদের মোবাইল অ্যাপে একটি বড় ধরনের সাইবার হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে। এই অ্যাপটি সাধারণ জনগণকে ড্রোন হামলাসহ বিভিন্ন সম্ভাব্য বিপদের বিষয়ে আগাম সতর্কবার্তা প্রদান করে।
সোমবার, মন্ত্রণালয় জানায়, সাইবার হামলার সুযোগ নিয়ে দুর্বৃত্তরা অ্যাপটির মাধ্যমে সাধারণ মানুষের কাছে মিথ্যা তথ্য ও সতর্কবার্তা পাঠিয়েছে।
এএফপি সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী, রাশিয়ার এই ঘোষণার কয়েক ঘণ্টা আগে ইউক্রেন জানিয়েছিল যে, তাদের আকাশপথে হামলার সতর্কবার্তা দেওয়ার অ্যাপটিও হ্যাক হতে পারে। অ্যাপটিতে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার আশঙ্কা নিয়ে ভুয়া সতর্কবার্তা প্রকাশের পর এই সন্দেহের সৃষ্টি হয়।
আরও পড়ুন: পঞ্চম মেয়াদে জয়ী হলেন ফিলিস্তিনি-আমেরিকান রাশিদা তালিব
এই দুই দেশের অ্যাপে সাইবার হামলার ঘটনা ঘটেছে এমন এক সময়ে, যখন যুদ্ধ শুরুর পর দীর্ঘতম যুদ্ধবিরতির অবসান হয়েছে। তবে, ওই যুদ্ধবিরতি কেবল ইউক্রেনের পূর্বাঞ্চলীয় খেরসন অঞ্চলে সীমাবদ্ধ ছিল।
যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের মধ্যস্থতায় মঙ্গলবার ভোরে শুরু হওয়া এই বিরল যুদ্ধবিরতির ফলে রাশিয়ার দখলকৃত ইউক্রেনের ওলেশকি শহরে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনার সুযোগ সৃষ্টি হয়েছে।
রাশিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয় টেলিগ্রামে একটি বিবৃতিতে জানায়, ‘সতর্কতা! রাশিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয়ের মোবাইল অ্যাপটি বড় ধরনের সাইবার হামলার শিকার হয়েছে। এর ফলে হামলাকারীরা সাধারণ মানুষের কাছে মিথ্যা তথ্য পাঠাতে সক্ষম হয়েছে।’
মন্ত্রণালয় আরও জানায়, অ্যাপটির সমস্যার সমাধানে সংশ্লিষ্ট প্রযুক্তিবিদ ও বিশেষজ্ঞ দল কাজ করছে।
আরও পড়ুন: ট্রাম্পের ঘনিষ্ঠ কলিন্সকে হারিয়ে জর্জিয়ায় জিতলেন ডেমোক্র্যাট জন অসফ
এদিকে, রোববার গভীর রাতে ইউক্রেনের বিমানবাহিনী এবং দেশটির অপতথ্য প্রতিরোধবিষয়ক কেন্দ্র পৃথকভাবে জানায়, ইউক্রেনের ‘এয়ার অ্যালার্ম’ অ্যাপটি সম্ভবত শত্রুপক্ষের হস্তক্ষেপ বা সাইবার হামলার শিকার হয়েছে।
ইউক্রেনের বিমানবাহিনীর মুখপাত্র ইউরি ইগনাত এএফপিকে অ্যাপটি হ্যাক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
অন্যদিকে, ইউক্রেনের সেন্টার ফর স্ট্র্যাটেজিক কমিউনিকেশনস (স্প্রাভদি) তাদের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই সাইবার হামলার জন্য রাশিয়াকে দায়ী করেছে।
তবে, ইউক্রেনের রাজধানী কিয়েভের জন্য বিশেষভাবে ব্যবহৃত পৃথক একটি সতর্কবার্তা অ্যাপ স্বাভাবিকভাবে কাজ করছে বলে জানিয়েছে শহরটির কর্তৃপক্ষ।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর নির্বাচিত হচ্ছেন কেইশা বটমস
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন