০৬:৫২ পি.এম
স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন সেবার ভূমিকা সম্পর্কে সচেতনতা বাড়াতে ও পেশাগত জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সেসে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি কলেজ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিলের রেজিস্ট্রার (যুগ্ম সচিব) মো. মোহাম্মদ হারুন অর রশীদ। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ডা. রুকসানা আক্তার পিটি।
বেলা হেলথ অ্যান্ড এডুকেশন ফাউন্ডেশনের সহকারী পরিচালক ইমরান আহমেদের সঞ্চালনায় সেমিনারে কলেজের চেয়ারম্যান ডা. শামীম আহমেদসহ শিক্ষক-শিক্ষার্থী, রিহ্যাবিলিটেশন পেশাজীবী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: কেন্দুয়ায় পাচারের সময় ৩২ বস্তা সার জব্দ, চালক পালিয়েছে
সেমিনারে ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ অ্যান্ড ল্যাংগুয়েজ থেরাপিসহ বিভিন্ন ধরনের পুনর্বাসন সেবার গুরুত্ব, প্রয়োজনীয়তা ও স্বাস্থ্যসেবায় এসব পেশার ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, শারীরিক প্রতিবন্ধকতা, দুর্ঘটনাজনিত জটিলতা ও বিভিন্ন রোগের পরবর্তী পুনর্বাসনে ফিজিওথেরাপি ও অন্যান্য পুনর্বাসন সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আধুনিক স্বাস্থ্যব্যবস্থায় এসব সেবার পরিধি আরও বিস্তৃত করার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো প্রয়োজন।
পরে প্রধান অতিথি মো. মোহাম্মদ হারুন অর রশীদকে সম্মাননা স্মারক প্রদান করেন ডা. রুকসানা আক্তার পিটি। সেমিনার শেষে অতিথিরা কলেজ ক্যাম্পাস পরিদর্শন করেন।
আরও পড়ুন: উখিয়ায় ১৫ ঘণ্টা পরও জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন