ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

দেশের তিন জেলায় বন্যার শঙ্কা


দেশের তিন জেলায় বন্যার শঙ্কা

আগামী তিন দিন দেশের অভ্যন্তরে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে মাঝারি-ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বলে আবহাওয়া সংস্থাসমূহের তথ্য অনুযায়ী জানিয়েছে পাউবো। এছাড়া গড়াই নদীর পানি বেড়ে সতর্কসীমায় পৌঁছার আভাস রয়েছে। ফলে তিন জেলায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এমন তথ্য জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র নদের পানির সমতল বেড়েছে। অপরদিকে যমুনা নদীর পানির সমতল স্থিতিশীল রয়েছে, যা আগামী পাঁচ দিন স্থিতিশীল থাকতে পারে। গঙ্গা নদীর পানির সমতল বেড়েছে ও পদ্মা নদীর পানির সমতল স্থিতিশীল রয়েছে। এ ছাড়া গঙ্গা নদীর পানির সমতল আগামী দুদিন বাড়তে পারে ও পরবর্তী তিন দিন স্থিতিশীল থাকতে পারে।

আরও পড়ুন: জাতিসংঘে মানবাধিকারভিত্তিক অর্থনৈতিক নীতিনির্ধারণের আহ্বান বাংলাদেশ

অপরদিকে পদ্মা নদীর পানির সমতল আগামী পাঁচ দিন বাড়তে পারে এবং আগামী ৭২ ঘণ্টায় গঙ্গা নদী চাঁপাইনবাবগঞ্জ জেলার কিছু স্থানে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় গড়াই ও মাথাভাঙা নদীসমূহের পানির সমতল বেড়েছে, যা আগামী তিন দিন বাড়তে পারে। এ সময়ে গড়াই নদী ফরিদপুর, রাজবাড়ী ও মাগুরা জেলার কিছু স্থানে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে।

এ ছাড়া উত্তরাঞ্চলীয় তিস্তা, ধরলা ও দুধকুমার নদীসমূহের পানির সমতল বেড়েছে। ধরলা ও দুধকুমার নদীসমূহের পানির সমতল আগামী তিন দিন স্থিতিশীল থাকতে পারে। অপরদিকে তিস্তা নদীর পানির সমতল আগামী তিন দিন হ্রাস পেতে পারে। উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদীসমূহের পানির সমতল হ্রাস পেয়েছে। সুরমা নদীর পানির সমতল আগামী তিন দিন হ্রাস পেতে পারে। অপরদিকে কুশিয়ারা নদীর পানির সমতল স্থিতিশীল থাকতে পারে আগামী তিন দিন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বকশীগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮ দোকানিকে চেক প্রদান

আন্তর্জাতিক ডেস্ক

মো: নিয়াজ মোরশেদ জামালপুর (বকশীগঞ্জ)প্রতিনিধি

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৪২ পি.এম


বকশীগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮ দোকানিকে চেক প্রদান

 

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার পৌরসভার মার্কাজ মসজিদ সংলগ্ন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আট দোকানির মাঝে নগদ অর্থের চেক বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানিদের হাতে নগদ অর্থের চেক তুলে দেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) হাবিবুর রহমান সুমন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর, সমাজসেবক আনুপ কুমার সিংহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।জানা গেছে, গত ৩০ আগস্ট (রবিবার) রাতে বকশীগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বাজারের আটটি দোকান আগুনে পুড়ে যায়। আগুনে দোকানের মালামালসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের দাবি, অগ্নিকাণ্ডে তাদের প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘ভারতের কোচ হলে আমার ডিভোর্স হয়ে যাবে’ : নেহরা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৪৩ পি.এম


‘ভারতের কোচ হলে আমার ডিভোর্স হয়ে যাবে’ : নেহরা

ভারতের কোচ হওয়ার প্রসঙ্গে আশিস নেহরা বলেছেন, ‘আমার ডিভোর্স হয়ে যাবে’।

 

ভারতের কোচ হিসেবে গৌতম গম্ভীরের অবস্থান বর্তমানে অস্থিতিশীল। বোর্ডের পক্ষ থেকে তার কোচের পদে থাকার ব্যাপারে চলছে গোপন আলোচনা।

 

ভিভিএস লক্ষ্মণ কোচ হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন। যদিও অতীতে লক্ষ্মণ কোচ হওয়ার প্রস্তাব পেয়ে তা ফিরিয়ে দিয়েছেন। ফলে এবার তিনি কোচ হবেন কি না, তা নিয়ে সন্দেহ রয়ে গেছে। এই অবস্থায় সাবেক ক্রিকেটার আশিস নেহরার নামও আলোচনায় এসেছে।

 

বর্তমানে আইপিএলের গুজরাট টাইটান্স দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন নেহরা। ভারতের কোচ হওয়ার সম্ভাবনা নিয়ে তিনি সম্প্রতি কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে সিএবির বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। নেহরা বলেন, ‘আমি কখনো উচ্চাকাঙ্ক্ষা শব্দটা বিশ্বাস করি না। আমার কোনো প্ল্যান নেই।

 

দেশের কোচ হতে পারা সম্মানের বিষয়, তবে আমি এসব নিয়ে কোনো পরিকল্পনা করছি না। ভবিষ্যতে যা হবে, দেখা যাবে। আমি যেখানে আছি, সেটি নিয়ে আমি খুশি।’

আইপিএলে গুজরাট টাইটান্সকে প্রথমবার কোচিং করে চ্যাম্পিয়ন করেছেন নেহরা। এরপর শুভমান গিলকে নিয়ে দলের সাফল্যও নিশ্চিত করেছেন। এই কারণে তার কোচ হিসেবে গুরুত্ব বেড়েছে।

 

তবে নেহরা দলের সাফল্যকে ব্যক্তিগত সাফল্য হিসেবে দেখতে চান না। তিনি বলেন, ‘যখন গুজরাট টাইটান্সের কথা আসে, তখন অনেকে বলেন যে আমি কোচিংয়ে ভালো করছি। সাফল্য শুধু আমার একার জন্য আসছে না, আসছে দলের জন্য। সব সময় অধিনায়ক ও কোচকে একসঙ্গে কাজ করতে হবে। ভারতীয় দলেও এমনটি হওয়া উচিত।’

শেষে টিম ইন্ডিয়ার কোচ হওয়ার বিষয়টি নিয়ে মজার উত্তরও দেন নেহরা। তিনি বলেন, ‘কোচ হব কি না সেই বিষয়ে উত্তর দেওয়ার জন্য এখনই সঠিক সময় নয়। আমাকে হাইকমিশনারের সঙ্গে কথা বলতে হবে, যেটা আমার স্ত্রী। না বললে ডিভোর্স হয়ে যাবে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বছরে ৮-৯ মাস ভ্রমণ করতে হয়। তাই কোনো কোচই ৩-৪ বছরের বেশি আন্তর্জাতিক ক্রিকেটে থাকতে পারেন না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়ে মারুফা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৪৪ পি.এম


ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়ে মারুফা

এশিয়া কাপে দুর্দান্ত শুরুর পুরস্কার পেলেন বাংলাদেশের তরুণ পেসার মারুফা আক্তার। আইসিসির সর্বশেষ টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ১৯ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ১৮তম অবস্থানে উঠে এসেছেন তিনি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নারী ক্রিকেটের সাপ্তাহিক র‍্যাঙ্কিং হালনাগাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নতুন এই র‍্যাঙ্কিংয়ে মারুফার পাশাপাশি উন্নতি হয়েছে বাংলাদেশের আরও কয়েকজন ক্রিকেটারের।

নারী এশিয়া কাপে ইন্দোনেশিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাত্র ৬ রান দিয়ে ২ উইকেট নেন মারুফা। পরের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ২১ রানে শিকার করেন ৩ উইকেট। টানা দুই ম্যাচে কার্যকর বোলিংয়ের ফলেই র‍্যাঙ্কিংয়ে বড় উন্নতি হয়েছে ২১ বছর বয়সী এই পেসারের।

মারুফার বর্তমান রেটিং পয়েন্ট ৬২২। র‍্যাঙ্কিংয়ের পাশাপাশি এটিও তার ক্যারিয়ার সেরা। এর আগে ২০২৪ সালের মে মাসে ২৩তম স্থানে উঠেছিলেন তিনি। তখন তার রেটিং ছিল ৬০৬।

এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে ৪ ওভারে ১ মেডেনসহ ১৪ রান দিয়ে ১ উইকেট নেওয়া অফ স্পিনার সুলতানা খাতুন ৯ ধাপ এগিয়ে ৩৭তম স্থানে উঠেছেন।

তবে র‍্যাঙ্কিংয়ে পিছিয়েছেন বাংলাদেশের দুই স্পিনার। লেগ স্পিনার রাবেয়া খাতুন এক ধাপ নেমে ২১তম এবং বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার চার ধাপ পিছিয়ে ৩২তম স্থানে রয়েছেন।

ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের কেউ এখনো সেরা বিশে জায়গা করে নিতে পারেননি। এক ধাপ এগিয়ে ২১তম স্থানে উঠেছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

শ্রীলঙ্কার বিপক্ষে ৩৪ রানের ইনিংস খেলে তিন ধাপ উন্নতি করেছেন সোবহানা মোস্তারি। তিনি উঠে এসেছেন ৩৬তম স্থানে। আর দিলারা আক্তার পাঁচ ধাপ এগিয়ে ৬২তম অবস্থানে রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোবিপ্রবিতে সেরা গবেষক অ্যাওয়ার্ড চালু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৪৫ পি.এম


গোবিপ্রবিতে সেরা গবেষক অ্যাওয়ার্ড চালু

পাঠদানের পাশাপাশি শিক্ষকদের আরও গবেষণামুখী করা এবং বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) ‘ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান প্রথমবারের মতো সেরা গবেষকদের স্বীকৃতি দিতে এ উদ্যোগ নেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, ‘ছোট ছোট উদ্যোগ বাস্তবায়নের মধ্য দিয়েই বিশ্ববিদ্যালয় এগিয়ে যায়। সেদিক থেকে আমরা চেষ্টা করছি কীভাবে আমাদের শিক্ষকদের গবেষণায় সম্পৃক্ততা বৃদ্ধি করা যায়। সেই সঙ্গে আন্তর্জাতিক মানের গবেষণা ও প্রকাশনার ক্ষেত্রে আমাদের বিশ্ববিদ্যালয়ের শক্ত অবস্থান তৈরি করাই আমাদের লক্ষ্য।’

চলতি বছর অ্যাওয়ার্ডের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অনুষদ থেকে একজন করে শিক্ষক নির্বাচিত হবেন। মূল্যায়নের ক্ষেত্রে ১ জুলাই ২০২৫ থেকে ৩০ জুন ২০২৬ পর্যন্ত প্রকাশিত গবেষণাপত্র বিবেচনায় নেওয়া হবে। এ ক্ষেত্রে নির্ধারিত শর্ত অনুযায়ী ইমপ্যাক্ট ফ্যাক্টরসম্পন্ন জার্নালে প্রকাশিত গবেষণাপত্রকে গুরুত্ব দেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মো. শামসুল আরেফিন বলেন, আগ্রহী শিক্ষকদের আগামী ১৫ সেপ্টেম্বর বিকেল ৪টার মধ্যে নির্ধারিত গুগল ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না।

আবেদন করতে নির্ধারিত গুগল ফর্মে প্রবেশ করতে হবে। ফর্ম পূরণে কোনো সমস্যা হলে বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেন্টারের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আব্দুল কাদের শাকিলের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%