ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

শেরপুরে নারীদের প্রথম মিনি ম্যারাথন অনুষ্ঠিত, ৫ শতাধিক অংশগ্রহণকারী


শেরপুরে নারীদের প্রথম মিনি ম্যারাথন অনুষ্ঠিত, ৫ শতাধিক অংশগ্রহণকারী

নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষ্যে শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে নারীদের জন্য প্রথমবারের মতো মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৬টা ১৫ মিনিটে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম থেকে এই ম্যারাথনের উদ্বোধন করেন জেলাপ্রশাসক ফরিদা ইয়াসমিন।

ম্যারাথনে অংশগ্রহণ করেন জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রী, কর্মজীবী নারী এবং গৃহিণীসহ বিভিন্ন বয়সের প্রায় ৫ শতাধিক নারী। তারা শহরের অষ্টমীতলা হয়ে দীর্ঘ ৬ কিলোমিটার পথ অতিক্রম করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে তাদের দৌড় শেষ করেন।

ম্যারাথন শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অডিও বার্তার মাধ্যমে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সংরক্ষিত নারী আসন-১৫-এর মনোনীত সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলাপ্রশাসক ফরিদা ইয়াসমিন।

আরও পড়ুন: শেরপুরের দুগ্ধ খামারীদের সঙ্গে মতবিনিময় সভা

পুরস্কার বিতরণী পর্বে ম্যারাথনে সেরা নৈপুণ্য প্রদর্শনকারী ২৫ জন প্রতিযোগীর গলায় সম্মাননা পদক পরিয়ে দেওয়া হয় এবং শীর্ষ ১০ জন প্রতিযোগীর হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়। জেলা পরিষদের সৌজন্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের বিশেষ পুরস্কার হিসেবে একটি করে বাইসাইকেল প্রদান করা হয়। এছাড়া ৪র্থ স্থান অধিকারিনীকে রাজিয়া সামাদ ডালিয়ার পক্ষ থেকে একটি বাইসাইকেল প্রদান করা হবে বলে ঘোষণা দেওয়া হয়।

এ সময় জেলা পরিষদ প্রশাসক এ বি এম মামুনুর রসিদ পলাশ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপংকর রায়, উপপরিচালক (স্থানীয় সরকার), অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরের দুগ্ধ খামারীদের সঙ্গে মতবিনিময় সভা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:২৩ পি.এম


শেরপুরের দুগ্ধ খামারীদের সঙ্গে মতবিনিময় সভা

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষ্যে ‘দুগ্ধগ্রামের সম্ভাবনা ও করণীয়’ বিষয়ক একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রোববার,  (২৯ নভেম্বর) শেরপুরের

এই সভাটি অনুষ্ঠিত হয় দুগ্ধগ্রাম তিলকান্দিতে। জেলা প্রাণিসম্পদ দপ্তর এবং জেলা ভেটেরিনারি হাসপাতাল, শেরপুরের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলাপ্রশাসক, শেরপুর মিজ্ ফরিদা ইয়াসমিন। সভায় স্থানীয় দুগ্ধ খামারীরা তাঁদের খামারের দৈনন্দিন সমস্যা, খামারের নিরাপত্তা, দুগ্ধ বাজারজাতকরণে প্রতিবন্ধকতা, উৎপাদিত দুধের ন্যায্য মূল্য প্রাপ্তি সহ বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলাপ্রশাসক দুগ্ধগ্রাম তিলকান্দিতে মিল্কভিটার একটি দুধ সংগ্রহ ও শীতলীকরণ কেন্দ্র (চিলিং পয়েন্ট) স্থাপনের জন্য গ্রামবাসীর সহযোগিতা কামনা করেন। তিনি এ উদ্যোগ বাস্তবায়নে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। পাশাপাশি তিনি উল্লেখ করেন যে, দুগ্ধ খামারীদের বাজারজাতকরণ সমস্যা সমাধানে শহরের উপযুক্ত স্থানে দৈনিক ভিত্তিতে একটি দুগ্ধ বিপণন হাট স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ রেজওয়ানুল হক ভূঁইয়া। সভায় উপপরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, শেরপুর; উপজেলা নির্বাহী অফিসার, শেরপুর সদর; জেলা প্রাণিসম্পদ দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ; স্থানীয় দুগ্ধ খামারী ও খামার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা শেষে অতিথিবৃন্দ পাশ্ববর্তী খামারী হাসানের খামার পরিদর্শন করেন।

এ সময় তারা খামারের বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে উৎপাদিত বায়োগ্যাস প্ল্যান্টও ঘুরে দেখেন, যা খামারের বর্জ্যকে সম্পদে রূপান্তর এবং পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদনের একটি কার্যকর উদ্যোগ। পরবর্তীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষ্যে আগত অতিথিবৃন্দ ১ নং সাহাব্দীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৫০ জন শিক্ষার্থীর মাঝে একটি করে ডিম বিতরণ করেন। এ সময় জেলাপ্রশাসক ১ নং সাহাব্দীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য দুটি ফুটবল এবং সংলগ্ন কামারচর পাবলিক উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটি ফুটবল উপহার দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০৩
জোহর ১১:৪৮
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%