০৯:২১ পি.এম
ময়মনসিংহের গফরগাঁওয়ে বাংলাদেশ সূফীবাদ ঐক্য পরিষদ গফরগাঁও উপজেলা শাখার উদ্যোগে মাসিক সূফী সঙ্গের প্রথম আসর অনুষ্ঠিত হয়েছে। এই আসরটি গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ৮ টায় স্থানীয় পুরাতন ওয়াবদা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সূফীবাদ ঐক্য পরিষদ গফরগাঁও উপজেলা শাখার আহ্বায়ক মো: মানিক মিয়ার সভাপতিত্বে এবং সদস্য সচিব এইচ এম ইয়াসিনুল আরাফাতের পরিচালনায় "ভারতবর্ষে সূফীবাদ, প্রথম যুগ" শীর্ষক আলোচনা সভায় অংশগ্রহণ করেন সংগঠনের জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শাহ্ সৈয়দ নূর আলী চিশতী, সহ সভাপতি শাহ সূফী ফকর উদ্দীন, সংগঠনের ত্রিশাল উপজেলা শাখার সভাপতি শাহ সূফী ইসমাইল ফকির, সংগঠনের জেলা শাখার অর্থ সম্পাদক মাসুদ ভুঞা চিশতী, মোঃ শাহাব উদ্দিন, নূরুল ইসলাম ও নেকবর ভান্ডারী প্রমুখ।
বক্তারা ভারতবর্ষে ইসলামের সাম্য, মৈত্রী, তথা মর্ম বাণী প্রচারে বিভিন্ন তরিকার ওলী - আউলিয়া, পীর মাশায়েখ ও সূফী সাধকদের অবদান তুলে ধরেন। তাঁরা বলেন, "সত্য সন্ধানী জীবনাদর্শ" থেকে শিক্ষা নিয়ে যাবতীয় অনাচার প্রতিরোধ করতে আত্মশুদ্ধির মাধ্যমে মহান স্রষ্টার সন্তুষ্টি অর্জন ও প্রীতিপূর্ণ সমাজ গড়তে সবাইকে আহ্বান জানানো হয়। আলোচনা সভার শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং পরে তবারক বিতরণ করা হয়।
আরও পড়ুন: শেরপুরের দুগ্ধ খামারীদের সঙ্গে মতবিনিময় সভা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন