ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

শ্রীমঙ্গলে হারমোনি ফেস্টিভ্যাল উদ্বোধন করবেন পর্যটন মন্ত্রী


শ্রীমঙ্গলে হারমোনি ফেস্টিভ্যাল উদ্বোধন করবেন পর্যটন মন্ত্রী

সিলেট বিভাগের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী খাবার, পণ্য ও বৈচিত্র্যময় সংস্কৃতিকে তুলে ধরতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কোমল গানির মধ্যে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘হারমোনি ফেস্টিভ্যাল সিজন-২’। এই উৎসবটি শ্রীমঙ্গল উপজেলার ফিনলে চা বাগানের ফুলছড়া মাঠে বৃহস্পতিবার শুরু হবে এবং চলবে আগামী ২১ জুন পর্যন্ত। উৎসবের উদ্বোধন করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী মিজ আফরোজা খান এমপি। অনুষ্ঠানে গেস্ট আব অনার হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা হুমায়ুন কবির, সংসদ সদস্য নাসের রহমান, সংসদ সদস্য মোঃ মুজিবুর রহমান চৌধুরী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মিজ কানিজ মওলা। সভাপতিত্ব করবেন বেসামারিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মিজ ফাহমিদা আখতার, এনডিসি।

গত বৃহস্পতিবার সকাল ১১টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে উৎসবের বিভিন্ন দিক তুলে ধরেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক (যুগ্ম সচিব) সালেহা বিনতে সিরাজ। তিনি জানান, এই উৎসবের মাধ্যমে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি, হস্তশিল্প, ঐতিহ্যবাহী খাবার ও পর্যটন সম্ভাবনাকে দেশ-বিদেশের দর্শনার্থীদের কাছে তুলে ধরা হবে। প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ আকনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

এ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান শুক্রবার বিকেল ৩টায় শুরু হবে, যা বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আয়োজনে এবং শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে। আয়োজকরা জানিয়েছেন, তিন দিনব্যাপী এই উৎসবে সাংস্কৃতিক পরিবেশনা, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী পণ্যের প্রদর্শনী ও বিক্রয়, স্থানীয় খাবারের স্টল এবং বিভিন্ন বিনোদনমূলক আয়োজন থাকবে। আয়োজকরা দেশি-বিদেশি পর্যটকসহ সর্বস্তরের মানুষকে উৎসবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন: কক্সবাজারের টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত মুক্তার দাফন সম্পন্ন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ই-জিপি আরও ব্যবহারবান্ধব ও অংশীজনমুখী করতে হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

১০:৫৩ পি.এম


ই-জিপি আরও ব্যবহারবান্ধব ও অংশীজনমুখী করতে হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী

পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, সরকারি ক্রয় ব্যবস্থায় অধিক অংশগ্রহণ নিশ্চিত করতে ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) ব্যবস্থাকে আরও ব্যবহারবান্ধব করতে হবে। যাতে সব অংশীজন সহজে নিবন্ধন করতে পারে এবং সরকারি ক্রয় কার্যক্রমে কোনো ধরনের জটিলতা ছাড়াই অংশ নিতে পারে।

আজ বাংলাদেশ পরিকল্পনা কমিশন প্রাঙ্গণে অবস্থিত বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) ভবনের সম্মেলন কক্ষে, বিপিপিএ কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ কথাগুলো বলেন।

বিপিপিএর ১০ সদস্যবিশিষ্ট পরিচালনা পর্ষদের সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকারী প্রতিমন্ত্রী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় বাস্তবায়ন পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব সিরাজুন নূর চৌধুরী এবং বিপিপিএর প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) এস এম মঈন উদ্দীন আহম্মেদ উপস্থিত ছিলেন।

সভায় বিপিপিএর প্রধান নির্বাহী কর্মকর্তা সরকারি ক্রয় ব্যবস্থার সংস্কারের পটভূমি, ডিজিটাল রূপান্তর, বিদ্যমান আইন ও বিধিমালা, ই-জিপি ব্যবস্থার অগ্রগতি, বিপিপিএর সাংগঠনিক কাঠামো, টেকসই সরকারি ক্রয় (এসপিপি), বিদ্যমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত উপস্থাপনা তুলে ধরেন।

প্রতিমন্ত্রী বিপিপিএকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্ট অংশীজনদের মতামত জানার জন্য পরামর্শমূলক সভা আয়োজনের নির্দেশনা দেন।

তিনি বলেন, এ ধরনের সভা বিপিপিএর জনবল ও সক্ষমতা উন্নয়ন, ই-জিপি প্ল্যাটফর্মকে আরও সহজীকরণ এবং এর আওতা সম্প্রসারণের প্রয়োজনীয়তা নিরূপণে সহায়ক হবে।

তিনি সরকারি ক্রয়ে দরপত্রদাতাদের সক্ষমতা বৃদ্ধি এবং কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে বিভাগীয় ও জেলা পর্যায়ে ই-জিপি বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম বিকেন্দ্রীকরণের ওপরও গুরুত্বারোপ করেন।

পরিকল্পনা প্রতিমন্ত্রীর নির্দেশনার পরিপ্রেক্ষিতে বিপিপিএর প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, শিগগিরই একটি অংশীজন পরামর্শ সভার আয়োজন করা হবে। এসব সভায় প্রাপ্ত মতামতের ভিত্তিতে বিপিপিএ এবং ই-জিপি ব্যবস্থার সার্বিক কার্যক্রম নিয়ে একটি প্রতিবেদন প্রণয়ন করে সরকারের কাছে উপস্থাপন করা হবে।

বিপিপিএর প্রধান নির্বাহী কর্মকর্তা আরও জানান, সরকারি ক্রয় ব্যবস্থাকে আরও শক্তিশালী ও কার্যকর করার জন্য সরকারি ক্রয় আইন ও সরকারি ক্রয় বিধিমালায় প্রয়োজনীয় সংশোধনের প্রস্তাবও সরকারের কাছে উপস্থাপন করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যমুনানদীর তীররক্ষা প্রকল্পের স্লোপিং ব্লকে ধ্বস সাঘাটায়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

১০:৫৩ পি.এম


যমুনানদীর তীররক্ষা প্রকল্পের স্লোপিং ব্লকে ধ্বস সাঘাটায়

গাইবান্ধার সাঘাটা উপজেলার গোবিন্দপুরে যমুনা নদীর তীর প্রকল্পের ব্লকে ধ্বস দেখা দিয়েছে। নদীর পানির চাপে ১০ নম্বর সাইডে চোখের সামনে নদীতীরের ব্লক ধ্বসে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। তীর সংরক্ষণ ও ভাঙন রোধে প্রায় শত কোটি টাকা ব্যয়ে নির্মিত সিসি ব্লক এবং জিও ব্যাগ ডাম্পিং বাঁধ ভেসে যাওয়ার উপক্রম হয়েছে। ফলে নদী তীরের অন্তত ২৫০ পরিবারের মাঝে ভাঙন আতঙ্কে উদ্যোগ উৎকণ্ঠা বিরাজ করছে। ভাঙনপ্রবণ এলাকার বাসিন্দারা অভিযোগ করেছেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের সিডিউল বহির্ভূতভাবে দায়সাড়া কাজের কারণে প্রকল্পের এই দশা হয়েছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কাজ আনুষ্ঠানিকভাবে বুঝে নেওয়ার আগেই ব্লকে এমন ধ্বসের ঘটনায় নদীর তীরের স্থানীয় শত শত পরিবারের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা অভিযোগ করে জানিয়েছেন, নদী ভাঙন রোধে কোটি কোটি টাকার এই মেগা প্রকল্পে শুরু থেকেই অনিয়ম চলছে। ব্লক স্লোপিং (ঢালু করা) করার ক্ষেত্রে যেটি সুনির্দিষ্ট নিয়ম ও সিডিউল ছিল, ঠিকাদারি প্রতিষ্ঠান তা সম্পূর্ণরূপে লঙ্ঘন করে অতি দ্রুত কাজ শেষ করে ফেলেছে। বর্ষা মৌসুমের শুরুতেই বাঁধের এই নাজুক অবস্থা দেখে যমুনা পাড়ের মানুষ দিশেহারা হয়ে পড়েছেন। কাজ শেষ হতে না হতেই বাঁধ ধ্বসে যাওয়ার কারণে হলদিয়া ইউনিয়নের গোবিন্দপুর ও এর আশপাশের এলাকার শত শত পরিবার নতুন করে নদী ভাঙনের আতঙ্কে দিন কাটাচ্ছেন। স্থানীয় আইয়ুব আলী ও মজিবর রহমান জানাচ্ছেন, "সরকার আমাদের নদী ভাঙন থেকে বাঁচাতে কোটি কোটি টাকা খরচ করছে, আর ঠিকাদারের গাফিলাফির কারণে সামান্য পানিতে সব ধ্বসে গেল। আমরা এখন ঘরবাড়ি হারানোর ঝুঁকিতে রয়েছি।"

পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কাজ বুঝে নেওয়ার আগেই এই ধসের ঘটনা ঘটায় প্রকল্পের স্থায়িত্ব ও স্বচ্ছতা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে। তাৎক্ষণিকভাবে ভাঙন কবলিত এলাকায় পাউবো বা ঠিকাদারি প্রতিষ্ঠানের কোনো দায়িত্বশীল কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি। নদী পাড়ের মানুষের দাবি, অনতিবিলম্বে এই অনিয়মের তদন্ত করে দায়ী ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে এবং যমুনার গ্রাস থেকে গোবিন্দপুর এলাকাকে রক্ষায় জরুরি ভিত্তিতে টেকসই সংস্কার কাজ শুরু করতে হবে। এ ব্যাপারে কথা হলে সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল কবীর বলেছেন, বিষয়টি অবগত হওয়ার পর গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষকে জানিয়েছে। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে জানতে চাইলে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলামের মুঠোফোনে কল দিলেও তিনি ফোন ধরেননি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে পুশ-ইনের চেষ্টার খবর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

১০:৫৪ পি.এম


কুড়িগ্রামের রৌমারী সীমান্তে পুশ-ইনের চেষ্টার খবর

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টার ঘটনায় পাঁচ দিন পর বিজিবি একসঙ্গে একই পরিবারের ৪ সদস্যকে উদ্ধার করে থানায় হস্তান্তর করেছে। তবে এই মুহূর্তে শূন্যরেখায় আরও ৫ জন আটকে রয়েছে। বুধবার (১৭ জুন) রাত সাড়ে ১১টায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের পরে মানবিক বিবেচনায় বেলাল হোসেন, তার স্ত্রী সুমি আক্তার এবং তাদের দুই শিশুকে শূন্যরেখা থেকে সরিয়ে রৌমারী থানায় হস্তান্তর করা হয়েছে।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, অবশিষ্ট ৫ জন এখনও রোদ-বৃষ্টির মধ্যে মানবেতর জীবনযাপন করছেন। উদ্ধার হওয়া পরিবারটিকে আইনি প্রক্রিয়ার পর স্বজনদের কাছে হস্তান্তর করার বিষয়টি পুলিশ জানিয়েছে। কিন্তু সীমান্তে আটকে থাকা ৫ জন সম্পর্কে এখনো অনিশ্চয়তা কাটেনি। এর আগে, গত রোববার (১৪ জুন) ভোরে ভারতের আসাম সীমান্ত দিয়ে ৯ জন বাংলাভাষীকে পুশ-ইনের চেষ্টা করলে বিজিবির বাধায় তারা শূন্যরেখায় আটকে পড়েছিলেন। জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানিয়েছেন, শান্তিপূর্ণ উপায়ে পরিস্থিতি সমাধানের জন্য উচ্চ পর্যায়ের আলোচনা চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান সোহেল রানা কারাগারে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

১০:৫৫ পি.এম


জুলাই হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান সোহেল রানা কারাগারে

বৈষম্যবিরোধী আন্দোলন পরবর্তী দায়ের হওয়া হত্যা ও আহতের দুটি মামলায় রংপুর সদরের সদ্যপুস্করনী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সোহেল রানার জামিন আদালত মঞ্জুর না করে তাকে কারাগারে পাঠিয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন কোর্ট ইন্সপেক্টর আমিনুল ইসলাম।

এর আগে বুধবার (১৭ জুন) রংপুরের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৩য় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান, কিন্তু আদালত তা মঞ্জুর করেনি।

সোহেল রানা বর্তমানে সদ্যপুস্করনী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

আদালত সূত্রে জানা যায়, রংপুর মহানগর কোতয়ালী থানায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নিহত মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় সোহেল রানা এজাহারভুক্ত ১০২ নম্বর এবং চার্জশিটভুক্ত ৮৭ নম্বর আসামি। তাছাড়া, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আহত শহিদুল ইসলাম সাগরের দায়ের করা মামলায় তিনি এজাহারভুক্ত ১১০ নম্বর আসামি।

এই দুটি মামলায় আত্মসমর্পণের পর সোহেল রানা জামিনের আবেদন করলে আদালতে শুনানি শেষে তা নামঞ্জুর করা হয়। পরে তাকে রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৩য় (আমলি কোতোয়ালী) আদালতের বিচারক মো. মামুনুর রশিদ ফয়সাল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%