ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

যমুনানদীর তীররক্ষা প্রকল্পের স্লোপিং ব্লকে ধ্বস সাঘাটায়


যমুনানদীর তীররক্ষা প্রকল্পের স্লোপিং ব্লকে ধ্বস সাঘাটায়

গাইবান্ধার সাঘাটা উপজেলার গোবিন্দপুরে যমুনা নদীর তীর প্রকল্পের ব্লকে ধ্বস দেখা দিয়েছে। নদীর পানির চাপে ১০ নম্বর সাইডে চোখের সামনে নদীতীরের ব্লক ধ্বসে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। তীর সংরক্ষণ ও ভাঙন রোধে প্রায় শত কোটি টাকা ব্যয়ে নির্মিত সিসি ব্লক এবং জিও ব্যাগ ডাম্পিং বাঁধ ভেসে যাওয়ার উপক্রম হয়েছে। ফলে নদী তীরের অন্তত ২৫০ পরিবারের মাঝে ভাঙন আতঙ্কে উদ্যোগ উৎকণ্ঠা বিরাজ করছে। ভাঙনপ্রবণ এলাকার বাসিন্দারা অভিযোগ করেছেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের সিডিউল বহির্ভূতভাবে দায়সাড়া কাজের কারণে প্রকল্পের এই দশা হয়েছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কাজ আনুষ্ঠানিকভাবে বুঝে নেওয়ার আগেই ব্লকে এমন ধ্বসের ঘটনায় নদীর তীরের স্থানীয় শত শত পরিবারের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা অভিযোগ করে জানিয়েছেন, নদী ভাঙন রোধে কোটি কোটি টাকার এই মেগা প্রকল্পে শুরু থেকেই অনিয়ম চলছে। ব্লক স্লোপিং (ঢালু করা) করার ক্ষেত্রে যেটি সুনির্দিষ্ট নিয়ম ও সিডিউল ছিল, ঠিকাদারি প্রতিষ্ঠান তা সম্পূর্ণরূপে লঙ্ঘন করে অতি দ্রুত কাজ শেষ করে ফেলেছে। বর্ষা মৌসুমের শুরুতেই বাঁধের এই নাজুক অবস্থা দেখে যমুনা পাড়ের মানুষ দিশেহারা হয়ে পড়েছেন। কাজ শেষ হতে না হতেই বাঁধ ধ্বসে যাওয়ার কারণে হলদিয়া ইউনিয়নের গোবিন্দপুর ও এর আশপাশের এলাকার শত শত পরিবার নতুন করে নদী ভাঙনের আতঙ্কে দিন কাটাচ্ছেন। স্থানীয় আইয়ুব আলী ও মজিবর রহমান জানাচ্ছেন, "সরকার আমাদের নদী ভাঙন থেকে বাঁচাতে কোটি কোটি টাকা খরচ করছে, আর ঠিকাদারের গাফিলাফির কারণে সামান্য পানিতে সব ধ্বসে গেল। আমরা এখন ঘরবাড়ি হারানোর ঝুঁকিতে রয়েছি।"

পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কাজ বুঝে নেওয়ার আগেই এই ধসের ঘটনা ঘটায় প্রকল্পের স্থায়িত্ব ও স্বচ্ছতা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে। তাৎক্ষণিকভাবে ভাঙন কবলিত এলাকায় পাউবো বা ঠিকাদারি প্রতিষ্ঠানের কোনো দায়িত্বশীল কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি। নদী পাড়ের মানুষের দাবি, অনতিবিলম্বে এই অনিয়মের তদন্ত করে দায়ী ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে এবং যমুনার গ্রাস থেকে গোবিন্দপুর এলাকাকে রক্ষায় জরুরি ভিত্তিতে টেকসই সংস্কার কাজ শুরু করতে হবে। এ ব্যাপারে কথা হলে সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল কবীর বলেছেন, বিষয়টি অবগত হওয়ার পর গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষকে জানিয়েছে। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে জানতে চাইলে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলামের মুঠোফোনে কল দিলেও তিনি ফোন ধরেননি।

আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে পুশ-ইনের চেষ্টার খবর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

১০:৫৪ পি.এম


কুড়িগ্রামের রৌমারী সীমান্তে পুশ-ইনের চেষ্টার খবর

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টার ঘটনায় পাঁচ দিন পর বিজিবি একসঙ্গে একই পরিবারের ৪ সদস্যকে উদ্ধার করে থানায় হস্তান্তর করেছে। তবে এই মুহূর্তে শূন্যরেখায় আরও ৫ জন আটকে রয়েছে। বুধবার (১৭ জুন) রাত সাড়ে ১১টায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের পরে মানবিক বিবেচনায় বেলাল হোসেন, তার স্ত্রী সুমি আক্তার এবং তাদের দুই শিশুকে শূন্যরেখা থেকে সরিয়ে রৌমারী থানায় হস্তান্তর করা হয়েছে।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, অবশিষ্ট ৫ জন এখনও রোদ-বৃষ্টির মধ্যে মানবেতর জীবনযাপন করছেন। উদ্ধার হওয়া পরিবারটিকে আইনি প্রক্রিয়ার পর স্বজনদের কাছে হস্তান্তর করার বিষয়টি পুলিশ জানিয়েছে। কিন্তু সীমান্তে আটকে থাকা ৫ জন সম্পর্কে এখনো অনিশ্চয়তা কাটেনি। এর আগে, গত রোববার (১৪ জুন) ভোরে ভারতের আসাম সীমান্ত দিয়ে ৯ জন বাংলাভাষীকে পুশ-ইনের চেষ্টা করলে বিজিবির বাধায় তারা শূন্যরেখায় আটকে পড়েছিলেন। জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানিয়েছেন, শান্তিপূর্ণ উপায়ে পরিস্থিতি সমাধানের জন্য উচ্চ পর্যায়ের আলোচনা চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান সোহেল রানা কারাগারে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

১০:৫৫ পি.এম


জুলাই হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান সোহেল রানা কারাগারে

বৈষম্যবিরোধী আন্দোলন পরবর্তী দায়ের হওয়া হত্যা ও আহতের দুটি মামলায় রংপুর সদরের সদ্যপুস্করনী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সোহেল রানার জামিন আদালত মঞ্জুর না করে তাকে কারাগারে পাঠিয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন কোর্ট ইন্সপেক্টর আমিনুল ইসলাম।

এর আগে বুধবার (১৭ জুন) রংপুরের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৩য় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান, কিন্তু আদালত তা মঞ্জুর করেনি।

সোহেল রানা বর্তমানে সদ্যপুস্করনী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

আদালত সূত্রে জানা যায়, রংপুর মহানগর কোতয়ালী থানায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নিহত মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় সোহেল রানা এজাহারভুক্ত ১০২ নম্বর এবং চার্জশিটভুক্ত ৮৭ নম্বর আসামি। তাছাড়া, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আহত শহিদুল ইসলাম সাগরের দায়ের করা মামলায় তিনি এজাহারভুক্ত ১১০ নম্বর আসামি।

এই দুটি মামলায় আত্মসমর্পণের পর সোহেল রানা জামিনের আবেদন করলে আদালতে শুনানি শেষে তা নামঞ্জুর করা হয়। পরে তাকে রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৩য় (আমলি কোতোয়ালী) আদালতের বিচারক মো. মামুনুর রশিদ ফয়সাল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আটোয়ারীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার সমাপনী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

১০:৫৫ পি.এম


আটোয়ারীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার সমাপনী

পঞ্চগড়ের আটোয়ারীতে অনুষ্ঠিত হয়েছে দুর্নীতি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মাঝে সততা, নৈতিকতা এবং সুশাসনের চর্চা জোরদার করার লক্ষ্য নিয়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান। দুর্নীতি দমন কমিশন সমন্বিত ঠাকুরগাঁও জেলার আয়োজনে এবং আটোয়ারী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির বাস্তবায়নে মঙ্গলবার (১৮ জুন) সকালে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় পরিষদ মিলনায়তনে। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ মোঃ আব্দুল মান্নানের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক মোঃ ইউসুফ আলীর সঞ্চালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত ঠাকুরগাঁও জেলার উপ-সহকারী পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, সুধীজন ও আমন্ত্রিত ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শুরুতেই দুর্নীতির কুফল, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করে একটি উদ্বোধনী আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচকরা বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গঠনে কেবল আইন প্রয়োগই যথেষ্ট নয়; পরিবার থেকে, শিক্ষা প্রতিষ্ঠানে এবং সামাজিকভাবে নৈতিক মূল্যবোধের চর্চা নিশ্চিত করতে হবে। বক্তারা আরও বলেন, তরুণ প্রজন্মকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার করে গড়ে তুলতে পারলে সুশাসন ভিত্তিক উন্নত রাষ্ট্র নির্মাণ সম্ভব। পরে আলোচনা শেষে অনুষ্ঠিত হয় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর ছিলেন একাডেমিক সুপারভাইজার রেজাউন-নবী-রাজা। শিক্ষার্থীরা দুর্নীতির কারণ ও এর ক্ষতিকর প্রভাব এবং দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ে তথ্যভিত্তিক যুক্তি বক্তব্য উপস্থাপন করেন। শেষে বিজয়ী দল হিসাবে মির্জাপুর উচ্চ বিদ্যালয় নির্বাচিত হয় এবং রানারআপ হিসাবে বারআউলিয়া উচ্চ বিদ্যালয়। অতিথিরা অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও পুরস্কার তুলে দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আরপিএমপি ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

১০:৫৭ পি.এম


আরপিএমপি ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত

রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় এ সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আরপিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) নরেশ চাকমা। সভাটিতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সার্বিক কার্যক্রমের অগ্রগতি, সেবার মানোন্নয়ন এবং নারী ও শিশু নির্যাতনের শিকার ভুক্তভোগীদের জন্য আইনি, মানসিক ও সামাজিক সহায়তা আরও কার্যকরভাবে প্রদানে নানা বিষয় নিয়ে গভীর আলোচনা করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বয়ে ভুক্তভোগীবান্ধব সেবা আরও মানবিক ও ফলপ্রসূ করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদানের বিষয়টি উল্লেখ করা হয়। সভায় উপস্থিত ছিলেন ব্লাস্ট রংপুর ইউনিটের স্টাফ মোছা. মোনালিসা আক্তার, বাংলাদেশ মহিলা পরিষদ রংপুরের সাধারণ সম্পাদক রুম্মানা জামান, ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) রংপুরের কো-অর্ডিনেটর ডা. তাহছলিন ফেরদৌস, কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম নাজমুল কাদের, ব্র্যাক রংপুরের জেলা সমন্বয়ক মো. গোলাম মোস্তফা, আরডিআরএস বাংলাদেশের মেজবাহুন নাহার এবং মেরি স্টোপস ক্লিনিক রংপুরের শ্যামল কান্তি সাহা। আরপিএমপি সূত্র জানায়, পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদের সার্বিক দিকনির্দেশনায় ভিকটিম সাপোর্ট সেন্টারের কার্যক্রমকে আরও গতিশীল, মানবিক ও ভুক্তভোগীবান্ধব করে তোলার জন্য কাজ চলছে। নারী, শিশু এবং অন্যান্য অপরাধের শিকার ব্যক্তিদের জন্য দ্রুত আইনি সহায়তা, মানসিক সহায়তা, পুনর্বাসন এবং ন্যায়বিচার নিশ্চিত করার জন্য সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এছাড়া ভুক্তভোগীদের প্রতি সংবেদনশীল আচরণ এবং নিরাপত্তা নিশ্চিতকরণে ভিকটিম সাপোর্ট সেন্টার ধারাবাহিকভাবে কার্যক্রম পরিচালনা করছে বলেও জানানো হয়। সভায় বক্তারা বলেন, ভুক্তভোগীদের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করার পাশাপাশি প্রয়োজনীয় সহায়তা প্রদানে আরপিএমপি ভিকটিম সাপোর্ট সেন্টার সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে। এ ধরনের সমন্বিত উদ্যোগের ফলে ভুক্তভোগীদের সেবা প্রাপ্তি আরও সহজ এবং কার্যকর হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%