ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

জনগণের বিপক্ষে গেলে কাউকেই ছাড় নয়, প্রমাণ দেখিয়েছেন প্রধানমন্ত্রী: মীর শাহে আলম


জনগণের বিপক্ষে গেলে কাউকেই ছাড় নয়, প্রমাণ দেখিয়েছেন প্রধানমন্ত্রী: মীর শাহে আলম

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম দাবি করেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রী ও সংসদ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে প্রমাণ করেছেন যে, জনগণের বিপক্ষে গেলে কাউকেই ছাড় দেওয়া হবে না।

শনিবার (৩১ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে ডেঙ্গু রোগী শনাক্তকরণ ও চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে ‘মোবাইল ফিভার ক্লিনিক’ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ দাবি করেন।

প্রতিমন্ত্রী উল্লেখ করেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান যেকোনো বিষয়ে জনগণের পক্ষে থাকবেন। কোনো ধরনের অনিয়মের বিষয়ে কাউকে ছাড় দেন না।’

আরও পড়ুন: বিএনপি ২৬ ইউপিতে চেয়ারম্যান প্রার্থী খুঁজছে, সময় ১৫ দিন

তিনি আরও বলেন, ‘মিরপুরের একটি ঘটনায় আমাদের দুর্দিনের কর্মী মিষ্টি আপাকে বলি হতে হয়েছে। ইশরাক কোনো জায়গা দখল করতে যাননি। তিনি মাদকের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়েছিলেন। কিন্তু একজন শপথ গ্রহণকারী মন্ত্রী, আমি বা ডাক্তার, আমাদের নিযুক্ত প্রশাসক—আমরা এ ধরনের কোনো কর্মকাণ্ড পরিচালনা করতে পারি না। ইতিবাচক বিষয়ের মধ্যে ৫ শতাংশ নেতিবাচক থাকার কারণে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী ইশরাককে মন্ত্রীর পদ থেকে বিদায় নিতে হয়েছে। এটাই হচ্ছে বিএনপি সরকার।’

জামায়াতের সমালোচনা করে মীর শাহে আলম বলেন, ‘ফুটবল-ক্রিকেট টিমের ১১ দলীয় ঐক্যের প্রবীণ সংসদ সদস্য গাজী নজরুল নিজের মেয়ের বয়সী মেয়ের সঙ্গে অনৈতিক ও অস্বাভাবিক কার্যকলাপে ধরা পড়ার পর লোক দেখানোর জন্য তাকে দল থেকে বহিষ্কার করেছে। কিন্তু সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করানো হয়নি। এটাই হচ্ছে বিএনপির সঙ্গে অন্য রাজনৈতিক দলের তফাত।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী জনগণের পক্ষে থাকার জন্য যদি সংসদ সদস্য ও মন্ত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন, তাহলে আপনারা জনগণের ভোট পেয়েও কাজ করলেন কখন?’

সাত মাস একটি সরকারের জন্য বড় সময় নয় উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা ডেঙ্গু নিয়ে কাজ করেছি। গতবারের তুলনায় ডেঙ্গু কমেছে। আমাদের উদ্দেশ্য জনগণের ভোট নিয়ে বারবার নির্বাচিত হওয়া। যেখানে ব্যর্থতা রয়েছে, সেখানে দুঃখ প্রকাশ করছি। বিদ্যুৎ নিয়েও আমরা দুঃখ প্রকাশ করেছি।’

আরও পড়ুন: মাইশার মৃত্যুর পর সীতাকুণ্ডে ২০ স্পিডব্রেকার, যানজট বেড়েছে

বিরোধী দলের নেতারা সস্তা রাজনীতি করছেন দাবি করে তিনি বলেন, ‘মিরপুর-১০ নম্বরের অবৈধ দোকান সরিয়ে দেওয়ার পর সস্তা রাজনীতি করতে এসেছিলেন জামায়াতে ইসলামীর আমির। জনগণের মন না বোঝায় পুরো ধরা খেয়ে গেছেন তিনি। তাদের ফেসবুক অ্যাকাউন্টে ঢুকে দেখেছি, সাধারণ মানুষ যে পরিমাণ সমালোচনা করেছে, লজ্জা থাকলে ভবিষ্যতে জনগণের পক্ষে কথা বলা উচিত।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মজুরি বোর্ড গঠন রোববার, শ্রমিকদের আন্দোলনের প্রয়োজন নেই: মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:০৪ পি.এম


মজুরি বোর্ড গঠন রোববার, শ্রমিকদের আন্দোলনের প্রয়োজন নেই: মন্ত্রী

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণের জন্য আগামীকাল রোববার মজুরি বোর্ড গঠন করা হবে। এই প্রেক্ষাপটে শ্রমিকদের আন্দোলনে থাকার কোনো প্রয়োজন নেই।

শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

আরিফুল হক চৌধুরী বলেন, শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে গতকাল অনুষ্ঠিত পাঁচ ঘণ্টার আলোচনা শেষে আগামীকাল মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দও শ্রমিকদের মজুরি বোর্ড গঠনের দাবি মেনে নিয়েছেন। বোর্ডে শ্রমিক প্রতিনিধিরাও অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে এই বিষয়ে আর কোনো বিরোধ থাকার কথা নয়।

তিনি আরও জানান, শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের বিষয়েও বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা হয়েছে। তারা মালিকদের সঙ্গে আলোচনা করে যত দ্রুত সম্ভব বকেয়া বেতন পরিশোধের উদ্যোগ গ্রহণ করবেন।

মন্ত্রী বলেন, মজুরি বোর্ড গঠন ও বকেয়া বেতন পরিশোধের বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে। এই অবস্থায় ভাঙচুর বা কারখানা বন্ধ রাখার প্রয়োজন নেই। এতে গার্মেন্টস শিল্প ক্ষতিগ্রস্ত হতে পারে।

তিনি অভিযোগ করেন, বিভিন্ন কারখানায় শ্রমিকরা কাজ করলেও কিছু লোক বাইরে থেকে এসে শ্রমিকদের উত্তেজিত করার চেষ্টা করছে। প্রকৃত শ্রমিক কারা এবং কারা আন্দোলনে অংশ নিচ্ছে, তা গণমাধ্যমকে ভিডিও চিত্রের মাধ্যমে তুলে ধরার আহ্বান জানান তিনি।

আরিফুল হক চৌধুরী বলেন, আগামী ৭ তারিখের মধ্যে শ্রমিকদের বেতন পরিশোধের বিষয়ে আলোচনা হয়েছে। তবে কারখানা বন্ধ থাকলে উৎপাদন ও পণ্য সরবরাহ ব্যাহত হবে। ক্রেতাদের কাছে পণ্য সরবরাহ করতে না পারলে মালিকপক্ষ অর্থ পাবে না। ফলে শ্রমিকদের বেতন পরিশোধেও সমস্যা সৃষ্টি হতে পারে।

তিনি শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, শ্রমিকদের দাবি পূরণে সরকার ও মালিকপক্ষ উদ্যোগ নিয়েছে। তাই গার্মেন্টস শিল্পের স্থিতিশীলতা বজায় রাখতে মালিক, শ্রমিক ও সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার।

এ সময় বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম, নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান, বিজেএমইএ’র সহসভাপতি মিজানুর রহমান, রেজওয়ান সেলিমসহ অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেখ হাসিনা দেশে ফিরলে আ. লীগের অবশিষ্টাংশের কবর রচিত হবে: সারজিস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:০৪ পি.এম


শেখ হাসিনা দেশে ফিরলে আ. লীগের অবশিষ্টাংশের কবর রচিত হবে: সারজিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম মন্তব্য করেছেন, শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার যে গুঞ্জন রয়েছে, সেটিকে তারা গুরুত্ব দিচ্ছেন না। তবে যদি সত্যিই শেখ হাসিনা দেশে ফেরার পরিকল্পনা করেন, তাহলে আওয়ামী লীগের রাজনীতির অবশিষ্টাংশেরও কবর রচিত হবে।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ হলরুমে দৈনিক পঞ্চগড় খবর পত্রিকার উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম আরও বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে একটি পতিত স্বৈরাচারের পতন ঘটেছে। জাতীয় পার্টির ক্ষেত্রেও পতনের পর কিছু সময় বিভিন্ন ধরনের তৎপরতা দেখা গিয়েছিল। সর্বশেষ নির্বাচনে তাদের রাজনৈতিক অবস্থার অবসান ঘটেছে। আওয়ামী লীগকে কেন্দ্র করে যে কথাবার্তা শোনা যাচ্ছে, সেগুলো শেষ হতে হয়তো কিছুটা সময় লাগবে।

তিনি উল্লেখ করেন, মানুষের মধ্যে এখনো তীব্র ক্ষোভ বিদ্যমান। কেউ পা হারিয়েছেন, কেউ হাত হারিয়েছেন, আবার কেউ তাদের পরিবারের সদস্যকে হারিয়েছেন। তাদের ক্ষোভের মাত্রা কতটা তীব্র, তা সরাসরি কথা বললেই বোঝা যায়। ৫ আগস্ট গণভবনে শেখ হাসিনা থাকলে যে পরিস্থিতি তৈরি হতো, ডিসেম্বরে বাংলাদেশে তার অস্তিত্ব পাওয়া গেলে একই পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

স্থানীয় সরকার নির্বাচনের প্রসঙ্গে সারজিস আলম জানান, জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির নির্বাচনী জোট হয়েছিল। বর্তমানে সংসদে তারা বিরোধী দলীয় জোট হিসেবে একসঙ্গে কাজ করছেন এবং সেই জোট এখনও কার্যকর রয়েছে। তবে স্থানীয় নির্বাচনে জামায়াত, এনসিপি ও অন্যান্য দল নিজেদের অবস্থান থেকে এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে, এটি দলীয় সিদ্ধান্ত।

তিনি বলেন, ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে এনসিপির দুই নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও আসিফ মাহমুদকে মেয়র প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। তাদের প্রার্থী করা হয়েছে কোনো ধরনের সমঝোতা বা ছাড় দেওয়ার উদ্দেশ্যে নয়। শেষ মুহূর্ত পর্যন্ত তারা নির্বাচনী লড়াই চালিয়ে যাবেন।

বিএনপির সমালোচনা করে সারজিস বলেন, গত আট মাসে বিএনপি ক্রমাগত অজনপ্রিয় হয়ে পড়েছে। দেশে হত্যাকাণ্ড ও ধর্ষণের সংখ্যা বেড়েছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঘটেছে এবং সুশাসন দিন দিন কমছে। এসব কারণে তারা বিশ্বাস করেন জনগণ বিকল্প হিসেবে এনসিপিকে বেছে নেবে। এ বিষয়ে সংসদে বিরোধী দলীয় জোটের কার্যক্রমে কোনো প্রভাব পড়বে না বলেও তিনি মনে করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:০৫ পি.এম


বাংলাদেশ পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন

বাংলাদেশ পুলিশের বিভিন্ন বিভাগে দায়িত্ব পালনরত অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৬ জন কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে এবং নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই বদলির আদেশ জারি করা হয়। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরা এ আদেশে স্বাক্ষর করেন।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, অতিরিক্ত পুলিশ সুপার এস এম আল-বেরুনীকে খুলনা থেকে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকায় পদায়ন করা হয়েছে। এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার মো. হান্নুল ইসলামকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) থেকে শিল্পাঞ্চল পুলিশে এবং ফারজানা ইমরোজকে পিবিআই থেকে ট্যুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে।

এছাড়া, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তয়াছির জাহান বাবুকে এপিবিএন থেকে পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি), খুলনায় পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, সহকারী পুলিশ সুপার মোঃ শামসুল আলমকে লক্ষ্মীপুরের রামগড় সার্কেল থেকে রাজশাহীর গোদাগাড়ী সার্কেলে এবং সহকারী পুলিশ সুপার মো. আলী আরশাদকে এসএআরবি থেকে পুলিশ স্টাফ কলেজ, ঢাকায় বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বদলির আদেশ পাওয়া কর্মকর্তাদের আগামী ৯ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার হস্তান্তর করতে হবে। অন্যথায়, ১০ নভেম্বর থেকে তাদের তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সউদী আরবে হুথিদের নিখুঁত হামলার নেপথ্যে রুশ স্যাটেলাইটের ভূমিকা?

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৪:০৬ পি.এম


সউদী আরবে হুথিদের নিখুঁত হামলার নেপথ্যে রুশ স্যাটেলাইটের ভূমিকা?

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যমের একটি নতুন অনুসন্ধানে উঠে এসেছে যে, ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহী গোষ্ঠী কি রুশ স্যাটেলাইটের সহায়তা গ্রহণ করছে। সাম্প্রতিক সময়ে সউদী আরবের সামরিক ও জ্বালানি অবকাঠামোর ওপর হুথিদের পরিচালিত নিখুঁত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলাগুলোর পেছনে রাশিয়ার মহাকাশভিত্তিক গোয়েন্দা প্রযুক্তির যোগসূত্র পাওয়ার দাবি করা হয়েছে।

জিনভিত্তিক জিওসাগনাল ইন্টেলিজেন্স ফার্ম ‘অরোরহা’ (AURORAH)-র একটি তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত জুলাই থেকে অক্টোবর পর্যন্ত সউদী আরবের ওপর পরিচালিত অন্তত ৪০টি হামলার বিশ্লেষণে দেখা গেছে, প্রতিটি হামলার পূর্বে ও পরে রুশ সামরিক এবং সরকারি স্যাটেলাইটগুলো লক্ষ্য এলাকার ওপর নজরদারি চালিয়েছে। এসব স্যাটেলাইটের মধ্যে রয়েছে রুশ বার্স-এম (Bars-M) ম্যাপিং স্যাটেলাইট, পারসোনা (Persona) অপটিক্যাল রিকনেস্যায়েন্স, এবং লোটোস-এস ওয়ান ইলেকট্রনিক ইন্টেলিজেন্স সিস্টেম।

বিশেষজ্ঞদের মতে, গত সেপ্টেম্বরে সউদী আরবের অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনের পাম্পিং স্টেশনগুলোতে যে নিখুঁত আক্রমণ ঘটেছিল, তার পেছনে এই উন্নত স্যাটেলাইট প্রযুক্তির গোয়েন্দা তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ইয়েমেনের লোহিত সাগর উপকূলের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই হুথিরা সউদী ভূখণ্ড এবং বিভিন্ন বাণিজ্যিক অবকাঠামোর ওপর একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। যদিও সউদী নেতৃত্বাধীন জোট এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অনেক হামলা প্রতিহত করেছে, তবুও কিছু মারাত্মক হামলায় প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।

বিশ্লেষকদের মতে, রাশিয়ার এই পরোক্ষ বা প্রত্যক্ষ গোয়েন্দা সহায়তা ইয়েমেন সংকটকে কেবল স্থানীয় দ্বন্দ্বে সীমাবদ্ধ রাখছে না, বরং এটিকে বৈশ্বিক শক্তির প্রতিযোগিতার একটি বৃহত্তর মঞ্চে রূপান্তরিত করছে। মস্কো ও তেহরানের মধ্যকার সামরিক ও প্রযুক্তিগত সম্পর্কের গভীরতা ইয়েমেনের এই বিদ্রোহী গোষ্ঠীকে আরও বেশি শক্তিশালী ও অপ্রতিরোধ্য করে তুলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%