ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

হালান্ড, এমবাপ্পে, ব্রুনো ও রাফিনিয়ার চোটের ছোবল আন্তর্জাতিক বিরতিতে


হালান্ড, এমবাপ্পে, ব্রুনো ও রাফিনিয়ার চোটের ছোবল আন্তর্জাতিক বিরতিতে

আন্তর্জাতিক বিরতি শেষ হওয়ার পর ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর জন্য ফুটবলারদের চোট একটি গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। জাতীয় দলের হয়ে খেলার সময় চোট, পেশিতে অস্বস্তি অথবা শারীরিক সমস্যায় ভুগছেন একাধিক তারকা ফুটবলার।

এই তালিকায় রয়েছে ম্যানচেস্টার সিটির আর্লিং হালান্ড, রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে, ম্যানচেস্টার ইউনাইটেডের ব্রুনো ফার্নান্দেজ, বার্সেলোনার রাফিনিয়া, লিভারপুলের আলেক্সান্ডার ইসাক, আর্সেনালের কাই হাভার্টজসহ আরও অনেকেই। এই গুরুত্বপূর্ণ ফুটবলারদের চোট ক্লাবগুলোর আসন্ন ম্যাচের পরিকল্পনায় প্রভাব ফেলতে পারে।

আন্তর্জাতিক বিরতির সময় ফুটবলারদের চোট ইংলিশ প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি দেখা গেছে। স্প্যানিশ লা লিগা, ইতালিয়ান সিরি ‘আ’, জার্মান বুন্দেসলিগা ও ফেঞ্চ লিগ আঁ-তে খেলা কয়েকজন ফুটবলারও এই তালিকায় অন্তর্ভুক্ত।

আরও পড়ুন: রেফারির পকেটে ডিজিটাল কার্ড, কাগজের লাল-হলুদ কার্ডের পরিবর্তে প্রযুক্তির ব্যবহার

কোন লিগে কত ফুটবলার?

ইংলিশ প্রিমিয়ার লিগের ১৬ জন, স্প্যানিশ লা লিগার ৬ জন, ইতালিয়ান সিরি ‘আ’-এর ৪ জন, জার্মান বুন্দেসলিগার ৫ জন এবং ফ্রেঞ্চ লিগ আঁ-এর ৬ জন তারকা ফুটবলার আন্তর্জাতিক বিরতির সময় চোটে আক্রান্ত হয়েছেন।

প্রিমিয়ার লিগ: ১৬ ফুটবলার

কাই হাভার্টজ [আর্সেনাল], ক্রিস্টোস জোলিস [আর্সেনাল], এজরি কনসা [অ্যাস্টন ভিলা], অ্যালেক্স স্কট [বোর্নমাউথ], মিকেল দামসগার্ড [ব্রেন্টফোর্ড], কোডি গাকপো [লিভারপুল], আলেক্সান্ডার ইসাক [লিভারপুল], জেরেমি জাকে [লিভারপুল], নিকো ও’রাইলি [ম্যানচেস্টার সিটি], আর্লিং হলান্ড [ম্যানচেস্টার সিটি], প্যাট্রিক ডোরগু [ম্যানচেস্টার ইউনাইটেড], ব্রুনো ফার্নান্দেজ [ম্যানচেস্টার ইউনাইটেড], নুসাইর মাজরাউই [ম্যানচেস্টার ইউনাইটেড], ব্রায়ান ব্রব্বি [সান্ডারল্যান্ড], ইয়ান পল ফন হেকে [ব্রাইটন], মিকি ফন ডে ফেন [টটেনহাম]

আরও পড়ুন: বাংলাদেশি বংশোদ্ভূত নারীর অধিনায়কত্বে ইংল্যান্ডের মহিলা কাবাডি দল

লা লিগা: ৬ ফুটবলার

রাফিনিয়া [বার্সেলোনা], এরিক গার্সিয়া [বার্সেলোনা], কিলিয়ান এমবাপ্পে [রিয়াল মাদ্রিদ], ইব্রাহিমা কোনাতে [রিয়াল মাদ্রিদ], আলেহান্দ্রো গ্রিমালদো [আতলেতিকো মাদ্রিদ], নিকো উইলিয়ামস [অ্যাথলেটিক বিলবাও]

সিরি ‘আ’: ৪ ফুটবলার

অ্যালেক্সিস সালেমাকার্স [এসি মিলান], পারভিস এস্তুপিনিয়ান [এসি মিলান], মাতিয়াস অলিভেরা [নাপোলি], মোইস কিন [ফিওরেন্তিনা]

আরও পড়ুন: নাৎসি প্রচারণার সঙ্গে তুলনা, লা লিগা সভাপতির পদত্যাগ দাবি রিয়ালের

বুন্দেসলিগা: ৫ ফুটবলার

জামাল মুসিয়ালা [বায়ার্ন মিউনিখ], নিকো শ্লটারবেক [বরুসিয়া ডর্টমুন্ড], ইউলিয়ান রিয়ারসন [বরুসিয়া ডর্টমুন্ড], ইব্রাহিম মাজা [বায়ার লেভারকুসেন], আন্তোনিও নুসা [আরবি লাইপজিগ]

লিগ আঁ: ৬ ফুটবলার

ফেরান তোরেস [পিএসজি], সেনি মায়ুলু [পিএসজি], এথান এমবাপ্পে [লিল], পিয়েরে-এমিল হয়বিয়ের্গ [মার্সেই], আমিন গুইরি [মার্সেই], আলেক্সান্দর গোলোভিন [এএস মোনাকো]

আরও পড়ুন: রিয়ালের পদত্যাগ চেয়ে বিবৃতি লা লিগা সভাপতির বিরুদ্ধে

চোট নিয়ে বাড়তি সতর্কতায় ক্লাবগুলো

জাতীয় দলের হয়ে খেলার সময় ফুটবলারদের চোট ক্লাবগুলোর জন্য নতুন উদ্বেগের সৃষ্টি করেছে। বিশেষ করে ঘরোয়া লিগ ও ইউরোপীয় প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ ম্যাচ সামনে আসায় খেলোয়াড়দের ফিটনেস নিয়ে সতর্ক থাকতে হচ্ছে দলগুলোকে।

তবে তালিকায় থাকা প্রতিটি ফুটবলার চোটের ধরন এবং মাঠে ফেরার সম্ভাব্য সময় ভিন্ন। সুতরাং, তাদের অনুপস্থিতির সময়কাল নির্ভর করবে চিকিৎসা ও পরবর্তী পরীক্ষার ফলাফলের ওপর। কিছু ফুটবলার ইতোমধ্যে ফিট হয়ে উঠেছেন।

আরও পড়ুন: আজকের খেলা: বাংলাদেশের ওয়ানডে ম্যাচসহ বিভিন্ন লিগের প্রতিযোগিতা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৪৪ বছর পর মিঠুনের ‘ডিস্কো ড্যান্সার’ জাদু, রাশিয়ায় ‘জিমি জিমি’ গানে নাচলেন

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০২:১৬ পি.এম


৪৪ বছর পর মিঠুনের ‘ডিস্কো ড্যান্সার’ জাদু, রাশিয়ায় ‘জিমি জিমি’ গানে নাচলেন

১৯৮২ সালে মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার সিনেমা ‘ডিস্কো ড্যান্সার’-এর জনপ্রিয় গান ‘জিমি জিমি আজা আজা’ আজও দর্শকদের মনে অমলিন। কয়েক দশক পেরিয়ে গেলেও সেই গানের জনপ্রিয়তা যে কমেনি, তা আবারও প্রমাণ করেছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। তিনি রাশিয়ার একটি জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠানে এই গানের তালে নেচে নতুন করে আলোচনায় উঠে এসেছেন।

তার নাচের ভিডিও ইতিমধ্যেই ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। রাশিয়ায় ‘ডিস্কো ড্যান্সার’ দীর্ঘকাল ধরে জনপ্রিয়। সিনেমাটির সেই সাফল্য ও স্মৃতি উদযাপন করার উদ্দেশ্যে রাশিয়ার জনপ্রিয় টক শো ‘প্রিভিয়েত, আন্দ্রে’-এ হাজির হয়েছিলেন মিঠুন। সেখানে ‘জিমি জিমি আজা আজা’ গানে তার নাচ দর্শকদের ফিরিয়ে নিয়ে যায় পুরোনো দিনের স্মৃতিতে।

মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র সপ্তাহে বিশেষ অতিথি হিসেবে রাশিয়ার রাজধানী সফর করছিলেন মিঠুন। সেই সফরের সময় টেলিভিশন অনুষ্ঠানটির শুটিং হয়। ‘ডিস্কো ড্যান্সার’-এর মাধ্যমে মিঠুন যে জনপ্রিয়তা অর্জন করেছিলেন, তা আজও দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে। এটি প্রমাণ করে যে কিছু গান ও স্মৃতি সময়ের সঙ্গে পুরোনো হয় না।

সামাজিক মাধ্যমে ভক্তদের উচ্ছ্বাস

মিঠুন চক্রবর্তীর নাচের ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে ভক্তরা নানা প্রতিক্রিয়া জানাতে শুরু করেছেন। অনেকেই উল্লেখ করেছেন রাশিয়া ও সাবেক সোভিয়েত ইউনিয়নে ‘ডিস্কো ড্যান্সার’-এর দীর্ঘস্থায়ী জনপ্রিয়তার কথা।

একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘পারিবারিক অনুষ্ঠানে জিমি জিমি গানটি বাজলে আমার মায়ের এখনও চোখে জল চলে আসে। অথচ ডিস্কো ড্যান্সার মুক্তির সময় তার জন্মই হয়নি। সাবেক সোভিয়েত ইউনিয়নের পরবর্তী প্রজন্মের উপরও মিঠুনদার প্রভাব কতটা গভীর, এই ঘটনা তারই প্রমাণ।’

আরেকজন লিখেছেন, ‘সোভিয়েত ইউনিয়ন ১৫টি স্বাধীন রাষ্ট্রে বিভক্ত হওয়ার আগে ডিস্কো ড্যান্সার সেখানে অন্যতম জনপ্রিয় সিনেমা ছিল।’ অন্য এক ভক্তের মন্তব্য, ‘মিঠুনদা রাশিয়ারও সুপারস্টার।’

আরেকজন লিখেছেন, ‘সাবেক সোভিয়েত ইউনিয়নে মিঠুন চক্রবর্তী ছিলেন অত্যন্ত জনপ্রিয়। ডিস্কো ড্যান্সার সেখানে ব্যাপক সাফল্য পেয়েছিল।’

যেভাবে সোভিয়েত ইউনিয়নের দর্শকদের মন জয় করেছিল ‘ডিস্কো ড্যান্সার’

আশির দশকে ভারতীয় সিনেমার জনপ্রিয়তা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল। বিশেষ করে তৎকালীন সোভিয়েত ইউনিয়নে বলিউডের ছবির প্রতি দর্শকদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। সেই জনপ্রিয়তায় নতুন মাত্রা যোগ করেছিল মিঠুন চক্রবর্তী অভিনীত ‘ডিস্কো ড্যান্সার’।

১৯৮৪ সালে সোভিয়েত ইউনিয়নে মুক্তি পাওয়ার পর ছবিটি ব্যাপক সাড়া ফেলে। মিঠুনের নাচ, আকর্ষণীয় গল্প এবং জনপ্রিয় গান দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছিল। শীতল যুদ্ধের সময়ে পশ্চিমা সংস্কৃতির প্রভাব নিয়ে নানা রাজনৈতিক ও আদর্শগত বিতর্ক থাকলেও ভারতীয় সিনেমা সোভিয়েত দর্শকদের কাছে বিশেষ গ্রহণযোগ্যতা পেয়েছিল।

এ ছাড়া আবেগঘন কাহিনি, মনমাতানো সুর এবং বর্ণময় উপস্থাপনার মাধ্যমে বলিউডের ছবিগুলো ভাষার বাধা পেরিয়ে দর্শকদের কাছে পৌঁছে যায়। ‘ডিস্কো ড্যান্সার’ও সেই সাংস্কৃতিক বিনিময়ের অন্যতম স্মরণীয় উদাহরণ হয়ে ওঠে। ছবির ‘জিমি জিমি আজা আজা’ গানটি এবং মিঠুনের স্বতন্ত্র নাচ বিশেষভাবে জনপ্রিয় হয়েছিল।

তার অভিনয় ও নাচের প্রতি দর্শকদের আকর্ষণ এমনই ছিল যে, ছবিটির জনপ্রিয়তা মুক্তির বহু বছর পরেও আলোচনায় থেকে যায়। সোভিয়েত ইউনিয়ন ভেঙে একাধিক স্বাধীন রাষ্ট্র গঠিত হলেও ‘ডিস্কো ড্যান্সার’-এর স্মৃতি আজও বহু দর্শকের কাছে অমলিন।

সোভিয়েত ইউনিয়নে মুক্তির বছরে অন্যতম সফল ছবি হয়ে ওঠার পাশাপাশি আশির দশকের জনপ্রিয় চলচ্চিত্রগুলোর মধ্যে বিশেষ জায়গা করে নেয় ‘ডিস্কো ড্যান্সার’।

ছবিতে মিঠুন অভিনয় করেছিলেন এক দরিদ্র পথশিল্পীর চরিত্রে। মায়ের সঙ্গে অপমানিত হয়ে বোম্বে ছাড়তে বাধ্য হওয়ার পর নানা প্রতিকূলতা পেরিয়ে একসময় খ্যাতির শিখরে পৌঁছায় সে। কিন্তু সাফল্য এলেও অতীতের শত্রুরা তার জীবন ও কেরিয়ার ধ্বংস করার চেষ্টা চালিয়ে যায়। সংগ্রাম থেকে সাফল্যের শিখরে পৌঁছানোর এই কাহিনি দর্শকদের আবেগ ছুঁয়ে গিয়েছিল।

‘জিমি জিমি’ গানে মেতে উঠেছিল সোভিয়েত ইউনিয়ন

মিঠুন চক্রবর্তী অভিনীত ‘ডিস্কো ড্যান্সার’ ছবির জনপ্রিয় গান ‘জিমি জিমি আজা আজা’ একসময় সোভিয়েত ইউনিয়নে রেডিও থেকে বিয়েবাড়ি, এমনকী রাস্তাঘাটেও শোনা যেত। গানের তালে নাচতেন সাধারণ মানুষ। ভাষা না বুঝলেও গানের সুর ও ছন্দে মেতে উঠেছিলেন অসংখ্য দর্শক।

ঠিক কী কারণে গানটি এত জনপ্রিয় হয়েছিল, তা নির্দিষ্ট করে বলা কঠিন। তবে বাপ্পি লাহিড়ীর সুর, ডিস্কো সংগীতের আকর্ষণীয় ছন্দ এবং মিঠুন চক্রবর্তীর নাচ, সব মিলিয়ে গানটি শ্রোতাদের মনে বিশেষ জায়গা করে নিয়েছিল। পাশাপাশি, ‘ডিস্কো ড্যান্সার’-এর সহজবোধ্য গল্প ও মনোরঞ্জক উপস্থাপনও দর্শকদের আকৃষ্ট করেছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৃদ্ধার শেষ ভরসা ছিল নাতি, বেড়াতে এসে সড়কে গেল প্রাণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০২:১৬ পি.এম


বৃদ্ধার শেষ ভরসা ছিল নাতি, বেড়াতে এসে সড়কে গেল প্রাণ

কুমিল্লার দেবীদ্বারে ট্রাকের আঘাতে সিএনজিচালিত অটোরিকশা থেকে ছিটকে পড়ে নিহত হয়েছেন আরমান হোসেন (২৪) নামে এক তরুণ। শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৬টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার উপজেলার চরবাকর বাস স্ট্যান্ডের কাছে অটো ব্রিকস ফিল্ডের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার ফতেহপুর গ্রামের ফখরুল ইসলামের ছেলে। পেশায় তিনি একজন মোটরসাইকেল মেকানিকস ছিলেন।

জানা গেছে, কোম্পানীগঞ্জগামী একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে কুমিল্লামুখী একটি দ্রুতগামী ট্রাক ধাক্কা দেয়। এই ঘটনায় অটোরিকশা থেকে ছিটকে পড়ে আরমান ঘটনাস্থলেই নিহত হন এবং অটোরিকশার চালক আহত হন। দুর্ঘটনার পর প্রায় চার ঘণ্টা সড়ক অবরোধ থাকায় সড়কের দুই পাশে অসংখ্য গাড়ি আটকে যায়, ফলে সাধারণ যাত্রীরা দুর্ভোগে পড়েন। পরে সকাল ১০টায় দেবীদ্বার থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে যান এবং যান চলাচল স্বাভাবিক করেন।

পুলিশ ও স্বজনদের সূত্রে জানা যায়, নিহতের নানাবাড়ি দেবীদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ি গ্রামে। তিনি সিলেট থেকে ট্রেনযোগে কুমিল্লা আসেন এবং কুমিল্লা থেকে সিএনজিচালিত অটোরিকশায় নানাবাড়ি যাওয়ার পথে চরবাকর এলাকায় দুর্ঘটনায় প্রাণ হারান।

আরমানের নানী রাবেয়া খাতুন (৭০) কাঁদতে কাঁদতে বলেন, "তার স্বামী, ছেলে নেই। দুই মেয়ের বিয়ে হয়ে গেছে। তার দেখভাল ও খরচ দিতেন নাতি আরমান। শেষ ভরসাটাও শেষ হয়ে গেল।" তিনি আরও জানান, আরমানের তিন বছর বয়সী একটি ছেলে রয়েছে, নাম আরিয়ান। নাতবউ স্বপ্না বর্তমানে সাত মাসের গর্ভবতী।

মীরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনিসুর রহমান জানান, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ এবং দুর্ঘটনাকবলিত সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কানাডায় শরণার্থী আবেদনের অনলাইন প্রক্রিয়ায় পরিবর্তন, নতুন নিয়ম ৩ নভেম্বর থেকে কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০২:১৬ পি.এম


কানাডায় শরণার্থী আবেদনের অনলাইন প্রক্রিয়ায় পরিবর্তন, নতুন নিয়ম ৩ নভেম্বর থেকে কার্যকর

কানাডায় শরণার্থী বা রাজনৈতিক আশ্রয় প্রার্থনা (রিফিউজি ক্লেইম) প্রক্রিয়ার অনলাইন আবেদন পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন আসছে। আগামী ৩ নভেম্বর থেকে দেশটির অভিবাসন বিভাগ ‘ইমিগ্রেশন, রিফিউজিস অ্যান্ড সিটিজেনশিপ কানাডা’ (আইআরসিসি) একটি সম্পূর্ণ নতুন ‘অনলাইন ইনটেক প্রসেস’ বা আবেদন গ্রহণ পদ্ধতি চালু করতে যাচ্ছে।

কানাডার শরণার্থীব্যবস্থাকে আধুনিক, গতিশীল ও কাঠামোবদ্ধ করার লক্ষ্যে সম্প্রতি পাস হওয়া ‘বিল সি-১২’ আইনের অংশ হিসেবে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

আইআরসিসি জানিয়েছে, ৩ নভেম্বর থেকে কার্যকর হতে যাওয়া নতুন পোর্টালে আবেদন জমা দেওয়ার সময় আবেদনকারীদের বেশ কিছু অতিরিক্ত প্রশ্নের উত্তর দিতে হবে এবং অধিকতর বিস্তারিত ব্যক্তিগত ও পারিবারিক তথ্য প্রদান করতে হবে। এর মূল উদ্দেশ্য হলো—প্রথম ধাপেই একটি সম্পূর্ণ ও ত্রুটিহীন আবেদন সরাসরি ইমিগ্রেশন অ্যান্ড রিফিউজি বোর্ডের (আইআরবি) কাছে পৌঁছে দেওয়া, যাতে করে আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রতা ও মামলার জট কমিয়ে আনা সম্ভব হয়।

যারা ইতিমধ্যে আইআরসিসি পোর্টালে ড্রাফট বা খসড়া আবেদন তৈরি করা শুরু করেছেন, কিন্তু এখনো চূড়ান্তভাবে সাবমিট করেননি, নতুন এই নিয়মে তাদের ওপর সবচেয়ে বেশি প্রভাব পড়বে।

বর্তমান পোর্টালে চূড়ান্ত আবেদন জমা দেওয়ার শেষ সময়সীমা নির্ধারণ করা হয়েছে আগামী ২ নভেম্বর, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

নির্ধারিত সময়ের মধ্যে আবেদন জমা দিতে ব্যর্থ হলে সংগৃহীত পূর্বের ডেটা মুছে না গেলেও ৩ নভেম্বর থেকে আবেদনকারীকে নতুন অতিরিক্ত প্রশ্নগুলোর মুখোমুখি হতে হবে এবং পূর্বের প্রদত্ত তথ্যসমূহ পুনর্বিন্যাস ও পর্যালোচনা করতে হবে।

আগের আবেদনকারীদের জন্য স্বস্তি

নতুন এ পরিবর্তন নিয়ে সাধারণ আবেদনকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হলেও অভিবাসন বিশেষজ্ঞরা আশ্বস্ত করেছেন যে, যাদের আবেদন ইতিমধ্যে সঠিকভাবে জমা হয়েছে, তাদের নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই। ২ নভেম্বরের মধ্যে জমা হওয়া সমস্ত আবেদন পূর্বের নিয়মেই আইআরবি কর্তৃক স্বাভাবিক প্রক্রিয়ায় বিবেচনা করা হবে।

উল্লেখ্য, চলতি বছরের ২৬ মার্চ পাস হওয়া বিল সি-১২-এর আওতায় কানাডা সরকার তাদের অভ্যন্তরীণ শরণার্থী প্রক্রিয়াজাতকরণ দ্রুত ও কার্যকর করতে এই প্রযুক্তিগত আধুনিকায়ন বাস্তবায়ন করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিদেশে চাকরি দেওয়ার নামে ১২ জন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০২:১৭ পি.এম


বিদেশে চাকরি দেওয়ার নামে ১২ জন গ্রেপ্তার

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিদেশে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে ১২ জনকে গ্রেপ্তার করেছে। শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর টেকনিক্যালে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান এই তথ্য প্রকাশ করেন।

লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল থেকে বাংলাদেশ- কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আশপাশে মোবাইল কোর্ট পরিচালনা করে এসআরবি। এ সময় জাল ভিসার মাধ্যমে বিভিন্ন দেশে পাঠানোর সাথে জড়িত ২০ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

তিনি আরও উল্লেখ করেন, ৫ জনকে জরিমানা করা হয় এবং তুলনামূলক অপরাধ কম থাকায় ৮ জনকে ক্ষমা করে দেওয়া হয়। এই প্রতারক চক্র নির্মূলে সারা দেশে এসআরবির অভিযান অব্যাহত থাকবে বলেও জানান লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%