০৩:২২ এম
বিছানায় অথবা সোফায় শুয়ে বই পড়ার অভ্যাস অনেকের মধ্যে দেখা যায়। রাত বা দিনের কাজের মাঝে একটু আরাম করতে হলে অনেকেই এইভাবে বই পড়ার অভ্যাস গড়ে তোলেন। কিন্তু এর ফলে বইয়ের সাথে চোখের দূরত্ব সব সময় সমান থাকে না। বিভিন্ন কারণে এটি ধীরে ধীরে কমে যায়। এবং সেখানেই ঘটতে পারে বিপদ।
চলুন তাহলে আমরা জানি শুয়ে শুয়ে বই পড়ার অভ্যাসের কারণে কী ধরনের বিপদ ঘটতে পারে।
১) যদি চোখে দিনের পর দিন অতিরিক্ত চাপ পড়ে, তাহলে দৃষ্টি ঝাপসা হতে পারে।
আরও পড়ুন: শেরপুরে বাসের চাপায় সিএনজি যাত্রী নিহত, আহত ৪
২) চোখের কিছু অংশে রক্ত চলাচল কমে যেতে পারে।
৩) শিশুরা যদি এভাবে বই পড়ে, তাহলে তাদের অল্প বয়সেই চোখের পাওয়ার বাড়তে পারে।
৪) চোখের অশ্রুগ্রন্থি শুকিয়ে যেতে পারে। এর ফলস্বরূপ চোখ শুষ্ক হয়ে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে।
৫) অস্থিরতা ও উদ্বেগ বাড়তে পারে। এর সঙ্গে অনেক সময় ঘাড়েও চাপ পড়তে পারে।
আরও পড়ুন: কোনো দল সংখ্যাগরিষ্ঠতা না পেলে পেলে কতদিন ক্ষমতায় থাকবেন নেতানিয়াহু?
সুতরাং, বিপদ এড়াতে সঠিক নিয়মে বসে বই পড়ার চেষ্টা করতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন