১০:৪০ এম
কুড়িগ্রামে নদ-নদীর পানি কমা শুরু করেছে, যদিও তিস্তার পানি বৃদ্ধি পেয়েছে।
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং বৃষ্টির প্রভাব কমে যাওয়ার ফলে কুড়িগ্রামের প্রধান নদ-নদীর পানি কমতে শুরু করেছে। ধরলা, দুধকুমার এবং ব্রহ্মপুত্র নদের পানি নিম্নমুখী হয়ে জেলা বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি করছে।
আরও পড়ুন: মদনে শিশু ধর্ষণ ও গর্ভধারণ মামলা, রায় ১১ নভেম্বর
তবে তিস্তা নদীর পানি সামান্য বৃদ্ধি পেয়েছে।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, বুধবার (১ জুলাই) সকাল ৯টা পর্যন্ত কুড়িগ্রাম পয়েন্টে ধরলা নদীর পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৩১ মিটার। এই পানি বিপৎসীমার ৭৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, এবং সকাল ৬টার তুলনায় পানি ২ সেন্টিমিটার কমেছে।
এছাড়া, তালুক শিমুলবাড়ী পয়েন্টে ধরলার নদী পানি ৫ সেন্টিমিটার কমে ২৯ দশমিক ৮২ সেন্টিমিটারে নেমেছে, যা বিপৎসীমার ১ দশমিক ০৫ মিটার নিচে রয়েছে।
দুধকুমার নদের পাটেশ্বরী পয়েন্টে সকাল ৯টায় পানির উচ্চতা ছিল ২৯ দশমিক ৩৩ মিটার। এ পানি বিপৎসীমার ২৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং সকাল ৬টার তুলনায় এ পয়েন্টে পানি ৩ সেন্টিমিটার কমেছে।
আরও পড়ুন: গাইবান্ধায় নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
ব্রহ্মপুত্র নদের নুনখাওয়া পয়েন্টে পানির উচ্চতা ২৫ দশমিক ০৭ মিটারে স্থির রয়েছে। হাতিয়া পয়েন্টে পানি ২ সেন্টিমিটার কমে ২৩ দশমিক ৫৩ মিটার এবং চিলমারী পয়েন্টে ২ সেন্টিমিটার কমে ২২ দশমিক ৪৯ মিটারে নেমেছে। উভয় পয়েন্টেই পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
অন্যদিকে, কাউনিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি ৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।
সকাল ৯টায় সেখানে পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ২৯ মিটার, যা বিপৎসীমার ৩১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে উজানে ভারি বৃষ্টিপাত হলে তিস্তার পানি আবারও বাড়তে পারে বলে পাউবো জানিয়েছে।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রামে কোনো বৃষ্টিপাত না হওয়ায় গতকাল মঙ্গলবার থেকে নদ-নদীর পানি কমতে শুরু করেছে। তবে তিস্তা নদীর পানি সামান্য বৃদ্ধি পেয়েছে।
আরও পড়ুন: মধুপুরে জালেমন বেগম হত্যা মামলার আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন