ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

মক্তবে ১০ বছরের শিশুকে যৌন নিপীড়নের দায়ে ইমামের ৭ বছরের কারাদণ্ড


মক্তবে ১০ বছরের শিশুকে যৌন নিপীড়নের দায়ে ইমামের ৭ বছরের কারাদণ্ড

মক্তবে ১০ বছরের এক শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে মসজিদের ইমাম মাওলানা আরিফুল ইসলামকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছে আদালত। পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, এবং জরিমানার অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এই রায় ঘোষণা করেন।

দণ্ডিত আরিফুল ইসলাম (২৪) ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের দয়ারামপুর এলাকার একটি মসজিদের খণ্ডকালীন ইমাম ও মক্তবের শিক্ষক ছিলেন। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাকে কারাগারে পাঠানো হয়।

আরও পড়ুন: গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন জোরদারে সহযোগিতার প্রতিশ্রুতি

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি স্থানীয় হাবেলী দয়ারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। মসজিদে ইমামতির পাশাপাশি আরিফুল ইসলাম শিশুদের আরবি পড়াতেন। ২০২৪ সালের ৫ অক্টোবর সকালে প্রতিদিনের মতো আরবি পড়তে মক্তবে যায় শিশুটি। সেদিন মুষলধারে বৃষ্টি হওয়ায় অন্য কোনো শিক্ষার্থী মক্তবে আসেনি।

এজাহারের বর্ণনা অনুযায়ী, শিশুটিকে একা পেয়ে নিজের কক্ষে ডেকে নেন আরিফুল। প্রথমে শরীরের বিভিন্ন অংশ টিপে দিতে বলেন। পরে অশালীন প্রস্তাব দেন। এতে রাজি না হলে ভয়ভীতি দেখিয়ে পোশাক খুলতে বলেন। একপর্যায়ে শিশুটিকে যৌন নির্যাতনের চেষ্টা করেন।

এ সময় পানি পান করার কথা বলে কৌশলে কক্ষ থেকে বেরিয়ে বাড়িতে চলে যায় শিশুটি। সে পরিবারের সদস্যদের কাছে ঘটনার বিস্তারিত জানায়। পরে পরিবারের লোকজন স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ইমামকে আটক করে পুলিশে সোপর্দ করেন। ওই দিনই শিশুটির মা বাদী হয়ে নগরকান্দা থানায় মামলা করেন।

মামলাটি তদন্ত শেষে নগরকান্দা থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম আরিফুল ইসলামকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

আরও পড়ুন: প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সহযোগিতায় ক্যান্সারের লড়াইয়ে জয়ী শিশু নিশা

রায়ের বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন বলেন, দীর্ঘ বিচারিক প্রক্রিয়া, সাক্ষ্য-প্রমাণ ও শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ দণ্ড দিয়েছেন। রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় নিষিদ্ধ কার্যক্রমের জন্য আ.লীগের নেতা মো. জনি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৬ পি.এম


ঢাকায় নিষিদ্ধ কার্যক্রমের জন্য আ.লীগের নেতা মো. জনি গ্রেপ্তার

রাজধানী ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ করা আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) গোপন তথ্যের ভিত্তিতে গুলশান থানার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত নেতার নাম মো. জনি (৩২)। তিনি আওয়ামী লীগের গুলশান থানার ১৮ নম্বর ওয়ার্ডের প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, গ্রেপ্তার জনির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, সন্দেহজনক রোগীর সংখ্যা ১১৩৮

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৭ পি.এম


হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, সন্দেহজনক রোগীর সংখ্যা ১১৩৮

দেশে হাম পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ২২৫ জন।

রবিবার (৮ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টার পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৮ নভেম্বর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৭৭ শিশুর মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হামে মারা গেছে ১০৫ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৮২ জনে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ১৩৮ জন। এ সময়ে ৮৭ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। অর্থাৎ, এক দিনে সন্দেহজনক ও নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২২৫ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব বলছে, গত ১৫ মার্চ থেকে ৮ নভেম্বর পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১২ হাজার ৯৭৯ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ২ লাখ ৪ হাজার ৪৯ জন।

এ ছাড়া একই সময়ের মধ্যে সারা দেশে হামের উপসর্গ দেখা দিয়েছে ২ লাখ ৩৮ হাজার ৮৪০ জনের। তাদের মধ্যে ২৪ হাজার ৪৪২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কানাইঘাট-জৈন্তাপুর সীমান্তে ৪২ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৭ পি.এম


কানাইঘাট-জৈন্তাপুর সীমান্তে ৪২ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ

সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্তে দুই দিনের পৃথক অভিযানে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) ৪২ লাখ ৫৪ হাজার ১০০ টাকা মূল্যের ভারতীয় মদসহ বিভিন্ন অবৈধ পণ্য জব্দ করেছে।

জব্দ করা পণ্যের তালিকায় ৬৭০ বোতল ভারতীয় মদ, ৫ হাজার ৭০০ পিস ভারতীয় আইভি ক্যানুলা, ৬৯০ কেজি জিরা এবং দুটি কম্বল অন্তর্ভুক্ত রয়েছে।

১৯ বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ৭ নভেম্বর বেলা ২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সোনারখেওর বিওপির একটি বিশেষ অভিযানিক টহলদল কানাইঘাট উপজেলার আমবাগান এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ৬৭০ বোতল ভারতীয় মদ ও দুটি কম্বল জব্দ করা হয়। এসব পণ্যের সিজারমূল্য ১০ লাখ ১৫ হাজার টাকা।

পরবর্তী দিন ৮ নভেম্বর, জৈন্তাপুর ও সুরাইঘাট বিওপির পৃথক দুটি অভিযানিক টহলদল জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার ৭০০ পিস ভারতীয় আইভি ক্যানুলা ও ৬৯০ কেজি জিরা জব্দ করে। এসব পণ্যের সিজারমূল্য ৩২ লাখ ৩৯ হাজার ১০০ টাকা।

দুই দিনের অভিযানে মোট ৪২ লাখ ৫৪ হাজার ১০০ টাকা মূল্যের মালামাল জব্দ করা হয়েছে।

বিজিবি জানিয়েছে, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জব্দ করা মালামাল কাস্টম্‌সে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি আরো এক কয়েদির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৮ পি.এম


ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি আরো এক কয়েদির মৃত্যু

কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি মো. সোহাগ (৩৯) নামের এক কয়েদি মারা গেছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে।

রবিবার (৮ নভেম্বর) সকালে সোহাগকে জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন, পরীক্ষা-নিরীক্ষার পর।

এর আগে, শনিবার একই কারাগারে বন্দি আরেক হাজতির মৃত্যু ঘটে। এই ঘটনায় গত দুই দিনে দুজনের মৃত্যু হলো।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কারা সূত্রে জানা যায়, মো. সোহাগ বংশাল থানার একটি মামলায় কারাগারে ছিলেন। তার বাবার নাম রফিকুল ইসলাম।

গতকাল, শনিবার মারা যান মো. শামিম (৩২) নামের এক হাজতি। মৃত শামিমের বন্দি হওয়ার কারণ জানা যায়নি। তার গ্রামের বাড়ি ধামরাই; বাবার নাম আব্দুল কাদের (মৃত)।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%