ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

দুর্যোগ প্রস্তুতি জোরদারে আইআরসির সঙ্গে অংশীদারিত্বে আগ্রহী বাংলাদেশ


দুর্যোগ প্রস্তুতি জোরদারে আইআরসির সঙ্গে অংশীদারিত্বে আগ্রহী বাংলাদেশ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটির (আইআরসি) একটি প্রতিনিধিদল মিলিত হয়।

দুর্যোগ প্রস্তুতি এবং ঝুঁকি ব্যবস্থাপনা কার্যক্রমকে আরও জোরদার করতে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)’র সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশ প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহ প্রকাশ করেছে।

আজ, তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)’র প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এই আগ্রহের কথা জানান।

আরও পড়ুন: শুক্রবার চট্টগ্রামে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, মহাসম্মেলনে বক্তব্য দেবেন

আইআরসির প্রতিনিধিদলে নেতৃত্ব দেন সংস্থাটির এশিয়া অঞ্চলের উপ-আঞ্চলিক পরিচালক হাসিনা রহমান। এ সময় সংস্থাটির আঞ্চলিক অ্যাডভোকেসি বিশেষজ্ঞ ও অ্যাডভোকেসি অ্যান্ড কমিউনিকেশনস প্রধান শাবিরা নুপুরও উপস্থিত ছিলেন।

বৈঠকে দুর্যোগ প্রস্তুতি, ঝুঁকি হ্রাস এবং জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো উভয় পক্ষ আলোচনা করে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হুমায়ুন কবির বলেন, সমঝোতা স্মারকের মাধ্যমে আনুষ্ঠানিক অংশীদারিত্ব প্রতিষ্ঠা বাংলাদেশের দুর্যোগ প্রস্তুতি ও ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচিকে আরও শক্তিশালী করে তুলতে সহায়ক হতে পারে।

তিনি আরো বলেন, যদি দুর্যোগ মোকাবিলায় জনগণের সক্ষমতা বৃদ্ধি পায়, সচেতনতা জোরদার হয় এবং তৃণমূল পর্যায়ে সহনশীলতা গড়ে তোলা যায়, তবে প্রাণহানি ও জীবিকার ক্ষতি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।

আরও পড়ুন: চাঁদপুরে ১৯ মামলার আসামি ফিরোজ বাবু আটক

আলোচনায় দুর্যোগ-পূর্ব প্রস্তুতি জোরদার করা, জনসচেতনতা বৃদ্ধি এবং জলবায়ুজনিত দুর্যোগ ও অন্যান্য জরুরি পরিস্থিতি মোকাবেলায় কমিউনিটির সক্ষমতা বাড়ানোর গুরুত্বও তুলে ধরা হয়।

উভয় পক্ষ টেকসই সহনশীলতা গড়ে তোলা এবং বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা অগ্রাধিকার বাস্তবায়নে যৌথ উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে।

তারা দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনজনিত ভবিষ্যৎ ঝুঁকি ও চ্যালেঞ্জ মোকাবেলায় দেশের সক্ষমতা আরও জোরদার করতে ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠক বাংলাদেশ ও আইআরসির মধ্যে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

আরও পড়ুন: আশুলিয়ায় বিএনপি'র পথসভা, অস্থিতিশীল পরিবেশের প্রতিবাদে আহ্বান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর দিয়েছে পুলিশ, প্রজ্ঞাপনে যে তথ্য রয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৮:৫৪ পি.এম


সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর দিয়েছে পুলিশ, প্রজ্ঞাপনে যে তথ্য রয়েছে

সরকার মো. গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে। তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ছিলেন এবং বর্তমানে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার (১৮ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের শৃঙ্খলা-২ শাখার সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর স্বাক্ষর সংবলিত এক প্রজ্ঞাপনে এই তথ্য প্রকাশিত হয়।

এর আগে, ২০২৪ সালের ১৩ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-২ শাখা থেকে উপসচিব রোকেয়া পারভিন জুঁইয়ের স্বাক্ষরিত একটি চিঠিতে গোলাম সাকলায়েনকে ‘গুরুদণ্ড’ হিসেবে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর বিষয়ে মতামত চেয়ে সরকারি কর্মকমিশনে (পিএসসি) এক চিঠি প্রেরণ করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, গোলাম সাকলায়েন অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে ঢাকায় ডিবির গুলশান বিভাগে কর্মরত থাকাকালীন সরকারি দায়িত্বের বাইরে চিত্রনায়িকা পরীমণির সঙ্গে নৈতিকতা বিরোধী একটি ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করেছেন। এর ফলে সরকারের ভাবমূর্তি গঠনে নেতিবাচক প্রভাব পড়েছে।

গোলাম সাকলায়েনের বিরুদ্ধে ২০২৩ সালের ২০ ফেব্রুয়ারি সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩ (খ) বিধি অনুযায়ী ‘অসদাচরণ’ এর অভিযোগে বিভাগীয় মামলা দায়ের করা হয়। তাকে কারণ দর্শাতে বলা হয় এবং অভিযোগের বিস্তারিত পর্যালোচনার পর তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়।

তদন্ত প্রতিবেদন অনুযায়ী, গোলাম সাকলায়েনের বিরুদ্ধে আনীত ‘অসদাচরণ’-এর অভিযোগ প্রমাণিত হয়েছে। এর ভিত্তিতে তাকে দ্বিতীয় কারণ দর্শানো নোটিশ প্রদান করা হয় এবং তিনি তাতে জবাব দেন। প্রতিবেদনের পর্যালোচনা শেষে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৪ (৩) (খ) বিধি অনুযায়ী তাকে চাকরি হতে ‘বাধ্যতামূলক অবসর প্রদানের’ প্রাথমিক সিদ্ধান্ত গৃহীত হয়।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে যে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৭(১০) বিধি অনুসারে এই গুরুদণ্ড কার্যকর করতে সরকারের কাছে পরামর্শ চাওয়া হলে সরকারি কর্ম কমিশন তাকে চাকরি হতে ‘বাধ্যতামূলক অবসর প্রদান’ প্রস্তাব করে। পরবর্তীতে রাষ্ট্রপতি ১৭ জুন সেক্ষেত্রে আনীত সুপারিশে অনুমোদন দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভাণ্ডারিয়ায় হানিফ পরিবহনের ধাক্কায় অটোরিকশা চালক নিহত, দম্পতি আহত

আন্তর্জাতিক ডেস্ক

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৮:৫৪ পি.এম


ভাণ্ডারিয়ায় হানিফ পরিবহনের ধাক্কায় অটোরিকশা চালক নিহত, দম্পতি আহত
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় হানিফ পরিবহনের একটি বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই যাত্রী।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভাণ্ডারিয়া-চরখালী সড়কের চায়না প্রজেক্ট এলাকার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অটোরিকশা চালক মো. হারুন বয়াতি (৬৫) উপজেলার ২ নম্বর নদমূলা-শিয়ালকাঠী ইউনিয়নের হেতালিয়া গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জিন্নাত আলীর পুত্র। আহতরা হলেন দম্পতি বিজয় শিকদার (২৫) ও রূপা শিকদার (২০)।

স্থানীয় সূত্রে জানা যায়, মঠবাড়িয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-১৫-৪৩৯৩) ভাণ্ডারিয়া-চরখালী সড়কের চায়না প্রজেক্ট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা চরখালীগামী একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং এতে চালকসহ তিনজন গুরুতর আহত হন।
পরে স্থানীয় পথচারীরা আহতদের উদ্ধার করে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক হারুন বয়াতিকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার সময় তার অবস্থার অবনতি হলে তিনি মারা যান। আহত বিজয় শিকদার ও রূপা শিকদার চিকিৎসাধীন রয়েছেন।

কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. জান্নাতুল মাওয়া জানান, হারুন বয়াতিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তার মাথা, কোমর ও পায়ে গুরুতর আঘাত ছিল। প্রাথমিক চিকিৎসা চলাকালে তার মৃত্যু হয়। আহত অপর দুইজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি জব্দ করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হসান জানান, দুর্ঘটনার ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং পলাতক চালক ও হেলপারকে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাংবাদিক অভিশেক চন্দ্র রায়ের পুত্র আবিরের মৃত্যু, শোকের ছায়া

আন্তর্জাতিক ডেস্ক

মো : সুমন হাসান বাপ্পি, স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৮:৫৬ পি.এম


সাংবাদিক অভিশেক চন্দ্র রায়ের পুত্র আবিরের মৃত্যু, শোকের ছায়া
 
 
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার সাংবাদিক অভিশেক চন্দ্র রায়ের দ্বিতীয় পুত্র সন্তান আবির রায় (৫) আর নেই। বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় ঠাকুরগাঁও সদর হাসপাতালে তার মৃত্যু হয়।
 
পারিবারিক সূত্রে জানা যায়, প্রথমে জ্বরে আক্রান্ত হওয়ার পর আবিরের শরীরে চিকেন পক্সের লক্ষণ দেখা দেয়। অবস্থার অবনতি হলে তাকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে।
 
আবিরের অকাল মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে সাংবাদিক মহলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
 
এদিকে ঠাকুরগাঁও জেলার সাংবাদিকরা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তারা মহান সৃষ্টিকর্তার কাছে পরিবারের সদস্যদের এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি কামনা করেন।
 
 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিউইয়র্কে ঘোড়ার গাড়ি থেকে পড়ে যাওয়া মাকে উদ্ধার করতে গিয়ে প্রাণ হারাল ছেলে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৮:৫৭ পি.এম


নিউইয়র্কে ঘোড়ার গাড়ি থেকে পড়ে যাওয়া মাকে উদ্ধার করতে গিয়ে প্রাণ হারাল ছেলে

ঘোড়ার গাড়ি দুর্ঘটনায় মাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছে এক ছেলে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন তার পরিবারের অন্য সদস্যরাও। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির বিখ্যাত সেন্ট্রাল পার্কে, যেখানে দ্য নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে মর্মান্তিক এই খবর উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, পরিবারের সঙ্গে প্রথমবারের মতো নিউইয়র্ক ভ্রমণে এসেছিলেন ১৮ বছর বয়সী তরুণ রোমাঞ্চ মহাজন। গত বুধবার (১৭ জুন) সেন্ট্রাল পার্কে ঘোড়ার গাড়িতে ঘুরছিল তারা। একসময় গাড়িচালক তাদের ছবি তোলার জন্য গাড়ি থামান। ঠিক সেই সময়ই হঠাৎ ঘোড়াটি ভয় পেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দৌড় শুরু করে।

প্রতিবেদন অনুযায়ী, ঘোড়াটি ফুটপাতে উঠে যায় এবং ঘাসের ওপর দিয়ে দ্রুত গতিতে ছুটতে থাকে, চালক তার পেছনে দৌড়াতে থাকেন। রোমাঞ্চের বাবা দীপক মহাজন বলেন, ‘আমরা চিৎকার করছিলাম, ‘বাঁচাও, বাঁচাও!’

পরিবারের সদস্যরা চেষ্টা করলেও এক পর্যায়ে রোমাঞ্চের মা প্রিয়া মহাজন গাড়ি থেকে পড়ে যান। মাকে বাঁচানোর জন্য সঙ্গে সঙ্গে গাড়ি থেকে লাফ দেন রোমাঞ্চ। দীপক মহাজন বলেন, ‘আমার ছেলে শুধু তার মাকে বাঁচানোর জন্যই লাফ দিয়েছিল, সে পড়ে যায়।’

তিনি আরও বলেন, ‘সে ‘মা! মা!’ বলে চিৎকার করে ডাকছিল।’ সেন্ট্রাল পার্কের কাছে অবস্থিত ট্যাভার্ন অন দ্য গ্রিন রেস্তোরাঁর কর্মী তাতিয়ানা ব্রেসলার নিউইয়র্ক পোস্টকে বলেন, ‘ঘোড়াটি ভয় পেয়ে খুব দ্রুত দৌড়াতে শুরু করেছিল।’

দুর্ঘটনাটি দেখে তিনি সঙ্গে সঙ্গে জরুরি সেবা নম্বর ৯১১-এ ফোন করেন। ব্রেসলারের ভাষ্য অনুযায়ী, একজন প্রত্যক্ষদর্শী নিয়ন্ত্রণহীন ঘোড়াটির গতি কমাতে সক্ষম হন। তবে এর আগেই গাড়িটি উল্টে যায়।

গাড়ি থেকে পড়ে গিয়ে রোমাঞ্চের মাথায় গুরুতর আঘাত লাগে এবং ঘটনাস্থলেই তিনি নিস্তেজ হয়ে পড়ে থাকেন। পরবর্তীতে, তাকে নিউইয়র্ক-প্রেসবাইটেরিয়ান ওয়েইল কর্নেল মেডিকেল সেন্টারে নিয়ে গেলে রাতেই তার মৃত্যু হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, রোমাঞ্চের বাবা-মা এবং ছোট ভাই সামান্য আহত হন। তবে তাদের গাড়িটি আরেকটি ঘোড়ার গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায় এবং ভেঙে টুকরো টুকরো হয়ে যায়।

এই দুর্ঘটনার পরে নিউইয়র্কে ঘোড়ার গাড়ি পরিচালনা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। এটি সাম্প্রতিক সময়ে ঘোড়ার গাড়ি-সংক্রান্ত একাধিক দুর্ঘটনার সর্বশেষ ঘটনা। ঘোড়ার গাড়িচালকদের প্রতিনিধিত্বকারী ইউনিয়ন বলেছে, এমন ঘটনা কখনোই ঘটার কথা ছিল না।

ইউনিয়নের সহসভাপতি আলেকজান্ডার কেম্প এক বিবৃতিতে বলেছেন, ‘দেখা যাচ্ছে চালক তার ঘোড়া থেকে অন্তত এক হাত দূরে ছিলেন। এটি সম্পূর্ণ অগ্রহণযোগ্য। কোনো চালকেরই ছবি তোলার জন্য গাড়ি ছেড়ে যাওয়ার কথা নয়। আমরা পূর্ণাঙ্গ তদন্তের পক্ষে।’

তিনি জানান, দুর্ঘটনায় জড়িত চালকের নাম তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। তবে ঘোড়ার গাড়িটির মালিক তাকে অনির্দিষ্টকালের জন্য সাময়িক বরখাস্ত করেছেন। এদিকে ঘটনার পর সেন্ট্রাল পার্কে ঘোড়ার গাড়ি নিষিদ্ধের দাবিও আবার জোরালো হয়েছে। বর্তমানে ম্যানহাটনে ১০০টিরও বেশি ঘোড়ার গাড়ি চলাচল করে।

নিউইয়র্ক সিটি কাউন্সিলের সদস্য ক্রিস্টোফার মার্ট, যিনি আগামী বছরের শেষে ঘোড়ার গাড়ি নিষিদ্ধের একটি বিল উত্থাপন করেছেন, বলেন, ‘এটিকে আর বিচ্ছিন্ন কোনো ঘটনা হিসেবে দেখা যাবে না। এই ট্র্যাজেডি যে জরুরি পদক্ষেপ দাবি করছে, সিটি কাউন্সিলকে তা নিতে হবে।’

পার্ক পরিচালনাকারী সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৫ সালের মে মাস থেকে সেন্ট্রাল পার্ক বা এর আশপাশে অন্তত আটটি ‘ঘোড়া-সংশ্লিষ্ট’ দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে গত মাসে একটি ঘোড়া আরেকটি গাড়িকে ধাক্কা দিলে সেটিও উল্টে গিয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%