০২:৪৮ এম
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ৭ বছর বয়সী এক শিশুকে দোকানঘরের ভেতর ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত অভিযুক্ত চান মিয়াকে (৬৫) পুলিশ আটক করেছে।
বর্তমানে নির্যাতিত শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
শুক্রবার (২ জুলাই) উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মইদাইল গ্রামে এ ঘটনা ঘটে। শিশুর বাবা বাদী হয়ে কমলগঞ্জ থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে খবর পাওয়া গেছে।
আরও পড়ুন: উখিয়ায় ১৫ ঘণ্টা পরও জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ
অভিযুক্তের পরিবারের সদস্য ও স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের রশিদ মিয়ার দোকানের কর্মচারী চান মিয়া শিশুটিকে দোকানের ভেতরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন।
ঘটনার পরপরই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং অভিযুক্ত চান মিয়া কৌশলে এলাকা থেকে পালিয়ে যান। তবে ঘটনার পর দ্রুত পুলিশকে জানানো হলে কমলগঞ্জ থানার এসআই মোহাম্মদ আমির উদ্দিন, এসআই মিঠু রায় ও এএসআই হামিদুর রহমানের তাৎক্ষণিক তৎপরতা ও তথ্যপ্রযুক্তির সহায়তায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাত ১০টার দিকে চান মিয়াকে মুন্সিবাজার থেকে আটক করা হয়।
শিশুর বাবা মানিক মিয়া জানান, "আমার শিশুর সঙ্গে যা হয়েছে, আমি তার বিচার চাই। এমন বিচার চাই যাতে এটা দেখে কেউ আর এসব করতে সাহস না পায়।" তিনি আরও বলেন, "আমি মামলার প্রস্তুতি নিচ্ছি।"
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কমর উদ্দিন বলেন, "ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ঘটনার পর পরই আমাদের টিম অভিযানে নামে এবং রাত ১০টার দিকে অভিযুক্তকে আটক করা হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ভুক্তভোগী শিশুর চিকিৎসার খোঁজখবর রাখা হচ্ছে।
আরও পড়ুন: তাহিরপুরে প্রবাসীর স্ত্রী ও পাঁচ লাখ টাকা নিয়ে উধাও নাজমুল, পরিবার উদ্বিগ্ন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন