০৪:০০ পি.এম
বান্দরবানের সাঙ্গু নদী থেকে নিখোঁজের পাঁচ দিন পর শিশু আরহাম আরফিন নোহানের (১১) মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৪ জুন) সকালে বান্দরবান শহরের বালাঘাটা হর্টিকালচার এলাকার সাঙ্গু নদী থেকে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে।
নোহান হচ্ছে বান্দরবান শহরের বালাঘাটা বাজার এলাকার সাতকানিয়া হোটেলের মালিক মো. এনাম হোসেনের ছেলে।
আরও পড়ুন: কালীগঞ্জে ১০ গ্রামের মানুষের দুর্ভোগ, সড়ক পাকা না হওয়ায় কৃষকদের সমস্যা
পুলিশ ও স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, গত ১৯ জুন শুক্রবার (১৯ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে বন্ধুদের সঙ্গে খেলাধুলা শেষে হাত মুখ ধোয়ার জন্য শিশুটি সাঙ্গু নদীতে যায়। তখন পা পিছলে সে নদীতে পড়ে যায়। ঘটনার পরপরই স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস এবং ডুবুরি দল অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পায়নি।
পরে নিখোঁজের পাঁচ দিন পর বুধবার সকালে স্থানীয়রা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে। ওই মরদেহটি পরে স্বজনদের দ্বারা আরহাম আরফিন নোহানের বলে শনাক্ত করা হয়।
এ বিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ পারভেজ বলেছেন, ‘সাঙ্গু নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে ঘটনাস্থলে এসে আমরা মরদেহ উদ্ধার করি। মরদেহটি নিখোঁজ হওয়া শিশু আরফিন বলে শনাক্ত করেছে স্বজনরা।’
আরও পড়ুন: লিবিয়া থেকে দেশে ফিরলেন টাঙ্গাইলের দুই যুবক, সহায়তায় প্রতিমন্ত্রী টুকু
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন