ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচির উদ্যোক্তা বাছাই শুরু হচ্ছে কাল


বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচির উদ্যোক্তা বাছাই শুরু হচ্ছে কাল

বাংলাদেশ ব্যাংকের বিশেষ কর্মসূচি ‘উদ্যোগ’-এর আওতায় মানিকগঞ্জ জেলার তরুণ উদ্যোক্তা বাছাই আগামীকাল শুরু হচ্ছে। এই বাছাই কার্যক্রম তিন দিনব্যাপী চলবে, যা রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত অনুষ্ঠিত হবে। আবেদনকারী তরুণদের সাক্ষাৎকার ও মূল্যায়নের মাধ্যমে চূড়ান্তভাবে অর্থায়নের জন্য উদ্যোক্তা নির্বাচন করা হবে।

এ কার্যক্রমে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী, উদ্যোক্তা ও করপোরেট ব্যক্তিত্বরা মূল্যায়নকারী হিসেবে অংশগ্রহণ করবেন। এদের মধ্যে রয়েছেন—এপেক্স ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর, মোহাম্মদী গ্রুপের চেয়ারম্যান রুবানা হক, ট্রান্সকম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা সিমিন রহমান, বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান এবং বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান।

এছাড়া মূল্যায়ন কার্যক্রমে অংশগ্রহণ করবেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাসের এজাজ বিজয়, অন্যরকম গ্রুপের প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান সোহাগ এবং পাঠাওয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম আহমেদ।

আরও পড়ুন: দোলনচাঁপা হলে আগুন, প্রভোস্ট বললেন ‘আমি সাংবাদিকদের সঙ্গে কথা বলি না’

বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচির মূল উদ্দেশ্য হলো তৃণমূল পর্যায় থেকে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা খুঁজে বের করা এবং তাদের ব্যবসায়িক উদ্যোগ বাস্তবায়নে অর্থায়ন ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা। এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, তরুণদের স্বাবলম্বী করা এবং জাতীয় অর্থনীতিতে নতুন উদ্যোক্তা তৈরি করার লক্ষ্য রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের।

প্রথম পর্যায়ে আটটি জেলায় উদ্যোক্তা অনুসন্ধান ও আবেদন গ্রহণ করা হয়। এসব জেলায় ব্যাপক সাড়া পাওয়ার পর গত ১ নভেম্বর থেকে দেশের বাকি ৫৬ জেলায় উদ্যোক্তা অনুসন্ধান ও আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী তরুণ উদ্যোক্তারা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত এসব জেলার জন্য আবেদন করতে পারবেন।

বাংলাদেশ ব্যাংকের আশা, এ কর্মসূচির মাধ্যমে তৃণমূল পর্যায়ের সম্ভাবনাময় উদ্যোক্তারা সহজে অর্থায়নের সুযোগ পাবেন। এতে নতুন ব্যবসা ও কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে।

জানা গেছে, এ কর্মসূচির আওতায় একজন উদ্যোক্তা সর্বোচ্চ ২০ লাখ টাকা পাবেন। এর মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ এবং বাকি ১০ লাখ টাকা অনুদান হিসেবে প্রদান করা হবে।

আরও পড়ুন: বান্দরবানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির সমাবেশ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামায়াতকে পাকিস্তানে পাঠানোর হুঁশিয়ারি দিলেন পাপিয়া

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫১ পি.এম


জামায়াতকে পাকিস্তানে পাঠানোর হুঁশিয়ারি দিলেন পাপিয়া

জামায়াতে ইসলামীকে কঠোর সতর্কবার্তা প্রদান করে সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেত্রী সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া বলেছেন, "রেডি হয়ে যাও জামায়াতে ইসলাম। পাকিস্তান তোমাদের উপযুক্ত জায়গা, তোমাদেরকে পাকিস্তানে পাঠানো হবে।"

তিনি রাজনৈতিক সমাবেশে জামায়াতে ইসলামীকে তীব্র সমালোচনা করেন। পাপিয়া বলেন, "নির্বাচিত সরকারকে আজ পাশে বোর্ডিং পাস দেখাও, লন্ডন দেখাও, ভিসা দেখাও। আমরাও বলি—রেডি হয়ে যাও জামায়াত ইসলাম, পাকিস্তান তোমাদের উপযুক্ত জায়গা। তোমাদেরকে পাকিস্তানে পাঠানো হবে, বোর্ডিং পাস ঠিক করো।"

তিনি আরও উল্লেখ করেন, "একাত্তরের মুক্তিযুদ্ধে যে শক্তি দেশের বিরোধিতা করেছিল, তারা কখনো এ দেশের বীর বা নায়ক হতে পারে না। আর মুক্তিযোদ্ধাদের প্রজন্ম কখনোই দেশছাড়া হবে না।"

জামায়াতকে রাজনৈতিক ও আদর্শিকভাবে আক্রমণ করে তিনি বলেন, "খাসির মাংস খাব বলে যদি কুকুরের মাংস খান, এটা কি ঠিক হবে? জামায়াতে ইসলামীর ভেতরে ইসলামের কোনো নমুনা নেই।"

আসন্ন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে নারীদের উদ্দেশে সতর্কবার্তা প্রদান করে তিনি বলেন, "সামনে স্থানীয় নির্বাচন। মা-বোনদের বলতে চাই, আর ভুল করিয়েন না। বিরিয়ানির প্যাকেট আর নতুন বোরকা নিয়ে কিংবা ২০০ টাকা পেয়ে ডা. শফিকুর রহমানের মিটিংয়ে আর যাইয়েন না। বিএনপি আপনাদের সংগঠন, বিএনপি আপনাদের কথা ভাবে।"

বিএনপিকে কোনো ধরনের হুমকি না দেওয়ার জন্য তিনি সতর্ক করেন এবং বলেন, "বিএনপি কোনো ক্ষণস্থায়ী দল নয়; একাত্তরের মুক্তিযুদ্ধ, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং বিগত ১৫ বছরের সংগ্রামের মধ্য দিয়ে গ্রাম-গঞ্জে বটবৃক্ষের মতো দাঁড়িয়েছে এই দল।" তিনি হুঁশিয়ার করে বলেন, "বিএনপিকে হুমকি দিতে গেলে এমন থাপ্পড় খাবেন যে মিসরের দরজাও বন্ধ হবে, পাকিস্তানের দরজাও বন্ধ হবে।"

একই সঙ্গে ক্ষমতার রাজনীতি ও উন্নয়নের বাস্তবতা তুলে ধরে তিনি বলেন, "রাষ্ট্রীয় ক্ষমতায় যে থাকবে উন্নয়ন মূলত তারই মাধ্যমে বাস্তবায়িত হয়।" বিএনপিকে একাধারে স্বৈরাচার বলা এবং গোপনে ডিও লেটার নিয়ে এমপি-মন্ত্রীর সঙ্গে ছবি তুলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করার দ্বিচারিতারও তীব্র সমালোচনা করেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাঁঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপি’র সিপাহী-জনতার বিপ্লব ও সংহতি দিবস পালিত

আন্তর্জাতিক ডেস্ক

কাঠালিয়া সংবাদদাতা ফাতিমা আক্তার মিম

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫৪ পি.এম


কাঁঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপি’র সিপাহী-জনতার বিপ্লব ও সংহতি দিবস পালিত

ঐতিহাসিক ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেছে কাঁঠালিয়া উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন।

দিবসটি উপলক্ষে সকালে স্থানীয় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। এরপর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

কাঁঠালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জালালুর রহমান আকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম মিরবহরের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা যুবদলের সদস্য সচিব জয়নাল আবেদিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বহুদলীয় গণতন্ত্র সুরক্ষা পেয়েছিল। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে এই ঐতিহাসিক দিনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জনগণের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়, যা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় কাঁঠালিয়া উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্যালিফোর্নিয়ায় মাঝ আকাশে সংঘর্ষে ২ স্কাইডাইভার নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫৪ পি.এম


ক্যালিফোর্নিয়ায় মাঝ আকাশে সংঘর্ষে ২ স্কাইডাইভার নিহত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে মাঝ আকাশে সংঘর্ষের ফলে দুই স্কাইডাইভার নিহত হয়েছেন। শুক্রবারের এই দুর্ঘটনা অবতরণের সময় ঘটে।

দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, লেক এলসিনোরের এলাকায় অবতরণের সময় ভূমি থেকে প্রায় ৪৫ মিটার (১৪৮ ফুট) উচ্চতায় সংঘর্ষ ঘটে দুই স্কাইডাইভারের মধ্যে। এই সংঘর্ষের ফলে তাঁদের প্যারাস্যুট দুটি একে অপরের সঙ্গে জড়িয়ে যায়।

দুর্ঘটনার পর দুজনই গুরুতর আহত অবস্থায় ছিলেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু ঘটে। তবে নিহতদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।

স্কাইডাইভ এলসিনোরের এক মুখপাত্র জানিয়েছেন, এই দুর্ঘটনা প্রতিষ্ঠানটির আয়োজনে নারীদের জন্য পরিচালিত একটি প্রশিক্ষণ শিবির চলাকালীন ঘটে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ড্রাইভিং লাইসেন্স নিয়ে বড় সুখবর দিল বিআরটিএ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫৫ পি.এম


ড্রাইভিং লাইসেন্স নিয়ে বড় সুখবর দিল বিআরটিএ

ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য এখন আর জটিল প্রক্রিয়ার কারণে উদ্বেগের প্রয়োজন নেই। নির্ধারিত নিয়ম মেনে মাত্র দুটি ধাপে সম্পন্ন করা যাবে আবেদন প্রক্রিয়া। প্রথমে শিক্ষানবিশ বা লার্নার লাইসেন্স নিতে হবে, এরপর প্রশিক্ষণ ও নির্ধারিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চূড়ান্ত লাইসেন্সের জন্য আবেদন করতে হবে।

কোন ধাপে কী কী কাগজপত্র প্রয়োজন, আবেদন করতে কত টাকা ফি দিতে হবে- এসব বিষয় বিস্তারিত জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার আবেদন প্রক্রিয়া, প্রয়োজনীয় কাগজপত্র এবং ফি সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেছে সংস্থাটি।

বিআরটিএর তথ্য অনুযায়ী, ড্রাইভিং লাইসেন্স পাওয়ার প্রথম ধাপ হলো শিক্ষানবিশ বা লার্নার লাইসেন্স সংগ্রহ করা। এজন্য প্রথমে বিআরটিএর সেবা পোর্টাল (বিএসপি)-এ একটি অ্যাকাউন্ট খুলতে হবে। এরপর প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে অনলাইনে শিক্ষানবিশ লাইসেন্সের জন্য আবেদন করতে হবে।

আবেদন করার সময় চিকিৎসা সনদ, জাতীয় পরিচয়পত্র, ইউটিলিটি বিল এবং শিক্ষাগত যোগ্যতার সনদসহ প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে।

এক্ষেত্রে এক ক্যাটাগরির লাইসেন্সের জন্য ফি ৫১৮ টাকা এবং দুই ক্যাটাগরির লাইসেন্সের জন্য ৭৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

প্রশিক্ষণ ও পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। শিক্ষানবিশ লাইসেন্স পাওয়ার পর আবেদনকারীকে প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। প্রশিক্ষণ শেষে লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এসব পরীক্ষায় উত্তীর্ণ হলে চূড়ান্ত ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করা যাবে।

চূড়ান্ত লাইসেন্সের আবেদন ও ফি

দ্বিতীয় ধাপে চূড়ান্ত ড্রাইভিং লাইসেন্সের জন্যও বিআরটিএর সেবা পোর্টালের (বিএসপি) মাধ্যমে আবেদন করতে হবে।

বিআরটিএর নির্ধারিত ফি অনুযায়ী, অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য ৪ হাজার ৬২৮ টাকা এবং পেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য ২ হাজার ৮৩২ টাকা জমা দিতে হবে।

যদিও পেশাদার ড্রাইভিং লাইসেন্সের আবেদনকারীদের আবেদনের সঙ্গে ডোপ টেস্টের সনদ জমা দেওয়া বাধ্যতামূলক।

আবেদন অনুমোদিত হলে আবেদনকারী ই-ড্রাইভিং লাইসেন্স পাবেন। এছাড়া অনলাইন পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে ফি পরিশোধের ক্ষেত্রে নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত চার্জ প্রযোজ্য হবে বলে জানিয়েছে বিআরটিএ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%